Home Blog Page 1316

২০৩০এর মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে- প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

0

ঐক্যবদ্ধ হয়ে সমস্যা থেকে বের হয়ে আসতে হবে- ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

আহাদুর রহমান জনি: প্রধামন্ত্রী শেখ হাসিনা ২০৩০ এর মধ্যে সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সুলভ করবেন। এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে দেশের উন্নয়ন চোখে পড়ে না। চিকিৎসকদের দাবি পূরণে প্রধানমন্ত্রী আন্তরিক। বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৩ টায় বিএমএ সাতক্ষীরা শাখার সভাপতি ডা. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ‘ঈদ পুর্নমিলনি ও আলোচনা সভার’ উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়ে তিনি কথাগুলো বলেন।

বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ঈদ পুর্নমিলনির উদ্বোধন করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক।

ডাঃ আ.ফ.ম রুহুল হক আরো বলেন, আমার সহকর্মীরা প্রাণ দিয়ে কোভিডের কোভিডকে প্রায় শূণ্যের কাছাকাছি নিয়ে এসেছে। কিন্তু গত কয়েকদিন ধরে আবারো একটু বাড়ছে। নতুন নতুন ভ্যারাইটিস আসছে। তাই এখন সবাইকে সাবধান হওয়ার জন্য বলবো। চিকিৎসক সমাজের অনেক সমস্যা। আমি মেডিকেল কলেজ বহুদিন দেখিনি তাই আমি আগে এসেই মেডিকেল কলেজ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ যারা জানেন ও বুঝেন যে প্রধামন্ত্রী শেখ হাসিনা ২০৩০ এর মধ্যে সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সুলভ করবেন। সৌভাগ্য এটাই যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে পেরেছি। অনেকেই জানেননা, কিন্তু এখানে কয়েকজন আছেন যে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাতে পারলে তিনি দেননা এমন কোনদিন হয়নি। এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে দেশের উন্নয়ন চোখে পড়ে না। তারা মেডিকেল কলেজের পাশ দিয়ে গেলে মেডিকেল কলেজ চোখে পড়েনা। তারা বাইপাস দিয়ে যান কিন্তু প্রধানমন্ত্রীর করা উন্নয়ন তাদের চোখে পড়েনা। তারা পদ্মা সেতুর আশেপাশে ভ্রমন বিলাসে, যান কিন্তু প্রধানমন্ত্রীর উন্নয়ন তাদের চোখে পড়েনা।
ডাক্তারদের পেশাগত অনেক সমস্যা আছে। সচিবালয়ে এসব বিষয়ে আন্তরিক নয়। তারা তাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সন্তুষ্ট রাখতে ব্যাতিব্যস্ত। কিন্তু এই সমস্যাগুলোর বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেন না। কিন্তু বিএমএ নেতারা জানেন প্রধানমন্ত্রীকে বুঝাতে পারলে অবশ্যই এ বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌছতে হবে। আমি মনে করি আমরা আমাদের এই সিস্টেমের পরিবর্তন না করতে পারলে আমাদের দাবী দাওয়া পূরণ হবে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করতে হলে নতুন ক্যাডার সিস্টেম প্রবর্তন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামেক মসজিদের ইমাম হাফেজ মোশারফ হোসেন। গীতা পাঠ করেন ডাঃ সুমন কুমার দাস। কোভিড-১৯ মোকাবেলায় শহীদ ডাক্তারদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এসময় তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। তারপরও কর্মপরিবেশে ডাক্তারদের নিগৃহিত হওয়ার ঘটনা দুঃখজনক। করোনাকালীন পরিস্তিতিতে যখন পরমাত্মীয়রা করোনাক্রান্তদের মৃত্যুরমুখে ফেলে গিয়েছেন তখন চিকিৎসকরাই নিজেদের জীবন বিপন্ন করে তাদের চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলেছেন। ক্যাডার বৈষম্য নিয়ে বিএমএ কাজ করে যাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এ সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমএ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সা

বিএমএ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঈদ পুর্নমিলনি ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএমএ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি বিভাগ) ডা মনোয়ার হোসেন।

র্জিক্যাল অনকোলজি বিভাগ) ডা মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্যে ডাঃ মনোয়ার হোসেন বলেন, করোন মহামারি পরিস্থিতিতে কতোটা সংগ্রাম আমরা করেছি তা কেবল মাত্র চিকিৎসকরা বলতে পারবে। আল্লাহর বিশেষ রহমত এই করোনা পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ইতোমধ্যে আমরা করোনা মোকাবেলায় পঞ্চম অবস্থানে আছি। এটা আমাদের জন্য, বাংলাদেশ সরকারের জন্য বড় একটি অর্জন। আজ আমি সেই শহীদ চিকিৎসকদের স্মরণ করতে চাই যারা করোনা মোকাবেলায় প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে ৮০% জনগন করোনার একটি

বিএমএ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঈদ পুর্নমিলনি ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএমএ সাতক্ষীরা জেলার সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ শেখ ফয়সাল আহম্মেদ ।

জ ভ্যকসিন পেয়েছে। দুটি ডোজ পেয়েছেন ৭০%। এটাও একটা অর্জন। আমাদের দেশে মৃত্যু হার কম। আমাদের জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সৎ একজন নেতা। আমাদের দেশ স্বাস্থ্যখাতে অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে। অসংখ্য চিকিৎসক করোনাকালীন সময়ে নিয়োগ দেয়া হয়েছে। যা স্বাস্থ্যখাতে গতিশীলতা এনে দিবে। আমাদের একটা প্লান নেওয়া উচিত যে আমাদের কতজন বিশেষজ্ঞ ডাক্তার লাগবে। সে মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
সাতক্ষীরায় কর্মরত চিকিৎসক, ইর্ন্টার্ন চিকিৎসকদের উপস্থিতিতে সরব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও স্বচিপের জেলা সভাপতি ডাঃ এমএস মোখলেছুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বিএমএ দপ্তর সম্পাদক ডাঃ মোঃ শহীদ উল্লাহ, বিএমএ কার্যকরি পরিষদের সদস্য ডাঃ কামরুল হাসান খান, খুলনা জেলা বিএমএ ও স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, বিএমএ কার্যকরি পরিষদের সদস্য ডাঃ জামাল উদ্দীন চৌধুরী, বিএমএ কার্যকরি পরিষদের সদস্য ডাঃ মোঃ জাবেদ, সামেক সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রদান ডাঃ কাজী আরিফ আহম্মেদ, সামেক হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরত-ই-খুদা, সামেক একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডাঃ এ.এইচ.এস.এম কামরুজ্জামান, স্বাচিপের সাবেক সাধারন সম্পাদক ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, সাতক্ষীরা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডাঃ শামসুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ শেখ ফয়সাল আহম্মেদ, সামেক ছাত্রলীগের সভাপতি ডাঃ আজমল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমএ সাতক্ষীরা’র সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ রাশিদুজ্জামান ও সামেক রেডিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ সুতপা চ্যাটার্জি।

কৃষিক্ষেত্রে সাফল্য রেখে ১২ বছরে ‘কালাম সীড হাউজ’

0

নিজস্ব প্রতিবেদক: ভাল বীজে ভাল ফসল। কৃষকের আস্থা, কৃষকের প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কালাম সীড হাউজ’ গড়ে উঠেছে। মঙ্গলবার হাটি হাটি পা পা করে ১১ বছর অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করল কালাম সীড হাউজ।
দীর্ঘ সময়ে এ প্রতিষ্ঠানটি কৃষিক্ষেত্রে অনন্য সাফল্য দেখিয়েছে। কুড়িয়েছে অনেক সুনামও। কৃষিক্ষেত্রে সাধারন কৃষকদের সাফল্য তৈরির লক্ষ্যে ২০১০ সালে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান।
কালাম সীড হাউজের প্রোপাইটার আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ ১২ বছর যাবদ আমার প্রতিষ্ঠানটি আমি সুনামের সাথে পরিচালনা করে আসছি। কৃষকদের সাথে সু সম্পর্ক বজায় রেখে উন্নত মানের বীজ ও কৃষি সামগ্রী বিক্রয় করে থাকি। কৃষি ও কৃষকের জীবন মান উন্নায়নে আমার প্রতিষ্ঠানটি সব সময় কাজ করে যাবে। আমার প্রতিষ্ঠানটি আরও উন্নয়নের দিকে অগ্রসর করতে সকলের কাছে দোয়া প্রার্থী।

সাতক্ষীরার কৃতি সন্তান মামুন ও তৈয়ব হাসান জাতীয় ক্রীড়া পুরষ্কারে ভূষিত

0

আহাদুর রহমান জনি: একজন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলাদেশ জিমনাস্টিক এর সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ বশির আহমেদ মামুন ও কিংবদন্তি সাবেক ফিফা ও এএফসি এলিট রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান জাতীয় ক্রীড়া পুরষ্কারে ভূষিত হচ্ছেন। আগামীকাল ১১ মে বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ায় খেলোয়াড়, সংগঠকদের অবদানের স্বীকৃতিতে এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের বহু রথি-মহারথিরা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ায় দেশের খেলোয়াড়, সংগঠকদের অবদানের স্বীকৃতিতে এ পদক প্রদান করা হয়। আগামীকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে এই অসামান্য গৌরবের পুরস্কার গ্রহণ করবেন সাতক্ষীরার এ দুই কৃতি সন্তান।
সাতক্ষীরার প্রাণকেন্দ্র সুলতানপুরের বাসিন্দা শেখ বশির আহমেদ মামুন। তিনি বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলাদেশ জিমনাস্টিক এর সভাপতি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ বশির আহমেদ মামুন দেশের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পুরষ্কারে ভ‚ষিত হয়েছেন। তার এই সাফল্যে সাতক্ষীরা জেলা আজ গর্বিত।
১৯৭০ সালের ৯ জানুয়ারি সাতক্ষীরা জেলার পলাশপোলে জন্মগ্রহন করেন তৈয়ব হাসান। আর দশজনের মত খেলোয়ার না, রেফারিংয়ের মাধ্যমে দ্যুতি ছড়ানো গুনিজন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়ব হাসান। বহু বন্ধুর পথ পাড়ি দিয়ে রেফারিং এর মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য অবশেষে রাষ্ট্রীয় পদক “জাতীয় ক্রীড়া পুরস্কার” পাচ্ছেন সাতক্ষীরার গর্ব । কিংবদন্তি রেফারি তৈয়ব হাসান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর (১৯৯৯ থেকে ২০১৬ পর্যন্ত) আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তিনিই এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করেছেন। যার সংখ্যাও ১০০টির ওপরে। তার উল্লেখ যোগ্য ম্যাচের মধ্যে আছে ফিফা বিশ্বকাপ; ফিফা অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, প্রিলিমিনারী রাউন্ড; এএফসি চ্যাম্পিয়ান্স লীগ নক আউট ও গ্রুপ স্টেজ; এশিয়ান গেমস ২বার (২০১০ চায়না, ২০১৪ কোরিয়া); বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, বাংলাদেশ (১৯৯৯ ও ২০১৫); এশিয়ান কাপ, কোয়ালিফিকেশন রাউন্ড; এএফসি চ্যালেঞ্জ কাপ- ফাইনাল রাউন্ড ও গ্রæপ স্টেজ; এএফসি প্রেসিডেন্ট কাপ- ফাইনাল রাউন্ড ও গ্রুপ স্টেজ উল্লেখ যোগ্য।
জেলার এ কৃতি সন্তানের ঝুলিতে আছে দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারী অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড)। এছাড়াও এশিয়ার সেরা ২৫ রেফারীর তালিকায় থাকা তৈয়ব প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়ানশীপের ফাইনাল ম্যাচে (নেপাল-২০১৩) প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন। তার এ্যাওয়ার্ডের মধ্যে আছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা রেফারী পুরষ্কার ২০০০৫; বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের সেরা রেফারি পুরষ্কার ২০০৫; বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেরা রেফারি পুরষ্কার (জাতীয় লীগ) ২০০৫; বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন পুরষ্কার ২০০৭; সোনালী অতীত ক্লাব, ঢাকা, বাংলাদেশ- সেরা রেফারী পুরষ্কার ২০১১; সাজেস এওয়ার্ড ২০১৬; সাতক্ষীরা জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব পুরষ্কার; সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা পুরষ্কার ২০১৭;
খেলাধুলাকে ভালোবাসা এমন বিখ্যাত রেফারি তাঁর সুদীর্ঘ রেফারিং জীবনে প্রথম সাউথ এশিয়ান রেফারী হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি রেফারীর দায়িত্ব পালন করেন স্মরণীয় সেই “রেফারী জর্সিটি” ৫ লক্ষ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করেন। তবে এ অর্থের সম্পূর্নই তিনি করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে বিলিয়ে দেন। করোনায় পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। অভিনন্দনে চোখের মনি হয়েছেন জেলার মানুষের। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও স্বয়ং তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেন।রেফারিং-এ অবদানের স্বীকৃতিতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব, ঢাকাসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোপ‚র্বে তাঁকে পুরস্কৃত করা হয়।

ভোমরা সিএন্ডএফ’র ভোটাধিকার ফেরত পেলেন এজাজ আহমেদ স্বপনসহ চার জন

0

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ভোটাধিকার ফেরত পেলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সদ্য সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপনসহ ৪ জন। গতকাল শনিবার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার মোঃ আশরাফুর রহমান সাতনদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, গতকাল ৭মে শনিবার ভোটার তালিকার উপর অভিযোগ দাখিল ও শুনানি ধার্য্যের দিন ছিলো। এ দিন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশরেন ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩৪ জনের মধ্যে মাত্র ৬ জন আপিল করে। এর মধ্যে ৪ জনের অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্র ও দলিলাদি সন্তোষ জনক হওয়ায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হয়। ভোটাধিকার ফেরতপ্রাপ্তরা হলেন, মেসার্স মেরিন এসোসিয়েটস্ এর অংশীদার ও সদ্য সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপন, আজমীর ট্রেডার্স এর বদরুল আলম, হাসান এজেন্সির আবু হাসান ও আনোয়ার এন্টারপ্রাইজের হাবিবুর রহমান।
নির্বাচন কমিশনার মোঃ আশরাফুর রহমান সাতনদীকে আরও জানান, ‘নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। সকল বিতর্কের উর্দ্ধে থেকে সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য তিনি সকল সদস্যকে আহবান জানান।’
উল্লেখ্য, ২৫ এপ্রিল অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গত ৫মে ১৫৬ জনের নাম উল্লেখ করে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়। তাতে বাদ পড়ের ৩৪জন সিএন্ডএফ এজেন্টস্। তাদের মধ্যে ৬ জন আপিল করে। যার মধ্যে ৪ জনের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হলো।

ভোমরা সিএন্ডএফ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

0

নিজস্ব প্রতিবেদক: আবারো কালো মেঘের ছায়া পড়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন নির্বাচন কেন্দ্র করে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপনকে বাদ দিয়ে ত্রি বার্ষিক নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রতিহিংসাম‚লক এ কর্মকাÐের কারণে বিস্মিত হয়েছেন সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সদস্যরা।
এপ্রিল মাসের ১৩ তারিখ মেসার্স মেরিন অ্যাসোসিয়েটসের অংশীদার এজাজ আহমেদ স্বপনকে এপ্রিলের ২৫ তারিখে অনুষ্ঠিতব্য বিশেষ নির্বাচনে সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। নোটিশ পেয়ে এজাজ আহমেদ স্বপন ঐদিন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক গত ২৯ এপ্রিল ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৫ মে বৃহস্পতিবার ১৫৬জন সদস্যকে অর্ন্তভ‚ক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। ভোটার তালিকা থেকে মেসার্স মেরিন অ্যাসোসিয়েটসের অংশীদার এজাজ আহমেদ স্বপন কে বাদ দেওয়া হয়। এ নিয়ে কোনো নোটিশ তাকে প্রদান করা হয়নি এবং তিনি ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফি, চাঁদা পরিশোধ করেছেন।
এ বিষয়ে এজাজ আহমেদ স্বপন সাতনদীকে জানান, ‘ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন বানচাল করতেই এ হীন কাজ করা হয়েছে। এর আগেও আমার সিএন্ডএফ সদস্যপদ বাতিলের চেষ্ট করে চক্রটি। আবারও তাদের হীনস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এ নিয়ে আমি অভিযোগ করবো।’
মি. স্বপন আরো বলেন ‘এটা আমাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখার চেষ্টার অংশ এবং নির্বাচন বন্ধের জন্য প্রকাশ্য ষড়যন্ত্র ।
প্রধান নির্বাচন কমিশনার খোকন মাষ্টার সাতনদীকে জানান, এজাজ আহমেদ স্বপনসহ ৩৪জন ভোটারের নাম তালিকায় রাখেনি আহবায়ক কমিটি। আজ আপিল শুনানীর দিন ধার্য আছে। আমার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ আপিল শুনানী অন্তে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে আহবায়ক কমিটির প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত থাকবেন। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে খসড়া ভোটার তালিকায় এজাজ আহমেদ স্বপনের নাম না রাখার বিষয়ে খোকন মাষ্টার সাতনদীকে জানান, খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করেছে আহবায়ক কমিটি। সেকারণে আদালত অবমাননার ঘটনা ঘটে থাকলে তার দায় আহবায়ক কমিটি বহন করবে নির্বাচন কমিশন নয়।

অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: সাতক্ষীরা জেলার কলারোয়ায় উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ঘের থেকে বালু উত্তোলন কালে ছবি তোলায় তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন কে মারপিট করার অভিযোগ উঠেছে।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আবু হোসেন খান এর ছেলে ও খুলনা হতে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে প্রকাশ, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি মোস্তাকের ঘের হতে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ পন্থায় ড্রেজার মেশিন দিয়ে মিলন মোল্যা, লাল্টু মোড়ল, কামাল সরদার বালু উত্তোলন করছে। এর প্রেক্ষিতে গত ইংরেজি ০২/০৫/২২ তারিখ দুপুর আনুমানিক ২ ঘটিকায় ভুক্তভোগী ঐ সাংবাদিক ঘটনা স্থলে পৌছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য ক্যামেরার ধারণ করেন। এ সময় ওৎ পেতে থাকা উল্লেখিত ব্যক্তিরা ক্যামেরায় তোলা ছবি ডিলেট করতে বলেন। উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায় তার ক্যামেরা ম্যান কামরুল ইসলাম এর থেকে জোরপূর্বক ক্যামেরা কেড়ে নিয়ে তাদের হাতে থাকা লোহার রড ও লাটি সোটা দিয়ে খান নাজমুল ও কামরুল কে বেধড়ক মারপিঠ গলায় ঝুলিয়ে রাখা পত্রিকার পরিচয় পত্র কেড়ে নেয়।

উক্ত সময় ভুক্তভোগীদের ডাকচিৎকারে লোকজন ছুটে আসলে মিলন মোল্যা, লাল্টু মোড়ল ও কামাল সরদার সাংবাদিক নাজমুলকে উদ্দেশ্য করে জীবন নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত নাজমুল ও কামরুল কে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তারা প্রথমিকভাবে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান নাজমুল হুসাইন প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগীতা ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন কে সংবাদ সংগ্রহ করা সময় মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জলিল আহমেদ সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ ।অতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান দাবি জানান উক্ত নেতৃবৃন্দ।

তালায় সহযোগী অধ্যাপক তৌহিদুজ্জামান এর ইন্তেকাল

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তৌহিদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টায় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সহযোগী অধ্যাপক তৌহিদুজ্জামান (৫২) তালার তেঁতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের মৃত. মোফাজ্জেল মোড়লের ছেলে।

তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান জানান, বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তৌহিদুজ্জামান দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। তার কিডনী ড্যামেজ হয়ে গিয়েছিল, ডায়ালাইসিস চলছিল। খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে তাসনিয়া জামান পিয়া মেডিকেলে লেখাপড়া করছে। ছোট ছেলে তানভির হাসান এসএসসি শিক্ষার্থী।

মৃতের শ্যালক রাজধানীর সিএমএইচ হাসপাতালের কর্নেল আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালে তার প্রথম কিডনী সমস্যা ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। দুটি কিডনী নষ্ট হয়ে গিয়েছিল। তিন মাস আগে ডায়ালাইসিস শুরু হয়। প্রথমে সিএমএইচ হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছিল। এরপর বাড়িতে ফিরে যান। বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা গেছেন তিনি।

উপকূলীয় অঞ্চলে জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: “উপকূলীয় অঞ্চলে জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয়” র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । খুলনা শহর এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মান প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রনালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেন এন্ড  রিসোর্টে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক ও ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে এ সময় উপকূলীয় অঞ্চলের জলবায়ূ পরিবর্তন জনিত প্রভাবে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ফজিলা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুর আড়াইটার দিকে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন সড়কে মোটর সাইকেল ধাক্কায় ওই নারী নিহত হয়। তিনি বংশীপুর গ্রামের সামছুর মাঝির স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ঈদের দিন পড়শীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে দ্রæতগামী মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরত্বর আহত হয় ওই নারী। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মোটর সাইকেল চালক গুরত্বর আহত হয়। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শ্যামনগরে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মে) ইফতারের পূর্ব মূহুর্তে ভ‚রুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা বাজার চত্বরে সাতক্ষীরা জেলা বিএনপি নেতা সাতক্ষীরা কৃতি সন্তান সৈয়েদ ইফতেখার আলীর নির্দেশনা মোতাবেক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শ্যামনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন সভাপতি ভ‚রুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি,এম, লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও কেন্দ্রীয় কমিটি সদস্য এড. মোঃ আব্দুস সালাম খান। তিনি তার বক্তব্যে বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তকরে আনতে হবে। এ জন্য নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। দ্রব্য মুল্যের উর্দ্ধগতি তেল ও গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা। উন্নয়ন হচ্ছে শুধু আওয়ামীলীগ নেতা কর্মীদের জনগণের কোন উন্নয়ন নাই। খবু তাড়াতাড়ি সরকার পতনের আন্দোলনে মাঠে নামবে বিএনপি এবং সরকারী দলকে বাধ্য করাবো ত্রকটি নিরাপক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জবেদ আলী মিস্ত্রী। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাইফুদ্দীন আহম্মেদ, সাবেক ভুরুলিয়া ইউনিয়নের বিএনপি ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গাজী শাহিনুর রহমান (শাহিন), সাবেক ছাত্র নেতা শ্যামনগরে সেচ্ছা সেবক দলের আহবায়ক কমিটির প্রথম সদস্য ও মানবাধিকার কর্মী সুলতানুল আরিফিন,ছাত্রনেতা ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব আজু মোল্লা। ওই সময়ে সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী তার সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে সু-চিকিৎসা, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রæত আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। বর্তমান সরকার ও তার দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। খুন, গুম আর মিথ্যা মামলা-হামলা নিত্য নিদের ঘটনা হয়ে দাড়িয়েছে। জনগন এই দুঃশাসন থেকে মুক্তি চায়। পরিশেষে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামামান, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবু জাফর মেম্বর, ইউনিয়ন সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন (মালী), সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাহিন হোসেন, আশিকুর রহমান, মুজাহিদআলী, আজমীর হোসেন, আমিনুর রহমান, নাজমুল সাদাত, ফারুক হোসেন, হেলাল, হিমেল, শাহিন, উজ্জল, ফাহিম, আশিক, ইমন, জাহিদ, তুহিন, সবুজ,  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো: রফিকুল ইসলাম বিএনপি।