Home Blog Page 1315

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় উচ্চ রক্তচাপ রোধে করণীয় সম্পর্কে এবং চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের সকল বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ।

সামেক হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, অধ্যাপক সালেহা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ, ডা. খায়রুল বাশার, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য স‚চির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গে, ডা. এ্যানেসথেটিক্ট ও কর্মচারীদের শ‚ন্য পদ প‚রণ সংক্রান্ত, ভারী যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত, হাসপাতালের পরিচালকের গাড়ী বরাদ্দ সংক্রান্ত, হাসপাতালের বিল্ডিং পেন্টিং বা রং করা সংক্রান্ত, হাসপাতালের বাউন্ডারীর ভিতরে পাবলিক টয়লেট নির্মাণ সংক্রান্ত, সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম স্থাপন সংক্রান্তসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালায় খাল খননের নামে সরকারী রাস্তা কাটার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: তালার মাগুরা ইউনিয়নের বাইনতলা খাল পূর্ন খননের নামে সরকারী রাস্তা কেটে সাবাড় করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার উত্তম কুমার সেন ( বাবুলাল)।এ ঘটনায় সাধারন জনসাধারনের চলাচলের জন্য চরম ভোগান্তি পোহাতে হচেছ বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তা কাটার কারনে সাধারন মানুষ খাল দিয়ে চলাচল করলেও একটু ভারী বৃষ্টি হলেই কি ভাবে চলাচল করবে এই নিয়ে হাটবাজারে চলছে গুজ্ঞন । খাল খননের নিদিষ্ট সময় সীমা নির্ধারন থাকলেও তা খনন কাজ শেষ হয়েছে সময়ের আগেই । বর্তমানে সেখানে রয়েছে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৬ লক্ষ টাকা ব্যয়ে পূর্ন খননের সাইনবোর্ড।

সরজমিনে গেলে চাদকাটি মৎস্য সমবায় সমিতির সভাপতি ছানার আলী, সদস্য আব্দুর রশিদ সহ অনেকে জানান, বাবুলাল যে খালটি কাটার দায়িত্ব নিয়ে এসেছে সে বিষয়ে সমবায় ও মৎস্য কর্মকর্তরা জানান, ওই খাল কাটার সমস্ত দায়িত্ব মৎস সমিতির লোকজনের এবং ইউপি সদস্য ইনছাপ মোল্যার ।

কিন্তু বাবুলাল যেমন তেমন ভাবে খাল খনন না করেই কাজের একটি অংশ টাকা হজম করে ফেলেছে ইতিমধ্যে। একই এলাকার মনিরুদ্দীন মোল্যা জানান, ঈদের আগে রাস্তা কেটে রেখেছে বাবুলাল কিন্তু সেটা ঠিকও করছে না। এদিকে জনগন চরম ভোগান্তি পাচ্ছে । আমরা বার বার বাবুলালকে বলেছি তিনি কোন কথাই কর্নপাত করেন না। অবশেষে তালা উপজেলার এক সরাকারী কর্মকর্তার চাপে পড়ে ৫/৬হাত রাস্তা ঠিক করেছে মাত্র।

নাম প্রকাশে অনিইচ্ছুক স্থানীয় এক যুবলীগ কর্মী জানান, উত্তম সেন ওরফে বাবুলালের বিরুদ্ধে ইতিপ‚র্বে খাল খননের নামে বহু দ‚র্নীতির অভিযোগ রয়েছে। সে তালার মৎস কর্মকর্তা সহ কতৃপয় ব্যাক্তিকে ম্যানেজ করে যেন তেন ভাবে খাল খনন করে লক্ষ লক্ষ আত্মসাৎ করে আসছে বিষয়টি এখন ওপনে সিক্রেট। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার উত্তম সেন ওরফে বাবু লালের সাথে কথা বললে তিনি জানান, রাস্তা কাটা হয়েছিল সেটি আবার ঠিক করে দিয়েছি । খালের কাজ চলমান রয়েছে।

তালা উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খান বাবলী জানান রাস্তা কাটার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি সরজমিনে তদন্ত করে ব্যাবস্থা নিব।তবে খাল খননের কাজের সময় সীমা একটু বাড়ানো হয়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

বলাডাঙ্গায় বৃদ্ধাকে অপহরণ, ২৫ হাজার টাকা ছিনতাই

0

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলা তুলে নিতে এক বৃদ্ধাকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে তাকে সাতক্ষীরা সদরের চুপরিয়া গ্রামের আব্দুল হামিদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ছয় ঘণ্টা পর মুক্তি দেওয়া হলেও তার কাছে থাাক ২৪ হাজার ৭০০ টাকা ফিরিয়ে দেওয়া হয়নি। সাতক্ষীরা সদরের বলাডাঙ্গা গ্রামের হযরত আলী গাজীর স্ত্রী মাছুরা বেগম (৬০) জানান, ১৯৮২ ও ১৯৮৫ সালে দু’টি দলিল ম‚লে ৪৮ শতক জমি কেনেন। ওই জমির একাংশ তিনি বিক্রিও করেছেন। এরপরও একই এলাকার মুনসুর আলী গাজী ও তাদের সন্তানরা কৌশলে ওই জমির একটি অংশ কোন কাগজপত্র ছাড়াই বর্তমান মাঠ জরিপে তাদের নামে রেকর্ড করে নেন। রেকর্ডের বিষয়টি তিনি জানতে পেরে মামলা করতে গেলে মুনসুর ও তার ছেলেরা তাকে ও তার ছেলে লিয়াকতকে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিতাড়িত করে দেয়। আট লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় তারা। এ ঘটনায় লিয়াকত বাদি হয়ে মুনসুর ও তার ছেলেদের নামে আদালতে মামলা করে। মামলাটি বর্তমানে পিবিআইতে প্রতিবেদন দাখিলের জন্য রয়েছে। এরপরও ওই জমি জবরদখল রোধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন ৪৭৩/২১ নং মামলা করেছে। আদালত প্রতিপক্ষদের শমন জারির নির্দেশ দিলেও তারা অদ্যাবধি আদালতে হাজির হয়নি। এমনকি তারা মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও লিয়াকতকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে। এরই ধারা বাহিকতায় মঙ্গলবার সকালে চুপড়িয়া গ্রামের আব্দুল হামিদের বাড়িতে ১০ বস্তা ধান কিনতে গেলে মুনছুরের পরিবারের এক মেয়েকে বিয়ে করা তার ছোট ছেলে শওকত, নরিম সরদারের ছেলে পলাশ সরদার, মুনসুর সরদারের ছেলে সালাম ও কালাম সরদার জোর করে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্য মাদকাসক্ত সুমন সানার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি গোয়ালঘরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তাকে মারপিটের পর কাছে থাকা ধান কেনার ২৪ হাজার ৭০০ টাকা পলাশ সরদার কেড়ে নেওয়ার পর মামলা তুলে নেওয়া ও জমি লিখে দেওয়ার জন্য কয়েকটি অলিখিত স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামিদের ছেলে মামুনের কাছ থেকে খবর পেয়ে ছেলে লিয়াকত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীরের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথামত উপপরিদর্শক সাইফুল ইসলাম স্থানীয় বর্তমান ইউপি সদস্য বাবলু সরদারকে বিষয়টি অবহিত করলে দুপুর একটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার টাকা ফেরৎ দেয়নি পলাশ সরদার।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাছুরা বেগমকে মুক্ত করার পর উভয়পক্ষকে মঙ্গলবার বিকেলে থানায় ডাকা হয়েছে। মুনসুর গাজী, শওকতসহ অন্যরা মাছুরার জমি জবরদখলের চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মাছুরাকে সব ধরণের সহায়তা করা হবে।

বাঁশদহায় এমপি রবির উঠান বৈঠক

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের ভবানিপুরে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টায় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার ফজর আলীর সভাপতিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আওয়ামী লীগ সরকার সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সেবা প্রত্যন্ত জনপদে পৌছে দিতে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কোন এলাকায় মাটির রাস্তা থাকবেনা। রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রসহ সর্বদিকের উন্নয়নের কথা তুলে ধরে এমপি রবি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অভ‚র্তপ‚র্ব সাফল্য অর্জন করেছে।’

উঠান বৈঠাকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গববন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, বদুরুজ্জামান খোকা, আহসানউদ্দীন, ইউপি সদস্য শাহাজান আলী, মোর্শেদ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভার সাংগঠনিক দায়িত্ব দিয়ে সাতটি টিম গঠন

0

জহুরুল কবীর: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভার সাংগঠনিক দায়িত্ব দিয়ে সাতটি টিম গঠন করা হয়েছে। এসব টিম উপজেলা আওয়ামী লীগের সার্বিক কার্যক্রম তদারকি করবে।

রোববার (১৫ মে) জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব টিম গঠন করা হয়। এসব টিমে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

১ নম্বর টিমে তালা উপজেলার দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব আ.হ.ম. তারেক উদ্দীন, সদস্য কাজী আকতার হোসেন, এড. ওসমান গনি, সরদার মুজিব, সন্তোষ কুমার দাস, প্রণব ঘোষ বাবলু, শেখ নুরুল ইসলাম, ঘোষ সনৎ কুমার ও মীর জাকির হোসেন।

২ নম্বর টিম কলারোয়ার আহবায়ক অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য সচিব কাজী আকতার হোসেন, সদস্য আ. হ. ম. তারেক উদ্দীন, শেখ এজাজ আহমেদ স্বপন, শিমুন শামস, ফিরোজ আহমেদ স্বপন, আমিনুল ইসলাম লাল্টু, এড. জিয়াউর রহমান বাচ্চু, মো. আলিমুর রহমান ও ইসমত আরা বেগম।

৩ নম্বর টিম আশাশুনির আহবায়ক শেখ সাফি আহমেদ, সদস্য সচিব মো. আতাউর রহমান গোলদার, সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ হারুন অর রশিদ, অ্যাড. অনিত কুমার মুখার্জী, রাজ্যেশ^র দাস, মো. সামছুর রহমান, এবিএম মোস্তাকিম, শম্ভু চরণ মন্ডল ও নাজমুন নাহার মুন্নি।

৪ নম্বর টিম কালিগঞ্জের আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, সদস্য সচিব জিএম শফিউল আযম লেনিন, সদস্য আসাদুজ্জামান বাবু, শেখ হারুন অর রশিদ, জেএম ফাত্তাহ, শামীমা পারভীন রত্না, মাস্টার নরিম আলী, সাঈদ মেহেদী, এড. মোজাহার হোসেন কান্টু, এনামুল হক ছোট, ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

৫ নম্বর টিম দেবহাটার আহবায়ক মাস্টার নীলকণ্ঠ সোম, সদস্য সচিব আসাদুজ্জামান বাবু, সদস্য জিএম শফিউল আযম লেনিন, অ্যাড. আজাহারুল ইসলাম, লায়লা পারভীন সেঁজুতি, অধ্যাপক আফসার আহমেদ, শেখ আব্দুল কাদের, শেখ আসাদুজ্জামান লিটু, মো. মুজিবুর রহমান ও মো. মনিরুজ্জামান মনি।

৬ নম্বর টিম শ্যামনগরের আহবায়ক দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি। এছাড়া সদস্য সচিব সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদস্য মো. আতাউর রহমান গোলদার, ডা. সুব্রত কুমার ঘোষ, এস এম জগলুল হায়দার এমপি, এসএম আতাউল হক দোলন, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মীর মোশারফ হোসেন মন্টু, মাহফুজা সুলতানা রুবি ও মোস্তাফিজুর রহমান নাছিম।

৭ নম্বর টিম সাতক্ষীরা সদর ও পৌর অংশের আহবায়ক মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য ডা. মুনসুর আহমেদ, এস এম শওকত হোসেন, শেখ নাছেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহজাহান আলী, মো. শাহাদাৎ হোসেন, মো. আসাদুজ্জামান অছলে, কোহিনুর ইসলাম ও শেখ মনিরুল হোসেন মাসুম।

বিএসএফের ছিনতাই হওয়া রাইফেল সহ যুবক জনগনের হাতে আটক

0
আহাদুর রহমান জনি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে জনতা। গতকাল সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার সদরের আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া থেকে অস্ত্রসহ রানা নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয়দের হাতে আটকের পর রানা জানায়, পাটকেলঘাটা এলাকার বাসিন্দা (বর্তমানে ভোমরা এলাকায় বসবাস করেন) আজহারুল ইসলাম, ইমরান ও জুলফিকার অস্ত্রটি আমার কাছে দিয়েছে আজ ভোরে। অস্ত্রটি শহরের লেকভিউ এলাকায় একটি মাছের ঘেরে পৌঁছে দেওয়ার কথা ছিল। বিনিময়ে তারা আমাকে এক হাজার টাকা দিয়েছে। অস্ত্রটি বিএসএফের কাছ থেকে ছিনতাই করা তা আমি জানতাম না। আটক রানা সদর উপজেলার নারায়ানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। সে পেশায় দিনমজুর।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি প্রেরিত এক প্রেসনোটে জানানো হয় ‘১৭ মে ২০২২ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থা বাঁকাল চেক পোষ্টের একটি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ৩ হতে আনুমানিক ০৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বাঁকাল চেক পোষ্ট হতে ১.৫ কিলোমিটার পশ্চিম দিকে আলীপুর ঢালীপাড়া নামক স্থাান হতে ০১টি অস্ত্র উদ্ধার করা হয় এবং ০১ জন আসামী আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের উৎস, কোথায় পাচার করা হচ্ছিল এবং অস্ত্র পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তদন্ত কার্যক্রম চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। তদন্ত কার্যক্রম শেষে প‚র্ণাঙ্গ তথ্যাদি প্রেরণ করা হবে।’ নোটে আরও উল্লেখ করা হয় ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিাতি সমুন্নত রাখাসহ সন্ত্রাস দমন সাতক্ষীরা ব্যাটালিয়নের ম‚ল লক্ষ্য।’
উল্লেখ্য, ১ মে মঙ্গলবার ভোররাতে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের বশিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা এলাকায় বিএসএফের এক নারী সদস্যের কাছ থেকে এই অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সে সময় বাংলাদেশ সিমান্তের বিজিবির সহযোগিতা চেয়েছিলো তারা। এ ঘটনায় ভোমরা স্থল বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের গেটবন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয় বিএসএফ। ফলে ৮ ঘন্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। অবশেষে জনতার হাতে উদ্ধার হলো ম্যাগজিন ছাড়া ভারতীয় রাইফেল (নাম্বার ২৪৩)।

কুলিয়া ইউপি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান

0

ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৬মে) সকাল ১০টায় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কুলিয়া ইউপির চেয়ারম্যান আছাদুল হককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা মো: তরিকুল ইসলাম, অভিভাবক সদস্য আ: মান্নান, আবু সাইদ, দরবেশ আলী, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শ্যামলী রাণী,বিধান, ইউপি সদস্য গোলাম রব্বানীসহ আ: রাজ্জাক ও জোহর আলী ম্যোলা,আজিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কমিটি ঘোষণা

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি ও এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে ৯ সদস্যের চুড়ান্ত কমিটি ঘোষণা করে এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-শেখ এজাজ আহমেদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক-এস এম আমীর হামজা, সাংগঠনিক, বন্দর ও এীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক-মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক-মোঃ আবু মুসা এবং কার্ষকরী সদস্য যথাক্রমে আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান জানান ১০ মে মনোনয়ন পত্র দাখিলের দিন ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়ন পত্র জমা পড়ে। কারও মনোনয়ন বাতিল না হওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ি ১৫ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ইটাগাছায় স্বামী-স্ত্রী পরিচয়ে লিভটুগেদার, সামাজিক অবক্ষয়ের আশঙ্কা

0

আব্দুর রশিদ: শহরের ইটাগাছা আবাসিক এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে আনারুল ইসলাম এতিম নামের একজনের বিরুদ্ধে। অভিযোগ আছে একজন সনাতন ধর্মাবলম্বী নারীকে বিয়ে না করে স্ত্রী পরিচয়ে একসাথে থাকছে। এছাড়াও বিভিন্ন সময় খদ্দের নিয়ে এসে দেহব্যবসা পরিচালনা হচ্ছে বলে জানায় স্থানীয়রা।
সাতনং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম জানান, আনারুল ইসলাম এতিম ও ওই নারী এই এলাকায় ভাড়া থাকে। এলাকাবাসী তাদের আটকে আমাকে জানায় আমি যেয়ে ওই নারীর কাছে জানতে পারি তারা স্বামী-স্ত্রী। মেয়েটি সনাতন ধর্মাবলম্বী। কিন্তু ধর্মান্তরিত হওয়ার বা বিবাহের কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি। এলাকাবাসীদের অভিযোগ তারা অবৈধ ভাবে এক সাথে থাকে সমাজকে নষ্ট করছে। আমরা এর প্রতিকার চাই।
স্থানীয়দের মধ্যে আসাদুজ্জামান লাভলু জানান, আমরা দীর্ঘদিন ধরে এলাকায় কানাঘুঁষা শুনি যে আনারুল ইসলাম এতিম একজন নারীকে নিয়ে অবৈধ ভাবে একটি ভাড়া বাসায় থাকে। আমরা এলাকাবাসীরা মিলে তাদের কাছে গিয়ে বিয়ের বৈধ কাগজপত্র দেখতে চাই। তারা পরের দিন দেখাবে বলে। কিন্তু এখনো আমাদের কাউকে সেটি দেখাতে পারেনি।
সুব্রত বিশ্বাস বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বিহারির বাড়ি বকুলের ঘরে একব্যক্তি মহিলা নিয়ে ভাড়া থাকে। তার নাম আনারুল ইসলাম এতিম। এসময় ওই নারী ও এতিম পরষ্পর স্বামী স্ত্রী দাবী করে। তাদের দাবীর মুখে আমরা বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি।
তবে এ বিষয়ে আনারুল ইসলাম এতিমের সাথে যোগাযোগ করা না গেলেও ওই নারী দাবী করেন তিনি সনাতন ধর্মাবল্বী ছিলেন। কিন্তু বর্তমানে মুসলিম ধর্ম গ্রহণ করে আনারুল ইসলাম এতিমের সাথে বিবাহ করেছেন। তার কাছে ধর্মান্তরের বা বিয়ের বৈধ কোন কাগপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। তবে এসব বিষয়ে বক্তব্য দেয়ায় রেজাউল ইসলাম, লাভলু ও সুব্রত বিশ্বাসের উপর অব্যহত হুমকি দিয়ে যাচ্ছে আনারুল ইসলাম এতিম। স্থানীয়দের দাবী সামাজিক অবক্ষয় রুখতে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।