Home Blog Page 1326

বুধহাটায় মা-ছেলেকে কুপিয়ে জখম,থানায় এজাহার দায়ের

0

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় মা ও ছেলেকে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ প্রতিবেশী। এব্যাপারে আহত সাদেক মোড়ল বাদী হয়ে ৫জনকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

লিখিত এজাহার স‚ত্রে জানাগেছে, বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে কায়ছেদ মোড়ল, তার ছেলে মোস্তফা রহমান বাবলু, মেয়ে রেহেনা, মেয়ে জামাই বোয়ালমারী গ্রামের আরিফুল ইসলাম, ছেলের স্ত্রী রুমি খাতুন মিলে পাশ্ববর্তী প্রতিবেশীদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে। এঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্বক ভাবে আহত হয়েছে নৈকাটি গ্রামের কওছার মোড়লের স্ত্রী আকলিমা বেগম, ছেলে রবিউল ইসলাম ও সাদেক মোড়ল। আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আকলিমা বেগমের অবস্থা আশংকা জনক। স্থানীয় ও আহত স‚ত্রে জানাগেছে, জমি জায়গা নিয়ে সোমবার বিকালে কথা-কাটাকাটির একপর্যায়ে কায়ছেদ মোড়ল সহ তার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে সাদেক মোড়লের উপর বর্বরোচিত হামলা চালায়। বাঁধা দিতে গেলে মা আকলিমা বেগম ও ছোট ভাই রবিউল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী স্টাইলে দা দিয়ে কুপিয়ে হাড়কাটা রক্তাক্ত জখম ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে নিলাফোলা জখম করে প্রতিপক্ষ কায়ছেদ মোড়ল গং। দিনে দুপুরে এমন সিনেমা স্টাইলে অসহায়দের উপর হামলার ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। ইতিপ‚র্বেও অভিযুক্ত কায়ছেদ মোড়লের পরিবারের বিরুদ্ধে বিনা কারণে প্রতিক্ষকে মারপিট জোর প‚র্বক জমি দখল, মিথ্যা মামলার ভয় দেখানো সহ একাধিক অভিযোগ করেন প্রতিবেশীরা। তাদের বিরুদ্ধে কথা বলতে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো ও মারপিট করা হয় বলে জানাগেছে। হামলা চলাকালে কায়ছেদ মোড়ল গং কওছার মোড়লের বাড়ি ভাংচুর ও স্বর্নলংকার লুট করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে থানায় মামলা দায়েরের প্রস্তুতিকালে স্থানীয় এক ডলার চক্রের মুল হোতা, আসামী পক্ষকে উস্কানি দিয়ে মামলার বাদীকে গুম করার পরিকল্পনা করছে এবং থানায় যাতে মামলা দায়ের না হয়, সে জন্য বিভিন্ন মাধ্যমে তদবির করছে বলে অভিযোগ করেন বাদীপক্ষ। এমতাবস্থায় হত্যার চেষ্টা ও হামলাকারী কায়ছেদ মোড়ল গংদের বিরুদ্ধে অতিদ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।

আমা ও আধলা দিয়ে তৈরি হচ্ছে এলজিইডির গ্রামীণ সড়ক

0

আহাদুর রহমান জনি: এলজিইডির গ্রামীন সড়ক সংষ্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৮৩৫ মিটার সড়ক সংষ্কারে আমা ও আধলা ইট দিয়ে রাস্তাটির ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। কাজ বন্ধ করে অবিলম্বে ১নং ইটের খোয়া না দিলে কয়েকমাসের মধ্যেই রাস্তাটি নষ্টের আশংকা করছেন স্থানীয়রা।
এলজিইডি’র ‘গ্রামীন সড়ক’ মেরামত ও সংরক্ষন প্রজেক্ট এর অধীনে ২৮৭৮২৫১১২নং সড়কের উন্নয়নের জন্য টেন্ডার ঘোষণা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা মাধপ কর্মকারের বাড়ী থেকে খোকন হ্যাচারী ও নলকুড়া ফজলুর বাড়ী পর্যন্ত ৮৩৫ মিটার গ্রামীন সড়ক সংস্কারের এ টেন্ডারের অন্তর্ভুক্ত । টেন্ডারের প্রাক্কলিত মূল্য ৩৪ লক্ষ ১৪ হাজার ১০৭টাকা। ৫% নিন্ম (৩২লক্ষ, ৪৩হাজার, ৪০১টাকা) দর দিয়ে কাজটি পান মেসার্স রাজিব এন্টারপ্রাইজ। ওয়ার্ক ওর্ডার অনুযায়ী কাজ শুরু তারিখ ছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর ও শেষের তারিখ ছিলো ২০২২ সালের ২৯ জানুয়ারি। টেন্ডার পাওয়ার পর বিলম্বে কাজ শুরু করে ঠিকাদার। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা অভিযোগ করেন যে, রাস্তায় ২ ও ৩ নং ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সরজমিন পরিদর্শনে যেয়ে দেখা যায়, এই পুরো রাস্তাতেই ২ ও ৩ নং ইট দিয়ে ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ ছাড়াও ইটগুলো রাস্তার ওপর এনে ভাঙার কথা থাকলেও তা এ ক্ষেত্রে মানা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি আাঁখি ভাটা থেকে ১নং ইটের বদলে ২ ও ৩ নং ভাঙ্গা ইট কিনে ভাটা থেকে ভেঙে রাস্তায় বিছিয়েছেন। এদিকে ইট বিছানোর কয়েকদিন পরই ইট গুরো হতে শুরু করেছে। এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করে বলেন এই রাস্তা কয়েকদিন মাত্রই টিকবে। তবে এই গ্রামীন সড়ক সংষ্কারের কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীকে দেওয়া হলেও অদৃশ্য কারণে এত অনিয়মের বিষয়ে তিনি নীরব দর্শকের ভ‚মিকা পালন করেন।
স্থানীয় মাসুদুর রহমান জানান, এই আমা ইটের রাস্তা কয়দিন টিকবে তা ঠিকাদারও জানে না। আমরা এই রাস্তা দিয়ে চলাচল করবো। কয়েকদিনের মধ্যেই আবার ভোগান্তিতে পড়তে হবে।
আরেক বাসিন্দা মি. মিঠুন বলেন, এই রাস্তাটি করার চেয়ে না করাই ভাল ছিলো। কারন এটাও বেশিদিন টিকবেনা। সামনের বর্ষাতেই ভেঙে যাবে।
অনিয়মের বিষয়ে ঠিকাদার মোঃ রাজিব ফরহাদের সাথে কথা হলে তিনি সাতনদীকে জানান, আমিও সাংবাদিক। আমরা এক জায়গায় বসে বিষয়টা মিমাংসা করলে হয়না।’ তবে সাংবাদিক হয়ে অনিয়ম করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজমের কাছে এসব বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

টিপকাণ্ডের প্রতিবাদে যা বললেন মিথিলা

0

বিনোদন ডেস্ক :

টিপ পরায় এক নারীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কপালে টিপ পরে ফেসবুকে ছবি পোস্ট করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। তাদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা অন্যতম।

রাজধানীর ফার্মগেটে নারী প্রভাষকের হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আর সবার মতো তিনি ও নিজের টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন। তার ছবিটি একটু ভিন্নতর। সেখানে দেখা যাচ্ছে, এ ধরনের হেনস্তাকারীর দিকে অস্ত্র তাক করে আছেন মিথিলা।

প্রতিবাদের ভাষাতে ভিন্নতা এনেছেন মিথিলা। কবিতার মতো করে চার লাইন লিখেছেন তিনি, -‘আমার টিপ নিয়ে কোন কথা নয়/আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়/যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়/পৃথিবীটা তোমার একার নয়!’

অভিনেত্রীর ভাষ্য, ‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’

এদিকে মিথিলার এই কবিতা এবং ছবি নেটিজেনদের কাছে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

শুধু কি প্রতিবাদের উদ্দেশ্যেই এ ছবি তুলে আপলোড করেছেন মিথিলা?

জানা গেল, ছবিটি মূলত মিথিলা অভিনীত কলকাতার সিনেমা ‘মায়া’র একটি স্থির চিত্র। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেই ছবিটিই টিপকাণ্ডে প্রতিবাদস্বরূপ শেয়ার করলেন মিথিলা।  তবে ছবিটি নাকি সাদা-কালো ছিল। কপালের টিপের প্রতি সবার নজর কাড়তে সেটিকে রঙিন করে পোস্ট করেছেন মিথিলা।

প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দার। যাওয়ার সময় পুলিশ কনস্টেবল নাজমুল ‘টিপ পরছোস কেন’ বলে মন্তব্য করেন তাকে। ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে ওই কনস্টেবল তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগ ওই কলেজ শিক্ষিকার।

সোমবার সেই পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ।  ইতোমধ্যে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোজায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ছুটি বাড়ল

0

প্রাথমিকে না হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন স্কুল-কলেজ ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত খোলা রাখা হবে। এ ছাড়া রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার যুগান্তরকে এ সিদ্ধান্ত জানিয়েছেন।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল।

শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার বিষয়টি পুনর্বিবেচনার করার অনুরোধ করা হয়েছিল।

সেই বিবেচনায় এখন কমানো হলো। অর্থাৎ রোজায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল।

ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

0

ঈদ ও বর্ষা সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এ নির্দেশ দেন।

দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে।

বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা।

পাইকগাছা প্রেসক্লাবে সম্মাননা স্মারক প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠিত

0

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন,  কোষাধ্যক্ষ বাবুল আক্তার, আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বিভাসেন্দু সরকার, প্রমথ সানা, এম আর মন্টু, মোঃ রবিউল ইসলাম, আলাউদ্দিন রাজা, মোঃ নজরুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, কৃষ্ণ রায়, পূর্ণ চন্দ্র মন্ডল, এফএম বদিউর জামান, আবুল হাসেম সহ সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে পাইকগাছা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের ক্রেস্ট, কোট পিন, টি শার্ট, মাস্ক ও প্রেস কোটি প্রদান করা হয়। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক মানবাধিকার ও আইন পেশায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠণের কাছ একাধিক সম্মাননা পাওয়ায় পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সাতক্ষীরার বিনেরপোতায় উচ্ছেদকৃত ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: বেতনার দুই পাড় থেকে উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আয়োজনে বিনেরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল। জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, ইউপি মহিলা সদস্য ফাহমিদা জামান মিতু, ওয়ার্কাস পার্টি উৎপল মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বদুজ্জামান বদু, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, তথ্য সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু,  ভুমিহীন নেতা শাহাজান আলী ছোট বাবু, রহমত আলী, আলি মুজজামান আলীম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, আল হেলাল,  সদর উপজেলা ভূমিহীণ সমিতির সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী , ভুমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার, উর্মি সালমা, ময়না প্রমূখ। এসময়  মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, স¤প্রতি বেতনানদী খননের কাজ শুরু হয়েছে। অবিলম্বে প্রভাবশালী ব্যক্তিদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করতে হবে। এছাড়াও বিনেরপোতায় বেতনানদীর চরে খাস জায়গায় গোডাউন ঘরে দখল করেছে একটি প্রভাবশালী মহল। নদীরে চরে হলেও সেটিতে কোন আঘাত না করে অসহায় ভ‚মিহীনদের বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। যা অত্যন্ত দু:খ জনক। বিনেরপোতায় প্রভাবশালীদের দখলকৃত খাস জায়গার ঘর উচ্ছেদ করে ভুমিহীনদের পুর্নবাসন করতে হবে।  ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করা না হলে পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধধসহ ডিসি ও ইউএনও অফিস ঘেরাও করা হবে বলে ভুমিহীন নেতৃবৃন্দরা বলেন। বক্তারা অবিলম্বে উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনর্বাসন করার দাবি জানান ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ব্র্যাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা র্কসূচির উদ্যোগে রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের সকল  ইউপি চেয়ারাম্যান , স্কুল শিক্ষক সহ বেসরকারী সংস্থা ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেল্প) মো: হুমায়ন কবির, সদর উপজেলা এ্যাসোসিয়েট অফিসার জাহিদা খাতুন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন কে নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্কুল পড়–য়া মেয়েরা যেন ঝরে না পড়ে সে জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে পথ নাটক ও সভা সেমিনার করা প্রয়োজন। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

দরগাহপুরে মৎস্য ঘেরে বিষ দিয়ে অর্ধ লক্ষাধিক টাকার মাছ নিধন

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে অর্ধ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানায় রুজুকৃত জিডি ও দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের আইয়ুব আলী মলঙ্গীর ছেলে ইলিয়াছ মলঙ্গী জানান, তিনি খরিয়াটি পূর্বচর বিলে নিজস্ব জমি, বন্ধকরাখা ও ডিড নেওয়া ৪ বিঘা জমি দীর্ঘ ১৪ বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। ৪/৫ বছর পূর্ব থেকে জমিতে নিজেই ধান ও মাছ চাষ করে আসছেন। একই গ্রামের মৃত আলী বক্স মোড়লের ছেলে নাজমুল, রফি, মেয়ে ময়না, মৃত কাশেম মলঙ্গীর ছেলে সাইদ এর সাথে তার জমিজায়গা নিয়ে দীর্ঘদিনের শত্রæতা আছে। তারা ইলিয়াছ দিংকে হুমকী ধামকী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। গত ২৯ মার্চ বিকাল ৫ টার দিকে বিবাদীরা খরিয়াটি বাজারে রাজ্জাক মলঙ্গীর চায়ের দোকানের সামনে জমিজায়গা সংক্রান্ত বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকী, লাঠিশোটা নিয়ে মারধর করতে উদ্যত হয় ¦ং মিথ্যা মামলা দিয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখায়। ফলে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। এব্যাপারে থানায় ৩০/৩/২২ তাং ১১৮১ নং জিডি করা হয়েছে। জিডির ২ দিনের মধ্যে ১ এপ্রিল দিবাগত রাতে বাদী ইলিয়াছ মলঙ্গীর ধান ক্ষেত ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘের মালিক ঘেরে গিয়ে দেখে ছাটিসহ বিভিন্ন মাছ মরে ভাষছে এবং কিছু ছটফট করছে। ঘেরের মধ্যে বিষেল পাত্র পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আঃ বারীক, মহিলা মেম্বার রোজিনা খাতুন, গ্রাম পুলিশ উজ্জলকে অবগিত করা হলে ঘের পরিদর্শন করা হয়। ঘের মালিক অনুমান ৫০/৬০ হাজার টাকার মাছ মারা গেছে বলে ধারনা করছেন।

শ্যামনগরে মা ও সৎ বাবার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

0

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে প্রতিনিয়ত আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত ৫ দিনের ব্যবধানে গলায় ফাঁস লাগিয়ে একই ইউনিয়নে পৃথক পৃথক ঘটনায় ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারীরা সকলেই উঠতি বয়সের তরুণ-তরুণী। উপজেলার আটুলিয়া ইউনিয়নে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিল গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে একই গ্রামের আর এক জনকে বিয়ে করে। সৎ বাবা ও মায়ের সাথে রহমানের প্রায়ই ঝগড়া হতো। ঘটনার আগের দিনও প্রচন্ড ঝগড়া হয়েছিলো। ঘটনার দিন সকালে আবারও ঝগড়া হয়। তিনি আরো বলেন, আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখেছি।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু এখনও ঘটনা স্থলে যাইনি। তার ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৪ জনের আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন ক্লু পাইনি। যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার ও আশেপাশের লোকজনের নিকট শুনেছি তাদের মাথায় হালকা সমস্যা ছিলো। আমার ইউনিয়ন বাসিকে বলবো কারো কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবো। উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে কয়দিনের ব্যাবধানে পৃথকভাবে ঘটনায় এটি নিয়ে ৩ যুবক ও ১ মহিলা আত্মহত্যা করে। কয়েক দিনের ব্যবধানে আবারও আত্মহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।