Home Blog Page 1325

ভোমরা সিএন্ডএফ এর ‘‘বিশেষ নির্বাচনী সাধারণ সভা” ১৬ এপ্রিল

0

নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এর বিশেষ নির্বাচনী সাধারণ সভার ঘোষণা করা হয়েছে। ভামরা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজন্টস্ এসোসিয়েশন এডহক কমিটি’র আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন স্বাক্ষরিত একটি পত্রে সভার ঘোষণা নিশ্চত করা হয়েছে।
ওই পত্রে বলা হয়, মাননীয় শ্রম আদালত, খুলনার শ্রম- ০১/২০২২ নং মামলার আদেশের প্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা ২৭-০৩২০২২ খ্রিঃ তারিখের ৭২৭নং পত্রের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল, ২০২২খ্রিঃ রোজ-শনিবার, বেলা ০২:০০ঘটিকায় অত্র এসোসিয়েশনের ‘‘বিশেষ নির্বাচনী সাধারণ সভা-২০২২” এসোসিয়েশেন এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত হইবে।
উক্ত “বিশেষ নির্বাচনী সাধারণ সভা” অনুষ্ঠানে শুধুমাত্র সংশ্লিষ্ট্য সিএন্ডএফ মালিকগণকে যথাসময়ে উপস্থিত থাকিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।
আলোচ্য বিষয়:
১. বিগত সাধারণ সভার রেজুলেশন পঠন ও অনুমোদন।
২. আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন।
৩. আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন কমিশিন গঠন প্রসঙ্গে।
৪. বিবিধ।

ভোমরা সিএন্ডএফ এর সদস্যদের ফি ও মাসিক চাঁদা পরিশোধের আহবান

0

নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এর সদস্যদের সদস্য ফি, মাসিক চাঁদা ও অন্য কোন বকেয়া পরিশোধের জন্য আহবান জানানো হয়েচে। ভামরা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজন্টস্ এসোসিয়েশন এডহক কমিটি’র আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন স্বাক্ষরিত একটি পত্রে সভার ঘোষণা নিশ্চত করা হয়েছে।
পত্রে বলা হয়, এতদ্বারা ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন (রেজিঃ নং- খুলনা২০৪৬) এর সকল সম্মানিত সদস্যদেরকে জানানো যাচ্ছে যে, মাননীয় শ্রম আদালত, খুলনার শ্রম- ০১/২০২২ নং মামলার আদেশের প্রেক্ষিতে পরিচালক ও রেজিস্ট্রার অব ইউনিয়ন্স, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা ২৭-০৩২০২২ খ্রিঃ তারিখের ৭২৭নং পত্রের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের জন্য নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায়, এসোসিয়েশনের যে সকল সদস্যবৃন্দের নিকটে সদস্য ফি, মাসিক চাঁদা ও অন্য কোন বকেয়া রয়েছে তা আগামি ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে পরিশোধ করে তার রশিদ সংগ্রহের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। বকেয়ার কারণে কোন সদস্যের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত না হলে তার এডহক কমিটি দায়ি থাকবেন না।

ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ভূয়া কাগজপত্র সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাধিক মিথ্যা মামলায় হয়রানি এবং বিভিন্ন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে ব্যবসায়ীদের পক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুল করিমের ছেলে সুজন হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়স্থ পশু হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীগন। দীর্ঘ দিন যাবত সড়কের ধারে সরকারি খাস সম্পত্তিতে কেউ চা, কেউ পান বিড়ি এবং ডাব বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। সেখানে ২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানদারি করে পরিবারের মুখে অন্ন তুলে দেন। কিন্তু সম্প্রতি উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে সদরের আলীপুর গ্রামের মেহের আলী গাজীর পুত্র শাহিন ও ফারুক সহ কতিপয় ব্যক্তিদের। তারা বর্তমানে উক্ত সম্পত্তির মালিক দাবি করে আসছেন। অথচ উক্ত সম্পত্তির হাল রেকর্ড সরকার বাহাদুরের নামে। এপর্যন্ত জমি দাবিকারী ব্যক্তিরা জমির খাজনা পরিশোধ করতে পারেনি। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জীবন জীবিকার তাগিদে আবারো বাঁশ খুটি বসিয়ে চা, পান ,ডাব বিক্রি করে থাকি। শাহিন, ফারুকসহ কতিপয় ব্যক্তি উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতে পারলে সরকারের সম্পত্তি দখল নিতে পারবে। আর এ কারনেই আমাদের দরিদ্র অসহায় ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় দায়ের করে হয়রানি করে যাচ্ছে ওই শাহিন। অথচ সেখানে শাহীন গংয়ের কোন সম্পত্তি নেই। তারা ভূয়া ডিপি ও কাগজপত্র সৃষ্টি করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখিত শাহীনের দেওয়া মিথ্যা মামলায় ৮ জন দোকানী বর্তমানে হয়রানি হচ্ছেন। জেলও খেটেছেন একজন দোকানী। রমজান মাসে দোকানাদরা প্রায় বসেই আছেন। অথচ ওই মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছি। শুধু এখানেই শেষ নয় ওই সম্পত্তি ছেড়ে না দিলে ব্যবসায়ীদের নামে আরো একাধিক মিথ্যা মামলা বিভিন্ন জেলায় দায়ের করবে মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে ওই খাস সম্পদ লোভী শাহীন। আমরা শাহীনের চক্রে দিশেহারা হয়ে পড়েছি। আমরা ক্ষুদ্র চা-পান ব্যবসায়ীরা ওই শাহীন চক্রের দেওয়া মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় চলছে রমরমা মাদকের ব্যবসা

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ভারত ও বাংলাদেশের একটি সিমান্ত জেলা। সদরের কুশাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনী দ্রব্যের মত প্রকাশ্য চলছে মাদকের ব্যবসা। ইউনিয়ন টি সিমান্ত এলাকায় হওয়ার কোন ধরনের ঝুঁকি ছাড়াই মাদকের দিকে ঝুঁকে পড়ছে তরুণরাই। এসকল এলাকায় সকল ধরনের মাদক সরবরাহ করে থাকে বেশ কয়েকটি চক্র। এসব চক্রের রাঘব বোয়ালরা থাকে ধরাছোঁয়ার বাইরে। কেউ আছেন ক্ষমতাসীন দলের নেতা আবার কেউ আছেন জনপ্রতিনিধির চেয়ারে।
গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বিভিন্ন ধরনের ভারতীয় মদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকে জিরো টলারেন্স’ বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা এসব মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময়ে অভিযান চললেও বর্তমানে ঝিমিয়ে পড়েছে মাদক নির্ম‚ল এর কার্যক্রম। এ সুযোগ কাজে লাগিয়ে আবারো রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে কুশখালী ইউনিয়নের একাধিক মাদক ব্যবসায়ী।
তনজিদ হোসেন কুশাখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা জন মাদক ব্যবসায়ী। মাস তিনেক আগেও গাঁজা ফেলে পালিয়ে যায় পুলিশের তাড়া খেয়ে। গাঁজা ও ফেনসিডিল ব্যবসা রয়েছে তার এ এলাকায়। প্রতিদিন শহর ও আশপাশের এলাকা থেকে শতাধিক মাদকসেবী তার বাড়িতে যায় মাদক সেবন করতে । প্রশাসনের একটি দল কয়েক মাস আগে তার বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ তনজিদকে আটক করে।
একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদড়া গোয়াল বাড়ি এলাকার আর এক মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (৩৫) ও তার ছোট ভাই ইমাম হাসান। প্রকাশ্যে ইসমাইল হোসেন বাড়িতে হাঁস-মুরগী পালন করেন এবং পুকুরে মাছ চাষ করেন। এসবের আড়ালে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন রমরমা গাঁজা ফেন্সিডিল ব্যবসা। কুশখালী সড়কে কাস্টম মোড় পার হয়ে শিশু তলা এলাকায় নববধ‚ পার্লারের আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা। ইসমাইলের ছোট ভাই ইমাম হাসানের স্ত্রীর মাধ্যমে সেখান থেকে সরবরাহ করা হচ্ছে ইয়াবা ও ফেনসিডিল। পার্লার ব্যবসা কে সামনে রেখে এসব কাজ চালিয়ে যাচ্ছে তারা।
একই ইউনিয়নের ভাদড়া এলাকার শাটার মিস্ত্রি বাদল চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে তার মাদকের ব্যবসা। সরকারের বিভিন্ন রকম পদক্ষেপ থাকলেও এসব মাদক ব্যবসায়ীদের মাদকের থাবায় যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
সোহাগ (৩২) মাদকচক্রের সদস্য সোহাগ মোবাইল এর মাধ্যমে বিভিন্ন মাদকসেবীদের সাথে যোগাযোগ করে তাদের মাদক সরবরাহ করে থাকে। এসব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক নিয়ে খুচরা বিক্রি করে সোহাগ।
এ বিষয়ে জানার জন্য ১নং ওয়ার্ডের মেম্বার শাহিন হোসেনের ফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। (ধারাবাহিক প্রতিবেদনের বাকি অংশ দেখতে চোখ রাখুন সাতনদীর পাতায়)।

মাসিক চাঁদাবাজি লক্ষাধিক টাকা, তালার ইজিবাইক স্ট্যান্ড সিন্ডিকেটের দখলে

0

বিশেষ প্রতিবেদক,তালা: তালায় ইজিবাইক স্ট্যান্ড দখল করে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে করে হয়রানির শিকার হচ্ছেন ইজিবাইক চালক ও যাত্রীরা। স্থানীয় এক প্রভাবশালী হাইব্রিড নেতার ছত্রছাঁয়ায় থেকে অবৈধ সিন্ডিকেট সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে বলে তথ্য পাওয়া গিয়েছে।

তথ্য মতে জানা যায়, এই সিন্ডিকেটের কবলে প্রায় ৩ শতাধিক ইজি বাইককে প্রতিদিন যাওয়া আসার জন্য ১০ টাকা করে প্রায় ৪-৬ হাজার টাকা। থানা সহ স্থানীয় ওই প্রভাবশালী হাইব্রিড নেতার জন্য মাসিক গাড়ি প্রতি ১০০ করে মোট ৩০ হাজার টাকা ও নতুন গাড়ি যুক্ত হতে চাইলে ১৫০০ হতে টাকা গতে ২ হাজার টাকা নেওয়া হয়। সে হিসেবে ৩শত গাড়ির বাবদ মোট সাড়ে ৪ লক্ষ টাকা প্রভাবশালী নেতার পকেটস্থ। এবং প্রতিমাসে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার বড় ভাগ পান ওই নামধারী হাইব্রিড আওয়ামী লীগ নেতা।

অনুসন্ধানে জানা যায়,উপজেলার প্রাণ কেন্দ্র তালা বাজারের তিন রাস্তার মোড়স্থ বাস স্ট্যান্ডে পাশে প্রধান সড়ক দখল করে প্রায় ৩শত ইজিবাইক অবস্থান করে।এই সকল ইজিবাইক গুলো নিয়ন্ত্রন করেন তালা এক হাইব্রিড আওয়ামীলীগ নেতার আর্শীবাদপুষ্ট চাঁদাবাজ মাহমুদুল ও হাকিম। প্রতিদিন এখান হতে ইজিবাইক যাওয়া আসার জন্য ১০ টাকা করে আদায় করে নামধারী স্ট্যাটার হাকিম সরদার।আর মাহমুদুল হলেন স্বঘোষিত ইজিবাইক মালিক সমিতির সভাপতি। তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার কথামত এই স্ট্যান্ডের সকল আইন-কানুন হয় আবার ভাঙ্গা হয়। এমনকি অর্থ আতœসাতের হিসেব যাহাতে না দিতে হয় তার জন্য বছরে একবার নামে মাত্র পিকনিক আয়োজন করে প্রভাবশালী নেতার সহযোগিতায় টাকার খাতা শূন্য দেখান মাহমুদুল।তাই হাইব্রিড আওয়ামী লীগে নেতা আশীর্বাদপুষ্টদের চাঁদাবাজদের কারনে এক রকম জিম্মি হয়ে পড়েছে ইজিবাইক চালকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, ধারদেনা করে একটি ইজিবাইক কিনে রাস্তায় নেমেছি। রাস্তায় নামামাত্র ২ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। এখন প্রতিদিন ২ বার যাওয়া আসা করলে ২০ টাকা দিতে হয় স্ট্যাটার হাকিমকে। আবার মাসে থানা ও উক্ত প্রভাবশালী নেতার কথা বলে ১০০ টাকা করে নেওয়া হয়। টাকা না দিলে গাড়ি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আদায়কৃত এসকল টাকার কোন রসিদ বা হিসেব প্রদান করেন না স্বঘোষিত কমিটির  সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও স্ট্যাটার হাকিম।

মাহমুদুল কতৃক স্বঘোষিত কমিটির এক সদস্য বলেন, কমিটির শূন্য পদ পূরন করতে আমাকে নামমাত্র একটি পদ দেওয়া হয়েছে কিন্তু এই পদের যে কার্যক্রম তাহার সবকিছুই সভাপতি মাহমুদুল করে থাকেন। তার উপর দিয়ে কথা বলার কোন সুযোগ আমাদের নেই কারণ মাহমুদুল ও হাকিম এক নামধারী প্রভাবশালী নেতার অনুগত হয়ে এখানে আছেন। প্রতিমাসে সেই নেতাকেও মাসোহারা দিয়ে আসতে হচ্ছে আমাদের।

থানার নামে টাকা উত্তোলনের বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান জানান,আমি বা আমার থানার কোন সদস্য ইজিবাইকার দের কাছ হতে টাকা উত্তোলন করতে বলিনায়। এবং কোন টাকা আমাদের প্রদান করা হয় না।শুধুমাত্র থানাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে একটি করে ইজিবাইক রাত্রি বেলা আনয়ন পূর্বক পেট্রোল টিম প্রেরণ করি।

এবিষয়ে অভিযুক্ত প্রভাবশালী নেতার শীর্ষ মাহমুদুল ও হাকিম এর সাথে কথা বলতে চাইলে বলেন, আপনি যে কাজটি করছেন সেটি ভালো হচ্ছেনা কিন্তু। আমি আপনার বিরুদ্ধে ভাই (প্রভাবশালী হাইব্রিড নেতার) কাছে নালিশ করবো। বিধায় আপনি এসব বিষয় নিয়ে না লিখলে ভালো হয়। প্রয়োজনে আপনাকে দেখে নেব!

শ্যামনগরে মুক্তিযোদ্ধার প্রভাব খাঁটিয়ে ভুমিহীনকে উচ্ছেদের পায়তারা

0

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মুক্তিযোদ্ধার প্রভাব খাঁটিয়ে ভুমিহীনকে উচ্ছেদের পায়তারার অভিযোগ উঠেছে। এমন ধরণে অভিযোগ তুলেছেন মথুরাপুর গ্রামের শহীদ দাউদ গাজীর পুত্র আয়ুব আলী গাজী। তিনি অভিযোগ করে বলেন, হরিনগর বাজারস্থ পানি উন্নয়ন বোর্ডের নিকট আবেদনকৃত মুন্সীগঞ্জ মৌজার এল এ কেস নং ১৫৯/৬৭-৬৮ এর আওতাধীন ১০৬০, ১০৫৯, ১০৬১ দাগে ১০ শতক জমি ইজারার আবেদন করে দখল করে ভোগদখল করে রয়েছেন। কিন্তু শিংহরড়তলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নবাবদ্দী ফকিরের পুত্র মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির খাস জমির লোভের বশবর্তী হয়ে ঐ জায়গায় আয়ুব আলীর অগোচরে পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করে মিটার গ্রহণ করে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেন যে, ঐ খাস সম্পত্তি লুৎফর রহমান ফকির নিজের বলে দাবী করেন।

এ বিষয়ে আয়ুব আলী বলেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির মুক্তিযোদ্ধা পরিচয়ে আমাকে খাস সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আয়ুব আলী আরও বলেন, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এই জায়গায় কোন রকমে বসবাস করে আসছি। কিন্তু মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির আমার জায়গা দখল করার জন্য ৫ এপ্রিল সকাল ১০ টার সময়ে তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাকে উচ্ছেদ করার পায়তারা করতে থাকে । আমি বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হই। পরে দুপুর ১ টার সময় শ্যামনগর থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে আমাদের বের করে দেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের অধীনে জায়গাটা হেফাজতে রেখেগেছেন। আমার এখন পথে পথে রাত কাটানোর অবস্থা হয়ে গেছে। এইটুকু জায়গা থেকে আমাকে বের করে দিলে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাবো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির বলেন, এটা আমার রেকর্ডিয় জায়গা। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে কেনা ছিলো। আমি আয়ুবকে দিতে চেয়েছিলাম। টাকা কম দিতে চাওয়ায় আমি তাকে জায়গাটা দেবো না। থানায় অভিযোগ করেছি। পুলিশ বিষয়টি দেখছে।

শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর বলেন, লুৎফর রহমান ফকির থানায় এসে অভিযোগ করেন আয়ুব আলী আমার জায়গা জোর করে দখল নিচ্ছে তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আয়ুবকে বের করে দিয়ে গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে জায়গাটি। ৬ এপ্রিল  বুধবার স্থানীয় পরিষদে মিমাংসা না হলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিরসনের জন্য বলা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, বর্তমান ৩ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের সকল জায়গার ইজারা বন্ধ আছে। যেখানে যে জায়গা আছে এবং যে যেভাবে দখলে আছেন সে সে ভাবে থাকবেন। প‚নরায় ইজারা চালু হলে দখলকারীদের ইজারা প্রদান করা হবে।

ছাত্রলীগ নেতার জন্মদিনে এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে ইফতার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি যশোর জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি সায়ানা আমজেদ প্রিয়া শুভ জন্মদিন উপলক্ষে ইফতার বিতরণ প‚র্ব ম‚হুত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত শিশু কিশোরদেরকে আগামী দিনের দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসতে পরামর্শ ম‚লক বক্তব্য দেন। আলোচনা শেষে ছাত্রলীগ নেতা ডিএম মাসুদ পারভেজের ১৯ তম জন্ম দিনে কেক কাটার মধ্য দিয়ে পালন করেন সবাই। এসময় জেলা যুব মহিলা লীগ সহ সভাপতি নাজমা ইমাম,সহ সভাপতি নাছিমা আক্তার,সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন খান লিজা,সহ সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন, শহর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক লিমা সরদালর সহ কেশবপুর উপজেলার ছাত্রলীগের সাবেক যুুগ্ন আহ্বয়ক জাকির হোসেন চালুয়াহাটি ইউনিয়নছাত্রলীগনেতা এএস মিন্টু ছাত্রলীগ নেতা আবু তৈয়েব টুটুল সহ প্রম‚খ।

শার্শার সাবেক চেয়ারম্যান এর বাড়ি থেকে বোমা সহ দুই সন্ত্রাসী আটক

0

সংবাদদাতা: শার্শার উলাশী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আয়নাল হোসেনের মাছের ঘেরের একটি বিল্ডিং থেকে তিনটি তাজা বোমা সহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার সময় যশোর র‌্যাব- ৬ তাদের আটক করে। আটককৃতরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মাল্লোর ছেলে ওমেদ আলী মাল্লো (৪০) ও মহেশখোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।

স্থানীয় উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আয়নাল একজন সন্ত্রাসী। সে বিএনপি থেকে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে। এরপর সে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর অন্যায় অত্যাচার করে। তার অত্যাচারে এলাকার অনেক লোক বাড়ি ছাড়া। সে এলাকার মানুষের হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে মাচ চাষ করে। কাউকে লিজের টাকা দেয় না। সে বিগত নির্বাচনের আগে ও এলাকায় বোমা মেরে ভিতি সৃষ্টি করেছিল। বাড়ি থেকে কেউ ভোট দিতে গেলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি ও দেয়া হয়েছিল।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন, মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শার্শা এলাকায় নাশকতা সৃষ্টির ল্েয শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের আয়নাল চেয়ারম্যানের বিল্ডিংয়ে বোমা রাখা রয়েছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালালে তিনটি তাজা ককটেল বোমা, নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: সোমবার (৪ এপ্রিল) যশোর ডিবির এস.আই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন বনগ্রাম মাগুরা বাজার টু প্রেমবাগ গামী কাঁচা রাস্তার উপর রেজাউলের ধানি জমির উত্তর পার্শ্বে হতে মোঃ ইমরান হোসেন(২৩), পিতা-মোঃ আনিসুর বিশ্বাস, সাং-বনগ্রাম পশ্চিমপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর কে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন যশোর ডিবি পুলিশের একটি টিম।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক ম‚ল্য ৩০ হাজার টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি এজাহার দায়ের করেন।

মেডিকেল ভর্তি পরীক্ষায় খুলনার মীম দেশসেরা

0

মেহেদী হাসান, খুলনা থেকে: দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন। সবমিলে তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫। ১ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন এই শিক্ষার্থী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়।

ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এদের মধ্যে মেয়ে উন্নীত হয়েছেন ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ দশমিক ০৯ শতাংশ) এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ)। এবছর সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাদের মধ্যে এক হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ছয় হাজার ৪৮৯টি।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনার সরকারি এম এম সিটি কলেজের ছাত্রী সুমাইয়া মোসলেম মীম। বাবা মোসলেম উদ্দিন সরদার ডুমুরিয়া কলেজের সহযোগী অধ্যাপক। মা খাদিজা খাতুন সরকারি চাকরি করেন। ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি এলাকায় বাড়ি তাদের। পরিবারের সঙ্গে বর্তমানে খুলনা শহরের মৌলভীপাড়ার ১৪ টিবি বাউন্ডারি রোড এলাকায় থাকেন মীম।

পারিবারিক স‚ত্রে জানা গেছে, ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান মীম। ২০২১ সালে একই বোর্ডের অধীনে সরকারি এমএম সিটি কলেজে থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান। এরপর ভর্তি পরীক্ষায় অংশ নেন।

দেশসেরা হওয়ায় উৎফুল্ল মীম। তার এমন ফলে পরিবারে বইছে আনন্দের বন্যা। মেয়ের এমন সাফল্যে বাবা মোসলেম উদ্দিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেরা হওয়ার অনুভ‚তি প্রকাশ করে সুমাইয়া মোসলেম মীম বলেন, “এটি আমার জন্য সবচেয়ে খুশির সংবাদ। বাবা-মায়ের অনুপ্রেরণা ও শিক্ষকদের সহযোগিতায় কঠোর পরিশ্রম করার ফল এটি। সবার কাছে আমি কৃতজ্ঞ।”