Home Blog Page 1323

তালার জেলে পল্লীর সেই মারুফার মেডিকেল পড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি

0

নিজস্ব প্রতিবেদক: মেডিকেলে চান্স পাওয়া সাতক্ষীরার তালা জেলে পল্লীর সেই দরিদ্র পরিবারের মারুফা খাতুনের পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। রোববার বেলা একটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তিনি এ ঘোষনা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এ সময় বলেন, গরীব পরিবারের মেধাবী মেয়ে মারুফা খাতুন। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি বলেন, মেডিকেল পড়াকালীন সময়ে লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেয়া হয়েছে। মারুফার মেডিকেল পড়া শেষ না হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই তার এই খরচ বহন করবেন।

মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মারুফা খাতুনের বাবা আজিত বিশ^াস, মা তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা মহিলা কলেজেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ক্রিড়া শিক্ষক গাজী নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের আজিত বিশ^াসের মেয়ে মারুফা খাতুন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার মেরিট পজিশন ৩৫৩৪। মারুফা ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান।

কলারোয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক এক

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া থেকে একটি ওয়ানশুটাগানসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার রাতে কলারোয়া উপজেলা আলাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।

র‌্যাব জানায়, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় ওয়ানশুটাগানসহ অস্ত্র ব্যবসায়ী হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বেনাপোলে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

0

সংবাদদাতা: যশোরের বেনাপোল দৌলতপুর গ্রাম থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগজিন সহ রমজান মোল্লা (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রমজান মোল্লা বেনাপোল থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে কেনাবেচা করছে।এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার ‘গ্রাম হবে শহর’ আজ বাস্তবে রুপ নিতে যাচ্ছে। খুব শীঘ্রই বিনেরপোতা থেকে আশাশুনি সড়কে কানেন্টিং রোড নির্মিত হবে ইনশাল্লাহ। শহরের সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌছে দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই মাছখোলা এক সময় অবহেলিত ছিল। এখন রাস্তা-ঘাট, শতভাগ বিদ্যুৎ, ব্রিজসহ শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন হয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, আনসার এ্যাডজুটেন্ট আতাউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমিনুর রশিদ, মাছখোলা আদর্শ যুব সংঘের সভাপতি আসমাতুল্লাহ আকাশ, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ৩ কোটি ২৩লক্ষ টাকা ব্যয়ে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় ডেকারেশনের জন্য ২২ লক্ষ টাকা ব্যয়ে আসবাব পত্র প্রদান করা হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের ধর্মীয় শিক্ষক মো. আশরাফুজ্জামান। এসময় দলীয় নেতৃবৃন্দ ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়য়ের সহকারি শিক্ষক বিপ্রদাস পরামানিক।

সাতক্ষীরা সদর থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: ভিডিও কনফারেন্স’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেন। সারা দেশের ন্যায় সাতক্ষীরা সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রান্তে সদর থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আর-হাদী, সাতক্ষীরা মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ -আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জর্জ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় মেডিকেলে চান্স পাওয়া জেলেকণ্যা মারুফার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এসময় মেডিকেলে চ্যান্স পাওয়া তালা উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দের বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিসাবের বাইরে গেলে খবর করে দেবো

0

আহাদুর রহমান জনি: আপনারা কি শুরু করেছেন, আমাদের বিরুদ্ধে খবর বানাতে চান। খবর বানান তবে হিসাবের বাইরে গেলে খবর করে দেবো কিন্তু। গতকাল রবিবার জেলা পাসপোর্ট অফিসের নিজ কক্ষে বসে এসব হুমকি-ধমকি দেন উপ-পরিচালক সাহাজান কবির। আশাশুনির আহ্লাদ মিস্ত্রীসহ পাঁচ জন ভুক্তভোগীর জবানবন্দী নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার উদ্ভব হয়।
তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বলরামপুর গ্রামের বিকাশ সিংহ সাতনদীকে জানান, ‘আমি পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে আসি। ১১:২০ থেকে ঘন্টা খানেক লাইনে দাড়িয়ে থেকে অবশেষে ফর্ম জমা দেওয়ার কাউন্ডারে গেলে আমার আবেদন ছুঁড়ে ফেলে দেন কর্মকর্তা ইমরান। আরো এক ঘন্টা পরে আমাকে ফর্ম সংশোধন করে নিয়ে আসতে বলেন। ফরম সংশোধন করে জমা দিলে ডাটা নাই বলে আমাকে ফিরিয়ে দেয়। তখন আমি ডিসি মহোদয়কে অভিযোগ জানাব বললে আমাকে বলেন আপনি ডিসি, এসপি যেখানে পারেন যান।’
কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকার এমডি শাহরিয়ার মুত্তাকিম অভিযোগ করে বলেন, এ পর্যন্ত তিনবার আবেদন দিতে এসে ফেরত যাচ্ছি। গত মাসের ৩১ তারিখে ব্যাংকের ড্রাফঠ উল্লেখ হয়নি বলে ফেরত দেয়। চলতি মাসের ৪ তারিখে ফরম ও চালান বাতিল করা লাগবে বলে ফেরত দেয়। আজ সকাল ১১টা থেকে দাড়িয়ে থেকে এখন ২টার সময় বলছে সাভার নাই। আরেকদিন আসেন। এভাবে পদে পদে হয়রানি হতে হয়।
দেবহাটার সখিপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন পাসপোর্ট অফিসে আসেন সকাল ১০টায়। নিজের পাসপোর্ট রিনিউি করতে তিনি নিজেই ফরম পূরণ করেছেন। সিরিয়ালে ১ঘন্টারও বেশি সময় দাড়িয়ে থেকে ফরম জমা দেওয়ার সময় তাকে জানানো হয় সার্ভার প্রবলেম। অন্য দিন আসেন।
বোন ঝর্ণা রাণী ঘোষের নতুন পাসেপোর্ট করতে সাথে এসেছেন দেবহাটার জগন্নাথপুরের নিরঞ্জন ঘোষ। তাই সকাল ৬টা থেকে অপেক্ষা করছেন পাসপোর্ট অফিসে। পাশেরই একটি দোকান থেকে ৫০টাকা পরিশোধ করে অনলাইনে ফরম পূরণ করা হয়। সবশেষে ফরম জমা দেওয়ার পর তাকে রবিবার আসতে বলা হয়।
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ার ডাঙ্গা আহ্লাদ মিস্ত্রীও সকাল ১০টা থেকে পাসপোর্ট তৈরির আবেদন ফরম হাতে দাড়িয়ে আছেন। তিনি সাতনদীকে জানান, আমি নিজে ফরমটি পূরণ করেছি। টাকা জমাসহ সব কাজ শেষ করে পাসপোর্ট অফিসে আসি। লম্বা লাইন পাড়ি দিয়ে ফরম জমা দেওয়ার কাউন্টারে আসলে আবার অনলাইনে ফরমের আবেদন করা লাগবে বলে ফরম ফেরত দেয়া হয়।
এরকম ভুরি ভুরি উদাহরন প্রতিদিনি পাসপোর্ট অফিসে পাওয়া যায়। এছাড়াও ফরম জমা নেওয়ার দায়িত্বে থাকা লাবনী ও ইমরানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সাথে বাজে আচরণের অভিযোগ আছে। আবার দালাল ধরে আসলে এরকম হয়রানির শিকার হওয়া লাগেনা। এসব অভিযোগ নিয়ে পাসপোর্ট অফিসের এডি মোঃ সহাজান কবিরের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন তার অফিস সহায়ক হমিদুর রহমানের কাছে উপ-পরিচালকের ফোন নাম্বার চাইলে সে আমতা আমতা করে বলে আমি জানিনা। আপনি সাহেবের কাছ থেকে নাম্বার নেন। প্রায় একই কথা বলেন এ অফিসের ইউডি হোসনেয়ারা। তিনিও ফোন নাম্বার দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পাসপোর্ট অফিস থেকে বের হয়ে আসার সময় অফিস সহায়ক হামিদুর রহমানকে দিয়ে সাংবাদিকদের ডেকে পাঠানো হয় উপ-পরিচালক সাহাজান কবিরের অফিসে। উপ-পরিচালকের অফিসে গেলে দেখা যায় তিনি সিসিটিভি বন্ধ করে রেখেছেন। এসময় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবির বলতে শুরু করেন, ‘আপনি যা লিখবেন হিসাব করে লিখবেন। খবর যাই বানান, আমি ডিজি স্যারের কাছে সঠিক চিত্র তুলে ধরবো। হিসাবের বাইরে গেলে খবর করে দিবো কিন্তু। এই বলে তিনি সাংবাদিকদের হুমকি দেন। এসময় তিনি বার বার উত্তেজিত হয়ে উঠছিলেন।
পাসপোর্ট অফিসের বেশুমার দুর্নীতি খতিয়ে দেখবেন বলে সাতনদীকে জানিয়েছেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর।

মনিরামপুরের মশ্মিমনগরে বসত বাড়ীর জমি দখলের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের মশ্মিমনগর গ্রামের দুই পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও বসত বাড়ীর সিমানা প্রাচির ভাংচুর ও দখলের অভিযোগ এনে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

ঘটনাটি গত ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে বিবাদী মোঃ জালাল মোড়ল(৫০),কামরুল মোড়ল(৩০),মোঃ সুজন(৩০)তরিকুল মোড়ল জোর প‚র্বক বসত বাড়ীর পশ্চিম পাশের বেড়া ভাংচুর করে বাদীর জমি দখল করে। উল্লেখ্য বাদীর স্বামী চাকরির সুবাদে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন।সে সুযোগে বাদীর সাথে বিবাদীরা নানা সময়ে হত্যা সহ শারীরিক নির্যাতন সহ জমি দখল করবে বলে হুমকি দিয়ে আসছিলো। ইতিমধ্যে বাদীর স্বামী অসুস্থ হওয়ায় ঢাকা থেকে ছুটি নিয়ে নিজ বাসায় মশ্মিমনগর অবস্থান করছে। হঠাৎ শুক্রবার বিবাদীরা বাড়ীর বেড়া ভাংচুর করতে আসলে বাদী বাধা দিতে গেলে বিবাদীরা লাম্বা হাসু দাঁ নিয়ে বাদর উপর এগিয়ে আসলে বাদীর স্বামী অসুস্থ শরীর নিয়ে বাধা দিলে তাকে মারপিটে শরীরে নিলা ফোলা যখম ও দায়ের আঘাতে হাতের আঙুল কেটে যায়। একপর্যায়ে বাদী ভয়ে স্থান ত্যাগ করে ঘরে দরজা আটকে মারপিট থেকে রক্ষা পেলেও বিবাদীরা চিৎকার করে জানে মেরে ফেলার হুমকি দিয়ে বেড়া দিতে থাকে এবং বেড়া দেওয়া শেষ করে চলে যায়। বিবাদীরা সুচতুর প্রকৃতির ইসলামি বেশভুষায় লেবাস লাগালেও কি করে অন্যের জমি দখল ও নারীর শরীরে আঘাত করে এমনটা আলোচনা করেন স্থানীয় অনেকে।

বাদী পারভিনার স্বামী বলেন, তারা লেবাস পরে অন্যের জমি দখল করে। লেবাসের আড়ালে তারা সবসময় অন্যের ক্ষতি করে চলেছে। আজ আমাকে মেরে আমার জমি দখল করে নিলো।আমি এর সুষ্ঠু বিচার চাই।

আশাশুনি উদারতার স্বপ্নছোঁয়া কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতার ব্যবস্থাপনায় সংগঠনের তরুনদের ইউনিট উদারতা যুব ফাউন্ডেশনের তত্ত¡াবধানে সংগঠনের অস্থায়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র আশাশুনির নাকতাড়া কালিবাড়ী বাজারে স্বপ্নছোঁয়া কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের আওতায় হাতে কলমে সেলাই-কাটিং প্রশিক্ষন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টায় উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রে অসহায়, বিধবা, দরিদ্র মহিলারা এবং এতিম স্কুল পড়ুয়া মেয়েরা বিনাম‚ল্যে প্রতিব্যাচে ১০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষন নিতে পারবে। প্রশিক্ষন পরবর্তী প্রশিক্ষনার্থীদের কাজের জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য বিনাম‚ল্যে সেলাই মেশিনের ব্যবস্থা সহ প্রশিক্ষনার্থীদের সার্বিক সহযোগিতা করবেন উদারতা। প্রশিক্ষন কেন্দ্রে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান নীলিমা জিসান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক শিমুল আহম্মেদ, নারী বিষয়ক সম্পাদিকা সুরাইয়া জাহান, ট্রেনিং কার্যক্রমের সমন্বয়ক দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ।

শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা জিডি ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে ভ‚মিহীন শহীদ পরিবারকে হয়রানি করার সংবাদ প্রকাশ করায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের শিংহরড়তলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নবাবদ্দী ফকিরের পুত্র মুক্তিযোদ্ধা লুৎফার রহমান ফকির কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্র চালাচ্ছে।

মানববন্ধনে উল্লেখ করা হয় যে, ২০২১ সালের এপ্রিল মাসে লুৎফার রহমান ফকির সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলির কাছে একটি ভিটা বিক্রির প্রস্তাব রাখেন।  ভিটার ম‚ল্য হিসাবে ৪ লাখ টাকা গ্রহণ করেন লুৎফার রহমান ফকির। পরে জায়গার বাজার ম‚ল্য বৃদ্ধি দেখে আইয়ুব আলিকে নানা ভাবে তালবাহানা করে কালক্ষেপণ করে আসছে। এর মধ্যে ঐ জায়গা অর্থাৎ হরিনগর বাজারস্থ পানিউন্নয়ন বোর্ডের নিকট আবেদনকৃত মুন্সীগঞ্জ মৌজার এলএ কেস নং ১৫৯/৬৭-৬৮ এর আওতাধীন ১০৬০, ১০৫৯, ১০৬১ দাগে ১০ শতক জমি ইজারার আবেদন করে দখল করেন।

লুৎফার রহমান ফকির জমির ম‚ল্য বৃদ্ধিতে লোভের বশবর্তী হয়ে ঐ জায়গায় আইয়ুব আলীর কাছ থেকে টাকা নেওয়ার পরও জমি লিখে না দিয়ে উল্টো জমি দখলের নামে মিথ্যা জিডি করে মামলা করার জন্য পায়তারা চালাচ্ছে। এ দিকে আইয়ুব আলী এই জমির আশায় তার নিজের জমি দেড় বছর আগে বিক্রি করে অন্যের জায়গায় বসবাস করছে। যদিও লুৎফার রহমান ফকির এই নিয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দিলে শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে চেয়ারম্যান অসীম কুমার মৃধার সমন্বয়ে জায়গাটি একটি গ্রাম পুলিশের হেফাজাতে রেখে ৭ দিনের মধ্যে মিমাংশা করার প্রতিশ্রæতি দেন। কিন্ত প্রতিশ্রæতি রক্ষা না করে চেয়ারম্যান অসীম কুমার মৃধার ইন্ধনে লুৎফার রহমান ফকির বিজ্ঞ আদালতে আইয়ুব আলী সহ কয়েকজনের নামে দখলবাজীর একটি মামলা করে।

এরই প্রেক্ষিতে ৯ এপ্রিল শনিবার সকাল ১১ টার সময় হরিনগর বাজার চত্বরে সুন্দরবন প্রেসক্লাব, উপজেলা রিপোর্টাস ক্লাবের সমন্বয়ে জমি দেওয়ার নাম করে টাকা নিয়ে জমি না দিয়ে জবর দখলের প্রতিবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ম‚লক মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদে মানববন্ধন করেন।