দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৭
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বলাডাঙ্গায় বৃদ্ধাকে অপহরণ, ২৫ হাজার টাকা ছিনতাই

কর্তৃক kobirubel.satnadee মে ১৭, ২০২২
মে ১৭, ২০২২ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলা তুলে নিতে এক বৃদ্ধাকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে তাকে সাতক্ষীরা সদরের চুপরিয়া গ্রামের আব্দুল হামিদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ছয় ঘণ্টা পর মুক্তি দেওয়া হলেও তার কাছে থাাক ২৪ হাজার ৭০০ টাকা ফিরিয়ে দেওয়া হয়নি। সাতক্ষীরা সদরের বলাডাঙ্গা গ্রামের হযরত আলী গাজীর স্ত্রী মাছুরা বেগম (৬০) জানান, ১৯৮২ ও ১৯৮৫ সালে দু’টি দলিল ম‚লে ৪৮ শতক জমি কেনেন। ওই জমির একাংশ তিনি বিক্রিও করেছেন। এরপরও একই এলাকার মুনসুর আলী গাজী ও তাদের সন্তানরা কৌশলে ওই জমির একটি অংশ কোন কাগজপত্র ছাড়াই বর্তমান মাঠ জরিপে তাদের নামে রেকর্ড করে নেন। রেকর্ডের বিষয়টি তিনি জানতে পেরে মামলা করতে গেলে মুনসুর ও তার ছেলেরা তাকে ও তার ছেলে লিয়াকতকে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিতাড়িত করে দেয়। আট লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় তারা। এ ঘটনায় লিয়াকত বাদি হয়ে মুনসুর ও তার ছেলেদের নামে আদালতে মামলা করে। মামলাটি বর্তমানে পিবিআইতে প্রতিবেদন দাখিলের জন্য রয়েছে। এরপরও ওই জমি জবরদখল রোধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন ৪৭৩/২১ নং মামলা করেছে। আদালত প্রতিপক্ষদের শমন জারির নির্দেশ দিলেও তারা অদ্যাবধি আদালতে হাজির হয়নি। এমনকি তারা মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও লিয়াকতকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিচ্ছে। এরই ধারা বাহিকতায় মঙ্গলবার সকালে চুপড়িয়া গ্রামের আব্দুল হামিদের বাড়িতে ১০ বস্তা ধান কিনতে গেলে মুনছুরের পরিবারের এক মেয়েকে বিয়ে করা তার ছোট ছেলে শওকত, নরিম সরদারের ছেলে পলাশ সরদার, মুনসুর সরদারের ছেলে সালাম ও কালাম সরদার জোর করে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্য মাদকাসক্ত সুমন সানার বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি গোয়ালঘরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তাকে মারপিটের পর কাছে থাকা ধান কেনার ২৪ হাজার ৭০০ টাকা পলাশ সরদার কেড়ে নেওয়ার পর মামলা তুলে নেওয়া ও জমি লিখে দেওয়ার জন্য কয়েকটি অলিখিত স্ট্যাম্পে সাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামিদের ছেলে মামুনের কাছ থেকে খবর পেয়ে ছেলে লিয়াকত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীরের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথামত উপপরিদর্শক সাইফুল ইসলাম স্থানীয় বর্তমান ইউপি সদস্য বাবলু সরদারকে বিষয়টি অবহিত করলে দুপুর একটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার টাকা ফেরৎ দেয়নি পলাশ সরদার।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, মাছুরা বেগমকে মুক্ত করার পর উভয়পক্ষকে মঙ্গলবার বিকেলে থানায় ডাকা হয়েছে। মুনসুর গাজী, শওকতসহ অন্যরা মাছুরার জমি জবরদখলের চেষ্টা করলে সেটা মেনে নেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে মাছুরাকে সব ধরণের সহায়তা করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাঁশদহায় এমপি রবির উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
তালায় খাল খননের নামে সরকারী রাস্তা কাটার অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting