Home Blog Page 1317

ধুলিহর ইউপি চেয়ারম্যানের নির্দেশে জোর পূর্বক পৈত্রিক সম্পত্তির ধান ও মাছ ভাগ নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

 

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ধুলিহর ইউপি চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার কর্র্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় এক’শ বছরের পৈত্রিক সম্পত্তির ধান ও মাছ জোরপূর্বক ভাগ নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আহছানডাঙ্গা গ্রামের মৃত অমূল্য বিশ^াসের পুত্র ভুক্তভোগী সুনীল বিশ্বাস। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা ধুলিহর ইউনিয়নের আহছানডাঙ্গায় যুগের পর যুগ ধরে বসবাস করে আসছি। ধুলিহর মৌজায় শুকদেবপুরে এসএ ৭৮৩নং খতিয়ানে ১৬১২৪, ১৬১২৫, ১৬২২৮, ১৬১২৫,১২৮৯ দাগে ১৯ একর ১৮ শতক সম্পত্তি আমরা ধর্মীয় সংখ্যালঘু পরিবার এবং কয়েকটি মুসলিম পরিবারের পূর্বপুরুষগণ ১৯২৮ সালে বর্গাচাষী হিসেবে আমন ধান এবং ১৯৫৫ সাল থেকে কোবলা সূত্রে এবং বর্গাচাষী হিসেবে ভোগদখল করে আসছিলাম। পূর্ব পুরুষগণের মৃত্যুর পর আমরা পৈত্রিক সূত্রে উক্ত সম্পত্তিতে ধান চাষ এবং মৎস্যচাষাবাদ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু গত ইউপি নির্বাচনে ধুলিহর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হওয়ার পর আমরা সংখ্যালঘু সম্প্রদায় নৌকার পক্ষে কাজ এবং ভোট প্রদান করায় এতে সে আমাদের উপর ক্ষিপ্ত হন। এরই জের ধরে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহনের পর থেকে আমাদের বিভিন্নভাবে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছেন চেয়ারম্যান মিজান চৌধুরী। যে কারণে চেয়ারম্যান অদৃশ্য ক্ষমতাবলে তার পরিষদের চৌকিদার পাঠিয়ে উক্ত সম্পত্তিতে লাগানো ধান থেকে চার আনা অংশের ধান তাদেরকে দিতে হবে তা না হলে আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে, তার ভাড়াটিয়া বাহিনি দিয়ে মারপিটসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করেন। অথচ উক্ত সম্পত্তিতে চেয়ারম্যানের বা পরিষদের কোন স্বত্ব নেই।    

তিনি আরো বলেন, গত বছরের নভেম্বর মাসে চেয়ারম্যান নির্বাচিত হয়েই চলতি বছারের ফেব্রæয়ারীতে উক্ত সম্পত্তির মৎস্য ঘের থেকে তার পরিষদের চৌকিদার দিয়ে প্রায় ৪লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যান। এতে প্রতিবাদ করলে সে সময়ও বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখেন। আমরা অত্যান্ত অসহায় এবং নিরিহ প্রকৃতির হওয়ায় চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের পথে বসানোর চক্রান্ত করে যাচ্ছেন। আমাদের জীবন জীবিকার একমাত্র উৎস উক্ত সম্পত্তিতে ধান এবং মাছ চাষ করা। সেটি কৌশলে চেয়ারম্যান দখলে করে নিয়ে আমাদের ২৫/৩০ টি পরিবারকে পথে বসাতে চান। এমনিতেই বর্তমানে চেয়ারম্যান ও তার লোকজনদের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তাদের ২৫/৩০টি অসহায় পরিবারের পক্ষ থেকে ওই চেয়ারম্যানের কবল থেকে তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আহছানডাঙ্গা গ্রামের শ্রী দুলাল বিশ্বাসের ছেলে শ্রী ভবেশ বিশ্বাস, শ্রী ভৈরব বিশ্বাসের ছেলে শ্রী উত্তম বিশ্বাস ও গোবিন্দপুর গ্রামের মোহাম্মাদ আলী সরদারের ছেলে হুমায়ুন কবির।

খাজরায় আস সাদিক যুব সংঘের লোক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আস সাদিক যুব সংঘের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোক উৎসব ও সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মে) বিকালে ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোক উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় খরিয়াটি গ্রামের আকবর সরদারের নেতৃত্বে সুন্দরবন লাঠিখেলা দল নান্দনিক খেলা প্রদর্শন করে। খেলার মাঝে দর্শকদেরকে হতবাক করে দিয়ে জীবন্ত মানুষের কবর, বুকের উপর ৪টি ইট রেখে শাবলের আঘাতে টুকরো করা, সাদা কাগজ দিয়ে টাকা বানানো, লবণ দ্বারা চোক প্লাস্টার করে আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনসহ বহু যাদু ও ক্রীড়াশৈলীতে আনন্দ প্রদান করা হয়।

আস-সাদিক যুব সংঘের সভাপতি পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এড. মোস্তফা জামান, শিক্ষক আশেক-এ রসূল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু সহ আস-সাদিক যুব সংঘের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, আস সাদিক যুব সংঘের সহ-সভাপতি আঃ আলিম। সন্ধ্যায় সতক্ষীরা ও জেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত শিল্পীরা সচেতনতা মূলক সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও সর্বস্তরের মানুষ লোক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। উল্লেখ্য, রমজানের শেষের দিকে যুব সংঘের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ অটুট রাখতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে গাছ চাপা পড়ে কাঠ মিস্ত্রীর মৃত্যু

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দলে ভ্যানে গাছের গড়ি ওঠানোর সময় গাছ চাপা পড়ে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুর ১২.৩০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উপজেলার বড়দল ইউনিয়নে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আরমান সানার ছেলে কাঠ মিস্ত্রী মুনসুর সানা (৫৮) একই গ্রামের গোলাম আম্বিয়া গাজীর গাছ কেটে ভ্যানে উঠাচ্ছিলেন। অসতর্কতা বশতঃ ভ্যান থেকে গাছের গড়ি সরে তার গায়ের উপরে পড়ে। তার পিছনে সুপারী গাছ থাকায় তিনি পিছাতে পারেননি। লোকজন তাকে দ্রæত গাছের তলা থেকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়। ঐদিন মাগরিব বাদ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন গোয়ালডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আনারুল ইসলাম।

আশাশুনিতে মাদক বিরোধী সমাবেশে সিনিঃ সহকারী সচিব রবিউল

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১ মে) উপজেলার রিভার ভিউ কেওড়া পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিঃ সহকারী সচিব মোঃ রবিউল ইসলাম।

পাইওনিয়ার্স যুব সংঘের আয়োজনে সমাবেশ ও ইফতার মাহফিলে আশাশুনির চাপড়া গ্রামের কৃতি সন্তান  যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ রবিউল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

0

নিজস্ব প্রতিবেদক: মহামান্য হাইকোর্টের নির্দেশে স্থগিত হওয়া সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের এপিলেট ডিভিশনে ভাকেট হওয়ায় আজ শনিবার বন্ধ হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে। বাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ সাইদুর রহমান, সদস্য এড. রফিকুল ইসলাম ও এড. সাহেদ জানান, গত ৩১/৩/২০২২ তারিখে হাইকোর্টে ৬৭ নং পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছিল। কিন্তু ১৮/০৪/২০২২ তারিখে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের এপিলেট ডিভিশনে ৬৭ নং পিটিশন ভাকেট করে দেয়। যার ফলে গত ২ এপ্রিল এর বন্ধ হওয়া নির্বাচন আগামী ৭মে (আজ) অনুষ্ঠিত হবে। সেলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠ, অবাধ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন পরিচালনা কমিটি কাজ করে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরা বাস টার্মিনালসহ আশ পাশের জনপদ।

আজ (৭ মে) শনিবার সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সকাল ৮টা হতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ২১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১টি পদে লড়ছেন ৬৮ জন প্রার্থী। এছাড়াও নির্বাচনে কয়েকজন প্রার্থী স্বতন্ত্র পদে লড়ছেন। সভাপতি পদে লড়ছেন ৪ জন-মো. আরশাদ আলী খোকার প্রতিক- হরিণ, মীর মনিরুজ্জামান প্রতিক- চেয়ার, আবু তালেব প্রতিক- আনারস ও নজরুল ইসলাম প্রতিক- বাস। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩ জন প্রার্থী- মো. জাহিদুর রহমান প্রতিক- ছাতা, মো. মামুনার রশিদ প্রতিক টেলিভিশন ও মো. জাকির হোসেন টিটু প্রতিক-শাপলা।

দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই-শাহীন চাকলাদার এমপি

0

আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে ততদিন হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে।

তিনি আরো  বলেন, শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এ প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে। আমরা যেদিকে তাকাই সেই দিকেই দেখি উন্নয়ন আর উন্নয়ন। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই এ দেশের উন্নয়ন হয়। এছাড়া আর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের রোল মডেল।

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা দেবাশীষ আইচের সঞ্চালনায় সাগরদাঁড়ীর মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বারব আলী ও উপজেলা ছাত্রলীগের সাাবেক আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুজ্জামান মনি, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

শ্যামনগরে চোরাকারবারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: চোরাকারবারি মোনাজাত আবারও বেপরোয়া কে এই মোনাজাত তার ক্ষমতার উৎস কোথায় শিরোনামে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আব্দুল কাদের’কে জীবন নাশের হুমকি প্রদর্শন করে চোরাকারবারি মোনাজাত। এঘটনায় শ্যামনগর থানায় জিডি করেছে আব্দুল কাদের। তার লিখিত ডায়েরিতে বলেন, তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা ও অনলাইন পোর্টাল রিপোর্টার বাংলা টিভিতে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। মোঃ মোনাজাত হোসেন, পিতা আরশাদ বরকন্দাজ সাং শৈলখালী, ডাকঘর শৈলখালী উপজেলা শ্যামনগর, জেলা সাতক্ষীরা কৈখালী সীমান্তে একজন আলোচিত চোরাই সিন্ডিকেট । পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ্য ভাবে অবৈধ মালামাল নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠায় । আব্দুল কাদের তথ্য সংগ্রহ করে ধারাবাহিকভাবে পত্রিকায় সংবাদ প্রকাশিত করে । তারই জের ধরে উক্ত মোনাজাত ২ মে ২২ ইং তারিখ , সময় রাত্র ১০টা ৬ মিনিটে মোবাইল থেকে ফোন দিয়ে আমাকে জীবন নাশের হুমকি প্রদর্শন করে । ভবিষ্যতের কথা বিবেচনা করিয়া বিষয়টি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করে ৪মে থানার জিডি করে জিডি নং ১৫৭। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি, এলাকার সচেতন মহল। তারা বলেন হুমকিদাতা চোরাকারবারীকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির ব্যবস্থা না করলে বাংলাদেশের সর্বশেষ উপজেলা শ্যামনগর সহ বিভিন্ন উপজেলায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলবে। অচিরেই চোরাকারবারীকে আইনের আওতায় আনার দাবি জানান।

কোটিপতি হওয়ার টার্গেটে জেলা ছাত্রলীগে বিবাহিত ও মাদকাসক্ত নেতা

0
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ইমরানকে ও সাধারণ সম্পাদক হাছানুর জামান

নিজস্ব প্রতিবেদক: কমিটি দেয়ার নামে জেলা জুড়ে অর্থ বাণিজ্যে নেমেছে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। হেভিওয়েট চারটি কমিটি বিক্রি করে ইতোমধ্যে প্রায় পৌণে কোটি টাকা আদায়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। বাকি কমিটিগুলো বিক্রি করে দু’জনেই কোটিপতি হওয়ার চেষ্টা আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি এস এম আশিকুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন শুরু থেকেই বিতর্কিত। আগেই তাদের একজনের বিরুদ্ধে বিবাহিত ও অপরজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছিলো। সে বিতর্কের রেশ শেষ হতে না হতেই সাতক্ষীরার বিপুল পরিমান টাকার বিনিময়ে তালা উপজেলা ও কলারোয়া উপজেলার ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরইমধ্যে সাতক্ষীরা পৌর কমিটিও গঠন করা হয়। সব বিতর্ক ছাপিয়ে যখন তালার টর্চার সেলে ঘটনায় পুরো বাংলাদেশের চোখ যখন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ওপর তখনই দুই ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের কাছে সাতক্ষীরা সদর উপজেলা কমিটি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে প্রত্যেকটি উপজেলা কমিটি দিতে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে ১০ লাখ টাকা করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে দিতে হয়।
তথ্যনুসন্ধানে জানা যায়, ১৭ লাখ টাকায় বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই শিবিরকর্মী। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত এক পত্রে রাজিব ইমরানকে সভাপতি ও হাছানুর জামানকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুমোদিত হলেও বিষয়টি প্রকাশ পায় দেরীতে। আর প্রকাশ পাওয়ার পরই বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিশেষ করে সদ্য অনুমোদিত এই কমিটির সভাপতি রাজিব ইমরানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগে অপরিচিত মুখ রাজিব ইমরানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেটে রীতিমত বিস্মিত হয়েছেন অনেকেই। সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি রাজিব ইমরান ও সাধারণ সম্পাদক হাছানুর জামান দুজনই শিবিরের সক্রিয় সদস্য। এমনকি আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধেও তারা নানা সময় কথা বলেছেন বলে তাদের ব্যক্তিগত ফেসবুক পোস্ট সহ একাধিক প্রমাণ পাওয়া গেছে।
২০১৩ সালের ৩০ ডিসেম্বর রাজিব ইমরান তার ব্যক্তিগত প্রোফাইলে https://web.facebook.com/rajib.spi দা হাতে একটি শিশুর ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা আছে, ‘আমি লেংটা মনির, নৌকায় ভোট চাইতে আইলে ঠ্যাং কাইট্টা রাইখা দিমু।’ ২০১৪ সালের ৪ জানুয়ারি তিনি তার প্রোফাইলে আরও একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে লেখা আছে, ‘হালার-পো হালা, আজ তোর একদিন, কি আমার একদিন! ভোট না দিয়ে যাবি কৈ?’
২০১৮ সালের ৬ আগস্ট তিনি তার প্রোফাইলে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কাদের সাহেব, “যারা হেলমেট পড়ে বা মুখ ঢেবে ছাত্রদের মারধর করে এবং লাঠি, চাপাতি নিয়ে পুলিশের সাথে ঘুড়ে বেড়ায় তাদেরকে কি বিএনপি জামাত শিবির বলে, আপনার চাইতে মখা ভাল ছিলো।”
২০১৮ সালের ৮ আগস্ট তিনি তার প্রোফাইলে একটি স্ট্যাটাসে লিখেছেন, মেজর অব শাহ আলম যা বলছিলেন সেটা এখন আমাদের কাছে পরিষ্কার, Make zourself prepared be stronger, অনেক অস্র দেবো পরিশিক্ষণ হবে, prepared to remain readz to fight our common enzmz. ce ce ce hasina lojjai বাচিনা।
আর ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদ পাওয়ার পর ৩০ এপ্রিল প্রথম প্রহরে তিনি তার প্রোফাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে ভাই, অনেক আগে থেকে আপনার সাথে আমার পরিচয়, সব সময় নিজের ছোট ভাইয়ের মত ভালবাসা দিয়েছেন, ভুলগুলো সব সময় ধরায় দিবেন, আর যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার সঠিক ব্যবহার যেন করতে পারি তার জন্য দোয়া করবেন।’
অপর দিকে, সাধারণ সম্পাদক হওয়া হাসানুজ্জামান সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক ও ইউনিয়নের জাহানাবাজ গ্রামের কাওছার আলীর ছেলে। ধুলিহর ইউনিয়ন আ’লীগের নেতারা জানান, আওয়ামী রাজনীতিরসাথে কখনো জড়িত না থাকলেও বিগত সময়ে পকেট কমিটির মাধ্যমে হাসানুজ্জামানকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ-সম্পাদক করা হয়। যেটা নিয়ে আপত্তি ছিলো তৃণম‚ল পর্যায়ের ত্যাগী ছাত্রলীগের নেতাকর্মীদের ভিতরে। কখনো হাসানুজ্জামানকে তারা সরকার দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখেননি। বরং উপজেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছিল। যেটা সম্পর্কে সকলে অবগত। কিন্তু, টাকা দিয়ে এক আ’লীগ নেতাকে ম্যানেজ করে তার মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে সে।
ধুলিহর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ-সম্পাদক মিজানুর রহমানসহ একাধিক নেতারা বলেন, হাসানুজ্জামান আওয়ামী পরিবারের সন্তান না। অথচ বিগত সময়ে ত্যাগী নেতাদের বঞ্চিত করে হাসানুজ্জামানকে সাধারণ-সম্পাদক করে পকেট কমিটি গঠন করে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ-সম্পাদক। বিগত সময়ের উপজেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে কাজ করেছিল।
নৌকার বিপক্ষে কাজ করার কথা স্বীকার করে সদর উপজেলা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বলেন, আমি শুধুমাত্র উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করেছিলাম। ওই ঘটনাকে পুঁজি করে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিপক্ষে নানা রকম অবান্তর তথ্য ছড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক সভাপতি প্রার্থী জানান, জেলা ছাত্রলীগের সম্পাদক সুমন ভাই আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। আমি ৫ লাখ টাকা দিতে রাজি হই। তবে রাজিব ইমরান ৮ লাখ টাকা দেওয়ায় তাকে সভাপতি করেছে। আর সাধারণ সম্পাদকের কাছ থেকে নিয়েছে ৯ লাখ। যা সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতার হাত দিয়েই নিয়েছে।
এদিকে আজ ভোরে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও মোঃ সুমন হোসেন স্বাক্ষরিত আরও একটি পত্রে জানানো হয় পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিট স্থগিত করা হয়েছে।
এসব অপকর্মের বিষয়ে বিতর্কিত নেতাদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা আমাদের কথা শুনেনা। তারা আমাদের কাছে তালিকা চাইলে আমরা যাচাই বাছাই করে ১০ জনের নাম পাঠালে তার থেকে একজন বেছে নিয়ে ছাত্রলীগের কমিটি করতে পারে। তাহলে ছাত্রলীগের আর এ ধরনের বদনাম হওয়ার সুযোগ থাকতো না।

ঈদের ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কবার্তা

0

আইটি ডেস্ক :

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে দুই পক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। সতর্কবার্তায় আসন্ন ঈদের ছুটিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনার তাগাদা রয়েছে। বিভিন্ন দেশের ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বটনেট ও ম্যালওয়ারের সংক্রামণ ঘটিয়ে প্রচারণা ও আক্রমণের জন্য ব্যবহার’-এর উল্লেখ রয়েছে এতে।

বটনেট : সাধারণভাবে হ্যাকার নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ককে বোঝানো হয় বটনেট হিসাবে। বট হচ্ছে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এমন প্রোগ্রাম। সফটওয়্যারের জগতে রোবট শব্দটির সংক্ষিপ্তরূপ হচ্ছে বট।

বটনেটের সবচেয়ে বহুল ও ক্ষতিকর ব্যবহারের মধ্যে রয়েছে ডিডিওএস (DDoS) বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণ। এতে টার্গেট কম্পিউটার নেটওয়ার্কে ভুয়া ট্রাফিক পাঠিয়ে সার্ভার অকার্যকর করে দেওয়া হয়। এ কাজে সাধারণত নেটওয়ার্কে সংযুক্ত অব্যবহৃত কম্পিউটারকে কাজে লাগায় হ্যাকাররা।

ম্যালওয়ার : আর ম্যালওয়্যার হচ্ছে ‘ম্যালিশিয়াস সফটওয়্যারে’র সংক্ষিপ্ত রূপ। এ ভাইরাস কম্পিউটার, সার্ভার, ক্লায়েন্ট বা কম্পিউটার নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি, ব্যক্তিগত তথ্য ফাঁস, তথ্য বা সিস্টেমে অননুমোদিত প্রবেশ, ব্যবহারকারীকে তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত বা কম্পিউটারের নিরাপত্তা এবং গোপনীয়তায় হস্তক্ষেপ করে।

রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে পাওয়া বার্তা বিশ্লেষণ করে বাংলাদেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পাওয়ার কথা উল্লেখ করেছেন বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ (সার্ট) প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ। তার পাঠানো সতর্কীকরণ মেইলে বলা হয়েছে, ‘এসব আইপি থেকে হ্যাকাররা অপপ্রচার ও ডিডিওএস আক্রমণ পরিচালনা করছে।’

এ পরিস্থিতিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নিরাপদ রাখতে ৩টি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো-

ক. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন তথ্য পরিকাঠামো পরীক্ষা করে বটনেট ও ম্যালওয়ার সংক্রামণ মুক্ত রাখার পদক্ষেপ নেওয়া।

খ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডওএস (Anti-DDoS) হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করা।

গ. আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনা।

 

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

অনলাইন ডেস্ক :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ও রামদিয়া সরকারি এসকে কলেজ ছাত্রলীগ ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে।

এ সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়কের ওপর বসে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর চৌধুরীসহ প্রশাসনের ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, আমার সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমরা ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তায় এসেছি। আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনের আশ্বানে কর্মসূচি প্রত্যাহার করেছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালত থেকে মামলার হাজিরা দিয়ে কাশিয়ানীর সরাইকান্দি গ্রামে ফিরতেছিলেন।

সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে ওই এলাকার ইনছান মুন্সী, সাদ্দাম মুন্সী, হাসিবুর ও ইব্রাহিম মোল্যাসহ অজ্ঞাতনামা ১০-১২ জন যুবক চলন্ত বাস থামিয়ে বাসের মধ্যে ঢুকে তাকে টেনে-হেঁচড়ে বাস থেকে নামিয়ে লোহার রড, হকিষ্টিক ও কোদালের আছাড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করে।