Home Blog Page 1321

শ্যামনগরের ভ‚রুলিয়ায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা ভ‚রুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএআইডি’র একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন এসিস্ট্যান্স কার্যক্রম নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসাবে অত্র ইউনিয়নের ইউডিএমসি, ডবøুডিএমসি, সিপিপি ও যুব ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগন, বীরমুক্তিযোদ্ধা আসমানতুল্যাহ, সাংবাদিক মোঃ জিয়াউর রহমান, ভ‚রুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এ.কে.এম জাহাঙ্গীরুল আলম লাভলু, এনজিও প্রতিনিধি আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, মাস্টার সাধন কুমার বৈদ্য, গোলাম রব্বানী, অত্র পরিষদের সচিব, মোঃ আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভ‚রুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোখলেছুর রহমান এবং গীতা পাঠ করেন, কনিকা বৈদ্য। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ভ‚রুলিয়া ইউপি চেয়ারম্যান এর পিতা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র আলহাজ্ব জালাল উদ্দীন সরদার। অনুষ্ঠানে ট্রেইনার হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিশন বাংলাদেশ এর শ্যামনগর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, দীপঙ্কর সাহা। ওই সময় তিনি সিডিউল অনুযায়ী দূর্যোগ ব্যবস্থাপন চক্র সম্পর্কে উপস্থিত অত্র ইউনিয়নের ইউডিএমসি, ডবøুডিএমসি, সিপিপি ও যুব ক্লাবের সদস্যবৃন্দদের দিক নির্দেশনা সম্পর্কে বিভিন্ন ধারনা দেন। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কসংকেত সম্পর্কেও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতি চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ড পর্যায়ে প্রশিক্ষণ শেষে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ হয়। আপনারা প্রশিক্ষণে মনোযোগী হয়ে ভাল ভাবে দায়িত্ব পালন করবেন। আমি ২৭ বৎসর নির্বাচনে অংশ গ্রহণ করে আজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ইউনিয়নের জনগন স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি জনগনের সাথে আছি সাথে থাকব। কোন কাজকে অবহেলা বা ছোট করে না দেখে সঠিক মনোযোগী ও উদ্দেশ্য নিয়ে আমাদের সকলে কাজ করে যেতে হবে। তাহলে আমরা সকল প্রকার দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো। আমার ইউনিয়নের প্রতিটি সদস্যকে বলতে চাই দূর্যোগের সময় আপনাদের স্ব-স্ব ওয়ার্ডের ইউডিএমসি, ডবøুডিএমসি, সিপিপি ও যুব ক্লাবের সদস্যদের নিয়ে দূর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করেবন। তিনি বঙ্গবন্ধুর কন্যা দেশ রতœ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য সকলকে একযোগে কাজ করার আহŸান জানান। পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এমন উদ্যোগ গ্রহণের জন্য উত্তর উত্তর সাফল্য ও ধন্যবাদ জানান।

দেবহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের আয়োজনে আলোচনা ও উঠান বৈঠক

0

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের আয়োজনে দ‚র্নীতি, হয়রানি, অনিয়ম ও বিদ্যুত চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুত অফিসের এজিএম (এমএস) সদস্য সেবা সাইফুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ারিং ইন্সপেক্টর আশরাফুল আলম, ব্যবসায়ী কওছার আলী প্রমুখ। এসময় পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম উপস্থিত সকল গ্রাহকদেরকে বিদ্যুত সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মুক্তির দাবিতে মণিরামপুরে মানববন্ধন

0

মণিরামপুর প্রতিবেদক: যশোর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যশোর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা বর্তমান যুবলীগের অন্যতম সংগঠক রওশন ইকবাল শাহীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিশাল এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ।

 মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জামাল হোসেন, মনিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জি এম ফয়সাল, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাসেল হোসেন, কলেজ ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইসরাফিল, হোসেন আবু হুরাইরা হেলাল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ ৬জন আহত

0

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জোরপ‚র্বক জমি দখল করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ ৬ জন আহত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামে শনিবার ( ১৬ এপ্রিল) ভোর ৫ টার সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষ আহত ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গণেশ মল্লিক ও পলাশের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহতরা হলো উপজেলার বেড়াখালি গ্রামের সুধন্য মল্লিকের পুত্র গণেশ মল্লিক (৫৫) তার ভাই রতন মল্লিক(৬০) গণেশ মল্লিকের পুত্র তাপস মল্লিক (২৮) রতন মল্লিক এর পুত্র পলাশ মল্লিক (৩০) রতনের স্ত্রী কৃষ্ণ মল্লিক (৫০) এবং প্রতিপক্ষের মৃত বসন্ত বসন্ত সরকারের পুত্র পরিতোষ সরকার (৫৫) এরমধ্যে গণেশ মল্লিক এবং পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

বেড়াখালি গ্রামের ভ‚পেন, সুধান্য শ্রীকান্ত গোপাল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় উপজেলার বেড়াখালী গ্রামের সুধান্য মল্লিক গং এর সঙ্গে একই গ্রামের আপন ভাই রমেশ সরকারের সঙ্গে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে গোলযোগ চলে আসছে। উক্ত বিষয় নিয়ে সুধান্য মল্লিক গত ১২এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৬২২/২২ নং এ ১৪৫ ধারা একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন উভয় পক্ষকে নোটিশ জারি করেন। আদালতের নির্দেশ ও পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শনিবার ভোর আনুমানিক ৫টার সময় পরিতোষ সরকারের নেতৃত্বে চিন্ময় সরকার (৩৬) রমেশ সরকার (৬৫) অজিত সরকার (৩৫)পবন সরকার (৩২)আকবর আলী (৫৭)আব্দুল খালেক( ৪০)এবং মিজানুর রহমানের (৪৫)নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় উভয় পক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণে দেশ আজ উন্নত বিশ্বের কাতারে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0

আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, মণিরামপুরের উন্নয়ন এখন মানুষের চোখে দৃশ্যমান। আর এ সবকিছুর অবদান একমাত্র জননেত্রী শেখ হাসিনার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় ও জনগণের ভাগ্যোর পরিবর্তন ঘটে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনে দেশ আজ উন্নত বিশ্বের কাতারে। আর সরকারের এ উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে দেশের সম্প‚র্ণ দৃশ্যপট।

প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে মণিরামপুরে পৃথক দুটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাস্তুদুটো হলো মদনপুর থেকে মহাতাপনগর পর্যন্ত এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পিচের রাস্তা এবং জোঁকা মাঠপাড়া মোড় হতে ষোলখেদা বাজার পর্যন্ত আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার পাকা রাস্তা।

দুটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক মন্টু। এছাড়াও প্রতিমন্ত্রী মদনপুর মাদ্রাসা মাঠে জোনাকির আলো সমবায় সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সেখানে সমিতির সভাপতি আব্দুল জলিলের সভপতিত্বে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে দু’শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবার আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আলী, মেম্বর সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রতিমন্ত্রী সন্ধ্যার পর হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর মানস ধামে রবিন্দ্র জয়ন্তী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, প্রধান শিক্ষক হরিদাস মল্লিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপিএমপিএ খুলনা জেলা শাখা’র বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

খুলনা প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখার “বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর ময়লাপোতা ১৭/২, কেডিএ এভিনিউ জে.এইচ. শান্তা টাওয়ারের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগামী দুই বছরের জন্য নতুন-২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির নব-নির্বাচিত সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর ও কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান। সহ-সভাপতি- ডা. আর. কে. নাথ, ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক- প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ- ডা. এম. এ. হান্নান, দপ্তর সম্পাদক- ডা. এম. বি. জামান, সাংগঠনিক সম্পাদক- ডা. গৌতম রায়, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক- ডা. কাজি হাফিজুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক- ডা. মো: মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক- ডা. বিশ্বজিৎ সরকার, প্রচার ও জনসংযোগ সম্পাদক- ডা. বিশ্বজিৎ সরকার, চিকিৎসা বিষয়ক সম্পাদক- ডা. শাহীন নওরোজী, সাংস্কৃতিক সম্পাদক- ডা. অপু লরেন্স বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক- ডা. মো: আব্দুস সবুর, ক্রীড়া বিষয়ক সম্পাদক- ডা. আবু মো: মঈনউদ্দিন-আল-আমিন, সম্মানিত সদস্য, কার্যকরী পরিষদ- ডা. সৈয়েদা জাহানারা বেগম, ডা. কানিজ ফাহমিদা, প্রফেসর ডা. মনোজ কুমার বোস, ডা. মোল্লা হারুন-অর-রশিদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. আরিফা বেগম, ডা. নাজদান লস্কর, ডা. অনুপ কুমার দে, ডা. মো: রকিবুল ইসলাম, ডা. নুরসেরাত আহমেদ।

বার্ষিক সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠান প্রফেসর ডা. বঙ্গ কমল বসু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। এসময় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা জেলা শাখার সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক ডা. এম. বি. জামান।

শিমুলবাড়িয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এন.আই ইসলামীয়া লাইব্রেরি ও এন.আই যুব ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৫ এপ্রিল) শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়। শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের সাধারন সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ, সাধারন সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আসিফ শাহবাজ খান, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আলামিন রোকন, প্রমুখ।

দুর্নিতীবাজ মিজানুর রহমানের জন্যই বন্দর অস্থিতিশীল!

0

হাবিবুর রহমান: ভোমরা স্থলবন্দর অস্থিতিশীলের মূলে শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান এ অভিযোগ বন্দরের শীর্ষ ব্যবসায়ীদের। শ্রম অধিদপ্তরের রেজিষ্ট্রেশনভুক্ত ভোমরা স্থলবন্দরের ৮টি সংগঠনের ভুক্তভোগী নেতাদেরও তীর মিজানুর রহমানের দিকে। ব্যবসায়ীদের অভিযোগ মিজানুর রহমান কলকাটি নেড়ে অশুভ একটা শক্তি ব্যবহার করে বন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছেন।
সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফরহাদ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধীকারি ওহিদুল ইসলাম সাতনদীকে বলেন, শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানরাই দেশটাকে ধ্বংস করছে। তিনি অতিশয় লোভী। চোরকে বলেন চুরি করতে আর গৃহস্থকে বলেন সজাগ হতে, অর্থাৎ বাদী-বিবাদী দু’পক্ষের কাছ থেকে তিনি সুবিধা নিয়ে থাকেন। দু’পক্ষকে মাঠে নামিয়ে তিনি তার স্বার্থ হাসিল করেন। ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ভাঙ্গা-গড়ার মূল নায়ক তিনি। এতে করে স্থলবন্দরটি অস্থিতিশীল হয়ে পড়েছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ওপারের সিরিয়ালের নামে দৈনিক ৭০/৮০লক্ষ টাকা চাঁদাবাজী হচ্ছে। অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে প্রকৃত ব্যবসায়ীরা পদে আসবে তখন তারা ব্যবসায়ীদের স্বার্থ দেখবে। আদালতের নির্দেশনায় ১৬ এপ্রিল সাধারণ সভা আহবান করার পর আহাবায়কের পদ ভাঙ্গা-গড়া করা হলো। ভাঙ্গা-গড়ার খেলোয়াড়রা চাইছেনা নির্বাচনের মাধ্যমে কমিটি আসুক।
তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে সংগঠনটিতে গণতন্ত্র ফিরিয়ে আনবো। এজন্য আমরা যা যা করার করবো। ব্যবসায়ীদের একটা প্রতিনিধিদল আজ শনিবার সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য বসবেন বলে যুক্ত করেন। প্রয়োজনে সাধারণ সদস্যরা গঠনতান্ত্রিকভাবে সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের সাধারণ সভা আহবান করে নির্বাচনের ব্যবস্থা করবো।
এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে আহবায়ক বানানো হয়েছে মিজানুর রহমানকে। নোট ছাড়া একাজ কিন্তু হয়নি। অথচ সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিমের বিরুদ্ধে এক কোটি ১০ লক্ষ টাকার অডিট আপত্তি অভিযোগ পেলেও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান কোন ব্যবস্থা নেননি।
তিনি যোগ করে বলেন, গুলি-বন্দুকের ভয় দেখিয়ে এবার আর পাতানো কমিটি দেয়া যাবে না। সেটা মানবেনা বন্দরের সংশ্লিষ্ট অন্তত দশ হাজার মানুষ।
রাফসান ইন্টারন্যাশনালের স্বত্ত¡াধীকারী আবু হাসান সাতনদীকে জানান, ভোমরা স্থল বন্দরের ব্যবসায় ধ্বস নেমেছে। ওপারে সিরিয়ালের নামে চাঁদাবাজি হচ্ছে। এজন্য ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাচ্ছে। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে ওপারের সিন্ডিকেটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হলেও নতুন করে তা আবার শুরু হয়েছে। নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ কমিটি আনলেই কেবল এসব বন্ধ হবে। আজ আহবায়ক একজন কাল দেয়া হচ্ছে আর একজনকে। আহবায়ক নির্বাচনের জন্য আজ ১৬ এপ্রিল বিশেষ নির্বাচনী সাধারণ সভা দিলেও নতুন আহবায়ক মিজানুর রহমান তা বন্ধ করে ২৫ এপ্রিল নিয়ে গেছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
বন্দরের শীর্ষ পাথর ব্যবসায়ী এবং সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন সাতনদীকে বলেন, শ্রম অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তারা টাকা হলে সব কিছু করতে পারেন। তাদের কারনেই সংগঠনটিতে নির্বাচন হচ্ছেনা। এজন্য বন্দরের ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। তিনি বলেন, বছরে অন্তত ৫০ কোটি টাকা শুল্ক দেই। পাথরের গাড়ী ঢুকতে লাগে ৫০/৬০ দিন। এ কারণে পাথরের দাম হু-হু করে বেড়ে চলেছে। আমরা ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়ছি।
সোনালী ট্রেডার্সের নাসির উদ্দীন সাতনদীকে বলেন, শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান একজন চিহ্নিত দূর্নীতিবাজ। এমন কোন সংগঠন নেই যেখান থেকে তিনি সুবিধা নেননা। তার কাজ সংগঠনের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দু’পক্ষের কাছ থেকে সুবিধা নেয়া। তিনি টাকা ছাড়া নড়েনইনা। তিনি অভিযোগ করে বলেন, ওপারের সিরিয়ালের নামে চাঁদাবাজির কারণে পন্যবাহী ট্রাক ২ দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করে অপর পন্যবাহী ট্রাক আসতে ৬০দিনও সময় লাগে।
বন্দরের সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের আহবায়ক কমিটির ভাঙ্গা-গড়া নিয়ে শ্রম অধিদপ্তরের মিজানুর রহমান সাতনদীকে জানান, কমিটি ভাঙ্গা-গড়ার দায় আমার না। ৫ সদস্যের আহবায়ক কমিটি একজনকে অপসারন করে নতুন আহবায়ক করেছেন। বিষয়টি নিয়ে আমি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথেও কথা বলেছি। প্রশাসনের সঙ্গেও কথা বলবো। আগামীতে ভোটের মাধ্যমে কমিটি না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন বানচারের ষড়যন্ত্র

0

নিজস্ব প্রতিবেদক: স্থল বন্দরেরর সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের চলমান আহবায়ক কমিটির বিরুদ্ধে নির্বাচন বানচালের অভিযোগ তুলেছেন সংগঠনটির সদস্যরা। আদালতের নির্দেশনা মেনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন সংগ্রামেরও কথা বলেছেন ব্যবসায়ীরা।
তথ্যানুসন্ধানের জানা গেছে, সংগঠটির সাবেক আহবায়ক এজাজ আহম্মেদ স্বপন ২৩ মার্চে আদালতের নির্দেশনা মেনে ৬০ দিনের জন্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ২ এপ্রিল সাধারণ সভার জন্য নোটিশ করেন। ১৬ এপ্রিল বিশেষ নির্বাচনী সাধারণ সভার তারিখ ঘোষণা করেন।
কিন্তু নতুন আহবায়ক মিজানুর রহমান গত ১২ এপ্রিল কার্যকরী পরিষদের সভা করে আজ ১৬ এপ্রিলের সাধারণ সভা স্থগিত করে ২৫ এপ্রিল সাধারণ সভার তারিখ নির্ধারন করেছেন। ওই সভা থেকে চলমান আহবায়ক কমিটির আয়-ব্যয়ের হিসাব নির্ধারনের জন্য টুকু মাষ্টারকে প্রধান কর এক সদস্যের কমিটি গঠন করেছেন। ওই কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ ২১ সালের ১১ ডিসেম্বর সাধারণ সভা থেকে সংগঠনটির ৩ সদস্যের অডিট কমিট গঠন করা হয়। যার প্রধান ছিলেন, মেসার্স রিয়াংকা ইন্টারন্যাশানালের মোঃ রফিকুল ইসলাম, মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের আব্দুল মোমেন খান চৌধুরী ও মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের মোঃ শাহানুর ইসলাম শাহিন।
সাধারণ সভার সিদ্ধান্তকে বাতিল করে কার্যকরী কমিটি নুতন অডিট কমিটি করতে পারেন না বলে দাবী করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ ব্যপারে আহবায়ক মিজানুর রহমান সাতনদীকে জানিয়েছেন সমস্যা নেই। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করে নেবো। প্রয়োজনে আদালতের নিকট থেকে নির্বাচন কমিশন সময় বাড়িয়ে নেবে।
সাবেক আহবায়ক এজাজ আহমেদ স্বপন বলেন, নতুন অডিট কমিটি গঠন এবং আজকের সাধারণ সভা স্থগিত করার বিষয়টি দুঃখজনক। নির্বাচন বানচাল করার জন্য এবং আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

বৈশাখী মেলা

0

অনলাইন ডেস্ক :

বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের আবহমান সংস্কৃতির অংশ। আমাদের সংস্কৃতিতে প্রতিবছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুনের বার্তা, যা নব নবরূপে একাত্ম হয়ে বিশেষ কৃষ্টির মহিমায় রূপায়িত হয়। জাতিধর্মনির্বিশেষে এ দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। বাঙালি জাতি নিজ মেধা, মনন ও চিন্তা দিয়ে উৎসবমুখর পরিবেশে পালন করে নববর্ষের নানা অনুষ্ঠান।

জ্ঞানবিজ্ঞান, মানস ভাবনা, সাহিত্য-সংগীত, নৃত্য-চিত্র ও চারুকলায় প্রতিফলিত হয় নববর্ষের ভাবনা। পহেলা বৈশাখ উদ্যাপন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর শিকড় মানুষের অন্তরে প্রোথিত, যা শঙ্কর জনগোষ্ঠীর শ্রম ও উৎপাদননির্ভর কর্মকাণ্ডের ফসল। আমাদের প্রবহমানতার ঐতিহ্যে আমরা লাভ করেছি পহেলা বৈশাখ। এর মাধ্যমে প্রকাশ পায় বাঙালির নিজস্ব সত্তা ও স্বকীয়তা।

বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস। জানা যায়, বিশাখা নামের নক্ষত্র থেকে বৈশাখের নামকরণ করা হয়েছে। মোগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। মোগল আমলে বাংলার সামাজিক সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি হয়। সেসময়ে বাংলা সর্বভারতীয় সংস্কৃতির একই সূত্রে গ্রথিত হয়। বাংলা সন বাঙালি জাতির একাত্মতা ও ঐক্যের সূচক হিসাবেও চিহ্নিত।

সম্রাট আকবর ১৫৫৬ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করে উনত্রিশ বছর শাসনকার্য পরিচালনার পর বর্ষপঞ্জি সংস্কারের কাজে হাত দেন। তিনি বাংলা সন সম্পর্কিত এক নির্দেশনাও জারি করেন ১০ মার্চ ১৫৮৫ খ্রিষ্টাব্দে। তবে তিনি তা কাগজে-কলমে কার্যকর করেছিলেন পেছন থেকে তথা তার সিংহাসনে বসার সাল থেকেই। তিনি বাংলা সনকে বাঙালি জাতীয় চেতনায়ও উদ্বুদ্ধ করেন।

নতুন বছরের সূচনায় পালিত হয় হালখাতা। পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্রের শেষ দিনে পালিত হয় চৈত্রসংক্রান্তি, বসে বারোয়ারি মেলা। শহরের মেলায় পান্তাভাত ও ইলিশ খাওয়ার রেওয়াজ চালু হয়েছে। তবে গ্রামবাংলায় মানুষ আর্থিক অনটনের কারণে ইলিশের নাগাল না পেয়ে পেঁয়াজ-মরিচ দিয়ে পান্তা খেয়ে নববর্ষের সূচনা করে থাকে।

গ্রামে একসময় ভেষজ রস, নাড়ু, মোয়া, মুড়ালি, খাজা, চিড়া, দই, গুড়, বাতাসা ইত্যাদি খাবার খেয়ে দিনের সূচনা করা হতো। কোথাও কোথাও এখনো আয়োজন হয় নানা ধরনের খেলাধুলার। বাজানো হয় ঢোলকসহ নানা ধরনের বাদ্যযন্ত্র। এই দিনে আনন্দ করে শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই।

বাংলা নববর্ষে আমাদের গ্রামবাংলার লোকায়ত সংস্কৃতির অংশ বৈশাখী মেলা যুগ যুগ ধরে বিশেষ তাৎপর্য বহন করে চলেছে। তবে অতীতের মতো পল্লির আনাচে-কানাচে বৈশাখী মেলার দেখা মেলে না। আগে গ্রামের মানুষ, নারী-শিশু-কিশোর-বৃদ্ধ সবাই অপেক্ষা করে থাকত বৈশাখী মেলার বিশেষ দিনের জন্য। মেলায় আগমন ঘটত দূরদূরান্তের নানা বর্ণ ও শ্রেণির মানুষের। অনেকেই সারা বছরের নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত মেলা থেকে।

বৈশাখী মেলা এখন শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ মেলা এখন প্রতিটি শহরে বসছে নগর সংস্কৃতির আলোকে। বাংলার সংস্কৃতির ঐতিহ্য এ মেলা একসময় নির্দিষ্ট দিনে শুধু গ্রামে বসলেও এখন শহরে মেলার পরিধি বিস্তৃত হয়েছে পাকাপোক্তভাবে। শহুরে সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েও যদি বাংলার লোকজ ঐতিহ্যের বৈশাখী মেলা টিকে থাকে, তাহলে হয়তো হারিয়ে যাবে না আমাদের এ লোক উৎসব। আমাদের গ্রামবাংলার লোকায়ত শিল্পধারা সময়ের ঘাত-প্রতিঘাতে বিলুপ্ত হতে চলেছে।

সাম্প্রতিক ও আধুনিক শিল্পধারার কাছে যুগে যুগে প্রবহমান সাধারণ মানুষের জীবনধারার সঙ্গে সম্পৃক্ত শিল্প ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমাদের হাসি-কান্না, দুঃখ-বেদনা, আচার-বিচার, জীবন-সংগ্রাম ও নানা সামাজিক কাজে আবৃত লোকায়ত শিল্প; যা আমাদের সন্ধান দেয় শিকড়ের, সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় নাড়ির সম্পর্কের।

তাই আবহমান বাংলার লোকজ শিল্প গভীর জীবনাবদী। আমাদের প্রতিটি শিল্পের মাধ্যমে খুঁজে পাওয়া যায় মাটি, মানুষ ও দেশের পরিচয়। বাংলাদেশের সাহিত্য, কবিতা, চিত্রশিল্প, ভাস্কর্য, সংগীত, নাচগান, চলচিত্র, স্থাপত্য, লোক ও কারুশিল্প একটি স্বতন্ত্র পরিচয়ের শিল্প; যা আমাদের আর্থসামাজিক অবস্থারও ইঙ্গিতবাহী।

কবে কোথায় মেলার গোড়াপত্তন হয়েছিল, তা জানা না গেলেও হিমালয়ের কোলঘেঁষে হরিদ্বারে প্রায় দুই হাজার বছর আগে প্রথম মেলা বসেছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। পরবর্তী সময়ে এ মেলার রেওয়াজ ইউরোপ ও ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। জানা যায়, শিল্পপণ্য নিয়ে মেলার সূত্রপাত ঘটে ১৭৯৭ খ্রিষ্টাব্দে। পরবর্তী সময়ে মেলার বিস্তৃতি ঘটে আমাদের লোকালয়ে, যা আমাদের সর্বজনীন সংস্কৃতির সঙ্গে জড়িত।

বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এ মেলা নববর্ষকে যেমন উৎসবমুখর করে তোলে, তেমনই প্রাণের সঞ্চার হয় আমাদের মনে। মেলা উপলক্ষ্যে ব্যস্ত হয়ে ওঠে একশ্রেণির পেশাজীবী মানুষ। তারা রাতদিন কষ্ট করে মেলা ও বৈশাখীর উপকরণ তৈরি করে। আমাদের বৈশাখী মেলায় পাওয়া যায় কারুপণ্য, কৃষিজাত দ্রব্য, লোকশিল্প জাত জিনিস, কুটিরশিল্পসামগ্রী, খেলনা, নারীদের সজ্জাসামগ্রী, চিড়া, মুড়ি, খই, বাতাসা, চিনির সাজসহ নানা কিছু।

বিনোদনের জন্য থাকে নাগরদোলা, লাঠিখেলা, বাঁশিখেলা, পুতুলনাচ, লোকসংগীত, যাত্রা, পালাগানসহ নানা ধরনের লোকজ অনুষ্ঠান, যা কালে কালে আমাদের দিয়ে আসছে অনাবিল আনন্দ। শিশু-কিশোরদের আকর্ষণের জন্য থাকে বায়োস্কোপ। এ মেলা বাঙালি জীবনের এক অনন্য লোকায়ত সংস্কৃতির ধারক।

বৈশাখী মেলা আমাদের দেশের সব জনপদে একসময় সরব থাকলেও এখন যুগের পরিবর্তনে গ্রামে-গঞ্জের অনেক জায়গায় আয়োজন কমে গেছে। তারপরও ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, মহাস্থানগড়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, ধামরাই, ঢাকাসহ বিভিন্ন স্থানে মেলার সরব আয়োজন লক্ষ করা যায়।