Home Blog Page 1318

লিভারের রোগীদের জন্য পরামর্শ

0

অনলাইন ডেস্ক :

সাধারণভাবে লিভার (যকৃত)-এর অসুখকে দুই ভাগে ভাগ করা যায়, স্বল্পমেয়াদি লিভার রোগ (Acute Hepatitis) ও দীর্ঘমেয়াদি লিভার রোগ (Chronic Liver Disease)। স্বল্পমেয়াদি লিভার রোগ সাধারণত দূষিত পানিবাহিত ভাইরাস (হেপাটাইটিস এ, ই)-এর সংক্রমণের জন্য হয়ে থাকে যা চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এ সময় রোগীর চোখ, প্রস্রাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে ও ক্ষুধামন্দা, বমিভাব ও বমি, শারীরিক দুর্বলতা দেখা দেয়; অধিক সমস্যা দেখা দিলে প্রয়োজনে হাসপাতালে ভর্তির দরকার পড়ে। এই স্বল্পমেয়াদি লিভার রোগে আক্রান্ত রোগীদের অল্প অল্প করে বারবার আহার গ্রহণ করার প্রয়োজন হয়।

দীর্ঘমেয়াদি লিভার রোগ বা ক্রনিক হেপাটাইটিস যেসব কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো হেপাটাইটিস বি, সি সংক্রমণ, লিভারে চর্বিজনিত রোগ, অ্যালকোহল বা মদ্যপান ইত্যাদি। এসবে আক্রান্ত ব্যক্তি সাধারণত নিজের অজান্তে লিভারের প্রদাহ ও ফাইব্রোসিস (আঁশ তৈরি হয়ে লিভার শক্ত হওয়া)-এ ভুগতে থাকেন।

এ সময়টায় লিভার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেয়। লিভারে প্রদাহ ও ফাইব্রোসিস ১০ থেকে ২০ বছর ধরে চলমান থাকলে একপর্যায়ে লিভারের মধ্যে অজস্র গুটি তৈরি হয়, যাকে লিভার সিরোসিস বলা হয়। এ অবস্থায় লিভারের কার্যক্ষমতা কমে যায় ও রক্ত পরিসঞ্চালনে বাধার সৃষ্টি হয়। লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি শারীরিক দুর্বলতা সত্ত্বেও প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

লিভার সিরোসিসের জটিলতাগুলোর মধ্যে অন্যতম হলো পেটে, পায়ে পানি আসা, মস্তিষ্কের বৈকল্য হয়ে অজ্ঞানতার প্রবণতা দেখা দেওয়া, কিডনির সমস্যা হওয়া, সার্বক্ষণিক জন্ডিস দেখা দেওয়া, রক্তবমি হওয়া ইত্যাদি। এসব জটিলতা দেখা দিলে তাকে Decompensated liver Cirrhosis বা লিভার সিরোসিসের শেষ পর্যায় বলা যায়।

লিভারের চর্বিজনিত রোগ বা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য মাঝে মাঝে অভুক্ত থাকা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং থাকা উত্তম ও সুবিধাজনক যা তাদের লিভারের চর্বি ও শরীরের ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভাসের দিকেও খেয়াল রাখা বাঞ্ছনীয়।

এ ধরনের রোগীদের অতিরিক্ত মিষ্টি জাতীয় বা চিনিযুক্ত খাবার গ্রহণ না করাই শ্রেয়। ফলমূল ও সবজিজাতীয় খাবার, পানি, পানীয়, পরিমাণমতো শর্করা (রুটি, ভাত, চিড়া, মুড়ি) ইত্যাদি ও আমিষ (মাছ, গোস্ত ইত্যাদি) গ্রহণ করা উচিত। তেলে ভাজা, ঝালমসলাযুক্ত খাবার, বাইরের খোলা খাবার ও পানীয় বর্জন করা উচিত।

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

ঈদ-উল ফিতর উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ

0

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হত-দরিদ্র অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শাড়ি, লুুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে ২৭ রমজান শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে হত-দরিদ্র অসহায় একশ জন নারী ও পুরুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল হাসান, যুগ্ম সম্পাদক আলমগির হোসেন, সাংগঠনিক সম্পাদক তৈবুর, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজিবর রহমান প্রমুখ।

উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখেও শতাধিক নারী ও পুরষের মাঝে ঈদের পোষাক বিতরন করেছিলেন নুরুল হক।

শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর: স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শ্যামনগর উপজেলা সিডিও ইয়ুথ টিমের আয়োজনে মর্ডান স্কুল মাঠে সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু,মডার্ন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মিজানুর রহমান, ভ‚রুলিয়া ইউপি সদস্য কুলসুম বেগম, শ্যামনগর মোটর চালক সমিতির সভাপতি সাবের মিস্ত্রি,

সিডিও ইয়ুথ টিমের উপজেলা ইউনিটের আহ্বায়ক ফজলুল হক, সদস্য সচিব আনিসুর রহমান, উপদেষ্টা কমিটির সদস্য মোস্তাক হোসেন, আবহাওয়া কমিটির সদস্য ওসমান গনি সোহাগ, যুগ্ন-আহবায়ক গোলাম রব্বানী, শ্যামনগর সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান,কৈখালী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ,কাশিমাড়ী ইউনিটের সভাপতি মিরাজ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক ইমরান হোসেন, মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি প্রদীপ কুমার দেব সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, নুরনগর ইউনিটের সভাপতি নুরুন্নবী হাসান, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক সভাপতি আনিসুর রহমান মিলন, রমজান নগর ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাগর সোহেন প্রমুখ।

শ্যামনগরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

0

নিজস্ব প্রতিবেদক,শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে স্কুল ও কলেজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা সদরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব বাংলাদেশের অফিসে বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৃত্তি প্রদান করা হয়। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের শিক্ষক শেখ মতিউর রহমান, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৪ জন কলেজ শিক্ষার্থী ও স্কুলের ৬ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। কলেজে প্রতিমাসে দুই হাজার টাকা করে ৪মাসের ৮ হাজার করে এবং স্কুলে প্রতিমাসে এক হাজার টাকা করে ৩ মাসের বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাব বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই বৃত্তি অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।

উন্নয়ন বান্ধব সরকারের দ‚রদর্শী সারথী ‘এমপি জগলুল’

0

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শাসক আর শাসিত পৃথিবী দুই শ্রেণিতে বিভক্ত। শাসিতের মৌলিক চাহিদা প‚রণ আর রাষ্ট্র পরিচালনা শাসকের অবশ্য কর্তব্য। দুর্ভাগ্যজনক সত্য শাসকের নিজ কর্তব্যের প্রতি অনীহা শাসকের প্রতি শাসিতের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক ধারণা সৃষ্টি করে এসেছে বিগত শতকের শেষ দিক থেকে। যুগে যুগে পরিবর্তন এর বার্তা নিয়ে কেউ না কেউ এগিয়ে আসেন। স্বীয় কর্মে অমর হয়ে থাকেন ইতিহাসের পাতায়। ঠিক তেমন একজন জনবান্ধব মানুষ জগলুল হায়দার এমপি। তিনি ইতিহাসকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থায় শাসক আর শাসিতের শ্রেণীভেদ বদলে দিতে অগ্রণী সেনানীর ভ‚মিকায় দ‚র্বার গতিতে এগিয়ে চলেছেন। কথা নয় কাজ নীতিতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরন্তর ছুটে চলেছেন নির্বাচনী এলাকার সর্বত্র।কখনো শ্রমিক বেশে,কখনো চাষার বেশে।কখনো মঞ্চের বজ্র কঠিন বক্তা,কখনো পিতার মত স্নেহে আবার কখনো সন্তানের দায়িত্ববোধ নিয়ে ছুটে চলেছেন গরীব,দুখী,চাষা,মজুরের কাছে। সরকারের ইতিবাচক ভাবম‚র্তি প্রচারে উঠান বৈঠকে মা বোনদের কাছে তুলে ধরেছেন সরকারের সাফল্য,পরক্ষণেই ছ‚টে গেছেন আগামী প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শিক জীবনী তুলে ধরতে। দলীয় নেতাকর্মীদের উৎসাহ প্রণোদনাসহ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে তৃণম‚লের সাথে সার্বক্ষণিক সংযোগে নিজের বাড়ির দুয়ার আর ব্যক্তিগত মোবাইল নাম্বার ২৪ ঘন্টা খোলা রেখেছেন তার নির্বাচনী এলাকার জনসাধারণের সেবা প্রদানের জন্য। রাজনৈতিক সহিংসতা এড়িয়ে শান্তিপ‚র্ণ সহাবস্থান নিশ্চিতে কঠোর ভ‚মিকা আর প্রভাবমুক্ত প্রশাসনে সুশাসন ও উন্নয়নকে এগিয়ে দিয়েছেন। নিজের মনোনয়ন অপেক্ষা বর্তমান আওয়ামী লীগ সরকারের পুনঃ বিজয়ের লক্ষ্যে প্রতিটি উন্নয়ন কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফলক স্থাপন দলীয় আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসের খ্যাতনামা শাসকদের আদর্শ অনুসরণে দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে রাতের আঁধারে ছুটে গেছেন গরিব, দুঃখী ও অসহায়দের মাঝে। মানসিক ভারসম্যহীন ব্যক্তিও উনার স্নেহ বঞ্চিত নন। এরকম বহু দৃষ্টান্ত স্থাপন করে জগলুল হায়দার এমপি ইতিবাচক ভাবম‚র্তি তৈরি করে প্রমাণ করলেন মানুষ বেঁচে থাকে কর্মের মাঝে।

সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার এর এম্বাসেডর রেজওয়ানুল আজাদ নিপুন বলেন, শ্যামনগর কালিগঞ্জ (আংশিক)আসনের উন্নয়নের রূপকার জনবন্ধুখ্যাত সাংসদ সদস্য এস,এম জগলুল হায়দার এমপি এলাকায় সমাধান যাত্রায় নানাবিধ পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যাহার মধ্যে রয়েছে “আমার গ্রাম হবে শহর” প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধার সম্প্রসারণ, মাদক ও সন্ত্রাস নির্ম‚লে জিরো টলারেন্স নীতি গ্রহণ,দারিদ্র্য নির্ম‚লে সামাজিক কর্মস‚চির হার বৃদ্ধি, শ্যামনগর ও কালিগঞ্জ পৌরসভা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও আয় বৃদ্ধিতে কর্মস‚চী সম্প্রসারণ, প্রধান সড়ক ও সংযোগ সড়ক সম‚হের অবশিষ্ট কাজ দ্রæত সমাপ্তি ও গ্রামীণ অবকাঠামোর আওতায় নতুন নতুন সড়ক পাকাকরন,বিদেশে জনশক্তি প্রেরণে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ,শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরন,পর্যটন শিল্পের প্রসারে সুন্দরবন সংলগ্ন এলাকায় ইকোট্যুরিজম জোন নির্মাণ,আধুনিক শিক্ষার প্রসারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, খোলপেটুয়া নদীর নোওয়াবেকী থেকে পাখিমারা ফেরিঘাট বাস্তবায়ন সহ তাহার নির্বাচনী এলাকার জনসাধারণের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে চলেছেন দুর্বার গতিতে।

দৈনিক সাতনদী পত্রিকার সাথে একান্ত সাক্ষাৎকারে এস,এম জগলুল হায়দার এমপি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে জানান, জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু নির্মাণ, সমুদ্রসীমা বিজয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাতৃকালীন ভাতা প্রদান, দরিদ্রতার হার নির্ণয়, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, যুদ্ধাপরাধী ও রাজাকারদের বিচার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চলমান, দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন নির্মাণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, প্রতিটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র স্থাপন, বছরের প্রথম দিনে বিনাম‚ল্যে এক কোটি শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, এশিয়ার দ্বিতীয় বৃহৎ বুদ্ধিজীবী কবরস্থান, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, দেশের বিভিন্ন জেলায় শিল্প পার্ক নির্মাণ, জঙ্গি সন্ত্রাস ও মাদক দমনে সফলতা, গ্রামীন রস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, সারা দেশব্যাপী বিদ্যুৎ উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, অনলাইন সেবা প্রদান, মাতৃকালীন ছুটি বৃদ্ধি, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর, প্রতিবন্ধী ভাতা প্রদান, মাথাপিছু আয় বৃদ্ধি, বিধবা ভাতা প্রদান, বয়স্ক ভাতা প্রদান, ফ্লাইওভার নির্মাণ, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি সহ সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নম‚লক কর্মকান্ড তুলে ধরেন। পরিশেষে তিনি কবির শুরে বলেন, এই বলে মোর পরিচিতি হোক, আমি জাতির জনক বঙ্গবন্ধুর লোক। এই বলে মোর পরিচিতি হোক, আমি দেশরতœ শেখ হাসিনার লোক, এই বলে মোর পরিচিতি হোক, আমি শ্যামনগর কালীগঞ্জের মা- মাটি মানুষের লোক।

আশাশুনির উপকুলে উদারতার ঈদ সামগ্রী বিতরন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতা উপক‚ল অঞ্চলে ২৫০ জন হতদরিদ্র, এতিম এবং বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ১০ টায় উপক‚লীয় এলাক আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে উদারতার ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উদারতার পরিচালক শিমুল আহম্মেদের সভাপতিত্ব ও সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি রুস্তম হোসাইন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান নীলিমা জিসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মিলন, কামাল, আরোয়া, সুরাইয়া, নুরুল আমিন, আবিদ, স্বাধীন, ফুয়াদ প্রমুখ।

এসময় চেয়ারম্যান নিলিমা জিসান বলেন ভুক্ত ভোগীদের উদ্দ্যেশে বলেন আপনাদের ভিতরে যাদের এতিম সন্তান আছে আমরা তাদের পড়ালেখা করতে সকল সহযোগিতা করবো। আপনাদের খুবই দ্রæত কারিগরী প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে স্বাবলম্বী করবো। আপনাদের পাশে সব সময় আমরা আছি।

একজন স্বপণ ও ভোমরা বন্দরের দৃশ্যমান পরিবর্তনের চিত্র

0

হাবিবুর রহমান: দীর্ঘ তিন দশকেও পূর্নাঙ্গ স্থলবন্দরে রূপ নেয়নি ভোমরা স্থলবন্দর। সকল প্রকার আমদানি-রপ্তানী পন্যও এই বন্দর দিয়ে এপার-ওপার হয়না। দূর্বল নেতৃত্বের কারণে কাংখিত জায়গায় পৌছতে পারেনি আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহদ্বার হিসেবে খ্যাত বন্দরটি। ওপারের সিন্ডিকেটের চাঁদাবাজির মুখে দিশেহারা ব্যবসায়ীরা। এমনই প্রেক্ষাপটে আজ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা।
সাধারণ সভায় দু’পক্ষ দু’রকম এজেন্ডা নিয়ে মাঠে আছেন। এক পক্ষের হিসাব, বন্দরের সাহসী নেতা এজাজ আহমেদ স্বপনকে নির্বাচন থেকে দূরে রাখা এবং পাতানো নির্বাচনে পাতি খরচ করে চেয়ারে বসা। এ পক্ষটি সরকার সমর্থক ব্যবসায়ীরা। অপর পক্ষটি সাধারণ সভার মাধ্যমে নির্বাচন চান। এর মধ্য দিয়ে যারাই নেতৃত্বে আসবেন তারা বন্দরের কাংখিত উন্নয়নে ভ‚মিকা রাখতে পারবেন।

ঘোজাডাঙ্গা বন্দরে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন তৎকালীন আহবায়ক এজাজ আহমেদ স্বপন

সংগঠনটির জন্ম সুদূর ১৯৯৮ সালে। সেখান থেকে আজও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন সম্ভব হয়নি। প্রভাবশালীরা তাদের পছন্দের লোকজনকে পাতানো নির্বাচনে ক্ষমতায় বসিয়ে দেন। সর্বশেষ কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি এবং মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক করা হয় পাতানো নির্বাচনে।
এই কমিটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। আদালত কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে খুলনার শ্রম আদালত এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করে দেন। এই এডহক কমিটির সাধারণ সম্পাদকের শ্রম আদালতে মামলার প্রেক্ষিতে নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ ৫ সদস্যের এডহক কমিটির ৪জন এজাজ আহমেদের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারনের জন্য পরিচালক, শ্রম অধিদপ্তর খুলনা বরাবর আবেদন করেন।
কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে এডহক কমিটির আহবায়ক করা হয়।
বর্তমান আহবায়ক কমিটি অডিট করে এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অডিট আপত্তি দাড় করিয়েছে। এই অজুহাতে এজাজ আহমেদকে নির্বাচন থেকে দূরে রাখারও পরিকল্পনা করা হয়েছে। আজকের সাধারণ সভায় বিষয়টি নিয়ে হইচই হবে। এজাজ আহমেদ স্বপণ টিকে থাকলে অর্থাৎ ভোটার তালিকায় তার নাম থাকলে পাতানো নির্বাচন ভেস্তে যাবে। আর ভোটার তালিকা থেকে তার নাম বাদ গেলে পাতানো নির্বাচনে পাতি খরচ করে যে কেউ ক্ষমতায় বসে যাবে এতে কোন সন্দেহ নেই।
এজাজ আহমেদ স্বপন সাতনদীকে জানিয়েছেন, সংগঠনটির নেতৃত্বে থেকে তিনি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ঠদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। জেলা পরিষদের অর্থায়নে দৈনিক ১২ হাজার লিটার বিশুদ্ধ পানি পবে শ্রমিকরা। এমনই ভাবে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।
বন্দরের অল আইটেম চালুর জন্য এবং পূর্নাঙ্গ স্থলবন্দরের রূপদানের জন্য অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
তিনি দাবী করেন একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাচ্ছে। চক্রটি সফল হলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ ব্যবসায়ীরা।

ভারতের সিন্ডিকেটের মাসে ২১ কোটি চাঁদাবাজি

0

হাবিবুর রহমান: তীব্র আন্দোলনের মুখে ভোমরা স্থল বন্দরের বিপরীত পাড়ে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধ হলেও নেতৃত্ব পরিবর্তনের পর তা আবার শুরু হয়েছে। দৈনিক ৭০-৮০ লক্ষ টাকা হিসাবে মাসে ২১-২৪ কোটি টাকা ওপারের সিন্ডিকেটকে সিরিয়ালের নামে চাঁদা দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশী ব্যবসায়ীরা। ওপারের সিরিয়ালের নামে চাঁদাবাজির ঘটনায় নিশ্চুপ থাকার জন্য এপারের বিভিন্ন সেক্টরের নেতারা প্রতিদিন পাচ্ছেন মোটা অংকের টাকা।
তথ্যানুসন্ধানে জানা যায়, ভোমরা স্থল বন্দরের বিপরীত পারে ঘোজাডাঙ্গায় একটি শক্তিশালী সিন্ডিকেট ২০২১ সালের জুলাই থেকে সিরিয়ালের নামে চাঁদাবাজি শুরু করে। তারা পাথরের ট্রাক প্রতি ৫০ হাজার, ভুষির ট্রাক ১০-১৫ হাজার, পেয়াজের গাড়ী ২৫ হাজার, তুলার গাড়ী ২০ হাজার, ফলের গাড়ী ২৫ হাজার টাকা নিয়ে সদ্য দিনেই ছেড়ে দেয়। টাকা না পেলে পাথরের গাড়ী ৬০দিন পর্যন্ত আটকে রাখে। এ সময় ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এ্যসোসিয়েশনের সভাপতি ছিলেন আরাফাত এবং সাধারণ সম্পাদক ছিলেন মোস্তাফিজুর রহমান নাসিম। পরবর্তীতে পাতানো নির্বাচনে নওশাদ দিলওয়ার রাজু সভাপতি এবং মোস্তাফিজুর রহমান নাসিম সাধারণ সম্পাদক হয়। এই দুই কমিটির মেয়াদে শুরু হওয়া চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে ওঠে এপারেরর আমদানী-রপ্তানীকারকরা। পাশাপাশি এজাজ আহম্মেদ স্বপন আহবায়ক এবং সদস্য সচিব হন এ এস এম মাকসুদ খান। তারা এসেই ব্যবসায়ীসহ ভোমরা স্থলবন্দরের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে তোলেন।
আন্দোলনের মুখে ওপারের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হস্তক্ষেপে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে এজাজ আহমেদ স্বপনের লাইসেন্স নিয়ে সংকট তৈরি হয়। সংকটের কারণে প্রায় ২৭ দিন আহবায়কের দায়িত্ব পালন করতে পারেননি এজাজ আহমেদ স্বপন। এই সুযোগে ওপারে আবারও শুরু হয় সিরিয়ালের নামে চাঁদাবাজি। সাথে সাথে সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের এডহক কমিটির ৫জনের মধ্যে অনৈক্য শুরু হয়। ৪জন সদস্য অনাস্থা আনেন আহবায়কের বিরুদ্ধে। খুলনা শ্রম অধিদপ্তর থেকে মিজানুর রহমানকে আহবায়ক করা হয়। কমিটির অপর ৩জন সদস্য হলেন আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী ও এ এস এম মাকসুদ খান। এই ৪ন সদ্যস্য সম্প্রতি সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের জন্য ঘোজাডাঙ্গার সিএন্ডএফ এসোসিয়েশনকে পত্র দেন।
তারা পত্র দিয়েই দায় সারেন। শুরু হওয়া চাঁদাবাজি অব্যাহত আছে। আন্দোলনের হুমকি দিলেও কোন আন্দোলনের খবর নেই। এরই মধ্যে ভোমরা বন্দরের একজন পাথর ব্যবসায়ীকে বিশেষ জায়গা থেকে সতর্ক করা হয়েছে ওপারের টু-শব্দ না করতে। ওপার থেকে প্রতিদিন দশ লক্ষ বাংলা টাকা আসছে এপারের বিভিন্ন সেক্টরের নেতাদের পাশাপাশি একাধিক দপ্তরের কর্তাব্যক্তিদের সন্তুষ্ট রাখতে। সাধারণ ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ব্যবসায়ীদের আবারও জিম্মি করে সিরিয়ালের নামে ওপারে দিনে ৭০/৮০ লক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে। মাসে এর পরিমান ২১/২৪ কোটি টাকা। ব্যবসায়ীদের দাবী এজাজ আহমেদ স্বপনকে ষড়যন্ত্রমুলক ভাবে সরানো হয়েছে ওপারের চাঁদাবাজি জায়েজ করার জন্য। সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েনের নেতৃত্বে এজাজ আহমেদ স্বপন থাকলে ওপারের নতুন করে শুরু হওয়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হতো।
চাঁদাবাজির কথা স্বীকার করে এডহক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রর্তী বলেছেন, চাঁদাবাজি বন্ধে যাতে আন্দোলন না করি সেজন্য হুমকি আছে। হুমকি প্রত্যাহার হলে ৭২ ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করতে পারবো আমরা।

হেলমেটধারী ওরা কারা ?

0

অনলাইন ডেস্ক :

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে লাল পাঞ্জাবি পরা, মাথায় হেলমেট এবং পিঠে ব্যাগ নিয়ে অংশ নিতে দেখা যায় বেশ কিছু যুবককে। ওরা আসলে কারা? পরিচয় কী? কাদের পক্ষে অংশ নিতে তারা এসেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা।

আশপাশের মার্কেটের সিসিটিভির ফুটেজ, সাংবাদিকদের ভিডিও দেখে এদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই হেলমেটধারীদের খুঁজে পাওয়া গেলে পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে। কারণ তুচ্ছ ঘটনা থেকে এত বড় সংঘাত হতে পারে না। নিশ্চয় এর পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে। আর এই তৃতীয় পক্ষই হলো ইন্ধনদাতা।

অতি উত্সাহী হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে কমপক্ষে ১০ জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফুটেজ দেখে কয়েক জন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তারা দোকানদার নাকি হকার, নাকি বহিরাগত, সে বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি নিউমার্কেটে ফাস্টফুডের ঘটনায় মারধরের শিকার হওয়ার পর ক্যাম্পাসে ফিরে মিথ্যা তথ্য প্রচার করে উত্তাপ সৃষ্টি করা তিন ছাত্রকেও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্হা নেওয়া হচ্ছে।

চেনা যে ওষুধগুলো আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে

0

অনলাইন ডেস্ক :

জাহানারা বেগমের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার খেলেই তার পেটে ব্যথা বা গ্যাস তৈরি হয়। যখনই এরকম সমস্যা হয়, মোড়ের ফার্মেসি থেকে ওষুধ এনে খান।

‘এর জন্য আর ডাক্তারের কাছে কী যাবো? অনেকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তিনি একবার ওই ওষুধ লিখে দিছেন। সমস্যা তো একই হয়, এখন হলে ওষুধটা কিনে এনে খাই,’ বিবিসি বাংলাকে বলছিলেন জাহানারা বেগম।

বাংলাদেশে কোনোরকম প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা নতুন কিছু নয়।

আইনে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের বিক্রি বন্ধে নানারকম নির্দেশনা থাকলেও বেশিরভাগ ফার্মেসিগুলোই আর সেটা অনুসরণ করে না। কিন্তু শারীরিক কোনো সমস্যা তৈরি হলেই যারা নিজের ইচ্ছেমত ওষুধ কিনে খান, এসব ওষুধ তার স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলতে পারে?

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনেন ঢাকার প্রায় অর্ধেক মানুষ

২০১৯ সালে ঢাকা শহরের বাসিন্দাদের ওপর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও জনস্বাস্থ্য বিভাগের চালানো একটি গবেষণায় দেখা গেছে, ৪৭ শতাংশের বেশি নাগরিক নিজেরা দোকান থেকে ওষুধ কিনে খেয়ে থাকেন।

ঢাকার একটি আবাসিক এলাকার ওষুধ দোকানের কর্মী হারুন উর রশিদ বিবিসি বাংলাকে বলছেন, ‘অনেকেই এসে ওষুধ চান। কিন্তু প্রেসক্রিপশন দেখাতে বললে বলেন আনেন নাই বা বাসায় রয়ে গেছে। আমরাও চাই সবাই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিবেন, অনেকে নেনও। এখন আমরা যদি সেটা ছাড়া ওষুধ বিক্রি না করি, তাহলে আমাদের ব্যবসাই বন্ধ হয়ে যাবে।’

আবাসিক এলাকার দোকান হওয়ায় ক্রেতাদের অনেকেই পূর্ব পরিচিত বলে তিনি জানান। ফলে তাদের অনেকেই প্রায় নিয়মিতভাবে কিছু রোগের ওষুধ কিনে থাকেন।

‘তবে ক্ষতিকর বা সমস্যা তৈরি করতে পারে এমন ওষুধ আমরা প্রেসক্রিপশন ছাড়া দেই না। যেমন ঘুমের ওষুধ, মানসিক রোগের ওষুধ আমরা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করি না,’ তিনি বলছেন।

কিন্তু সব ফার্মেসির কর্মীরাই কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই সাধারণ সর্দি-কাশি, গা বা মাথা ব্যথা, জ্বর বা গ্যাস্ট্রিকের মতো সমস্যার ওষুধ বিক্রি করে, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন।

ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ড. কানিজ মওলা বিবিসি বাংলাকে বলছেন, ‘আমাদের দেশে ওভার দ্যা কাউন্টার ওষুধ কেনার প্রবণতা খুব বেশি। কারণ একে তো জনসংখ্যার তুলনায় ডাক্তার অনেক কম, ইকোনমিক অবস্থা, অ্যাপয়েন্টমেন্ট নেয়া, যাতায়াত করা- ইত্যাদি কারণে অনেকে গুরুতর অসুস্থ না হলে ডাক্তারের কাছে যান না। ওষুধের দোকানে গিয়ে সমস্যার কথা বলে ওষুধ চান। ফার্মেসির লোকজনও হাসিমুখে তাদের একটা ওষুধ দিয়ে দেন। কিন্তু এতে অনেক রকম সমস্যার তৈরি হতে পারে।’

‘কারণ যেকোনো ওষুধের নিজস্ব পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকেই, সেই সঙ্গে সেই রোগী অন্য কোনো ওষুধ খেলে সেটার সাথে সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি নিয়ম অনুযায়ী না খেলে ওষুধে উল্টো ক্ষতি হয়ে যেতে পারে,’ বলছেন অধ্যাপক ড. কানিজ মওলা।

বাংলাদেশের ওষুধের দোকানগুলো থেকে অনেকটা নিয়মিতভাবে বিনা প্রেসক্রিপশনে কেনা হয়, এমন কয়েকটি ওষুধের ক্ষতিকর প্রভাব তিনি তুলে ধরেছেন।

প্যারাসিটামল
অনেকে ব্যথা বা জ্বর হলে জন্য এসিটামিনোফেন বা প্যারাসিটামল খেয়ে থাকেন।

জ্বর বা শরীর ব্যথার কারণে অনেক সময় চিকিৎসকরা প্যারাসিটামল লিখে থাকেন। বিভিন্ন কোম্পানি এটি নানা নামে বিক্রি করে থাকে।

‘কীভাবে, কতদিন খেতে হবে, সেটা আমরা উল্লেখ করে দেই। কিন্তু পরে রোগীরা জ্বর বা গা ব্যথা হলেই এটা কিনে খেতে থাকেন। ফলে একসময় এটা কার্যক্ষমতা হারায়।

প্যারাসিটামল বা এসিটামিনোফেন দীর্ঘদিন খেলে যকৃতের ক্ষতি হতে পারে।

অ্যাসপিরিন
অ্যাসপিরিন খুব প্রয়োজনীয় একটি ওষুধ আবার একই সঙ্গে এটা বিপদজ্জনকও। বয়স্ক মানুষ, যাদের হার্টের অসুখ আছে, ডায়াবেটিস আছে- তাদের ক্ষেত্রে চিকিৎসকরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে থাকেন। পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, সেটাও পর্যবেক্ষণ করা হয়।

কিন্তু ইচ্ছেমত এ ওষুধটি খাওয়া হলে একপর্যায়ে আমাদের খাদ্য থলি ছিঁড়ে যায়। তখন রক্তক্ষরণও হয়। অনেক সময় আমরা দেখি, রোগীরা নিজে নিজে ওষুধটি খেয়ে খেয়ে একসময় পায়খানার পথে বা মুখ দিয়ে রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে আসেন।

ওমিপ্রাজল বা গ্যাসের ওষুধ

ড. কানিজ মওলা বলছেন, বাংলাদেশে মুড়ি-মুড়কির মতো যে ওষুধ খাওয়া হয়, সেটি হলো গ্যাসের ওষুধ। সাধারণত রেনিটিডিন বা ওমিপ্রাজল গ্রুপের বিভিন্ন নামের ওষুধ বিক্রি হয়। চিকিৎসকদের পরামর্শ ছাড়াই, পেটে কোনো সমস্যা হলেই মানুষজন এই ওষুধ কিনে খেতে শুরু করেন।

‘অনিয়ন্ত্রিতভাবে এই ওষুধটি খেলে তাৎক্ষণিকভাবে গ্যাসের কষ্ট হয়তো কমে। কিন্তু অনেকের লুজ মোশন হয়। তখন শরীরের পুষ্টি বেরিয়ে যায়, আয়রন গ্রহণের ক্ষমতা কমে যায়, শরীর প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি পায় না। রোগীদের শরীরে রক্তশূন্যতারও তৈরি হতে পারে।’

দীর্ঘদিন ধরে এসব ওষুধ খেলে শরীরে অ্যাসিডের মাত্রা কমে যায়। তখন অ্যাসিডের কারণে যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যেতে, সেটা আর হয় না। ফলে শরীরে সংক্রমণ বেড়ে যায়। আবার অ্যাসিডের অভাব ক্যালসিয়াম দ্রবীভূত হয় না, ফলে হাড়ের ক্ষয় বাড়ে।

ডাইক্লোফিনাক বা ব্যথানাশক ওষুধ
গা ব্যথা, হাত-পা ব্যথা বা মাথা ব্যথার জন্য অনেকে নানা ধরণের ব্যথা নাশক ওষুধ খেয়ে থাকেন। বিশেষ করে কোনো কারণে ব্যথা পেলে ফার্মেসি থেকে আইবুপ্রোফেন অথবা ডাইক্লোফিনাক জাতীয় ওষুধ কিনে খেতে শুরু করেন।

‘এটা পেটের সমস্যা তৈরি করতে পারে, পাকস্থলীর ক্ষতি করতে পারে, রক্তক্ষরণ হতে পারে। অনেকের হাতে-পায়ে পানি চলে আসে, ফুলে যায়,’ বলছেন ড. মওলা।

এসব ওষুধ দীর্ঘদিন খেলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাখি, গ্যাস্ট্রোইনটেসটাইনাল ব্লিডিং হতে পারে। অনেকের হজম শক্তি কমে যায়, আলসার হয়, ওষুধে নেশাগ্রস্তও হয়ে পড়তে পারেন।

অ্যান্টিবায়োটিক
অধ্যাপক ড. কানিজ মওলা বলছেন, প্রতিটা অ্যান্টিবায়োটিকের একেক ধরনের প্রতিক্রিয়া আছে। লুজ মোশন হতে পারে, র‍্যাশ উঠতে পারে, পেট ব্যথা, পাতলা পায়খানা, ঝাপসা দেখার মতো সমস্যা তৈরি হতে পারে। এই ওষুধটি কখনোই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না।

প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রির নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে। কিন্তু অভিযোগ রয়েছে, তা মানা হয় না।

ড. কানিজ মওলা বলছেন, ‘নিয়ম মেনে না খেলে, মাঝপথে বন্ধ করে দিলে তার শরীরে ওই ওষুধের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সারা জীবনেও আর এই ওষুধে তার শরীরে কোনো কাজ হবে না। তখন দেখা যায়, চিকিৎসকরা ওষুধ দিলেও সেটা কাজ করে না।’

সেই সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের সঙ্গে অন্যান্য আরো রোগের সম্পর্ক আছে। ফলে এ ধরনের ওষুধ দেয়ার আগে আরো অনেক বিষয় বিবেচনার দরকার রয়েছে।

মেট্রোনিডাজল
অধ্যাপক ড. কানিজ মওলা বলছেন, বাংলাদেশের আরেকটি খুব কমন ওষুধ হলো মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ। পেট খারাপ হলেই এটা কিনে খেয়ে ফেলেন। এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক।

এর পার্শ্বপ্রতিক্রিয়ায় র‍্যাশ ওঠার পাশাপাশি রোগীর কোষ্ঠকাঠিন্য হতে পারে। তখন তিনি আরেকটা সমস্যায় পড়বেন। তার রক্তক্ষরণ, পেটে ব্যথার সমস্যা হতে পারে। বেশি শক্ত পায়খানা হলে মলদ্বার ফেটেও যেতে পারে।

আবার অনেকে অনেকে পায়খানা নরম করার জন্য ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ খান। কিন্তু বেশি খেয়ে ফেললে শরীরের ইলেট্রোলাইট ইমব্যালান্স হয়ে যেতে পারে।

ক্লোরফেনিরামিন ম্যালেট
জেনেরিক নাম ক্লোরফেনিরামিন ট্যাবলেট হলেও সবার কাছে হিস্টাসিন নামেই বেশি পরিচিত। এটি একপ্রকার অ্যান্টিহিস্টামিন ওষুধ। অ্যালার্জি বা সর্দি-কাশির জন্য অনেকে খেয়ে থাকেন।

ড. মওলা বলছেন, এই ওষুধ ওভার দ্যা কাউন্টার খেলে হয়তো তেমন ক্ষতি নেই। কিন্তু দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে খেলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

আরো কিছু বিপজ্জনক ওষুধ
অনেক সময় অনেকে গলার সমস্যায় ফার্মেসি থেকে থাইরয়েডের বা স্টেরয়েড জাতীয় ওষুধ কিনে খান। কিন্তু থাইরয়েডের সমস্যায় হাইপো বা হাইপার-দুই রকমের সমস্যা হতে পারে।

‘দেখা গেল, হাইপার সমস্যায় তারা হাইপোর ওষুধ দিয়ে দিলো বা হাইপোর সমস্যায় হাইপার ওষুধ। তখন রোগীর ক্ষেত্রে উল্টো রিঅ্যাকশন ঘটবে,’ বলছেন ড. মওলা।

স্টেরয়েড জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে শরীরের নানারকম জটিলতা দেখা দিতে পারে। মোটা হওয়ার জন্য অনেকে এসব ওষুধ খেলে সারাজীবনের জন্য ভোগান্তিতে পড়তে পারেন। আবার এটা হঠাৎ বন্ধ করে দিলে এডিসনিয়ান ক্রাইসিস তৈরি হতে পারে, যাতে রোগীর মৃত্যুও ঘটতে পারে।

অধ্যাপক ড. কানিজ মওলা বলছেন, বাংলাদেশে দেখা যায় ঘুমেরও ওষুধও প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করে। সেটা একেবারেই ঠিক নয়।

হাসপাতালে ভর্তি হওয়া এড়াতে অনেকে বাড়িতে বসে আইভি ইনজেকশন নেন। এটা একেবারেই ঠিক না। কারণ স্যালাইনে মারাত্মক রিঅ্যাকশন হতে পারে।

চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন
প্রচলিত ও সাধারণ এসব ওষুধ খাওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছু পরামর্শ দিয়েছেন।

– ব্যথার মতো খুব জরুরি সমস্যা হলে একটি বা দুইটি জরুরি ওষুধ দোকান থেকে কিনে খেলেও, খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

– অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ওষুধ নিজে থেকে বা ফার্মেসির কর্মীদের পরামর্শে খাওয়া যাবে না।

– জ্বর, পেটে ব্যথা বা শারীরিক যেকোনো সমস্যায় নিজে নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

– যেকোনো ওষুধ খাওয়ার আগে তার পার্শ্বপ্রতিক্রিয়া ও মেয়াদ দেখে নিন।

– ওষুধ কেনার সময় প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনুন।

সূত্র : বিবিসি