আহাদুর রহমান জনি: কয়েকশত সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে চেয়ারম্যান পুত্র জনির বিরুদ্ধে। প্রতি সপ্তাহেই নতুন নতুন রাস্তার গাছ বিক্রি করে টাকা পকেটে ঢুকানোর অভিযোগ তুলছেন স্থানীয়রা।
সরজমিনে পরিদর্শনে দেখা যায়, ছোনকা টু ঘোনা পরিষদ ভবন পর্যন্ত কয়েকশত গাছ উজার হয়েছে। এ নিয়ে একাধিকবার অনুসন্ধানের গিয়েও গাছ খেকোদের দেখা পাওয়া যায়নি। অবশেষে গত শনিবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনা সত্যতা পাওয়া যায়। তখন ছোনকা সাহেব আলীর দোকানের পাশে থেকে একটি বিশালাকৃতির রেইনট্রি গাছ কাটতে দেখা যায়। তার কিছু দূরে দুটি তাল গাছও কাটা হয় এসময়। একই ভাবে ঘোনা ইউনিয়ন পরিষদ পর্যন্ত শতাধিক গাছ কাটা হয়ে গেছে। বৃক্ষ শোভিত রাস্তার দু’ধার এখন খাঁ খাঁ করছে।
গাছ কাটতে থাকা লূৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছগুলো জিয়ারুল কিনে নিয়েছে। ছবিতে দেখানো গাছটি বিক্রি হয় ৩০ হাজার টাকা। এসময় ছবি তুলতে দেখে তিনি আবার বলতে থাকেন আপনি কাদের চেয়ারম্যানের ছেলে জনির সাথে কথা বলেন। জনির সাথে কথা বলবো কেন? এমন প্রশ্নের জবাবে লুৎফর জানায় এই গাছটি বিক্রি করে এতিম খানায় দেওয়া হবে। জনিই এগুলো দেখভাল করছে। একসময় সে স্বীকার করে যে জনিই মূলত রাস্তার গাছগুলো বিক্রি করছে।
এ নিয়ে গাছগুলো ক্রয়কারি জিয়ারুলের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি গাছ ক্রয়-বিক্রয় করি নাই। আমার কাছে গাছ কাটার জন্য লোক চেয়েছিলো জনি। সেই ভালো বলতে পারে।
বিপুল পরিমান গাছ বিক্রির অভিযোগের বিষয়ে জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে গাছ গুলো আমি বিক্রী করছিনা। এই গাছগুলো অপসারনের জন্য স্থানীয়রা জেলা পরিষদের আবেদন করে। জেলা পরিষদের সার্ভেয়ার এসে স্থানীয়দের সামনে মাপ-জরিপ করে গাছগুলো মালিকানা জমিতে বলে ঘোষণা দেয়। তারপর থেকে গাছ গুলো কাটা হয়। তবে আমি না গাছগুলো কাটছে জমির মালিকরা।
এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, সার্ভেয়ার নামমাত্র দেখে চলে গেছেন। কিন্তু ওই গাছগুলো সররকারি তা শতভাগ সত্যি।
চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে শত শত সরকারি গাছ বিক্রির অভিযোগ
ভোমরা বন্দরের বিপরীতে চলছে কোটি টাকা চাঁদাবাজি
আহাদুর রহমান (জনি): দিনে ৫০ থেকে ৭০ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হচ্ছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা। ওপারের ঘোজাডাংগায় সিরিয়ালের নামে চাঁদা আদায়কারীদের সাথে এপারের রাঘব বোয়ালরাও জড়িত। নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তা বন্ধের জন্য ওপারের সংশ্লিষ্টদের কাছে পত্র প্রেরন করা হয়েছে।
২০২১ সালের জুলাই থেকে পার্কিং চার্জের নামে সিরিয়াল বাইপাসের এ চাঁদা আদায় শুরু হয়। এভাবে ছ’মাস চলার পর হাঁপিয়ে ওঠেন আমদানিকারকরা। এরই মধ্যে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন হয়। মূলত তাদেরই উদ্যোগে এ চাঁদাবাজির প্রথম প্রতিবাদ হয়। ভোমরা স্থল বন্দরের ৮টি সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক এ চাঁদাবাজি বন্ধে দীর্ঘ আলোচনার পর চলতি বছরের ২৫ জানুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এর পক্ষ থেকে কর্মসূচী ঘোষিত হয়। ২৭ জানুয়ারি থেকে কর্ম বিরতি চলতে থাকে। ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ দফায় দফায় সীমান্তের জিরো পয়েন্টে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যে সিরিয়াল ভেঙে কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নজরে বিষয়টি আসলে তার আদেশে বন্ধ হয় ঘোজাডাঙ্গায় চাঁদাবাজি। কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে আবারও শুরু হয়ে যায় সিরিয়াল বাইপাসের এ চাঁদাবাজি। এপার ও ওপার বাংলার সমন্বিত আন্তর্জাতিক সিন্ডিকেটের কাছে হার মানে সকল নির্দেশনা। এদিকে অতিরিক্ত অর্থ খরচ করে আমদানি করায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ভোমরা বন্দর বিমুখও হচ্ছেন কেউ কেউ। আমদানির অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিও থামানো যাচ্ছেনা। অন্যদিকে স্থবির হয়ে আছে উন্নয়ন কর্মকান্ড।
ঘোজাডাঙ্গায় বে-পরোয়া চাঁদাবাজি বন্ধে একাধিকবার এ ধরনের উদ্যোগ গ্রহণ হলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি। আন্দোলনে যেয়ে আবারও নিষ্ক্রীয় হওয়ায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভ‚মিকাও প্রশ্নবিদ্ধ। চাঁদাবাজি বন্ধে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বৈধ আটটি সংগঠন উদ্যোগ নিলেও প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষুর কাছে তা স্তিমিত হয়ে পড়ে। তবে চাঁদাবাজি বন্ধে ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের বর্তমান আহবায়ক কমিটির চারজন সদস্য যুক্ত স্বাক্ষরে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি দেয় মার্চ মাসের ৩১ তারিখ।
ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের ‘সিএন্ডএফএ/ভো/এডহক/১০১’ নং স্মারকে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরারবর চিঠিতে বলা হয়, ‘বিগত যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০২/০৪/২০২২খ্রিঃ রোজ-শনিবার থেকে সিরিয়াল বর্হিভ‚ত কোন পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না। সিরিয়াল বহির্ভ‚ত কোন পন্যবাহী ট্রাক পাওয়া গেলে পূর্বের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ভোমরা ইমপোটারস্ এসোসিয়েশনের প্রেরিত পত্র স্মারক নং- বিআইএ/২০২১/০১৮ তরিখ: ১২/০২/২০২২খ্রিঃ অনুসারে ট্রাক প্রতি ৪০ হাজার টাকা হিসাবে জরিমানা আদায় করা হবে। এরপরও যদি সিরিয়াল বহিভর্‚ত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ না হয় তাহলে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অবহিত পূর্বক পুনঃরায় আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হইবো।’ পত্রটিতে দু’দেশের ব্যবসায়ীক সু-সম্পর্ক বজায় রাখতে সিরিয়াল ছাড়া পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। তারপরও বদলায়নি এ অচলাবস্থার চিত্র। বন্দরের দুই পারের সিএন্ডএফ নেতাদের সর্বসম্মতিতে যে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় সেটিতেও বাধ সাধছে প্রশাসন। ফলে চলতি মাসে একদিন বন্ধ হলেও যথারীতি চলতে থাকে চাঁদাবাজি।
মোটা অংকের অর্থ কামিয়ে নেওয়ার নেশায় মাসখানেক বন্ধ থাকার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে আবারও শুরু হয় ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশের সিরিয়াল ব্রেক ডাউনের চাঁদাবাজি। আন্তর্জাতিক সিন্ডিকেট সিরিয়াল ভেঙে পন্যের ট্রাক বাংলাদেশে প্রবেশ করায়। স্বাভাবিক সিরিয়াল দিয়ে একটি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে বর্তমানে সময় লাগে ৫০ থেকে ৬০দিন। সেখানে মাত্র এক দিনেই ট্রাক পারাপার করা যায় আন্তর্জাতিক সিন্ডিকেটের মুরিদ হলে। এমনি এমনি পারাপার হওয়া যায়না। সিন্ডিকেটটিকে পাথরের ট্রাক প্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকা চাঁদার হাদিয়া দিলেই একদিনের মধ্যেই সীমান্ত পারাপার করতে পারে। শুধু পাথরই নয় একইভাবে তুলা, গম ও গমের ভ‚ষির ট্রাক প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত দিতে হয় সিন্ডিকেটটিকে। মাত্র ক’দিন আগেই পেয়াজের ট্রাক প্রতি ১৭ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে সিন্ডিকেটটিকে। অন্যদিকে ঘোজাডাঙ্গার নিয়ম অনুসারে কোন ট্রাক আনলোড না করলে প্রতিদিনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা করে মাশুল দিতে হয়। তাই চাঁদা না দিলে পার্কিং সিরিয়ালের নামে কৌশলে ৫০-৬০ দিন ট্রাক আটকে রাখা হয়। এতদিন আটকে থাকায় প্রতিদিন ১হাজার টাকা করে সেই ৫০-৬০হাজার টাকা মাশুল দিতে হয়। পন্য দ্রুত আনলোড করতে ও ব্যবসা টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়েই ভোমরা স্থল বন্দরের আমদানিকারকদের চাঁদা দিতে হচ্ছে। ঘোজাডাঙ্গা-ভোমরা বন্দর দিয়ে প্রতিদিনি গড়ে ৪০০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে ৫০ থেকে ৬০টি ট্রাক স্বাভাবিক সিরিয়ালে প্রবেশ করলেও সাড়ে ৩০০টি ট্রাক সিরিয়াল বাইপাস করে সিন্ডিকেটকে চাঁদা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে স্বাভাবিক সিরিয়ালের গাড়িগুলো বাংলাদেশে প্রবেশে ৩০ থেকে ৬০ দিন সময় নিচ্ছে। ওপারে যদি এই চাঁদাবাজি না হতো তাহলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ভোমরায় পাথরের ট্রাক প্রবেশ করতো।
নিত্যই চাঁদাবাজির ঘটনাটি ওপারের ঘোজাডাঙ্গায় ঘটলেও আখেরে লাভ হয় দুইপারেই। কারণ এই সিন্ডিকেটের রাঘব-বোয়াল আছে দুই পারেই। ঘোজাডাঙ্গা বন্দরে চাঁদাবাজির সুযোগ করে দেন বন্দরের প্রভাবশালী সিএন্ডএফ এজেন্ট নেতারা। তাদের সাথে জড়িত আছে বন্দর আধিকারিকদের কেউ কেউ। পার্কিং স্টেশন চার্জের নামে তোলা হয় বিপুল পরিমান অর্থ। তবে তারা একা ভোগ করেনা এ চার্জ। তারও ভাগ হয়। এপারের প্রভাবশালী সিএন্ডএফ এজন্টস ও প্রশাসনের একটি অংশও হাদিয়ার স্বাদ নেয়। এদিকে এপারের কিছু সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সরাসরি অর্থ না নিলেও তাদের নিজেদের পন্যবাহী ট্রাক সিরিয়াল বিহীন পারাপার করে। সেই সংখ্যাটাও নেহায়েত কম নয়।
এই বেপরোয়া চাঁদাবাজি বন্ধে একাধিকবার উদ্যোগ গ্রহণ হলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি। বিষয়টি নিয়ে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বৈধ আটটি সংগঠন উদ্যোগ নিলেও স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিদের রক্তচক্ষুর কাছে তা স্তিমিত হয়ে পড়ে। আমদানিকারকদের আরো একটি সংগঠন চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিলে সেই সংগঠনের নেতাকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়। তাদের বলা হয় যেভাবে চলছে সেভাবেই চলবে। চলতে বাধ্য করা হবে।
ভোমরা স্থল বন্দরে প্রধানত আমদানি করা হয় আঙ্গুর, আপেল, পিয়াজ, শুকনো মরিচ, চাল, গম, গমের ভ‚ষি, কাঁচা ভুট্টা, চায়না ক্লে, পাথর সহ প্রায় ৭৭টি পন্য তুলা, ফল, পাথরসহ বেশ কয়েকটি পন্য। এসব জরুরী পন্যে আরোপিত শুল্ক সহ বিভিন্ন খরচ পার করে যখন ভোক্তার হাতে পৌছায় তার দাম এমনিতেই বেড়ে যায়। তার উপর এই অতিরিক্ত চাঁদা দিয়ে আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নিত্য পন্যের দাম বেড়ে যায়।
বন্দরের এই অতিরিক্ত চাঁদা পরিশোধের প্রভাব পড়ছে যোগাযোগ খাতেও। কারণ ভোমরা বন্দর দিয়ে আমদানিকৃত পন্যের একটি বড় অংশ হলো পাথর। যা উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন স্থাপনা ও রাস্তা তৈরির প্রধান কাঁচামাল। আর এ বিষয়টিকেই টার্গেট করে পাথর আমদানিতে নজর পড়ে চাঁদাবাজ সিন্ডিকেটটির। পচনশীল পন্য না হওয়ায় কৌশলে মাসের পর মাস পাথরের ট্রাক আটকে রেখে আমদানিকারককে বাধ্য করা হয় চাঁদা দিতে। আর পাথরের ট্রাকের সিরিয়াল বাইপাসের চাঁদা সব থেকে বেশি। পাথরের ট্রাক প্রতি এ ক্ষেত্রে দিতে হয় ৫২ থেকে ৫৫ হাজার টাকা। বেশ কয়েকজন পাথর আমদানিকারক জানান, অনেকটা বাধ্য হয়ে পার্টি ধরে রাখার জন্য অতিরিক্ত টাকা দিয়ে ট্রাক বাংলাদেশে ঢুকানো হয়। এদিকে গত মার্চের ১৭ তারিখে ঠিকাদারি মালামালের উর্ধ্বগতি ও টেন্ডারের মূল্য পুনঃনির্ধারনের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধও হয়। একাধিক ঠিকাদার তাদের উন্নয়ন কাজ বন্ধ করে রেখেছেন শুধু মাত্র পাথরের অতিরিক্ত দামের জন্য।
তুঘলকি কান্ডের পরও ব্যবস্থা নেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তবে এভাবে চলতে থাকলে বন্দরের আমদানিকারকরা বন্দর বিমুখ হবে। লোকসানের মুখে পড়বে ভোমরা স্থলবন্দর। রাজস্ব হারাবে সরকার। কাংখিত উন্নয়নও হবে স্থবির।
যেভাবে বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়বে
অনলাইন ডেস্ক :
কী কী কারণে ফেসবুক পোস্টের রিচ কমে যায়-
এ ছাড়া কন্টেন্ট কখন পোস্ট করছেন তার ওপর নির্ভর করে পোস্ট কতটা রিচ হবে। মাঝরাতে কোনো একটি পোস্ট দিলে সেটি এমনিতেই ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে। পাশাপাশি ফেসবুকে সব সময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।
এবার জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন-
* প্রথমত পোস্টে যেন হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিতে হবে। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের ওপর নজর দিতে হবে। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করতে হবে।
* সব সময় গতানুগতিক পোস্ট করলে হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিয়ো পোস্ট করতে হবে। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।
* ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।
* নিয়মিত রিচের ডাটা অ্যানালিসিস করে ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোন দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।
একটা মামলা হচ্ছে আমি ময়লার গাড়ি পোড়াচ্ছি: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক :
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর প্রমাণ হচ্ছে— এই মুগদা থানার মামলাটা। যেখানে কোনো কিছু নাই, নাথিং। আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোতে কী আছে? একটা হচ্ছে— আমি ময়লার গাড়ি পোড়াচ্ছি, তার পর আপনার সিটি করপোরেশনের গাড়ি। আমার বিরুদ্ধে আছে সেক্রেটারিয়েটের ভেতরে মোটরসাইকেলের পেছনে গিয়ে বোমা মেরেছি।
মির্জা ফখরুল বলেন, এই ছলচাতুরি প্রতারণা করে গোটা জাতিকে একটা ভয়াবহ অন্ধকারের গহ্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই যে আমরা সব রাজনৈতিক কর্মী, এরা তো কেউ চোর না, এরা কেউ ডাকাত না, এরা কেউ ক্রাইম করে না। এরা সবাই রাজনৈতিক কর্মী, গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, তাদের মিথ্যা মামলা দিয়ে এভাবে একেবারে নির্মূল করে দেওয়ার যে ভয়াবহ যে প্রচেষ্টা, এটা ফ্যাসিবাদ ছাড়া কোথাও হতে পারে না।
ফখরুল বলেন, সরকার বিরোধী দলকে পুরোপুরি নির্মূল করতে কাজ করছে। যেটাকে আমরা বলি পাঞ্চ করা, পাঞ্চিং অব দ্য অপজিশন। ঠিক আজকে ধরেন— ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর যেভাবে নির্মূল করে দিচ্ছে, সেই একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একইভাবে ইহুদিদের নির্মূল করেছে জার্মানির হিটলার, পাকিস্তান আমলে আমাদের এই বাংলাদেশে একটা জাতিকে নির্মূল করার জন্য যেমন আপনার নির্যাতন-নিপীড়ন-হত্যা সব কিছু চালানো হয়েছিল, পোড়ামাটির একটা অবস্থা তৈরি করা হয়েছিল। আজকে ঠিক একইভাবে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নির্মূল করার জন্য সেই একই অভিযান চালানো হচ্ছে।
ভারসাম্য বজায় রাখতেই ভোটদানে বিরত ছিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক :
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে বাংলাদেশ সতর্ক অবস্থান নিয়েছে। ভারসাম্য বজায় রাখতেই বাংলাদেশ এবার ভোটদানে বিরত ছিল। রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বরাখাস্ত করতে সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়।
প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর অন্যতম রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, সিরিয়া, ভিয়েতনাম। ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার, কুয়েত, ইরাক, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া। ইউক্রেন যুদ্ধ এবং রুশ বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন ডাকা হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন পর্যন্ত তিনটি প্রস্তাব উত্থাপন করেছে। রাশিয়ার বিরুদ্ধে তিনটি প্রস্তাবই পাশ হলেও এবার ভোটের ফলাফল একতরফা হয়নি। প্রথম প্রস্তাবে ইউক্রেনে রুশ হামলাকে আগ্রাসন হিসাবে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছিল।
বাংলাদেশ ওই প্রস্তাবে ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছিল। দ্বিতীয় প্রস্তাবটি ছিল ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান সংবলিত। দ্বিতীয় প্রস্তাবটিও বিপুল ভোটে পাশ হয়। বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করার লক্ষ্যে আনীত এই প্রস্তাব পাশ হলেও এবার প্রস্তাবের পক্ষে আগের মতো বিপুল সমর্থন পায়নি। অনেক বেশি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। আগের চেয়ে বেশি দেশ ভোটদানে বিরত ছিল। ফলে এবারের প্রস্তাবের ভোটে রাশিয়া হারলেও রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন শুক্রবার যুগান্তরকে বলেন, ‘বাংলাদেশের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। ফলে বাংলাদেশ যেভাবে উভয়পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছে সেই ধারাবাহিকতার সঙ্গে এবারের ভোটদানে বিরত থাকা সঙ্গতিপূর্ণ।’
প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকলেও বাংলাদেশের তরফে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি বিবৃতি দিয়ে বাংলাদেশ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছিল। কিন্তু এবার কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে গিয়ে বাংলাদেশের সতর্ক অবস্থান ব্যক্ত করেছে।
বাংলাদেশে রুশ অর্থায়নে ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, বছরে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য এবং বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। ফলে রাশিয়াকে উপেক্ষা করাও কঠিন। অপরদিকে বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচায় অনেক মানুষ হত্যা, নির্যাতন, ধর্ষণ, অপহরণের শিকার হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার সংস্থা থেকে বহিষ্কার করার পক্ষে প্রস্তাব পাশ হয়।
তালায় জাল টাকাসহ আটক এক
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৬ এর বিশেষ অভিযানে পঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ আতাউর রহমান (৪৯) নামক একজনকে আটক করা হয়েছে। সে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।
মঙ্গলবার বিকালে তালা উপজেলায় এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)-৬ খুলনা এর বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খেশরার মুড়াগাছা এলাকা হতে আতাউর রহমান (৪৯) কে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী করলে পরনে থাকা লুঙ্গির একটি অংশে ৫শত টাকার পঞ্চাশটি নোট মোট ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জাল টাকা সহ আটককৃত আসামীকে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক জেলা হাজতে প্রেরণ করা হবে।
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্যে জেলাব্যাপী আলোচনা
রাশেদ আলী, যশোর থেকে: যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নামটি জেলা ব্যাপী আলোচনার শীর্ষস্থানে রয়েছে। একটাই কারন যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই টিমের সকল সদস্যরা। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত মার্চ২০২২ সালে বিভিন্ন থানায় সাধারন ডায়েরীভুক্ত ৩৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৮৯,৪৬০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাকিংকৃত ১৬ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ০৩ জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা এবং চচঈ এধষষধৎু অঢ়ঢ় ব্যবহার করে যশোর জেলার অভয়নগর থানা এলাকার ২৫ জন ভিকটিমের নিকট থেকে ৭২,০০০০০/- টাকা প্রতারনা মুলক ভাবে আত্মসাৎ করেছে।
উক্ত ঘটনা সংক্রান্তে অভয়নগর থানা মামলা নং ০৬ তারিখ-০৮/০৩/২০২২ রুজু হয়। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ,যশোর এ কর্মরত এসআই (নিঃ) সুকল্যাণ বিশ্বাস উক্ত ঘটনার সাথে জড়িত আসামী ১। নুর মোহাম্মদ(৩৫), পিতা-মৃত শফি সরদার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, ২। রিপন কুমার বিশ্বাস(৩২), পিতা-দীন বন্ধু বিশ্বাস , ঠিকানা: স্থায়ী: গ্রাম- তরফ নোয়াপাড়া (স্কুলপাড়া) ৩। মোঃ আল আমিন(২৮), পিতা-মোঃ বাবুল হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নরেন্দ্রপুর, ৪। আজগার আলী(৪২), পিতা-তৌহিদ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ভেকুটিয়া, ৫। নাসিম আল সবুজ(২২), পিতা-মৃত হাবিবুর রহমান , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, সর্ব উপজেলা/থানা- কোতয়ালী, জেলা- যশোর দের গ্রেফতার করেছে। আসামীদের নিকট থেকে জব্দকৃত ০৭ টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিকে প্রেরন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
খুলনায় ইজিবাইক চালক রাব্বি হত্যায় চারজনের যাবজ্জীবন
মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন। যাবজ্জীবন প্রাপ্তরা হলো- নগরীর লবনচরা বোখারীপড়া এলাকার মীর মোহাম্মাত আলীর ছেলে মোঃ বাবু হোসেন ওরফে বাবু (২১), দক্ষিণ লবনচরা মদিনাবাদ এলাকার নারি মোল্লার ভাড়াটিয়া মোঃ জাহিদুল ইসলাম নয়ন (১৯), মাথাভাঙ্গা মোহম্মাদীয়া জামে মসজিদ রোড ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মোঃ ফয়সাল হাওলাদার (১৯) ও দারোগার লিজ এলাকার ডাঃ মরিয়মের বাড়ির পাশে মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আবু রায়হান (১৯)। রায় ঘোষণর সময় আসামি রায়হান বাদে বাকী সব পলাতক ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরনী ও আদালত স‚ত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান রাব্বি নগরীর গল্লামারী পুলিশ বক্সের পাশে ওমেদ আলীর বাড়ির ভাড়াটিয়া মোঃ আঃ রহিম ব্যাপারীর বড় ছেলে। সে একজন ফল বিক্রেতা। রাব্বি তার বাবার ব্যবসা দেখাশুনা করত। মাঝেমধ্যে ভাড়ায় ইজিবাইক চালাত। ২০১৮ সালের ১০ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বের হলে রাব্বিকে বাবা রাগারাগি করে। এ সময়ে উত্তরে সে জানায় আজকের পর থেকে আর কোন দিন ইজিবাইক চালাবেনা। দুপুর তিনটার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়িতে অবস্থান নেয় রাব্বি। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইজিবাইক নিয়ে সাচিবুনিয়া কৈয়া বাজারের দিকে যাত্রীসহ রওনা হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। তার খোজ কোথাও না পেয়ে খোঁজ নিতে থাকেন পরিবারের সদস্যরা। খোঁজ মেলে পরেরদিন সকালে কিন্তু জীবিত নয় মৃত অবস্থায়। পরেরদিন সকাল সাড়ে ১০ টার দিকে রাব্বির বাবা স্থানীয়তের মুখে জানতে পারেন লবনচরা থানাধীন খোলাবাড়িয়া মৌজায় এসএসআর স্কুল কুয়েত মসজিদের পাশ এক যুবকের লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে আঃ রহিম ব্যাপারী তার সন্তানের লাশ শনাক্ত করে।
পরে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলাটি বেশ আলোচিত হলে পুলিশ নড়েচড়ে বসে। সোর্সের মারফতে ১৩ আগস্ট পুলিশ ছোটবান্দা খান বাহাদুর সগকে হাওলাদার রাইচ মিলের ভেতর থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে পুলিশ। পরে ওই এলাকা থেকে হত্যা মামলা সন্দিগ্ধ আসামি হিসেবে মোধ সোহেল, মোঃ বাবু হেসেন, মোঃ জাহিদুল ইসলাম নয়ন, মোঃ ফয়সাল ও মোঃ আবু রয়হানকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে হত্যাকান্ডে সম্পৃক্ত আছে বলে স্বীকার করে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা রাব্বির গাড়ি ভাড়া করে। নির্জন স্থানে নিয়ে গিয়ে ছিনতাইয়ে জন্য গাড়ি থেকে নামানো হয় রাব্বিকে। বাধা দিলে মোঃ ফয়সাল হাওলাদার তার পরিহিত প্যান্টের বেল্ট খুলে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বিকে। ২০১৯ সালের ৩১ জানুয়ারি লবনচরা থানার এসআই নাসির উদ্দিন মোল্লা পাচজন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাজগঞ্জে অসুস্থ্য ড্রাইভার মান্নান কে নগদ অর্থ সহায়তা প্রদান
মণিরাপুর প্রতিবেদক: মণিরামপুর রাজগঞ্জ শাখার পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১ টায় শাখা অফিসে অসুস্থ ড্রাইভার আব্দুল মান্নান কে নগদ অর্থ সহায়তা প্রদান করেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন রাজগঞ্জ শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক শামিম হোসেন রনি।
অসুস্থ্য আঃ মান্নান দীর্ঘ দিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছেন এবং তিনি দীর্ঘ দিন শয্যাশয়ী হয়ে নিজ বাড়ীতে বিনা চিকিৎসায় দিনযাপন করছেন। আঃ মান্নান যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সদস্য হওয়ায় রাজগঞ্জ শাখা শ্রমিক অফিসে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন শাখা সম্পাদক বরাবর। লিখিত আবেদন পাওয়া মাত্রই শাখার সাধারণ সম্পাদক শামিম হোসেন রনি সহ সংগঠনের সদস্যদের নিয়ে সার্বিক খোঁজ নেন। আঃ মান্নানের শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং শাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেন শাখার পক্ষ থেকে। রাজগঞ্জ শাখার পক্ষ থেকে সহযোগীতা পেয়ে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য আগামী কাল যশোর কুইন্স হসপিটালে যাবেন বলে জানান আ মান্নান। শাখার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, রাজগঞ্জ শাখার সম্পাদক মোঃ শামিম হোসেন রনি কখনো বুঝতে দেইনি তিনি একজন নেতা,তিনি সব সময় ভাইয়ের ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখেন এবং সব রকমের সহযোগিতা করেন।
শ্রমিক নেতা শামিম হোসেন রনি বলেন, তিনি সকল শ্রমিকের ভাই তদরুপ সকল শ্রমিকের ও ভাই তিনি।আমি সব সময় তাদের বিপাদে আপদে পাশে আছি থাকবো।একপর্যায়ে শামিম হোসেন রনি যশোর জেলার সকল শ্রমিকের কাছে আঃ মান্নানের জন্য সহযোগিতা চেয়েছেন এবং একে অপরের বিপদে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
রমজানের শুরুতেই লোডশেডিং, বিপাকে ধর্মপ্রাণ মুসল্লীরা
আরিফুল ইসলাম, মণিরামপুর থেকে: যশোরের মণিরামপুরে রমজানের শুরুতেই তীব্র বিদ্যুৎ-বিভ্রাট ( লোডশেডিং) শুরু হয়েছে। ৩-৪ দিন ধরে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সব থেকে বেশি সমস্যা দেখা দেয় সন্ধ্যা নামলে। সন্ধ্যায় বিদ্যুৎ গেলে আসে রাত ১০ টার পরে। কোন কোন এলাকায় বিদ্যুৎ আসা – যাওয়ার মধ্যেই থাকছে।
ফলে রোজাদার ব্যক্তিরা সহ সকল মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিদ্যুৎ না থাকায় পড়ালেখায় ক্ষতি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। বিপাকে পড়েছেন রোজা পালনকারীও।
পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, হঠাৎ করে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং শুরু হয়েছে। মণিরামপুরে চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। সমস্যা সহনীয় হতে আরও ২-৩ দিন সময় লাগবে। খোঁজ নিয়ে জানা গেছে রমজানের শুরু থেকেই উপজেলার রাজাগঞ্জ, খেদাপাড়া, রোহিতা, কাশিমনগর, ঢাকুরিয়া, মনোহরপুর, নেহালপুর, বাকাশপোল সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর বিদ্যুৎ থাকছে না। বেরা ডোবার পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। মাঝে মধ্যে লুকোচুরি চলতে থাকে বিদ্যুতের। রাত ৮ টার পর আবার বিদ্যুৎ চলে যাচ্ছে।
টানা দেড় থেকে দুই ঘন্টা বিরতি নিয়ে আবার আসছে বিদ্যুৎ ১০ টার পর। দিনের বেলায়ও একই অবস্থা। থেমে থেমে বিদ্যুৎ আসা- যাওয়া করছে। চৈত্রের তাপে বিদ্যুতের এ চুকোচুরি খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা লোডশেডিং দেখা গেছে উপজেলার খেদাপাড়া,কাশিমনগর অঞ্চলে। বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বিভিন্ন সময়ে। মণিরামপুরের সব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বিভিন্ন সময়ে। উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ – বিভ্রাট। তবে সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ- বিভ্রাট। পল্লী বিদ্যুৎ অফিসে তথ্যমতে, মণিরামপুর অঞ্চলভেদে লোডশেডিং থাকছে ৪- ৬ ঘন্টা।
এদিকে সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ছেন রোজা পালনকারীরা। মাগরিব ও এশার নামাজের সময় বিদ্যুৎ না থাকায় নামাজ আদায়ে কষ্ট হচ্ছে মুসল্লিদের। মথুরাপুরের আব্দুর রহিম বলেন, রোজাের শুরু থেকে বিদ্যুতের সমস্যা শুরু হয়েছে। ইফতারির সময় চলে যাচ্ছে। মাঝে দিয়ে এসে এশার আজানের পর চলে যাচ্ছে। এর পর তারাবির নামাজ শেষ হলে বিদ্যুৎ আসে।
কদমবাড়িয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী রনি হোসেন বলেন, পরিক্ষার আর দুই মাস বাকি আছে। দিনের বেলায় ঠিকমতো বিদ্যুৎ থাকছে না।সন্ধ্যায় পড়ার আসল সময়। তখন চলে গিয়ে রাত ১০ টার পরে বিদ্যুৎ আসে।এর মধ্যে দু- একবার বিদ্যুৎ আসে।বই নিয়ে বসার পরপরই চলে যায়।
তবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট তীব্র হলেও এ সমস্যা তেম নেই মণিরামপুর উপজেলা সদরে। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে গেলেও এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ভালো।
বিদ্যুৎ বিভ্রাটের বিষয় জানতে চাইলে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি – ২ এর জ্যেষ্ঠ ব্যাবস্থপক প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস বলেন,লোডশেডিং সমস্যা নিয়ে বিপাকে আছি।বিদ্যুৎ উৎপাদনে ব্যাবহৃত গ্যাসের পেশার কমে যাওয়া অনেকগুলো জেনারেটর বন্ধ হয়ে গেছে। প্রকৌশলী মনোহর বিশ্বাস বলেন, শুধু রাতে নয়,এখন দিনের বেলায়ও লোডশেডিং শুরু হয়েছে। যা নিয়ে আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়ছি।
মনোহর বিশ্বাস বলেন,মণিরামপুর – কেশোবপুর অঞ্চলে রাতের বেলায় বিদ্যুতের প্রযোজন হয় ২৫ মেগাওয়াট। সোমবার সন্ধ্যায় পেয়েছি তার অর্ধেক। মোট মিলে মণিরামপুরে মানুষ দিনরাতে ১৭-২০ ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে।
যশোর পল্লী বিদ্যুতের জ্যেষ্ট ব্যাবস্থপক বলেন,,পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আনার জন্য সার্কিট চালু করার চেষ্টা চলছে। সেখানে নতুন লাইনের কাজ চলছে। যা দু- একদিনের মধ্যে চালু হবে।তখন এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উন্নতি হবে। মনোহর বিশ্বাস আরও বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, গ্যাস পেশার বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। দ্রæত সময়ের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাবে।