Home Blog Page 1314

রাণীনগরে মাদকের ৭মামালার আসামী গাঁজাসহ আটক

0

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদকের ৭মামলার আসামী আবু বক্কর সিদ্দিক বাবু ওরফে খাটো বাবু(৫০)কে গাঁজাসহ আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে আটক করে। এঘটনায় রাতেই তার বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাবু উপজেলার বিষঘড়িয়া গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজার এলাকা থেকে বাবুকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৩০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরম্নদ্ধে রাণীগর থানায় এপর্যন্ত্ম ৭টি মাদক মামলা রয়েছে।

রাণীনগরে ঝড়ের তান্ডবে লন্ড ভন্ড অর্ধ-শতাধীক ঘরবাড়ি

0

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝরের তান্ডবে তিনটি গ্রামের অর্ধ শতাধীক বাড়ি-ঘর লন্ড ভন্ড হয়ে গেছে। ধ্বসে পরেছে কয়েকটি মাটির বাড়ী। এসময় বাড়ীর তালার উপরে রাখা ধানও উড়ে গেছে। তাল গাছের মাথাসহ ভেঙ্গে পরেছে গাছপালা। উপজেলার পারইল ইউনিয়নের সংকরপুর,হারাইল ও কামতা গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ইতি মধ্যে ক্ষতিগ্রস্তদের  তালিকা করে সরকারী সহায়তার আশ্ব্বাস দিয়েছেন স্থানীয় প্রসাশন।

স্থানীয় সত্রে জানাগেছে,বৃহস্পতিবার রাত সোয়া ৮টা নাগাদ হঠাৎ করেই প্রচন্ড ঝর-বৃষ্টি শুরম্ন হয়। প্রায় আধা ঘন্টাব্যাপী চলা এই ঝরে উপজেলার সংকরপুর,হারাইল ও কামতা গ্রামে অর্ধশতাধীক বাড়ি ঘরের ছাউনি উড়ে লন্ড ভন্ড হয়ে যায়। এসময় ঝরের তান্ডবে একটি তাল গাছের মাথাসহ ভেঙ্গে পরেছে বেশ কিছু গাছপালা। এতে খোলা আকাশের নিচে সারা রাতযাপন করেন  ক্ষতিগ্রস্তরা ।

হারাইল গ্রামের জয়ন্ত্ম কুমার জানান,ওই গ্রামের প্রায় ৪০/৪৫টি বাড়ীর ছাউনি উরে গেছে। এছাড়া দুইটি বাড়ি ধ্বসে পরেছে। ওই গ্রামের পরেশ চন্দ্র জানান,তার বাড়ীর তালার উপরে রাখা প্রায় ১০মন ধান উরে গেছে। এছাড়া অসংখ্য গাছপালা ভেঙ্গে পরেছে।

সংকরপুর গ্রামের আঞ্জুয়ারা জানান,ঝরের তান্ডবে তার ৭টি ঘরসহ প্রায় ৮টি বাড়ীর ছাউনি উরে গেছে। ছোট সন্ত্মান ও পরিবারের লোকজন নিয়ে অন্যের বাড়ীর বারান্দায় রাত যাপন করতে হয়েছে। তিনি দ্রম্নত সরকারী সহায়তা কামনা করেছেন। গ্রামপুলিশ কামতা গ্রামের মানিকচাঁন জানান,এমনভাবে বাড়ীর ছাউনি উড়ে গেছে যে,মাথা লুকানোর জায়গা নেই। এখনই বৃষ্টি আসলে স্ত্রী সন্ত্মান নিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিতে হবে।

স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার মতে,ওই তিন গ্রামে প্রায় এক কোটি টাকার উপর ক্ষতি  হয়েছে।ক্ষতিগ্রস্তদের  জন্য দ্রম্নত সরকারী সহায়তা কামনা করেছেন।

উপজেলা প্রকল্প বাস্ত্মবায়ন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের  তালিকার কাজ চলছে। তালিকা হাতে পেলেই সহায়তার ব্যবস্থা করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন,ঝরের তান্ডবে বেশ কিছু বাড়ী-ঘর ও গাছ পালার ক্ষতি  হয়েছে।ক্ষতিগ্রস্তদের  সরকারীভাবে দ্রম্নত সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেঁচো সার উৎপাদন করে বাণিজ্যিকভাবে সফলতার দিকে যাচ্ছেন স্নাতকোত্তর কৃষক তিতু

0

আরিফুল ইসলাম, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’-এ প্রবাদ বাক্যটি অতি পরিচিত এবং প্রত্যেকটি মানুষ-ই এটি মনে প্রাণে বিশ্বাস করে। ইচ্ছা শক্তি আর যথাযথ পরিশ্রম করতে পারলে যেকোনো কাজেরই প্রত্যাশিত সাফলতা আসবে- এটা অবধারিত সত্য। আর এরই বাস্তবতার প্রমাণ-মণিরামপুরের কৃষক মোঃ সুলতানুজ্জামান তিতু। স্বল্প পরিসরে নিজের ‘দীপ্ত ভার্মী কম্পোস্ট খামার’ নামের নার্সারিতে ৬টা রিং টবে মাত্র আড়াই কেজি কেঁচো দিয়ে কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) উৎপাদন শুরু করেন তিনি। ১ বছরের মাথায় সেই নার্সারিতে এখন ৪টি সেডের ২৮টি হাউজে বর্তমান কেঁচো আছে ৩’শ কেজি। আর এতে উৎপাদিত কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) স্থানীয় চাহিদার। দেশের বিভিন্ন জেলার প্রত্যান্ত এলাকায় বাজারজাত শুরু করেছেন।

দেশের সীমান্তর্বতী জেলা যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মরহুম নূরুল ইসলাম বিশ্বাসের পুত্র রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী কৃষক মোঃ সুলতানুজ্জামান তিতু। পেশায় একজন ব্যবসায়ী হলেও স¤প্রতি নিজ নার্সারিতে কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) উৎপাদনে তিনি একজন সফল উদ্যোক্তা। নিজ গ্রাম বলিয়ানপুরের দক্ষিনে সীমানা দিয়ে দিয়ে পূর্ব-পশ্চিম প্রবাহিত মুক্তেশ্বরী নদীর ওপার পাড়ের ভোজগাতী ইউনিয়নের জামজামী মৌজার পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৪০ শতাংশ জমির উপরে ‘দীপ্ত ভার্মী কম্পোস্ট খামার’ নামের একটি নার্সরীতে ৪টি সেডে ২৮টি হাউজে বিশেষ ভাবে তৈরি স্বপ্নবাজ স্নাতকোত্তর ডিগ্রীধারী কৃষক সুলতানুজ্জামান তিতুর কেঁচো সার বা ভার্মী কম্পোস্ট সার উৎপাদন প্রক্রিয়া চলছে খুব জোরেসোরেই।

শুরুটা ছিল মাত্র আড়াই কেজি কেঁচো। কিন্তু লাভের পরিমাণ বাড়তে থাকায় ১ বছরের মাথায় পরিবেশ বান্ধব জৈব সার বা কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) তৈরির এক কর্মযজ্ঞ। বর্তমানে তার ২৮টি হাউজে কেঁচো সংখ্যা প্রায় ৩’শ কেজি। অষ্ট্রেলিয়ান, ভিয়েতনাম, চাইনিস, থাইল্যান্ড ও কিছু ভারতীয় কেঁচোসহ প্রায় ১২ লক্ষ কেঁচোর মাধ্যমে তিনি এ কেঁচো সার বা ভার্মী কম্পোস্ট সার উৎপাদন করে চলেছেন।

প্রতিবেদকের কাছে কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) উৎপাদন আগ্রহ ও বর্তমান প্রক্রিয়াসহ নানা বিষয়ে তুলে ধরেন ¯স্নাতকোত্তর কৃষক মোঃ সুলতানুজ্জামান তিতু। তিনি বলেন, ‘ব্রেড ফর দা ওর্য়াল্ড’ নামক একটি বেসরকারী সংস্থায় চুক্তি ভিত্তিক চাকুরী করতেন তিনি। সেখানেই ভার্মী কম্পোস্টের একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পে কাজ করার সৌভাগ্য হয়েছিল তার। মুলতঃ সেখান থেকেই তার মনে স্বপ্ন জাগে নিজেই তিনি ভার্মী কম্পোস্ট উৎপাদন করবেন। যেমনি ভাবা-তেমনি কাজ। চাকুরী ছেড়ে দিয়ে বাড়ী ফিরে আসলেন। কোন কিছু আর না ভেবেই শুরু করলেন ভার্মী কম্পোস্ট উৎপাদনের কার্যক্রম। এ কাজে তিনি পরিবারসহ আত্মীয়-স্বজনের ব্যাপক সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন।

এটি উৎপাদনে কেঁচো’র সাথে সাথে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় গোবর, কঁচুরীপনা (শেওলা), বিচালি (খড়), কলাগাছ অথবা বিভিন্ন প্রকারের পঁচনশীল অনুকরণ। কেঁচোসহ কাঁচামালের সংমিশ্রনে এ জৈবসার উৎপাদনের সময় লাগে ৩০ থেকে ৪০ দিন। শীত মৌসুমে প্রতিমাসে ৪০ থেকে ৪৫ মেঃ টান ও গ্রীষ্ম মৌসুমে ৩৫ থেকে ৪০ মেঃ টন কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) উৎপাদন হচ্ছে তার নার্সারীরতে। এতে করে প্রতিবার ২৮টি হাউজে উৎপাদিত খরচবাদে কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) বাজারজাত করে তিনি আয় করছেন ১ থেকে দেড় লক্ষ টাকা।

সুলতানুজ্জামান তিতুর উৎপাদিত কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) নিজের কৃষি জমিতে ও নার্সারিতে ব্যবহার করার পাশাপাশি স্থানীয় চাষীদের যোগান দিয়ে যাচ্ছেন তিনি। প্রাকৃতিক লাঙ্গল কেঁচো ব্যবহার করে তৈরি হয় কেঁচো সার (ভার্মী কম্পোস্ট)। রাসায়নিক সারের বিকল্প এই সার মাটি দূষণ ও তিকর কোনো প্রভাব ছাড়াই জমির উর্বরতা শক্তি বাড়ায় কয়েক গুণ। তাছাড়া রাসায়নিক সারের চেয়ে জৈব সারের উপকারিতা বেশি ও ক্রয়মুল্য কম হওয়ায় কৃষকের চাহিদা বাড়ছে। স্থানীয় চাষীদের চাহিদার সাথে সাথে দেশের বিভিন্ন জেলাতেও তার উৎপাদিত কেঁচো সারের ব্যাপক চাহিদা রয়েছে। দিন-দিন সে চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম, পাবর্ত্য জেলা গুলোতে তার উৎপাদিত কেঁচো সারের বেশ সুনাম কুড়িয়েছে। পার্বত্য চট্রগ্রামের ‘দীপ্ত এগ্রো বিডি লিমিটেডে’র সাজনা, চুঁই, কাজু বাদাম, মাল্টাসহ বিভিন্ন ফলজ, মসলা ও ঔষধি চাষে পরিবেশ বান্ধব এ কেঁচো সার (ভার্মী কম্পোস্ট) ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

এ বিষয় জানতে চাইলে মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন, ‘কেঁচো সার উৎপাদনে এপিজিক ও এন্ডিজিক নামক কেঁচো ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে মাটিতে অণুজীবের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাটিতে বাতাসের চলাচলের পরিমাণ বৃদ্ধি পায়। যেখানে রাসায়নিক সারে কেবল এক বা দুইটি খাদ্য উপাদান থাকে-সেখানে কেঁচো সার (ভার্মী কম্পোস্ট)-এ রয়েছে যথাযথ সুষম খাদ্য উপাদান। এ সার মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ও পরিবেশ বান্ধব।’

কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ

0

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: গ্রাম পুলিশের বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নিয়ে হেফজখানা খুলে শিশু শিক্ষার্থীদের দিনের পর দিন পালাক্রমে বলাৎকারের ও বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ধর্মীয় শিক্ষক আবু সাদ এর বিরুদ্ধে। বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী নাঈম পালিয়ে বাড়িতে গিয়ে বাবা মাকে জানালে জনরোষ ও পুলিশের গ্রেপ্তার এড়াতে গ্রাম্য পুলিশ গফুরের সহায়তায় উক্ত শিক্ষক পালিয়ে যায়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে গত বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১০টার সময় গ্রাম্য পুলিশ গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাদ উপজেলার মৌতলা জাহাজঘাটা গ্রামের হাফেজ ফজলুর রহমান কবিরাজের পুত্র এবং বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বরেয়া গ্রামের আমিরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা সূত্র এবং শুক্রবার  সরেজমিনে গেলে বরেয়া গ্রামের জামান, সাইফুদ্দিন, মোশারফ, হাসান সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক আবু সাদ পার্শ্ববর্তী তিন কিলোমিটার দূরে জাফরপুর গ্রামে গ্রাম্য চৌকিদার গফুরের বাডড়র দ্বিতীয় তলা ভাড়া নিয়ে থাকে। এর মধ্যে একটি রুমে স্বামী-স্ত্রী এবং তিন বছরের ছোট বাচ্চা নিয়ে বসবাস করে। অন্যরুমটি ৮/১০ জন শিশু শিক্ষার্থী নিয়ে হেফজখানা হিসাবে পরিচালনা করে আসছিল। হেফজখানার শিক্ষার্থীদের খাবার-দাবার নিজ নিজ পরিবার থেকে পাঠিয়ে দেয়া হতো। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন তার যৌন ক্ষুধা মিটানোর জন্য পালাক্রমে প্রতিদিন বেছে বেছে একজন করে শিক্ষার্থীকে জানালা দিয়ে লম্বা লাঠি দিয়ে ডেকে  নিয়ে গভীর রাতে বাথরুমে নিয়ে বিকৃত যৌনাচার ও বলাৎকার করতো। ওই সময় তার রুমের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিত যাতে করে ঘুমিয়ে থাকা স্ত্রী হঠাৎ জেগে উঠলে ঘরের বাইরে না আসতে পারে। এভাবে সে দিনের পর দিন তার বিকৃত যৌনাচার চালিয়ে আসছিল।

শিশু শিক্ষার্থী নাঈম সাংবাদিকদের জানায়, তাকে প্রতিনিয়ত বিকৃত যৌনচার ও বলাৎকার এর ফলে পায়ুপথে ইনফেকশন হয়ে যায়। এরপরও আমি রাজি না হওয়ায় আমাকে মারধর করায় আমি পালিয়ে বাড়িতে এসে বাবা-মাকে বিস্তারিত ঘটনা খুলে বলি। এতোদিন না বলার কারণ হিসেবে সে জানায় হুজুর আবু সাদ বলাৎকারের ঘটনা কাউকে বললে ডিসি সাহেবকে বলে তাদের বাবা মাকে জেল খাটানো হবে বলে ভয় দেখাতো। এভাবে সে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে দিনের পর দিন বলাৎকার করে আসছিল। ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর পিতা আমিরুল ইসলাম সহ গ্রামবাসী সাথে সাথে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান এনামুল হোসেন ছোটকে জানালে সে থানায় যেতে বলেন। ওই সময় নির্যাতনের শিকার শিশুপুত্র নাইমকে সাথে নিয়ে তার বাবা প্রথমে কালিগঞ্জ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বললে তারা থানায় গিয়ে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে বিস্তারিত জানায়। সাথে সাথে উপ-পরিদর্শক সাঈদ হোসেন ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্রাম্য পুলিশ বাড়িওয়ালা গফুরের সহায়তায় বউ, বাচ্চা নিয়ে পালিয়ে যায়। গতকাল সকালে গিয়ে ওই ভবনে আর কোনো শিক্ষার্থীকে দেখা মেলেনি। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম ঐ শিক্ষকের ফাঁসি দাবি করে। অনুরূপভাবে তার মা মারুফা বেগম উক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে বাড়িওয়ালী গ্রাম্য পুলিশ আব্দুল গফুরের নিকট জানতে চাইলে সে সাংবাদিকদের জানায় ধর্মীয় শিক্ষক হাফেজ, হুজুর মানুষ বলে থাকে, ভালো জানতাম কিন্তু মুখোশ পরা সেটা জানা ছিল না। পালানোর আগে পুলিশকে না জানার বিষয় কোন সদুত্তর দিতে পারেনি।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের নিকট বার বার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য সাংবাদিকদের জানান বিষয়টি আমি বৃহস্পতিবার জেনেছি তদন্ত করে ব্যবস্থা নেব। থানার উপ-পরিদর্শক সাঈদ হোসেন সাংবাদিকদের জানান ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাওয়ার আগে সে বউ-বাচ্চা নিয়ে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান ঘটনা জানার সাথে সাথে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠিয়েও পাওয়া যায়নি। এজাহার পেয়েছি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মণিরামপুর আজব আলী মেম্বরের পরিবারের আজব ক্ষমতার উৎস কোথায়

0

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: তবুও থেমে নেই আজব আলী মেম্বার ও পরিবারের সদস্যদের হুমকি ও সম্মানহানিকর মন্তব্য। গত কয়েক দিন ধরে মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজব আলীর অনিয়ম দূর্নীতির তথ্য গ্রামের কন্ঠ পত্রিকা ও অনলাইনে পেজে ভিডিও বক্তব্য প্রচার হলে গাত্রদাহ শুরু হয় পরিবারের সদস্য ও মেম্বার আজব আলীর। আজব আলী ও তার প্রবাসী সন্তান মেহেদী হাসান রনি,  শুরু করেন দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকা ও প্রতিনিধি সহ স্থানীয় ভুক্তভোগীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন সহ মামলার হুমকি। হুমকি সহ মানহানিকর বক্তব্যের কারণে আবারও গত ১০ মে  গ্রামের কন্ঠ পত্রিকার বিরুদ্ধে এবং প্রতিনিধিকে নিয়ে সম্মান নষ্ট করে ফেসবুক লাইভে এসে এবং বিভিন্ন পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয় সংবাদ প্রাচার করে পত্রিকাটি। এরপরও থেমে নেই তাদের ক্ষমতা অপব্যবহারে। পরপর নিউজ প্রকাশের পর সোস্যাল মিডিয়ায় দেখা মেলে বাংলাদেশ হেল্পিং সোসাইটি সাইপ্রাস নামে একটি গ্রুপে আজব আলী মেম্বরের প্রবাসী সন্তান মেহেদী হাসান রানিকে ধরিয়ে দিন মর্মে দুইটা পোস্ট। যেখানে উলেখ্য মেহেদী হাসান রনি সাইপ্রাস থেকে ১২ লক্ষ টাকা ও অন্য একটি পোস্টে কোটি টাকা নিয়ে পালিয়েছে সাইপ্রাস থেকে। এছাড়াও মেহেদী হাসান রনি ফেসবুক লাইভে এসে তার মাসিক ইনকাম ২০ লক্ষ টাকা উল্লেখ করে বলেন তার বাবা আজব আলীকে প্রতিমাসে একলক্ষ টাকা হাত খরচের জন্য দেন। স্থানীয় এক ভুক্তভোগীর প্রশ্নের জবাবে মেহেদী হাসান রনি বাড়ী করার বিষয় নিয়ে তার আয়ের বিবরণ এভাবে ফেসবুক লাইভে এসে বলেন। এছাড়াও মেহেদী হাসান রনির নিজ ফেসবুক আইডি থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার কথা উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে গালিগালাজ করেন। যা সকল মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মান নষ্ট হয়েছে বলে দাবী করেন ১ নং ওয়ার্ডেও পরাজিত মেম্বর বীর মুক্তিযোদ্ধার সন্তান তাজউদ্দীন আহম্মেদ ভুট্টো। তিনি এ প্রতিবেদককে জানান, তাদেরকে সম্মান বলতে কিছু নাই যে কারনে তারা কাউকে সম্মান দেন না। আমাদের ওয়ার্ড বাসীর সম্মান আছে যে কারনে আমরা আজব আলী ও তার সন্তানদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কথা বলি না। তবে তাদের সীমাহিন আচার-আচরণ অতিষ্ঠ করে তুলেছেন বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবী আজব আলীর নির্বাচনী আয় ব্যায়ের সঠিক তথ্য গোপন করে নির্বাচনে জয়লাভ করেন। একজন ইউপি সদস নির্বাচনে যে পরিমান অর্থ  ব্যয়ের কথা রয়েছে আজব আলী মেম্বার তার দশগুন বেশী টাকা ব্যায় করেছেন বলে ধারণা তাদের। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজব আলীর অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সরেজমিনে তদন্ত সাপেক্ষ আইন ব্যাবস্থা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ করেন।

যশোর জেলা পরিষদের ঘর বিক্রির দেড় বছরেও মেলেনি ঘর, ধরা ছোয়ার বাইরে সদস্যা রোকসানা ইয়াসমিন পান্না

0

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পরিষদের একজন সদস্যার আশ্বাসে সর্বশান্ত কিছু দিন মুজুর পরিবার। ৪০ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দীর্ঘ দিন হলেও মেলেনি জেলা পরিষদ কতৃক ঘর। অন্যদিকে দিন দিন বেড়ে চলছে পরিবারগুলোর মাঝে সুদের বোঝা। মিথ্যা আশ্বাসের বুলি থেকে শারীরিক প্রতিবন্ধীও বাদ পড়েনি ঘর পাওয়ার আশায় টাকা দেয়া  থেকে।

স¤প্রতি জেলা পরিষদের মেয়াদ হঠাৎ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শেষ হলে ভুক্তভোগী অসহায় পরিবারের মাঝে নেমে আসে হতাশা। সূত্রে জানতে পেরে মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামে গিয়ে জানা যায়, অত্র ইউনিয়নের রুপসপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী যশোর জেলা পরিষদের নারী সদস্য রোকসানা ইয়াসমিন পান্না জেলা পরিষদের কতৃক  হতদরিদ্র পরিবারের মাঝে যাদের নামে ৯ শতাংশের নিচে জমি আছে তাদেরকে আধা পাকা দুই রুম বিশিষ্ট একটি করে  ঘর দেওয়ার নামে একাধিক অসহায় পরিবারের থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন দীর্ঘ এক থেকে দেড় বছর আগে।

এ বিষয়ে প্রতিবন্ধী আঃ হামিদের নিকট জানতে চাইলে তিনি জানান পান্না মেম্বার এসে জেলা পরিষদের ঘর দেয়ার নামে ৪০ হাজার টাকা নিয়ে এখন আর যোগাযোগ করে না। প্রতিবন্ধী মানুষের থেকে টাকা নিয়ে আজ এক দেড় বছর  আশায় দিয়ে চলেছে।কথা হয় গোয়ালবাড়ী গ্রামের ময়না খাতুনের সাথে তিনি কান্না জড়িত কন্ঠে দেড় বছর ঘুরে ঘুরে এখব ক্লান হয়ে পড়েছে কিন্তু ঘর  বা টাকাও ফেরত পেলো না বলে প্রধানমন্ত্রীর নিকট বিচার দিয়ে কান্না শুরু করেন। কথা হয়  অত্র গ্রামের বীর মুক্তিযোদ্ধার সাথে। তিনি জানান, পান্না মেম্বার মসজিদের বিদ্যুৎ আনার নামেও নিয়েছে টাকা এছাড়াও ঘর দেওয়ার নাম গোয়ালবাড়ী গ্রামের হামিদ, ময়না, রহিমা,জাহাঙ্গীর, ছাড়াও একাধিক  অসহায় পরিবারের থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে আজ পর্যন্ত ঘর বা টাকা ফেরত না দিয়ে নতুন করে আবারও টাকা দাবি করছে বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য রোকসানা ইয়াসমিনের নিকট কথা হলে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন। তবে টাকাটা ঘর নিতে উপর মহলে দিয়েছেন বলে জানান। উপর মহলে কারা টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করতে থাকেন প্রতিবেদক কোথায় এই তথ্য পেয়েছে  এবং তথ্যদাতার নাম জানার জন্য চাপ সৃষ্টি করেন। তবে তিনি কোন অবস্থাতেও উপর মহলের টাকা প্রদানের ব্যক্তির নাম প্রকাশ না করে ধীরে ধীরে বিষয়ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।তবে গোয়ালবাড়ী নয় ঝিকরগাছা উপজেলা থেকেও নিয়েছেন স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা।

সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেন চাকরিচ্যুত

0

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের ১৮ মে তারিখের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় পুলিশ কর্তৃক স্বর্ণ চোরাকারবারী বিপ্লব চ্যাটার্জির কাছে থাকা ১২০ভরি স্বর্ণ উদ্ধারপূর্বক, পাটকেলঘাটা থানায় উদ্ধারকৃত স্বর্ণের জব্দ তালিকা তৈরি হওয়ার বিষয়টি সেই সময়কার পুলিশ সুপার আলতাফ হোসেনকে অবহিত করা হয়। কিন্তু উক্ত ঘটনায় থানায় স্বর্ণ চোরাচালানের মামলা রেকর্ড না হয়ে মাদক মামলার রেকর্ড হওয়া, স্বর্ণ উদ্ধারের ঘটনা মাদক উদ্ধারের ঘটনায় সাজানোর বিষয়টি জানা সত্ত্বেও দায়ীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেয়া এবং এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অসত্য প্রতিবেদন প্রেরণের উত্থাপিত অভিযোগের অনুসন্ধান প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র এ বিভাগে প্রেরণ করতঃ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর, ঢাকা হতে গত ২০১৯ সালের ৪ মার্চ ৬৯ নম্বর স্মারকে প্রস্তাব প্রেরণ করা হয়। তারপ্রেক্ষিতে গত ২০১৯ সালের ৯ জুলাই ৩১ নম্বর স্মারকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০১/২০১৯ রুজুকরণসহ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করা হয়। অতঃপর অভিযুক্ত কর্মকর্তা গত ৪ আগস্ট, ২০১৯ তারিখে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের ইচ্ছা পোষণপূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর জবাব প্রদান করেন এবং গত ২১শে অক্টোবর ২০১১ তারিখ ব্যক্তিগত শুনানীতে উপস্থিত হন।

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ, পুলিশ অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্যাদি এবং শুনানীতে অংশগ্রহণকালে তার বক্তব্য ইত্যাদি পর্যালোচনায় অভিযোগটি তদন্ত হওয়া সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় গত ২৫ জুন, ২০২০ তারিখের ১৪ নম্বর স্মারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোঃ আতাউল কিবরিয়াকে বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ও তদন্তকারী কর্মকর্তা মোঃ আতাউল কিবরিয়া গত ২৪শে সেপ্টেম্বর, ২০২০ তারিখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে মর্মে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে ২০২০ সালের ৩ নভেম্বর তারিখের ৩৯ নম্বর স্মারকে ২য় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তদপ্রেক্ষিতে গত ২০২১ সালের ৫ জানুয়ারী ১৬ নম্বর স্মারকে তিনি ২য় কারণ দর্শানোর জবাব দেন।

সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আলতাফ হোসেন ২০২১ সালের ৫ জানুয়ারী তারিখের ১৬ নম্বর স্মারকে দাখিলকৃত দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে বাংলাদেশ সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩)(গ) বিধিমোতাবেক গুরুদ- হিসেবে তাকে চাকরি হইতে অপসারণ”-এর সিদ্ধান্ত গ্রহণপূর্বক প্রস্তাবিত গুরুদন্ড আরোপের বিষয়ে The Bangladesh public Service Commission (Consultation) Regulations, ১৯৭৯ এর ৬ নং রেগুলেশন মোতাবেক গত ০৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ২৬ নম্বর স্মারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়। কমিশন আলতাফ হোসেন, পিপিএম (বিপি নং-৭২০১০০৮১৯০), পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়ন (সাবেক পুলিশ সুপার, সাতক্ষীরা)-কে সরকারি চাকরি হইতে অপসারণ”-এর সিদ্ধান্তের সাথে একমত পোষণপূর্বক গত ০৪ এপ্রিল, ২০২২ তারিখের ২২ নম্বর স্মারকে পত্র প্রেরণ করে, সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে রুজুকৃত এ বিভাগীয় মামলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচারণ’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রস্তাবিত দন্ডের সাথে একমত পোষণ করায় একই বিধিমালার ৪(৩)(গ) বিধিমতে গুরুদন্ড হিসেবে তাকে “চাকরি হইতে অপসারণ”-এর বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেন। সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী আনীত “অসদাচরণ (Misconduct)” এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(গ) বিধি মোতাবেক গুরুদন্ড হিসেবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাকে “চাকরি হইতে অপসারণ করা হলো।

পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগকে ধ্বংসের চক্রান্ত, জামায়াত-বিএনপি একাট্টা

0

নিজস্ব প্রতিবেদক: ব্যাভিচার ও পতিতাবৃত্তির হাত থেকে এলাকার যুব সমাজকে বাঁচাতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ আরও ৫ জন। তবে অভিযোগ আছে সম্পূর্ন রাজনৈতিক স্বার্থ আদায় করতেই এই মামলা করেছে বাদী।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ‘জাহানাবাজ গ্রামের ননি গোপাল সাধনের কন্যা বিধবা নিলিমা সরদারের সহিত কর্ম স‚ত্রে পরিচয় ঘটে ইটাগাছা এলাকার আনারুল ইসলাম এতিমের সম্পর্কের এক পর্যায়ে ২০২১ সালের ১৬ আগস্ট নিলিমা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে শেফালি খাতুন নাম গ্রহণ করে আনারুল ইসলাম এতিম কে বিয়ের প্রস্তাব দিলে উভয়ের সম্মতিতে সাতক্ষীরা কোট থেকে এফিডেভিট’র মাধ্যমে ১৮ আগস্ট মৌলভীর মাধ্যামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কোট থেকে রেজিস্টার করে ১০৮২/২১ নং হলফনামা সম্পাদন করে।’ সত্য ঘটনা হলো আবাসিক এলাকায় বসবাস করা উঠতি বয়সি কিশোর ও সদ্য তরুনদের পরিবারের পক্ষ থেকে বার বার অভিযোগের প্রেরিক্ষিতে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযোগের বিষয়টি যাচাই বাছাই করতে যায়। সে সময় তাদের কাছে বিবাহের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা দেখাতে পারেনি। তবে তারা মামলা ও একটি দৈনিক পত্রিকার সংবাদে দাবী করে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে যার নং ১০৮২/২১, তারিখ ১৮/০৮/২১ এবং পরে নিকাহনামা করা হয়। উল্লেখ্য এফিডেভিট বিবাহের বৈধ কাগজ বলে গন্য হয়না। তবে মামলা বা সংবাদে প্রকাশিত বক্তব্যে তাদের ঘোষণা মতে রেজিঃ নিকাহ নামার কোন রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করতে পারেনি। এমনকি কোন কাজির কাছে রেজিঃ নিকাহ করা হয়েছে তাও জানাতে পারেনি।
বাদী মামলায় উল্লেখ করে, ‘১ মে রাত্র ১০ টার সময় ইটাগাছা বিহারী পুকুর কান্দায় ডেকে নিয়ে আসামীরা ৫০ হাজার টাকা চাঁদা চায়। আর সেই চাঁদার অংশ ২০হাজার টাকা বাদী এতিম ঘটনার ৫ দিন পূর্বে ২৫ এপ্রিল দিয়েছে বলে মামলায় উল্লেখ করে। হাস্যকর বিষয় হলো ওই একই বাদী টাকার জোরে বিকৃত সংবাদে বক্তব্য দেয় যে ওই দিনই আসামীরা চাঁদা দাবী করে চাঁদার বিশ হাজার টাকা নিয়ে আসে। প্রশ্ন হলো চাঁদা চাওয়ার পূর্বেই আসামীদের এতিম বিশ হাজার টাকা কিভাবে দিলেন। অসংলগ্ন ঘটনাক্রম ও সংবাদপত্রে প্রকাশিত বাদির অসংলগ্ন বক্তব্যতেই প্রতীয়মান হয়যে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত।
এবার স্বাক্ষীদের বিশ্লেষণ করে জানা যায়, বাদীর ৫নং স্বাক্ষীর বাড়ি ঘটনাস্থল থেকে বেশ দূরে। প্রশ্ন হলো সে সময় এতিমের ঘরে কি করছিলো সে। এছাড়াও সে জেলা জামায়াতের একজন নেতা ও হত্যা ও অস্ত্র মামলাসহ ১১টি নাশকতা মামলার আসামী সালাউদ্দীন। এদিকে ৩নং স্বাক্ষী শাহাজান বিশ্বাস জেলা বিএনপির সহ-সভাপতি। সে মামুন হত্যা মামলা, আমান হত্যা মামলাসহ অস্ত্র ও নাশকতা মামলার আসামী। এদিকে ২নং স্বাক্ষী নাজির হোসেন চিহ্নিত মাদক সেবী। তবে মাঝে মাঝে উঠতি তরুনদের মাদক সরবরাহও করে। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা কথিত এক হাইব্রিড আ’লীগ নেতার পাদুকা তলে আশ্রয় নেয়। অন্য দিকে বাদী আনারুল ইসলাম এতিম বিএনপির একজন সক্রিয় কর্মী।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী জানান, সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এতিম ও নাশকতা মামলার আসামীরা একজোট হয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগকে মাটিতে মিশিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। তাদের মদদ দিচ্ছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ সহায়তা নেয়া একই ওয়ার্ডের এক হাইব্রিড আ’লীগ নেতা। আনারুল ইসলাম এতিম ও তার দোষরদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচিতদের শপথ গ্রহণ

0

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসব ম‚খর পরিবেশে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ৫৫০) নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক ছাইফুল করিম সাবু, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক কমিটির কোষাধক্ষ্য আলমগীর হাসান, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় নবনির্বাচিত সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সহ যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ সাংগঠনিক খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, কার্যানির্বাহী সদস্য মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলামসহ নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে নব- নির্বাচিত নেতৃবৃন্দেরদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিস্টি মুখ করান সকল শ্রমিক নেতৃবৃন্দ।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে নির্বাচিতদের শপথ গ্রহণ

0

নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণ মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ২টা ৩০ মিনিটে সংগঠনের কনফারেন্স রুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ-সম্পাদক আবু মুছা, সাংগঠনিক, বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন,

সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিতদের শপত বাক্য পাঠ করান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আশরাফুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য, ব্যবসায়ী ও ভোমরার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।