Home Blog Page 1319

একসঙ্গে দুই প্রেমিকাকে ঘরে তুললেন যুবক

0

অনলাইন ডেস্ক :

পঞ্চগড়ে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ রনি (২৫) নামে এক যুবক। পরে একসঙ্গেই দুই বউকে ঘরে তুলেছেন তিনি। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার গ্রামে বুধবার (২০ এপ্রিল) রাতে দুই প্রেমিকা এবং এক প্রেমিকের বিয়ের ঘটনাটি ঘটে। রোহিনী চন্দ্র বর্মণ ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) সঙ্গে রোহিনীর প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। একপর্যায়ে ৪ থেকে ৫ মাস আগে তারা মন্দিরে গিয়ে বিয়েও করেন। তবে পারিবারিক কারণে বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই।

এরমধ্যে নতুন করে একই ইউনিয়নের লক্ষ্মীদ্বার গ্রামের টোনো কিশোর রায়ের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলেন প্রেমিক রনি। প্রেমের সূত্রে মমতা রানীর সঙ্গে ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী। সেখানে দুজনকে একত্রে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে আটকে রেখে পরদিন বিয়ে দেন মমতার পরিবারের লোকজন।

এদিকে, রোহিনী বর্মণের বিয়ের খবর শুনে পূর্বের প্রেমিকা ইতি রানী বুধবার (২০ এপ্রিল) সকালে স্ত্রীর দাবি নিয়ে তার বাড়িতে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে বুধবার রাতে তিন পরিবারের উপস্থিতিতে রোহিনীর বাড়িতে পুনরায় আনুষ্ঠানিকভাবে দুই প্রেমিকার সঙ্গে প্রেমিক রনির বিয়ে সম্পন্ন করা হয়।

এ ঘটনায় প্রেমিক চন্দ্র বর্মণ রনির সাথে কথা বলতে মোবাইলফোনে কল দিলে তিনি কথা বলতে চান না বলে জানান ও মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে রনির বাবা যামিনী চন্দ্র বর্মণ বলেন, ‘দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে কারো কোনো আপত্তি ছিল না। তবে আগের বিয়েগুলোর বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার তাদের বিয়ের ব্যবস্থা করেছি।

ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। রনির বাড়িতেই আনুষ্ঠানিকভাবে বিয়েতে আমরা তিন পরিবারের লোকজন ছিলাম। আমাদের কারো কোনো আপত্তি নেই।

স্থানীয় ইউপি সদস্য খয়রুল ইসলাম বলেন, বিয়ের কথা শুনেছি। তবে বিয়ের বিষয় নিয়ে আমাকে কেউ কিছু বলেননি। আমি এর বেশি কিছু জানি না।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রথম বিয়ে বিষয়টি আমাকে জানানো হয়েছে। পরে আর কেউ আমার সঙ্গে কোনো যোগযোগ করেনি। তবে দুইজনকে বিয়ে করে ঘরে তোলার কথা শুনেছি। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

এম আর পরিবহনের আরও একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক፤ এম আর পরিবহনে নতুন সংযোজন, সাতক্ষীরায় এম আর পরিবহনে আরও একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন করা হয়েছে।

২০শে এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়ে এম আর পরিবহন কাউন্টারে কেবিন সিস্টেম স্লিপার কোচ ঢাকা মেট্রো-ব-১৩-২০৬৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, এম আর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবির পলাশ, আঞ্চলিক পরিচালক শফিউল্লাহ শফি। এছাড়া এম আর পরিবহনের সকল কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক জানান, অত্যাধুনিক এসি স্লিপার কোচে ২৪টি কেবিন রয়েছে।

এছাড়া যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, প্রতি কেবিনে একটি করে এলইডি মনিটর এবং একটি টয়লেট রয়েছে। তিনি আরো জানান এটা দিয়ে যাত্রীসেবায় এম আর বিজনেস গ্রুপে ছয়টি স্লিপার কোচ সার্ভিস চালু করা হয়েছে।

কলারোয়া পাইলট হাইস্কুলে জাতীয়করণের নামে টাকা আত্মসাত ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণের নামে প্রধান শিক্ষক কর্তৃক ৫ লক্ষ টাকার আত্মসাতকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার গদখালী গ্রামের আব্দুল আজিজের পুত্র ভুক্ত ভোগী মনিরুজ্জামান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক হিসেবে বিগত ২০০২ সালের ১ জুন ইং তারিখ হতে অদ্যাবধি কর্মরত আছি। আমাদের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রব এই স্কুলে যোগদান করার পর হতে স্কুলের উপর্জিত সকল টাকা পয়সা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে বিদ্যালয়টি বিগত ২১শে মে ২০১৮ ইং তারিখে জাতীয়করণ ঘোষণার পর হতে বিভিন্ন শিক্ষকদের নিকট হতে বড় অংকের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি আমার নিকট হতে জাতীয়করণ করার নাম করে বিভিন্ন সময়ে মোট ৫ লক্ষ টাকা জোর পূর্বক আদায় করে তা নিজে আত্মসাৎ করেন। অথচ আমাদের বিদ্যালয়ে এখনও কোন সরকারি টাকা বরাদ্দ হয়নি। ফলে সকল শিক্ষক দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চলতি বছারের গত ১৩ই এপ্রিল আমার নিকট ১ লক্ষ টাকা দাবি করেন আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে হত্যার হুমকি প্রদান করেন। আমি কোন উত্তর না দিয়ে বাড়ী চলে যায়। এর পর গত ১৭ এপ্রিল রাত সোয়া ১০ টার দিকে আমি আমার গ্রামের বাড়ী হতে ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুর রব ও মাওলানা শিক্ষক আক্তারসহ আরও ৪/৫ জন সন্ত্রাসী রড, হাতুড়ী, চাকু, রামদা নিয়ে লোহাকুড়া ঘোষের পুকুর নামক স্থানে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। আমার মাথায়, বাম হাতে, বাম পায়ে এবং ডান হাতে চাপাতি ও রড দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে প্রধান শিক্ষক নিজে এবং তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনীকে বলেন ওকে মেরে পুতে ফেল তখন আমি বাবা, মারে বলে চিৎকার করলে নিকটস্থ লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে দ্রæত কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, প্রধান শিক্ষক আব্দুর রব তিনি সমাজের মুখোশধারী শিক্ষিত নামের একজন মানুষমাত্র। কিন্তু তার মধ্যে কোন মনুষ্যত্ববোধ নেই। তিনি একটি নারীলোভী শিক্ষক। তিনি তার প্রেমের জালে আটকিয়ে ১৬ বছরে মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি শুধু জীবনে টাকা চেনেন তিনি টাকার জন্য যে কোন প্রকার অন্যায় করতে পিছপা হন না। তিনি শিক্ষক নামের কলঙ্ক। তিনি বিদ্যালয়ের জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন কুটকৌশলে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এ সময় উক্ত প্রধান শিক্ষক আব্দুর রব’র হাত থেকে নিজেকে রক্ষা ও তার কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া ৫ লক্ষ টাকা ফিরিয়ে দেয়াসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরায় ১ম পর্যায়ে ১২জন মুক্তিযোদ্ধা পাবে বীর নিবাস- এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার কামালনগরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধাদের একতলা পাকা ভবনের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় শহরের কামালনগরে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের পাকা ভবনের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় এমপি রবি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য একতলা বিশিষ্ট পাকাঘর তৈরি করে দেয়ার উদ্যোগ নেয় বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি রান্নাঘর ও ১টি বাথরুম বিশিষ্ট একতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি একতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, আব্দুল ওয়াদুদ ও নির্মান কাজের ঠিকাদার আখেরুল ইসলাম প্রমুখ। অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে ১ম পর্যায় সাতক্ষীরা সদরে ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর। ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভমিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করলো প্রভাবশালী মহল

0

নিজস্ব প্রতিবেদক: খাস জমিতে অসহায় ভ‚মিহীন পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করেছে একটি প্রভাবশালী মহল। মঙ্গলবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ডের কুখরালী গ্রামের বশির ব্রিজ প্রাণ সায়ের খালের প¦ার্শবর্তী খাসজমিতে প্রায় ৮০টি পরিবার বসবাস করে আসছিল। প্রাণ সায়ের খাল খনন করাকে কেন্দ্র করে তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু তাদের পুনবার্সন করা হয়নি। এর ফলে তারা নিরুপায় হয়ে খালের আশপাশে ও বেড়িবাঁধ এর  উপরে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুদের নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করতে থাকে। ঐ এলাকায় খাল খনন কাজ শেষে পুনরায় ৩০ টি পরিবার সেখানে আশ্রয় নেয়। কিন্তু প্রভাবশালী ঠিকাদার ইকবাল জমার্দ্দার দীর্ঘদিন ঐ এলাকায় ইটের ভাটা ও খাসজমি দাপটের সাথে দখল করে রেখেছে। এসবের প্রভাব বিস্তার করার লক্ষে সেখানে তার নিজস্ব লোক রেখেছে এবং ভ‚মিহীনদের চলাচলের একমাত্র পথটি লাঠিসোডার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।

পৌর ভ‚মিহীন সমিতিরসহ সভাপতি খাদিজা খাতুন বলেন, ইকবাল জমার্দ্দার অসহায় ভ‚মিহীন পরিবারের মানুষদের দাবিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে হয়রানীমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা অব্যাহত রেখেছে। অতীতে আমাকে মারধর করে আমার দুই হাত ভেঙ্গে দিয়েছিল এবং অনেক ভ‚মিহীনদের মারধর করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে এ এলাকার সব খাস জমি তার নিজের দখলে রাখতে চায়।

পথটি কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলে ইকবাল জমার্দ্দারের উক্ত দখলীয় খাস জমিতে বসবাসরত রফিকুলের স্ত্রী ফাতেমা বলেন, খাল খনন কাজ শেষ হলেই ইকবাল জমার্দ্দার সাহেব পথটি বন্ধ দিতে বলেছে, তাই আমি বন্ধ করে দিয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী প্রতিটি ভ‚মিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকাংশে প্রকৃত ভ‚মিহীন পরিবার এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যায়, এখনও অনেক ভ‚মিহীন পরিবার বিভিন্ন নদী, খাল ও বেড়িবাঁধের উপর ছিন্নমূল অবস্থায় জীবনযাপন করছে। ভ‚মিহীন এসব পরিবারের দাবী, সরকারি ভাবে তাদের একটু মাথা গোজার ঠাই পেলে, তাদেরকে এ ধরনের হয়রানী ও দুর্বিসহ জীবনযাপন করতে হতো না।

সাতক্ষীরায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে মারপিট ও খুন্তির ছ্যাকা দেওয়ার অভিযোগ

0

 

সংবাদদাতা: সাতক্ষীরায় হোটেল মালিক ও বাবুর্চির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে মারপিট ও খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঘটনার প্রতিকার পেতে সোমবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার তিন সন্তানের জননীর (৩৮) বাড়ি আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামে।

আহত ভিকটিম জানান, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস সড়কের জিরো পয়েন্টে অবস্থিত হোটেল সিটি ইন–এ নারী শ্রমিক হিসেবে তিনি কয়েক মাস আগে কাজ নেন। প্রতিদিনের ন্যায় গত রবিবার হোটেল সিটি ইন–এ তিনি কাজে যান। কাজ করতে থাকার এক পর্যায়ে বাবুর্চি আজিজুল ইসলাম তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে তাকে মারপিট করে এবং গরম খুন্তি দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়া হয়। গরম খুন্তির ছ্যাকা দেওয়ায় তার ডান স্তনের অর্ধেক অংশ পুড়ে গেছে। এছাড়া বুক, পিট, ঘাড় ও হাতের বিভিন্ন স্থানে বড় বড় দাগ হয়ে গেছে। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হোটেল মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন তাকে সারাদিন হোটেলের একটি রুমে আটকে রাখেন। এর ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে পালিয়ে অন্যদের সহযোগিতায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর থেকে হোটেল সিটি ইন–এর অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলাস পলাতক রয়েছে।

ভিকটিম আরও জানান, হোটেল সিটি ইনের দুই মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন এবং বাবুর্চি আজিজুল ইসলাম প্রায়ই তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় তাকে ঘটনার দিন এভাবে মারপিট করা হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ওই হোটেলের সাবেক কর্মী রওশান আরা ও বিউটি জানান, তাদের সাথেও একইরকম আচরণ করার এক পর্যায়ে তারা কাজ ছেড়ে দিয়েছেন। তারা এর বিচার চান।

অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, ‘আমি নাসিমাকে জড়িয়ে ধরেছিলাম। তখন সে আমাকে মারার জন্য উদ্যত হলে আমি মারপিট করেছি। সেও আমাকে মেরেছে। তিনি আরো জানান, আমি ভুল করেছি, আর কখনও এরকম কাজ করবো না’।

হোটেল সিটি ইন–এর মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেনের সাথে কথা হলে মোবাইল ফোনে তারা জানান, দূর্ঘটনা ঘটে গেছে। আগামীতে আর এরকম হবে না। তবে তারা হোটেলের নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়ে অস্বীকার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শায় সেচ্ছাসেবী সংগঠন “বিবেক”এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: সেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি তে হযরত শাহজালাল (রহঃ) লতিফিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিবেক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সঞ্চালনায় ও বিবেক এর সভাপতি জিএম ওবায়দুল ইসলাম অভির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন পল্লী বিদ্যুৎ এর পরিচালক নজরুল ইসলাম, বিবেক সম্পাদক সালাহ্উদ্দীন সাগর সহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিবেক সেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমএইচ উজ্জ্বল, দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আসিফ সেতু, চিকিৎসা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসতিয়াক রবিন, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম শোভন, সদস্য আশিকুর রহমান টনি, তরিকুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।

বিবেক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, ওবায়দুল ইসলাম অভি বলেন, মানবতার কল্যানে আমরা ঐক্যবদ্ধ এই ¯েøাগানে বিবেক সেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। আগামী দিনে এর চেয়ে বড় প্রোগ্রাম করার সামর্থ্য অর্জনে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন সাগর বলেন, বিবেক গোটা যশোরবাসীর সংগঠন কোন নির্দিষ্ট পরিসীমায় সংগঠন স্থীর থাকবেনা। একদিন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এর বিস্তৃতি লাভ করবে। সে লক্ষ্যেই আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মোঃ আব্দুল হালিম।

শার্শায় ইউপি সদস্য মফিজুরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়ানের ১নং ওয়ার্ড তেবাড়িয়ার ইউপি সদস্য মফিজুর রহমানের বিরুদ্ধে পাশের গ্রামের বাবুর ছেলে সাগর হোসেনের উপর প‚র্ব শত্রুতার জেরে এক সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

১৭ই এপ্রিল রবিবার সন্ধ্যার ইফতারির পর তেবাড়িয়া নিয়ামত ডাক্তারের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, ইফতারি শেষ করে সাগর তেবাড়িয়া মোড়ে বসে ছিলো, পরে বাসার জন্য নিয়ামত আলী গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে দোকান থেকে বের হলেই মফিজুর মেম্বারের নেতৃত্বে তার উপর এক সন্ত্রাসী হামলা চলে। ১০-১২ জন মিলে তার উপর অমানুষিক নির্যাতন করে। পরে তার উপর মিথ্যা হামলা করতে আসার কথা বলে রটানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌছালে সাগরের অবস্থা গুরুত্বর দেখে তার পরিবারকে আগে উন্নত চিকিৎসা দিতে বলেন ।

এবিষয়ে সাগরের সাথে মুঠোফোনে কথা হলে সাগর বলেন, আমি ঔষধ কিনে দোকান থেকে বের হওয়ার সাথে সাথে মফিজুর মেম্বারের নেতৃত্বে আজিজুর, লিমন, রাসেল, মেজে খোকন, মিয়ারাজ, শুকুর, আলতাব, তরিকুল, নজু, সাইদুল ও রানা সহ আরো কয়েকজন আমাকে এলোপাথাড়ি বাঁশ, লাঠি ও রড দিয়ে পেটাতে থাকে। মারতে মারতে তারা আমার দুই ঠ্যাং তারা গুড়ো গুড়ো করে দিয়ে আবার আমার নামেই মিথ্যা অপবাদ দিচ্ছে। আমাকে বিনা কারণে ক্ষমতার জোড়ে আজ মেম্বার পঙ্গু করে দিলো, আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

এবিষয়ে মফিজুর মেম্বার বলেন, সাগর রাম-দা নিয়ে আমাকে মারতে আসলে, আমার সমার্থকেরা রেগে তাকে মারধর করে। সাগর প্রায় আমার প্রাণনাশের উদ্দেশ্যে বোমাবাজি সহ নানা হামলা চালায়। কিন্তু এবার সে হাতেনাতে ধরা পড়ে গেছে। পরে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, মফিজুর এই গ্রামের একজন বড় সুদ কারবারি। তার আছে অবৈধ অর্থ সহ পোষ্য বিশাল সন্ত্রাসী বাহীনি, তার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারেনা। কিছুদিন আগেও সে বাবুর চায়ের দোকানে এক সন্ত্রাসী হামলা চালিয়েছে।

এবিষয়ে শার্শা থানার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি সত্য। আহত সাগরের অবস্থা গুরুত্বর দেখে আমি তার পরিবারকে আগে উন্নত চিকিৎসা দিতে বলি। আমি প্রাথমিক তদন্ত করে জেনেছি কয়েকমাস আগে সাগরের সহিত মিয়ারাজের একটা গন্ডগোল হয়, তারপর অভিযোগের প্রেক্ষিতে ২ গ্রামের মেম্বার ও পুলিশ থেকে সেটির মীমাংসা করে দেয়। তারই জের ধরে পরবর্তীতে গতকাল এ হামলার ঘটনাটি ঘটে। তবে আমরা এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

বেনাপোলে মগর হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা হারুনসহ আটক ২

0

সংবাদদাতা: যশোরের বেনাপোল কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৫৪) সহ দুইজন কে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রধান আসামী মো. হারুন মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী মো. সামছুর (৬০) কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভ‚ঁইয়া বলেন, গত ১৬ তারিখে বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামী হারুনসহ মোট দুইজনকে আটক করা হয়। বাকি আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার মাসিক সভা ও ইফতার পাটি

0

 

নিজস্ব প্রতিবেদক: রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার মাসিক মিটিং ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে পিৎজা মিলানে উক্ত ক্লাবের মাসিক মিটিং ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান তারেকুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোটারিয়ান ফারুকুল ইসলাম, কামরুজ্জামান বুলু, ডাঃ সায়ফুল আলম, আবু মুছা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, ন‚রুল হক, তানভীর হুসাইন মুন্না, আব্দুল জব্বার, আব্দুস সোবাহান, প্রফেসর আকবার হোসেন, রোটার‌্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, ভাইস প্রেসিডেন্ট শেখ হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, সোহানুর রহমান প্রমুখ।