Home Blog Page 1327

শ্যামনগরে মা ও সৎ বাবার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

0

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে প্রতিনিয়ত আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত ৫ দিনের ব্যবধানে গলায় ফাঁস লাগিয়ে একই ইউনিয়নে পৃথক পৃথক ঘটনায় ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারীরা সকলেই উঠতি বয়সের তরুণ-তরুণী। উপজেলার আটুলিয়া ইউনিয়নে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিল গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে একই গ্রামের আর এক জনকে বিয়ে করে। সৎ বাবা ও মায়ের সাথে রহমানের প্রায়ই ঝগড়া হতো। ঘটনার আগের দিনও প্রচন্ড ঝগড়া হয়েছিলো। ঘটনার দিন সকালে আবারও ঝগড়া হয়। তিনি আরো বলেন, আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখেছি।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু এখনও ঘটনা স্থলে যাইনি। তার ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৪ জনের আত্মহত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন ক্লু পাইনি। যারা আত্মহত্যা করেছে তাদের পরিবার ও আশেপাশের লোকজনের নিকট শুনেছি তাদের মাথায় হালকা সমস্যা ছিলো। আমার ইউনিয়ন বাসিকে বলবো কারো কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবো। উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে কয়দিনের ব্যাবধানে পৃথকভাবে ঘটনায় এটি নিয়ে ৩ যুবক ও ১ মহিলা আত্মহত্যা করে। কয়েক দিনের ব্যবধানে আবারও আত্মহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।

দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় জাসদের বিক্ষোভ সমাবেশ

0

সংবাদদাতা: দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা। ২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমান শাহিন, স্বাস্থ্য উন্নয়ন কমিটির নেতা আব্দুল্লাহ বিশ্বাস, নারী নেত্রী রওশন আরা, লাইলী বেগম, মমতাজ, জরিনা, ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সুন্দরবন প্রেসক্লাবে নিন্দা ও প্রতিবাদ

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এবং আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার দ্রæত সুস্থ্যতা কামনা এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সুন্দরবন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী গাজী, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, কার্যকারী সদস্য আব্দুল্লাহ, সোহাগ, কাদের, লিমন, হ‚দামালি, আশিক, প্রমুখ।

কালিগঞ্জে পুলিশি অভিযানে ১৫ আসামি গ্রেফতার

0

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পলাতক ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো খানজিয়া গ্রামের মৃত রজব আলীর পুত্র ফারুক হোসেন (৩৫) সন্ন্যাসীর সক গ্রামের মৃত আব্বাস আলী গাজীর পুত্র রুহুল আমিন (৪৫) পাইকাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র রুহুল হক (৪৮)গোবিন্দ কাটি গ্রামের মৃত পরেশ বিশ্বাস এর পুত্র মুকুল বিশ্বাস (৪৫) বেলেডাঙ্গা গ্রামের মৃত করিম বক্স এর পুত্র রেজাউল করি(৩০) কৃষ্ণনগর গ্রামের শৈলেন্দ্র এর পুত্র রনজিত মন্ডল (৪০)শংকরপুর গ্রামের ইমান আলী কা গু জির পুত্র সাহারুল ইসলাম( ৩৬) কাজলা গ্রামের মৃত বাহার আলীর পুত্র নজরুল ইসলাম (৪৮)পারুল গাছা গ্রামের মৃত আবু বক্কর এর পুত্র সিরাজুল ইসলাম (৪০) খানজিয়া গ্রামের জাহিদ কারিগরের স্ত্রী হোসনে আরা বেগম( ৪০) নিজ দেব পুর গ্রামের আবু বক্কর এর পুত্র মনিরুল ইসলাম(৪২) জাফরপুর গ্রামের জিয়াদালি গাজীর পুত্র ফজলুল হক( ৪২) বরেয়া গ্রামের মোসলেম গাজীর পুত্র মুর্শিদ (৩৫)আরশাদ কারিগরের পুত্র শাহাদাত হোসেন (৩০)এবং গড়ুই মহল গ্রামের আব্দুল বারী মিস্ত্রির পুত্র নজরুল মিস্ত্রি (৩৪)। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

রাশমিকার সঙ্গে এবার জুটি বাঁধছেন রণবীর

0

 বিনোদন ডেস্ক  :

ভারতীয় সিনেমার ক্রাশ এখন দক্ষিণী সিনেমায় ‘পুষ্পা’খ্যাত রাশমিকা মান্দানা। মাত্র ২৫ বছর বয়সেই বেশ খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পর রাশমিকাকে নতুন সিনেমায় সই করাতে মরিয়া বলিউডের অনেক প্রযোজক-পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘মিশন মজনু’-এর পর এবার বলিউডের আরেক সিনেমায় অভিনয় করছেন রাশমিকা। বলিউড তারকা রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই পর্দায় দেখা যাবে রাশমিকাকে। শনিবার সন্দীপ রেড্ডি নিজেই তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। পরে রাশমিকাও টুইটারে ওই পোস্ট শেয়ার করেন। এ ছাড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে এ বিষয়ক পোস্ট দেন রাশমিকা।

২০২৩ সালের ১১ আগস্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও ববি দেওলকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ, ভদ্রাকালি পিকচার্স ও সিনেওয়ানস্টুডিওজ।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু আর্জুনের সঙ্গে অভিনয় দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান তেলেগু অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে সিনেমা অঙ্গনে জোর গুঞ্জন, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। বিজয়ও এর মধ্যে নাম লিখিয়েছেন বলিউডে। করণ জোহরের প্রযোজনায় ‘লাইগার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

প্রথম সন্তানের হৃদরোগ হলে কি দ্বিতীয়টিরও হয়?

0

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু ছোটবেলা থেকেই নানান স্বাস্থ্যঝুঁকিতে থাকে।  তাদের বিশেষ যত্ন নিতে হয়।

অনেকেরই জানা নেই জন্মগত হৃদরোগ হলেও অনেক শিশু জন্মের সময় স্বাভাবিক থাকে।  জন্মের ৩ মাস পর শিশুর গুরুতর হৃদরোগ ধরা পড়তে পারে।

প্রথম সন্তানের জন্মগত হৃদরোগ হলে দ্বিতীয় সন্তানের জন্য কখন পরিকল্পনা করা উচিত, আর দ্বিতীয় শিশুরও জন্মগত হৃদরোগ হওয়ার আশঙ্কা কতটুকু এ নিয়ে বিস্তারিত লিখেছেন শিশুরোগ বিশেষজ্ঞ সভাপতি বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি এবং সভাপতি পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ অধ্যাপক ডা. মনজুর হোসেন।

স্বাভাবিক পদ্ধতিগত শরীরের রক্তচাপ প্রায় ১০০-১২০ mmHg (সিস্টোলিক) এবং ৬০-৮৯ mmHg (ডায়াস্টোলিক)। ফুসফুসের রক্তচাপ সিস্টেমিক চাপের মাত্র এক-পঞ্চমাংশ। হৃৎপিণ্ডের ডান দিকে গড় SpO2 হলো ৬০-৬৫% এবং বাম দিকে SpO2 হল >৯৫%। সাধারণত, বাম হৃৎপিণ্ডে রক্ত প্রবেশের একটি মাত্র পথ থাকে, তা হলো পালমোনারি সঞ্চালনের মাধ্যমে।

মায়ের গর্ভাবস্থায় বাচ্চার ফুসফুস অ্যামনিওটিক তরলের মধ্যে একটি ভাসমান বেলুনের মতো থাকে, তাই বিকল্প চ্যানেলগুলো, অর্থাৎ পেটেন্ট ফোরামেন ওভেল এবং পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস পাওয়া যায়।  এ চ্যানেলগুলো জন্মের পরে এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।  যদি বন্ধ না হয়, তাহলে জটিলতা তৈরি হতে পারে।  অন্যদিকে কিছু জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এগুলো খোলা থাকা অত্যাবশ্যক হয়ে ওঠে।  সেক্ষেত্রে খোলা রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়া হয়।

জন্মগত হৃদরোগের লক্ষণ

বিভিন্ন উপসর্গ দেখে শিশুর মধ্যে হৃদরোগ শনাক্ত করা যায়। তবে, বয়স অনুসার লক্ষণগুলো পরিবর্তিত হয়। কিছু কিছু উপসর্গ থাকলে শিশুর হৃদরোগ আছে তা দৃঢ়ভাবে নিশ্চিত হওয়া যায়। জন্মগত হলেও জন্মের পর বা কিছু সময়ের জন্য জন্মগত হৃদরোগের কোনো লক্ষণ নাও থাকতে পারে। কখনও কখনও সাধারণ জন্মগত হৃদরোগ, যেমন ‘হোল-ইন-হার্ট’ জন্মের পর প্রথম কয়েক সপ্তাহে শনাক্ত করা যায় না।

 সবচেয়ে সাধারণ হৃদরোগ যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস প্রথম ১-৪ সপ্তাহে লক্ষণহীন থাকতে পারে। এটি ফুসফুসের চাপ এবং রক্তপ্রবাহ পরিপক্কতায় বিলম্বের কারণে ঘটে থাকে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ত্রুটি এবং পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস (ভিএসডি এবং পিডিএ) ধীরে ধীরে ফুসফুসের চাপ ও রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং হার্টের আকারও বাড়ায়।

হৃৎপিণ্ডে একটি বড় ছিদ্র হলে ফুসফুস এবং শরীরের মধ্যে রক্ত প্রবাহের ভারসাম্যহীনতা তৈরি করে। হৃৎপিণ্ডে একটি বড় ছিদ্র বর্ধিত শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টার জন্য হৃদস্পন্দন বৃদ্ধি পায়।  এর ফলে শরীরের বৃদ্ধি ধীর হয়, দুর্বল বা ওজন বৃদ্ধি পায় না। জন্মের ৪-৬ সপ্তাহ পরে লক্ষণগুলো শুরু হয়।

অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হলো আরেক ধরনের ছিদ্র, যা অনেক বছর ধরে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুপ্ত থাকতে পারে। স্টেনোসিস বা ভালভের সংকীর্ণতা যে কোনো বয়সে এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হতে পারে। তাই এক্ষেত্রে শিশুরোগ বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা করানো উচিত।

যারা হৃদরোগের জন্য কিছু সূত্র খুঁজে বের করতে ক্লিনিকাল পরীক্ষা ছাড়াও বিশেষ কিছু পরীক্ষা যেমন বুকের এক্স-রে, ইকো এবং ইকোকার্ডিওগ্রাফি উপর ভিত্তি করে CHD-এর উপস্থিতি সনাক্ত করতে পারে। নিম্নলিখিত বিশেষ বিশেষ লক্ষণ দেখা গেলে অবশ্যই জন্মগত হৃদরোগের ব্যপারে শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে।

* দুধ খাওয়ার সমস্যা : শিশু যদি কিছু সময় দুধ চুষেই হাপিয়ে যায় এবং দুধ খাওয়া বন্ধ করে দেয়, তারপর আবার চুষতে শুরু করে অথবা দুধ খেতে বেশি সময় নেয় (>২০ মিনিট), কিংবা খাওয়ার সময় শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং ঘাম হয়।

* ওজন বৃদ্ধি সন্তোষজনক না হলে : শিশুর ওজন বৃদ্ধির হার বয়সের সাথে সামঞ্জস্যপুর্ণ না হলে।

* ঘনঘন ঠান্ডা লাগা বা কাশি হওয়া : শিশুর বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাহলে আংশকা থাকে তার হার্টের ত্রুটি আছে।

* জ্বর বা কাশি ছাড়া, ক্রমাগত দ্রুত শ্বাস-প্রশ্বাস (এমনকি ঘুমের সময়) এবং বুকের পাজর বা খাঁচা দেবে যাওয়া।

* শিশুর হৃদস্পন্দন খুব দ্রুত চলে (এমনকি ঘুমের সময়ও)। মা-ই এ বিষয়টি সহজে ধরতে পারবেন।

lPrecordial bulge : বুক একপাশে ফুলে যাওয়া। কোন কোন শিশু সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং দ্রুত শ্বাস নিতে শুরু করে।

* নীল শিশু (Cyanotic Heart Disease) : শিশুর ঠোঁট, জিহ্বা এবং নখ নীলাভ হবে বা কান্নার সময় নীল হয়ে যায়। জন্মগত হৃদরোগের কারণে ত্বক, নখ, জিহ্বা এবং ঠোঁটের রঙ পরিবর্তন হতে পারে। এটি ঘটে যখন ভালো বা অক্সিজেন সমৃদ্ধ লাল রক্ত অক্সিজেন ক্ষয়প্রাপ্ত নীল রক্তের সাথে মিশে যায় এবং শরীরে সঞ্চালিত হয় যা ত্বক, নখ, জিহ্বা এবং ঠোঁটে সর্বদা বা কমপক্ষে যখন সে কাঁদে তখন স্পষ্ট হয়।

 এটি একটি গুরুতর জন্মগত হৃদরোগ, যার জন্য প্রাথমিকভাবে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়। উপরের কয়েকটি লক্ষণ বা সমস্যা পরিলক্ষিত হলে ডাক্তারের পরামর্শে জন্মের প্রথম কয়েক সপ্তাহে হার্ট সার্জারি করাতে হবে।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর যত্ন

কিছু কিছু CHD-এর প্রাথমিক বা জরুরী হস্তক্ষেপ ও চিকিৎসা প্রয়োজন হয়, অন্যথায় শিশুর বেঁচে থাকা ঝুঁকিতে পড়ে বা অপুরণীয় ক্ষতি হয়ে যায়। CHD-এর লক্ষণ ও টাইপের উপর নির্ভর করে কিছু CHD নিয়মিত ফলো-আপের প্রয়োজন হয় এবং প্রথম দিকে প্রতি কয়েক সপ্তাহ পর পর প্রয়োজনীয় ফলো-আপ প্রয়োজন হতে পারে।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তবে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই মাতা-পিতাই সঠিক ভাবে যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে পারেন। যদি সময় মতো CHD নির্ণয় করা হয় এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ কঠোরভাবে অনুসরণ করা হয় তবে বেশিরভাগ CHD নিরাময়যোগ্য। অনেক শিশুর ক্ষেত্রে তাড়াতাড়ি এবং কিছু ক্ষেত্রে দেরিতে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তবে, CHD-এর বেশিরভাগই সাধারণ ত্রুটি এবং অনেক ক্ষেত্রে শুধু ওষুধেই নিরাময়যোগ্য।

যেসব শিশু সময়মতো চিকিৎসা পায়, তারা তাদের পূর্ণ সক্ষমতা অনুযায়ী জীবন ধারন করতে পারে। অন্যদিকে, CHD আক্রান্ত প্রায় এক-তৃতীয়াংশ শিশু পূর্ণ ক্ষমতা অর্জন করতে পারে না এবং তাদের একটি সীমাবদ্ধ ও পরিমিত জীবনধারা পালনের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাক্ষেত্রেও তাদের একাধিক পদ্ধতির প্রয়োজন হতে পারে। নীল শিশুরা ডিহাইড্রেশন এবং রক্তস্বল্পতা সহ্য করতে পারে না, তাই এই নীল শিশুরা কান্না করলে তাদের সমস্যা গুরুতর হয়ে যায়, যাকে স্পেল বলা হয়। যখন তারা দ্রুত শ্বাস নেয় ও আরও নীল হয়ে যায় এবং নিস্তেজ হয়ে পড়ে তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এই শিশুদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

CHD আক্রান্ত হলে সময়মতো চিকিৎসা সর্বোত্তম ফলাফল নিয়ে আসে। প্রথম সন্তান যদি CHD-তে আক্রান্ত হলে সেই মা যদি দ্বিতীয়বার গর্ভবতী হন তাহলে অনাগত শিশুদের মধ্যে ২-৫% এর CHD-তে আক্রান্ত ঝুঁকি থাকে। এক্ষেত্রে গর্ভাবস্থায় প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ মতো চলা উচিৎ। ১৬ থেকে ১৯ সপ্তাহের মধ্যে ইকোকার্ডিওগ্রাফি করে গর্ভের শিশুর CHD ধরা পড়লে গর্ভপাতের পরামর্শ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়েরও সুপারিশ করা হয়।

এলপিজির দাম আরও বাড়ল

0

প্রতি কেজি এলপিজির দাম ১১৬ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করেছে। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

ফলে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯১ টাকা থেকে ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করা হয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয় এবং বলা হয়, নতুন নির্ধারিত দাম ৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারির তুলনায় মার্চে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে। প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৮৯৫ থেকে ৯৪০ এবং ৯২০ থেকে বেড়ে ৯৬০ ডলারে উঠেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে মার্চের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯০ টাকা দশমিক ৫৬ পয়সা করা হয়।

এর আগে মাসেও দাম বাড়নো হয়েছিল। ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সেসময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।

চাঁদ দেখা গেছে, রবিবার থেকে রোজা শুরু

0

অনলাইন ডেস্ক :

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রমজান মাস। এদিন থেকে মুসল্লিরা সিয়াম পালন করবেন। সে হিসেবে আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালন করবে ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আবারও আইটেম গানে সামান্থা

0

অনলাইন ডেস্ক :

দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রথমবার আইটেম গানে দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায়। ২০২১ সালের ডিসেম্বরে ‘ও আন্তাভা, ও আন্তাভা’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হয়।

মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে গানটি। প্রশংসিত হয় সামান্থার নাচ। শুধু তাই নয়; বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল এটি।

এবার আরও একটি নতুন আইটেম গানে দেখা যাবে সামান্থাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে তাকে।

‘দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাদের আপন মনে করে না’‘দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাদের আপন মনে করে না’

পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে।

এক যুগের ক্যারিয়ারে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সামান্থা। অভিনেতার নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি তিনি। সামনে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা মিলবে তাকে।

‘রুশ হামলায় ইউক্রেনের ১৫৮ শিশু নিহত’

0

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার হামলায় ১৫৮ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫৪ জন। ইউক্রেনের প্রসিকিটর জেনারেল স্টাফ অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৮ দিনের মতো চলছে দেশ দুইটির যুদ্ধ। এতে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।