Home Blog Page 1322

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

0

অনলাইন ডেস্ক :

অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন দুই তারকা। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা।

বিকাল ৩টার পরে তারা সাতপাক ঘুরেছেন। তাদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন আলিয়া-রণবীর। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবেন বলে জানা গেছে। বিয়ের সাজেও ছবিও আজই প্রকাশ করবে বলে রণবীরের ঘনিষ্ঠজনরা জানিয়েছে।

প্রায় ৫ বছর প্রেম করার পর পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন এই জুটি। সেখানে পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন ও আয়ান মুখোপাধ্যায়রা উপস্থিত ছিলেন।

‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ  ফোর্সও মোতায়েন ছিল।

বাবার কোলে গুলিবিদ্ধ শিশু তাসফিয়ার লাশ নিয়ে বিক্ষোভ

0

অনলাইন ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে বাবার কোলে গুলিবিদ্ধ তাসফিয়া আক্তার জান্নাতের লাশ নিয়ে বিক্ষোভ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সরুরপোল এলাকায় নিহত তাসফিয়ার লাশ নিয়ে অবস্থান নেয় স্থানীয় এলাকাবাসী। এসময় তারা তাসফিয়ার হত্যাকারীদের ছবিযুক্ত ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে তাসফিয়া হত্যার ঘটনায় তার মামা (খালার স্বামী) হুমায়ন কবির বাদী হয়ে বাদশা, রিমনসহ ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি।

প্রসঙ্গত, বুধবার বিকেল ৩টার দিকে তাসফিয়াকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী মালেকার বাপের দোকান এলাকার বন্ধু স্টোরে যান আবু জাহের। ওই দোকানে গিয়ে তাসফিয়ার জন্য চকলেট, জুস ও চিপস নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তুই (আবু জাহের) ওইদিন বৈঠকে ছিলি বলে গালাগালি করে।

 এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পিছন থেকে তাদের লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করলে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাসফিয়া পরে তারা বাড়ি যাওয়ার সময় পিছন থেকে আরও দুই রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা।

এতে তাসফিয়া ও জাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে গুলিবিদ্ধ তাসফিয়া ও আবু জাহেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছলে অ্যাম্বুলেন্সে থাকা নানীর কোলে মারা যায় তাসফিয়া।

মাটি কাটার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও মাটি কাটা নিয়ে বিরোধের সঙ্গে কোনোভাবেই সংপৃক্তটা ছিল না মাওলানা আবু জাহের বা তার মেয়ে তাসফিয়ার। তবে মাটি কাটা নিয়ে বৈঠকে ছিল এমন অভিযোগে সন্ত্রাসীদের টার্গেট হয় মাওলানা আবু জাহের, আর সেই টার্গেটের স্বীকার হয়ে প্রাণ হারায় তাসফিয়া।

দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যবসায়ীর জেল, তিন জনকে অর্থদন্ড

0

ওমর ফারুক মুকুল/ লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ (ইনজেক্ট) করার সময় হাতেনাতে আটক দুই মৎস্য ব্যবসায়ীকে দুই মাস করে জেল এবং আরও তিন মৎস্য ব্যবসায়ীকে একলক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

১৩ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীরহাট মৎস্য সেড সংলগ্ন কয়েকটি চিংড়ি প্রসেসিং ও রপ্তানীকারক প্রতিষ্ঠানে এ যৌথ অভিযান পরিচালনা করেন র‌্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) সিপিসি-১ সাতক্ষীরা ও জেলা ভোক্তা অধিদপ্তরের অফিসাররা। এসময় উপজেলার রামনাথপুর গ্রামের জহুর আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম, দাউদ আলী গাজীর ছেলে বাবুল গাজী, শিমুলিয়ার নূর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে অহিদুল ইসলাম, পূর্ব নলতা গ্রামের মৃত মাদার গাজীর ছেলে মনিরুল ইসলাম ও নওয়াপাড়ার মৃত নাজমুল হকের ছেলে সোমলাইমানের মাছ ঘর থেকে ২৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিরাজুল ইসলাম ও বাবলু গাজীকে দুই মাস করে কারাদন্ড এবং অহিদুল ইসলাম, মনিরুল ইসলাম উভয়কে ৫০ হাজার টাকা করে এবং সোলাইমানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হাসান সিদ্দিকী। একইসাথে জব্দকৃত বাগদা ও গলদা চিংড়ি গুলো বিনষ্ট করা হয়।

গাজীরহাটের একাধিক চিংড়ি রপ্তানীকারক ও মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রশাসনের নজর এড়িয়ে অতিরিক্ত মুনাফার আশায় আটককৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইনজেকশনের সুঁই ও সিরিঞ্জের মাধ্যমে রপ্তানীযোগ্য বাগদা ও গলদা চিংড়িতে ফিটকিরির পানি, জেলি, ওলটকম্বল নামক গাছের পিচ্ছিল ঘন রসসহ বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধিসহ সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়ায় সাময়িক হলেও স্বস্তি ফিরেছে আশপাশের মৎস্য সেডগুলোতে। অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়ার্ড লিডার ইশতিয়াক হোসেন ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় সুপেয় খাবার পানি ও ফলের জুস বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় পানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) পুরাতন সাতক্ষীরা এতিমখানা ও লিল্লাহ বোডিং, আলিয়া মাদ্রাসা এতিমখানা, বাঁকাল এতিমখানা, কাটিয়া শাহী মসজিদ এতিমখানা, কাটিয়া রহমানিয়া এতিমখানার এতিম রোজাদার শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি সাতক্ষীরার বিভিন্ন মসজিদে রোজাদার মুসুল্লীদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। পবিত্র মাহে রমজানে প্রতিদিন দুইবার ইফতারির পূর্বে ও এশার নামাজের পুর্বে সাতক্ষীরা রাজ্জাক পার্ক জামে মসজিদ, থানা জামে মসজিদ, কাটিয়া লস্কর পাড়া জামে মসজিদ, কাটিয়া ঈদগাহ জামে মসজিদ, শাল্যে বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা।

সাতক্ষীরার কৃতি-সন্তান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুর সার্বিক সহযোগিতায় রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মসজিদের রোজাদারদের জন্য মাস ব্যাপি সুপেয় পানি সরবরাহ ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার শিশুদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলের জুস বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

হারিয়ে যাচ্ছে দেশীয় ছোট মাছ

0

আরিফুল ইসলাম, মনিরামপুর থেকে: এক সময়ে গ্রাম বাংলা ঘরে ঘরে শুনা যেত ভাতে মাছে বাঙলী।কিন্তু কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ভাতে মাছে বাঙলী কথাটি। এছাড়া পঁটির তেলে পুঁটি মাছ ভাজা। এটা এখন শুধু গল্প মনে হলেও এক সময় সত্যি ছিল। গ্রামের মানুষ নদী- নালা, খাল- বিল থেকে ঝাপিঁ ঝাপিঁ পুঁটি মাছ মেরে ওই পুঁটির তেল দিয়েই পুঁটি মাছ খেতো। সব বাঙলীরই প্রিয় দেশীয় ছোট মাছ। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ছোট মাছ।

মনিরামপুর উপজেলার বিভিন্ন নদ -নদী-নালা খাল- বিলে এখন মিলছে না তেমন ছোট মাছ। পানি দ‚ষন ও পানি স্বল্পতার অভাবে হারিয়ে যাচ্ছে ছোট মাছ। ইতিমধ্যে দেশীয় প্রজাতির ছোট বড় অনেক মাছ হারিয়ে গেছে। গজার, টেপা মাছ, মাগুর, বোয়াল, চিতল, ফলি, ফাসা, নুনা মাছ, চেবলী, আইকার, তপসি, চাঁদা মাছ এখন খুজেঁ পাওয়া যায় না। মাছ বাজারে পাওয়া যায় না ঢেলা, তারা বাইন, বাতাসি,বাইলা, শিং, ভেকটি, জাল মাছ চিংড়ি সহ হরেক রকম মাছ। কৈ মাছ,খৈলশা, পুঁটি মাছ এখন প্রায় বিলুপ্তির পথে।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তারাজানান, জমিতে অতিরিক্ত সার, কীটনাশক ব্যবহার ও ছোট খাল বিলের মাটি ভরাট করে বাড়ি ঘর তৈরী করার ফলেই পানিতে অনেক ছোট মাছ এখন হারিয়ে গেছে। ছোট মাছের অভাবে অনেকে চাষের তেলাপিয়া,পাঙ্গাস বার্মার রুই ও জিলবার চাষ করে থাকে। একজন সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রীতি কণা পাল জানান, ফাগুন- চৈত্র মাসে খাল- বিল, নদী- নালা শুকিয়ে যাওয়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ প্রজনন করতে পারে না। এ কারণে বর্ষা মৌসুমেও আগের মতো মাছ পাওয়া যায় না। ছোট মাছ পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত এবং সকলের পছন্দের।

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন-২০২২-২৩

0

১৩ পদের বিপরীতে ৪৩ টি মনোনয়ন পত্র দাখিল

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২২-২৩ এর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার ১৩টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফুর সরদার জানান, সভাপতি পদে ৫ জন মকসুমুল হাকিম, এম কামরুজ্জামান, আবু নাসের মো: আবু সাঈদ, জিএম নুর ইসলাম ও মোজাফফর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিবুর রহমান ও জাহাঙ্গীর আলম কবির, সাধারণ সম্পাদক পদে ৩ জন মোহাম্মাদ আলী সুজন, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মো: আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন সেলিম রেজা মুকুল, এম রফিক ও এসএম মহিদার রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন মীর আবু বকর, আব্দুল আলিম ও এম শাহীন গোলদার, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন জান্নাতুল ফেরদৌস, শাকিলা ইসলাম জুঁই ও এসএম আকরামুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ৩ জন মো: আবুল কালাম, আমিনুর রশীদ ও কাজী জামাল উদ্দীন মামুন, দপ্তর সম্পাদক পদে ৩ জন শহিদুল ইসলাম, এম বেলাল হোসেন ও মাহফিজুল ইসলাম আক্কাস, ও ৫টি নির্বাহী সদস্যের বিপরীতে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন শেখ মাসুদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাজী শওকাত হোসেন ময়না, মনিরুল ইসলাম মনি, ইয়ারব হোসেন, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, কামরুল হাসান, আক্তারুজ্জামান বাচ্চু, আবু তালেব মোল্যা, জিএম আদম শফিউল্লাহ, মাসুদুর জামান সুমন, খালিদ হাসান, এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয় ও ফয়জুল হক বাবু। মনোনয়নপত্র গ্রহনের সময় সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য খন্দকার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

কমিটি ভাঙ্গা-গড়ায় মিজানুরের কোটি টাকার বানিজ্য

0

আহাদুর রহমান জনি: ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ভাঙ্গাগড়া নিয়ে শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান গত ছয় বছরে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। চলমান কমিটির কাছ থেকে ৯ লক্ষ টাকা ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘ দুই যুগেও ভোমরা স্থল বন্দরের এ সংগঠনটি নির্বাচনের মুখ দেখেনি।
ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের অধিকাংশ সদস্যের অভিমত দীর্ঘ দুই যুগেও সংগঠনটি নির্বচনের মুখ দেখতে না পারার মূলে খুলনা শ্রম অধিদপ্তরের সীমাহীন ঘুষ বাণিজ্য। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির আহবায়ক হন হাবিবুর রহমান। ৯৯ সালে ঐক্যমতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হন রনজিত কুমার ঘোষ। ২০০০ সালে সভাপতি হন হাবিবুর রহমান হাবিব, ২০০৬ সালে সভাপতি মনোনিত হন আলহাজ্ব আব্দুস সবুর।
২০০৮ সালে সভাপতি পদে মনোনিত হন আশরাফুজ্জামান আশু, ২০১২ সালে সভাপতি মনোনিত হন মোঃ নিছার উদ্দীন আহমেদ, ২০১৫ সালে আহবায়ক মনোনিত হন নাছিম ফারুখ খান মিঠু। ২০১৫ সালে সভাপতি মনোনিত হন কাজী নওশাদ দিলওয়ার রাজু, ২০১৮ সালে সভাপতি মনোনিত হন এইচএম আরাফাত এবং ২০২০ সালে সভাপতি মনোনিত হন নওশাদ দিলয়ার রাজু। সর্বশেষ সাধারণ সভা থেকে গঠিত নওশাদ দিলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাছিমের কমিটি অবৈধ দাবী করে জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি অন্তে রাজু-নাছিমের কমিটিকে অবৈধ ঘোষণা করেন আদালত। পরে শ্রম অধিদপ্তরে দেন-দরবার করে পাঁচ লক্ষ টাকা খরচ করার পর নতুন করে ৩০ নভেম্বর ৫ সদস্যের আহবায়ক কমিটির আহবায়ক হন এজাজ আহম্মেদ স্বপন। ৫ সদস্যের অন্যান্যরা হলেন আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, এএসএম মাকছুদ খান, ও মিজানুর রহমান।
৫ সদস্যের এই কমিটি গঠনের জন্য পরিচালক মিজানুর রহমান ২৮ নভেম্বর ২ লক্ষ টাকা, ২৯ নভেম্বর ১ লক্ষ টাকা ও ৩০ নভেম্বর গ্রহণ করেন ২লক্ষ টাকা। পরে আবার আহবায়কের পদ নিয়ে জটিলতা তৈরি হলে আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তীর নিকট থেকে ২৬ মার্চ ১লক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করেন পরিচালক মিজানুর রহমান এবং নিজ মোবাইল নম্বরে (০১৭১২-৬১৭৫৯৭) বিকাশের মাধ্যমে গ্রহণ করেন যথাক্রমে ১০,৫০০ (দশ হাজার পাঁচশত টাকা), সময় বিকাল ৪:২৫ মিনিটে ০১৯৫২-৮২৪৫৭৮ নম্বর মোবাইল থেকে এবং একই দিনে ০১৯৬০-১৬২৪৪৪ নম্বর মোবাইল থেকে ৯,৫০০(নয় হাজার পাঁচশত টাকা)। এছাড়াও প্রতিটি জাতীয় দিবসে ৫০ হাজার এবং প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা গ্রহণ করেছেন মিজানুর রহমান।
২০১৬ সালে খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন মিজানুর রহমান। তার যোগদানের পর থেকে ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজন্টস্ এসোসিয়েশনের ৪টি কমিটি গঠন হয়েছে। এসব কমিটি অনুমোদনের সময় তিনি কমপক্ষে পাঁচলক্ষ টাকা ঘুষ আদায় করেছেন কমিটির কর্মকর্তাদের নিকট থেকে। সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নির্বাচন এড়িয়ে যেন-তেন করে একটি কমিটি গঠনের প্রক্রিয়া করে দেবেন বিনিময়ে তাকে গুনতে হবে ২০ লক্ষ টাকা।
গত ৬ বছরে পরিচালক পদে থেকে খুলনা বিভাগের ১০ জেলার সংশ্লিষ্ট দপ্তরের অধীনস্থ সংগঠন থেকে কাড়িকাড়ি টাকা ঘুষ আদায় করে যাচ্ছেন মিজানুর রহমান। ভোমরা স্থল বন্দরে অন্তত ৮টি এমন সংগঠন আছে। গত ৬ বছরে মিজানুর রহমান অন্তত ২০ কোটি টাকা ঘুষ আদায় করেছেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরের পরিচালন মিজানুর রহমান সব অভিযোগ অস্বীকার করে সাতনদীকে বলেন, আমি আদালতের আদেশ পালন করেছি মাত্র।

পল্লী চিকিৎসক আজগার আলীর মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগে রোগীর জীবন হুমকির মুখে

0

আইয়ুব হোসেন রানা: সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ের পল্লী চিকিৎসক আজগার আলী বাবুর অপচিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রয়োগের ফলে মাছুম বেলাল নামে এক রোগীর জীবন এখন হুমকির মুখে। অসুস্থ্য ও আতঙ্কগ্রস্ত মাছুম বেলালকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের রাজার বাগান ছাকার মোড় এলাকার আক্তার হাজীর ভাড়াটিয়া আব্দুস সালেকের পুত্র।
অসুস্থ্য মাছুম বেলালের মা জানান, গত শুক্রবার (৮ এপ্রিল) আমার ছেলে মাছুম বেলালের (২৬) সারা দিন ১০/১২ বার পাতলা পায়খানা হয়। রাতে সে দূর্বল হয়ে কিছুটা সঙ্গাহীন হয়ে পড়লে পল্লী চিকিৎসক আজগার আলী বাবুকে ডাকা হয়। গ্রাম ডাক্তার আজগার আলী রাত ১২ টার দিকে এসে তাকে কলেরা স্যালাইন সহ কিছু ইঞ্জেকশান প্রয়োগ করেন। পরে দেখা যায় কলেরা স্যালাইনের মেয়াদ ৩ মাস আগেই শেষ হয়ে গেছে। পর দিন আজগার আলী আবারও তাকে চিকিৎসা দেন এবং কিছু টেস্ট দিয়ে সেগুলো ডা. ফয়সাল আহমেদের হার্ট ফাউন্ডেশন থেকে করাতে বলেন।
মাছুম বেলালের মা আরও জানান, চিকিৎসক আজগার আলী বাবু চিকিৎসা দিয়ে যাবার পর থেকে তার ছেলের শরীরে অস্থিরতা দেখা দেয়। চোখের সাদা অংশে রক্ত জমাট বাধার মত লালচে দাগ পড়ে যায়। এক পর্যায়ে চোখ আটকে যায় বাসায় ঝোলানো কলেরা স্যালাইনের খালি প্যাকের দিকে। তাতে দেখা যায় ব্যবহৃত স্যালাইনের মেয়াদ জানুয়ারি মাসেই শেষ হয়ে গেছে।
অবস্থার উন্নতি না হওয়ায় মাছুম বেলালকে মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে জানতে চাইলে পল্লী চিকিৎসক আজগার আলী বাবু বলেন, রোজার মাসে রাতে রোগী দেখার সময় তাড়াহুড়া করতে গিয়ে মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, আমার ভুল হয়েছে, আপনারা আমাকে মাফ করে দেন।
পল্লী চিকিৎসক আজগার আলীর বিষয়ে খোজ নিয়ে জানা যায়, তিনি ছিলেন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। চাকরি ছেড়ে দিয়ে ব্রোকারি করে নিন্ম মানের ওষুধ আর বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিভিন্ন বাজারের ওষুধের দোকানে সাপ্লাই করতেন। মন্ত্রবলে একসময় নিজেকে পল্লী চিকিৎসক হিসাবে আবিস্কার করেন আজগার আলী । আজগার আলীর বিরুদ্ধে নির্দিষ্ট ক্লিনিকে রোগী পাঠিয়ে টেস্টের নামে কমিশন বাণিজ্যসহ রয়েছে নানান অভিযোগ যা আগামিতে প্রকাশ করা হবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান

0

নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন কে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। একই আদেশে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমানকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দায়িত্ব নিয়ে অ্যাসোসিয়েশন সচল রাখতে ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক মিজানুর রহমান জানিয়েছেন, বিগত চার মাসে বিদায়ী আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন কমিটির অনুমোদন ছাড়াই তহবিল তচ্ছরুপ করেছেন। তিনি তার একক সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করায় কমিটির অন্যান্য সদস্যদের মাঝে ক্ষোভের সঞ্চার হতে থাকে। যার ফলশ্রুতিতে গত ২৯ মার্চ আহ্বায়ক কমিটির চারজন সদস্য জরুরি সভায় মিলিত হয়ে আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে পদ থেকে অপসারনের সিদ্ধান্ত নেয়। ওই দিন আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মাকসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির চারজন সদস্য তহবিল তচ্ছরুপসহ একাধিক অভিযোগে আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে।
গত ৫ এপ্রিল উক্ত সভার গৃহীত সিদ্ধান্তের রেজুলেশনের কপিসহ কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, মাকসুদ খান ও মিজানুর রহমান অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী সংস্থা খুলনা বিভাগীয় শ্রমঅধিদপ্তর এর পরিচালক বরাবর আবেদন করেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির চার জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে খুলনার বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালক উভয় পক্ষকে গত ১০ এপ্রিল তার দপ্তরে হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। চারজন আবেদনকারী সশরীরে ও ভার্চুয়ালি বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালকের কাছে পৃথকভাবে জবানবন্দি প্রদান করেন। অপরদিকে অভিযুক্ত বিদায়ী আহব্বায়ক এজাজ আহমেদ স্বপন লিখিতভাবে তার বক্তব্য পেশ করেন। উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ পর্যালোচনা করে বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালক সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এর পদ থেকে এজাজ আহমেদ স্বপন কে অপসারণ করেন। একই আদেশে তিনি অত্র অ্যাসোসিয়েশনের কার্যক্রম সচল রাখা ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির চার জন সদস্যের প্রস্তাব অনুযায়ী মিজানুর রহমানকে আহ্বায়কের পদে নিযুক্ত করেছেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর প্রথম সভায় আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার, তহবিল তচ্ছরূপ সহ একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
অপরদিকে, অপসারিত আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন তার বিরুদ্ধে আনীত তহবিল তচ্ছরূপ সহ সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচন বানচাল করার লক্ষ্যে তাকে আহ্বায়কের পদ থেকে অপসারন করা হয়েছে।

অনিয়মের পিচঢালাই চলছে এলজিইডি নির্মিত বিতর্কিত সড়কে

0

আহাদুর রহমান জনি: এলজিইডির গ্রামীন সড়ক সংষ্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৮৩৫ মিটার সড়ক সংষ্কারে আমা ও আধলা ইট দিয়ে রাস্তাটির ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা না নিয়ে আজ থেকে কার্পেটিং কাজ শুরু হয়েছে।
রাস্তাটি সংষ্কারের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ আমলে না নিয়ে বরাবরই রাস্তার কাজ শেষ পথে। এদিকে তিনটি পুকুরে পাইলিং করার কথা থাকলেও সেগুলোও করা হয়নি। রাস্তাটিতে আজ সোমবার থেকে ঠিকাদার কার্পেটিং এর কাজ শুরু করেছে। কিন্তু সেখানেও আছে বিস্তর সমস্যা। ইটের সোলিংয়ের উপর বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ছড়িয়ে তার উপর কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদার। অপরদিকে কোনরকমে ১৫ থেকে ২০ মিলি কার্পেটিং করা হচ্ছে। যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কার্পেটিং কাজের সময় উপজেলা প্রকৌশলী বা তার প্রেরিত কোন প্রতিনিধিও উপস্থিত ছিলনা কাজের সাইটে।
উল্লেখ্য, এলজিইডি’র ‘গ্রামীন সড়ক’ মেরামত ও সংরক্ষন প্রজেক্ট এর অধীনে ২৮৭৮২৫১১২নং সড়কের উন্নয়নের জন্য টেন্ডার ঘোষণা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা মাধপ কর্মকারের বাড়ী থেকে খোকন হ্যাচারী ও নলকুড়া ফজলুর বাড়ী পর্যন্ত ৮৩৫ মিটার গ্রামীন সড়ক সংস্কারের এ টেন্ডারের অন্তর্ভুক্ত । টেন্ডারের প্রাক্কলিত মূল্য ৩২ লক্ষ ১৪ হাজার ১০৭টাকা। ৫% নি¤œ (৩২লক্ষ, ৪৩হাজার, ৪০১টাকা) দর দিয়ে কাজটি পান মেসার্স রাজিব এন্টারপ্রাইজ। ওয়ার্ক ওর্ডার অনুযায়ী কাজ শুরু তারিখ ছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর ও শেষের তারিখ ছিলো ২০২২ সালের ২৯ জানুয়ারি। টেন্ডার পাওয়ার পর বিলম্বে কাজ শুরু করে ঠিকাদার। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা অভিযোগ করেন যে, রাস্তায় ২ ও ৩ নং ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সরজমিন পরিদর্শনে যেয়ে দেখা যায়, এই পুরো রাস্তাতেই ২ ও ৩ নং ইট দিয়ে ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ ছাড়াও ইটগুলো রাস্তার ওপর এনে ভাঙার কথা থাকলেও তা এ ক্ষেত্রে মানা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি আাঁখি ভাটা থেকে ১নং ইটের বদলে ২ ও ৩ নং ভাঙ্গা ইট কিনে ভাটা থেকে ভেঙে রাস্তায় বিছিয়েছেন। এদিকে ইট বিছানোর কয়েকদিন পরই ইট গুরো হতে শুরু করেছে। এই রাস্তার পুরোটাই বুঝে নেওয়ার দায়িত্ব সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীকে দেওয়া হলেও অদৃশ্য কারণে এত অনিয়মের বিষয়ে তিনি নীরব দর্শকের ভ‚মিকা পালন করেন।