Home Blog Page 1320

কালিগঞ্জে পাউবোর কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা, আহত ২

0

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: দখলকৃত পানি উন্নয়ন বোর্ডের জমি মাপতে গেলে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে রফিকুল বাহিনীর সন্ত্রাসী হামলা ও বেধড়ক পিটুনিতে আব্দুর রহমান ও আহাসানুর নামে ২ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

ওই সময় প্রাণে বাঁচতে এস, ও, তন্ময় হালদার এর ট্রিপল নাইনে ফোন পেয়ে থানা হতে পুলিশ গিয়ে উদ্ধার করলে সবাই প্রাণে রক্ষা পায়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন নারায়নপুর ¯øুইসগেট গেটের উপর রবিবার( ১৭ এপ্রিল) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। ওই সময় পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহত ২জনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এস, ও, তন্ময় হালদার বাদী হয়ে রাতে ৬/৭ জনকে আসামী করে থানায় একটি এজাহার দাখিল করে।

থানা স‚ত্রে এবং এস, ও, তন্ময় হালদার সাংবাদিকদের জানান কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন নারায়ণ পুর মৌজার নারায়নপুর ¯øুইসগেটের জমি অ্যাডভোকেট রফিকুল ইলাহী গং এর লোকজন দীর্ঘদিন যাবত জবর দখল করে খেয়ে আসছিল। উক্ত জমি মাপ জরিপ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের এস, ও, তন্ময় হালদারের নেতৃত্বে সার্ভেয়ার আশাহানুর এবং রুহুল আমিন ঘটনাস্থলে গেলে প‚র্ব পরিকল্পিতভাবে অ্যাডভোকেট রফিকুল এলাহীর পুত্র ইলিয়াস হোসেন এবং তার ভাই শফিকুল ইসলাম, পল্টি কুদ্দুস সহ নেতৃত্বে ২০/২৫জনের একটি সন্ত্রাসী বাহিনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ওপর বেধড়ক মারপিট শুরু করে। ওই সময় অবস্থা বেগতিক দেখে এস, এস ও তন্ময় হালদার পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯ ফোন করে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান সাংবাদিকদের জানায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে মামলার প্রক্রিয়াধীন আছে।

সাবেক স্বামীর যে স্মৃতিচিহ্ন নিয়ে বিপাকে সামান্থা

0

বিনোদন ডেস্ক  :

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে মুখিয়ে থাকেন ভক্তরা।

অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের প্রেমে পড়েছিলেন এই সুদর্শনী। তার পরই বিয়ে।  যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার বছর এক ছাদের তলায়থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু।

তবে সামান্থা রুথ প্রভু পড়েছেন মহাবিপদে। কিছুতেই সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের স্মৃতিচিহ্ন মুছতে পারছেন না। নাগার সঙ্গে বিয়েবিচ্ছেদ ঘোষণার পর পরই নেটমাধ্যম থেকে তাদের সব ছবি সরিয়ে ফেলেছিলেন। শুধু তা-ই নয়, যত অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন, সেই থেকে শুরু করে বিবাহবার্ষিকী পোস্ট, ক্রিসমাসের ছবি, সব মুছে দেন তিনি! কিন্তু তার পরও পারেননি পুরোটা মুছতে। কারণ ট্যাটু।

সামান্থার শরীরে থেকে গেছে নাগাকে নিয়ে করা তিনটি ট্যাটু। বিষয়টি নিয়ে তিনি যে বেশ বিপদে, তা জানা যায় ইনস্টাগ্রামে। এর ‘আস্ক মি এনিথিং’ পর্বে জনৈক ভক্ত সামান্থাকে জিজ্ঞেস করেন, ‘এর পর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন?’

এতেই প্রায় চমকে উঠেন নায়িকা।  লেখেন— ‘ওরে বাবা! ট্যাটু? জীবনে এই ভুল আর নয়। যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম।’

সাবেক স্বামীর ট্যাটু শরীরে থাকায় বিপাকে সামান্থা বুঝতে বাকি থাকে না তিনি কোন ট্যাটুর কথা বলছেন। সামান্থার শরীরে অন্তত তিনটি ট্যাটু আছে; যেগুলো একেবারেই চৈতন্যের স্মৃতিবিজড়িত। তার মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছেই, যাতে লেখা— ‘ইয়ে মায়া চেসভ’। যে তেলেগু ছবির সেটেই দুজনের প্রথম দেখা ও প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই যে কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা।

দ্বিতীয় ট্যাটু অভিনেত্রীর পাঁজরের হাড়ে। সেখানে খোদাই করা ‘চৈ’, যা চৈতন্যের প্রথম আদ্যক্ষর। আরেকটি ট্যাটু আরও গহিনে। সে বিষয়ে বেশি কিছু জানাননি সামান্থা।

সূত্র: পিঙ্ক ভিলা

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে রাজধানীজুড়ে যানজট

0

অনলাইন ডেস্ক :

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবারও নিউমার্কেটের ব্যবসায়ীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রাজধানীর, মতিঝিল, শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী এলাকায় সকাল থেকেই তীব্র যানজট। গরমের মধ্যে দীর্ঘক্ষণ যানবাহনের ভেতরে থাকতে হয়েছে যাত্রীদের।

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বিভিন্ন সড়কে শত শত যান আটকা পড়ে। যানজট নিয়ন্ত্রণে বিকল্প পথে যান চালানোর ব্যবস্থা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে শত শত যান আটকা পড়ে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর সড়কে যানজট বেশি হওয়ায় অন্যসড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন চালানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অন্য এলাকায় যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মিরপুর সড়কে চাপটা বেশি ছিল।

ইউক্রেনের নারীদের ‘ধর্ষণের অনুমতি’ দিলেন রুশ সেনার স্ত্রী!

0

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের নারীদের ধর্ষণে স্বামীকে ছাড়পত্র দিয়েছেন রাশিয়ার এক সেনার স্ত্রী। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৩০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বইছে। খবর ডেইলি মেইলের।

১২ এপ্রিল একটি অডিও ক্লিপ ফাঁস করে রেডিও লিবার্টি নামে এক সংস্থা। প্রসঙ্গত আমেরিকার জো বাইডেন সরকারের সাহায্যপ্রাপ্ত ওই সংস্থা ইউক্রেন যুদ্ধ নিয়ে নানা তথ্য এবং খবরাখবর সম্প্রচার করে আসছে।

রেডিও লিবার্টির দাবি, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনাসদস্য রোমান বাইকোভস্কিকে সে দেশের নারীদের ধর্ষণ করার অনুমতি দিয়েছেন স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। এই অডিও ক্লিপটিই শেয়ার করেছে এসবিইউ।

স্বাভাবিকভাবেই এই অডিও ক্লিপ নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গেছে। কী শোনা গিয়েছে তাতে? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, তাতে শোনা গেছে নারীকণ্ঠ বলছে, ‘হ্যাঁ! ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করো।’ এর পর তিনি হেসে বলেন, ‘তবে এর বেশি (আমাকে) কিছু বলতে হবে না। বুঝেছ।’

কথোপকথনে আরও শোনা যায় পুরুষকণ্ঠ বলছে: ‘তা হলে আমি ধর্ষণ করে তোমাকে কিছু বলব না।’ তাকে ধর্ষণের ছাড়পত্র দেওয়া হল কি-না, তা-ও জানতে চায় পুরুষকণ্ঠটি।

জবাবে নারীকণ্ঠ বলছে— ‘হ্যাঁ। যেন আমি কিছু জানতে না পারি।’ এর পর দুজনেই হাসতে থাকেন। এর পর পুরুষকণ্ঠে পাল্টা জিজ্ঞাসা, ‘আমি কি সত্যিই (ধর্ষণ) করতে পারি?’

নারীকণ্ঠ: ‘হ্যাঁ! তোমাকে অনুমতি দিলাম।

এই অডিও ক্লিপটি ফাঁস হওয়ার পরই রেডিও লিবার্টির সঙ্গে মিলে ওই নারী-পুরুষের নাম—পরিচয় জানার চেষ্টা শুরু করেন ইউক্রেনীয় গোয়েন্দারা। তাদের দাবি, ওই ফোনকলের একটি ইউক্রেনের খেরসন এলাকা থেকে করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দাদের আরও দাবি, ওই দু’টি মোবাইল নম্বরই রাশিয়ার নেটওয়ার্কের। সেগুলি ২৭ বছর বয়সি রাশিয়ার সেনা রোমান এবং তার স্ত্রী ওলগার। দুজনেই রাশিয়ার ওরেলের বাসিন্দা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি বলে দাবি পুতিন সরকারের। যদিও এই অভিযোগে সরব হয়েছে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলো।

এ নিয়ে জাতিসংঘেরও দ্বারস্থ তারা। ইউক্রেনের সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের উইমেন নামে সংগঠনের এগ্জিকিউটিভ ডিরেক্টর সীমা সামি বাহোয়াস।

ডিআইজি মিজানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

0

অনলাইন ডেস্ক :

ঘুস লেনদেনের মামলায় তিন বছর দণ্ডিত পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

গত ১৩ এপ্রিল ঘুস লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানকে দুই মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিজানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে ৬ এপ্রিল ঘুস লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডিআইজি মিজানুর রহমানের খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

এর আগে গত ৪ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডিআইজি মিজানুর রহমান। আপিলে তিনি তিন বছরের সাজা থেকে খালাস চেয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি ঘুস নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত।

৪০ লাখ টাকার ঘুস কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেছিলেন। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের একই কর্মকর্তা।

জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

সাতনদী ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ( বার), সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির , মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম আ্যডিশনাল ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম), সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, , এছাড়া সাতক্ষীরা জেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগন, সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি তামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসের নকল-নবিশ খায়েরের সাপ্তাহিক ব্যাক্তিগত আয় আড়াই লক্ষ টাকা

0

নিজস্ব প্রতিবেদক: বাবার ৩ শতক জমি ছাড়া সম্পদ বলতে কিছুই ছিলোনা। দিন-মুজুরে কাজ করে সংসার চলতো। অর্থের অভাবে মাধ্যমিক শেষ করতে হিমশিম খাওয়া ব্যাক্তিটি হটাৎ যেন আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। বর্তমানে বাড়ি গাড়ি থেকে শরু করে কোটি টাকার আমবাগানের মালিক। কোথা থেকে আসলো এই অর্থ সম্পদ জানতে চাই এলাকাবাসি।
দিনমজুর থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া আবুল খায়ের সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দিনমজুর আব্দুস সাত্তার মোড়লের তিন সন্তানের মধ্যে বড় ছেলে। তিনি কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসে নকল-নবিশে কর্মরত থাকলেও তিনি এলাকার মানুষের কাছে সাব-রেজিষ্ট্রার হিসেবে পরিচিত জাহির করেন। শুধু তাই নয়, তিনি নকল-নবিশের পাশাপাশি বিভিন্ন সময় দয়িত্বে থাকা কর্মকর্তাদের কথিত ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়,আবুল খায়ের ১৯৯৯ সালে কলারোয়া সাব-রেজিষ্ট্র অফিসে ওমেদার হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস এস সি পাশ করেন। এরপর তৎকালিন সাব-রেজিষ্ট্রার স ম সাইদুর রহমান এর হাত ধরে ২০০৫ সালে “নো ওয়ার্ক নো পে” নকল-নবিশে যোগদান করেন। তারপর থেকে সুচতুর আবুল খায়েরের পিছে ফিরে তাকাতে হয়নি কোনদিন। শুরু থেকে আজ পর্যন্ত সকল কর্মরত কর্মকর্তাদের ব্যাক্তিগত ঘুষের টাকা ও অফিস কালেকশনের টাকাও এককভাবে সংগ্রহ করে থাকেন এই আবুল খায়ের।
২০১৭ সালে সাব-রেজিষ্ট্রার হিসেবে সাহিদুর রহমানের যোগদানের পর ঘুষের টাকা কালেকশনের দায়িত্বে থাকা আবুল খায়ের আরো বেপরোয়া হয়ে ওঠেন এবং পর্যায়ক্রমে অফিসের সরকারি কর্মচারি এমনকি অফিসারকেও জিম্মি করে থাকেন।
নির্ভরযোগ্য স‚ত্রে জানা গেছে, আবুল খায়েরের সাপ্তাহিক অফিস থেকে আড়াই লক্ষ টাকা আয় করে থাকেন। আর এই অবৈধ উর্পাজন থেকে সল্পসময়ে মধ্যে তিনি গড়ে তুলেছেন আলিসান বাড়ি, গাড়ি। সম্প্রতি অর্ধ কোটি টাকা দিয়ে লাঙ্গলঝাড়া এলাকার ফারুক হাজরার কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করেছেন এই দিনমজুরের ছেলে আবুল খায়ের। সেখানে তিনি গড়ে তুলেছেন বাগান বাড়ি ও আমবাগান। এছাড়াও আবুল খায়েরের বিরুদ্ধে নিয়োমিত মাদক সেবনেরও অভিযোগ আছে।
অত্র এলাকার তাহের ও সিরাজসহ অনেকে জানান,কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসের অবৈধ অর্থ উত্তোলনের দায়িত্ব পালনকালে আবুল খায়ের গত কয়েক বছরে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন।তিনি বর্তমানে এলাকার কাউকে তোয়াক্কা করে না। তিনি নিজেকে এলাকায় খায়ের সাহেব হিসেবে প্রতিষ্ঠিত করতে, গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন স্থানিয় একজন জনপ্রতিনিধি। খায়ের এখন এলাকাবাসির কাছে আতঙ্কের নাম।
এদিকে আবুল খায়েরের সাথে সম্পৃক্ত কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসের দ‚র্ণিতীবাজ কর্মকর্তা কর্মচারিসহ তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া কয়েকজন জনপ্রতিনিধি ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।পর্যায়ক্রমে পাঠকের সামনে তুলে ধরা হবে।
এব্যাপারে কলারোয়া সাব-রেজিষ্ট্রি অফিসের নকলনবিশ ও ঘুষের টাকা কালেকশানের অতিরিক্ত দায়িত্বে থাকা আবুল খায়ের স্বীকারোক্তী দিয়ে জানান, বিগত কয়েক বছর স্যার আমার দায়িত্ব দিয়ে ছিলেন তাই দায়িত্ব পালন করেছি। আগে এই টাকা আমি কালেকশন করতাম এখন আর আমি দায়িত্বে নেই।এখন দায়িত্বে আছেন প্রধান সহকারি আব্দুল জব্বার।
আব্দুল জব্বারের কাছে জানতে চাইলে,আমি এব্যাপারে কিছুই জানিনা বলে তড়িঘড়ি করে ফোন রেখে দেন।
এদিকে সামান্য নকল-নবিশ হয়ে, হটাৎ অঢেল সম্পাদের মালিক বনে যাওয়া আবুল খায়েরের বিষয়টি দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।
কলারোয়া সাব-রেজিষ্ট্রার মনজুরুল ইসলাম বলেন, এব্যাপারে আমার কিছু জানা নেই। আমি খোজ খবর নিবো।

৬০ দিনের মধ্যে নির্বাচনের বিকল্প নেই

0

আহাদুর রহমান জনি: গতকাল শনিবার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের পূর্ব নির্ধারিত ‘বিশেষ নির্বাচনী সাধারণ সভা’ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে নেতৃস্থানীয় ব্যবাসায়ীরা ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির সাথে একটি মতবিনিময় সভায় মিলিত হন। নির্বাচন চেয়ে হুশিয়ারি উচ্চারণ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসময় ৬০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার কথা বলেন।
মতবিনিময় সভার শুরুতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক মিজানুর উস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার শুরু করেন। এসময় তিনি আগামী ২৫ এপ্রিল নির্বাচনী সভার কথা ঘোষণা করলে প্রতিবাদ জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা বলেন আপনি নতুন আহবায়ক এটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই কিন্তু নির্বাচনী সাধারণ সভা আপনি বাতিল করেছেন কেন? উত্তরে আহবায়ক মিজানুর রহমান বলেন, পূর্ববর্তী আহবায়ক থাকা কালীন বিগত তিন মাসের একটি অডিট শেষ করতে কিছুটা সময় ব্যয় হবে। তাই নির্বাচনী সভা পেছানো হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফরহাদ ইন্টারন্যাশনালের স্বত্ত¡াধীকারী অহিদুল ইসলাম এসময় আহবায়ক মিজানুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, অডিট এর সাথে নির্বাচনী সভার কোন সম্পর্ক নেই। আর পূর্বের আহবায়ক তহবিল তছরুপ করে থাকলে তার দায় আপনাদের ওপর বর্তাবে। কারণ আপনাদের বাইরে তার একার পক্ষে তহবিল তছরুপ করা সম্ভব নয়, যদি তহবিল তছরুপ হয়ে থাকে তাতে আপনারও সামিল আছেন।
মি. অহিদুল ইসলাম আরও বলেন, আদালতের নির্দেশনায় আজ ১৬ এপ্রিল সাধারণ সভা আহবান করা হয়েছিলো। সেটি আপনি বাতিল করেছেন কার স্বার্থে। যে কোন মূল্যে ভোমরা সিএন্ডএফ এজন্টস্ এসোসিয়েশনের নির্বাচন হতে দিতেই হবে।
এসময় ব্যবসায়ীরা আহবায়ককে এপ্রিলের ১৮ তারিখে নির্বাচনী সভা আহবানের অনুরোধ করেন। কিন্ত অডিট রিপোর্ট হাতে না পেয়ে সভা করতে রাজি হননি আহবায়ক। তবে সর্বশেষ তিনি ২৫ এপ্রিল নির্বাচনী সাধারণ সভা আহবান করেন।
একের পর এক ভাঙ্গা গড়ার খেলায় ভোমরা স্থল বন্দরটি অস্থিতিশীল হয়ে পড়ছে। এদিকে নির্বাচিত কমিটি ভোমরা সিএন্ডএফ এর দায়িত্বভার না নেয়ায় নিজেদের দাবিদাওয়া আদায়য়ে পিছিয়ে পড়ছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। মতবিনিময় সভায় নির্বচনের মুখে আহবায়ক কমিটির ভাঙ্গা-গড়া নিয়ে হুশিয়ারি উচ্চারন করে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের বিকল্প নেই। তারা আরও বলেন, মহামান্য হাইকোর্ট মিজানুর রহমানকে দায়িত্ব দিয়েছে। আবার কোর্টের নির্দেশনা মোতাবেক ৬০ দিনের মধ্যে নির্বাচনের দায়িত্বও তার উপর। আমরা বন্দরের ব্যবসায়ীরা সাধারণ সভা চাই। একের পর এক আহবায়ক কমিটি আসবে আর আমাদের এসোসিয়েশনের তহবিল তছরুপ করবে আমরা তা হতে দিবনা। কোর্টের নির্দেশনা মোতাবেক ৬০ দিনের মধ্যে নির্বাচিত কমিটি না আসলে আমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনে টাক দেয়া বন্ধ করে দিবো।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির মতবিনিময় সভায় মতবিনিময়ে অংশ নেন আহবায়ক মিজানুর রহমান ও সদস্য রাম কৃষ্ণ চক্রবর্তী। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অহিদুল ইসলাম, আবু মুসা, মোঃ রবিউল ইসলাম, মুন্সি রইছুল হক টুকু, আব্দুল মোমেন খান চৌধুরী, শাহানূর ইসলাম শাহিন, গোলাম ফারুক (বাবু), অলিউল্লাহ, রুহান, রোখছানা পারভীন, আক্তার মোমেন (পানি ডাক্তার), হাজী আলতাফ হোসেন, আব্দুস সালাম, জালাল উদ্দীন গাজী, আশরাফুল ইসলাম (খোকন), আমির হামজা, দিপংকর ঘোষ প্রমুখ।

যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

0

 নিজস্ব প্রতিদেক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম‚র‌্যালের গেটের সামনে খেটে খাওয়া ও দুঃস্থ রোজাদারদের এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, আক্তারুজ্জামান মহব্বত, প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান এসময় বলেন, যুবলীগের চেয়াম্যান দেশের যুবসমাজকে একত্রিত করে মানবতার সেবায় ব্রতী করতে দিকনির্দেশনা দিয়েছেন। একটি সময় এ সংগঠনের ভাবম‚র্তি ক্ষুন্ন হয়েছিলো। এ সংগঠনের ভাবম‚র্তি, অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র শেখ ফজলে শামস পরশ আজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা যুবলীগ চলমান কর্মস‚চি উদ্বোধন করবো। আজ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন পয়েন্টে আমরা খেটে খাওয়া, দুঃস্থ মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করে যাব।

রমজানের রোজার ফজিলত মুফতি আলাউদ্দিন আল আজাদ

0

রমজান মাস মোবারক মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের অতি নিকটবর্তী করে নিন। তাদের গুনাহ খাতা মাফ করে দেন, একটা আমলের প্রতিদান দ্বিগুন করে দেন। পদমর্যাদা বৃদ্ধি করে দেন। রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনা খাতা মাফ করতে পারলো না তারা দুর্ভাগ্য হতভাগা ছাড়া আর কিছুই নয়। রমজান মাসের প্রতিদিন, প্রতিরাতে প্রতি সময়ে বান্দার দোয়া কবুল করে নেওয়া হয়। হযরত সালমান ফারসী (রাঃ) বলেন, একবার নবী করীম (সাঃ) আমাদেরকে শাবান মাসের শেষ তারিখে ভাষণ দিলেন। এবং বললেন হে মানব মন্ডলী, তোমাদের প্রতি বিস্তার করেছে একটি মহান মাস। মোবারক মাস এমন মাস যাতে একটি রাত রয়েছে, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ রমজানের রোজা সমূহকে করেছেন তোমাদের উপর ফরজ। এবং রমজানের রাতে নামাজ পড়া কে করেছেন তোমাদের জন্য নফল, যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করলো সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে ৭০ টি ফরজ আদায় করল। রমজান সবরের মাস। আর সবরের সওয়াব  হল বেহেশ্ত। রমজান সহানুভূতি প্রদর্শনের মাস। এটা শে মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়, যে ব্যাক্তি এ মাসে কোন রোজাদার কে ইফতার করাবে,এটা তার জন্য তার গোনাহ সমূহের ক্ষমা সরুপ হবে। এবং দোযখের আগুন হতে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদারের সওয়াব কম হবে না। সাহাবীগণ বললেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির এমন সামর্থ্য রাখে না। যা দিয়ে রোযাদারকে ইফতার করাতে পারে, নবী করীম (সাঃ)বলেন। আল্লাহ পাক এ সওয়াব দান করবেন যে রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দিয়ে, অথবা একটি খেজুর দিয়ে, অথবা এক চুমুক পানি দিয়ে। আর যে ব্যক্তি কোন রোযাদারকে তৃপ্তির সাথে খাওয়ায় আল্লাহপাক তাকে আমার হাউজে কাউসার হতে পানি পান করাবেন। যার পর পুনারায় সে আর তৃষ্ণার্ত হবেনা, জান্নাতে প্রবেশ পর্যন্ত। রমজান মাসের প্রথমদিকে রহমত, মধ্যম দিক মাগফিরাত, আর শেষ দিকে হচ্ছে জাহান্নাম  হতে মুক্তি। আর যে ব্যক্তি এ মাসে নিজের দাস-দাসীদের শ্রমিক-কর্মচারীর প্রতি কার্যভার লাঘব করে দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এবং তাকে দোযখ হতে মুক্তি দান করবেন। মেশকাতঃ-১৮৬৮

রোজা রাখলে পূর্বের সগিরা গুনাহ মাফ হয়ে যায়:

হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন নবী করীম (সাঃ) বলেছেন যে ঈমানের সাথে সোয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ সমূহ মাফ করা হবে। এবং ঈমানের সাথে সোয়াবের নিয়তে রমজানের রাত ইবাদাতে কাটাবে। তার পূর্বের গুনাহ সমূহ মাফ করা হবে। আর যে ঈমানের সাথে সয়াবের নিয়তে কদরের রাত ইবাদতে কাটাবে। তার পূর্বকৃত গুনাহ সমূহ মাফ করা হবে। মেশকাত,বুখারী,মুসলিম।

রোজাদারের মর্যাদা:

হযরত সাহাল ইবনে সাদ (রাঃ) বলেন, নবী করীম (সাঃ) বলেছেন বেহেশতের আটটি দরজা আছে। তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান রোজাদারেরা ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। (বুখারী)

হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন,রাসুল (সাঃ) ঘোষণা করেছেন,যে লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান অবস্থায় ও পণ্য মনে করে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ সমূহ মাফ করা হবে। বুখারি, মুসলিম, তিরমিজি

হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত রাসূল সাঃ বলেছেন রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে হে আল্লাহ আমি এই লোকটির রোজার দিন গুলোতে খানাপিনা যৌনপ্রবৃত্তি চরিতার্থ করা থেকে বিরত রেখেছি। অতএব তুমি এর জন্য আমার সুপারিশ কবুল করো। আর কোরান বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা নিদ্রামগ্ন হতে বাধা দান করেছি,অতএব তুমি এর জন্য আমার সুপারিশ কবুল করো। অতঃপর এ দুটি জিনিসের শাফায়াত কবুল করা হবে। বাইহাকী, আহমদ, তাবরানী, হাকেম

আসুন আমরা এ রমজান মাসে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য বেশি বেশি আমল করি। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। আল্লাহর ভয়ে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন। আমিন

 লেখক: খতিব কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর, ঢাকা।