Home Blog Page 1328

গৌর দত্তের মাতার মৃত্যুতে শোক

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা মহাশ্মশান পলাশপোল সাতক্ষীরার সভাপতি গৌর দত্তের মাতা ঊষালতা দত্ত বৃহস্পতিবার রাত ৮টা ৫০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর খবর পেয়ে মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ দ্রæত তাদের বাড়িতে ছুটে যান এবং পুস্পামাল্য অপর্নের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা মহাশ্মশান পলাশপোল সাতক্ষীরার নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেন। মহাশ্মশানের উপদেষ্টা ভ‚ধর চন্দ্র সরকার, ডা: নারায়ন প্রশাস স্যানাল, ডা: রনজিত কুমার রায়, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক সুভাষ চৌধুরী, মহাশ্মশানের সহ-সভাপতি সংকর কুমার রায়, সুকৃতি কুমার রায়, সাধারণ সম্পাদক তপন হালদার, যুগ্ম সম্পাদক সমীর কুমার বসু, বলাই দে, সাংগঠনিক সম্পাদক কিরন সরকার, প্রচার সম্পাদক অসীম কুমার দাশ সোনা, প্রচার সম্পাদক মিলন কুমার দত্ত (বাবু),সহ-প্রচার সম্পাদক রবীন্দ্র নাথ ঘোষ, দপ্তর সম্পাদক মনরঞ্জন কর্মকার প্রমুখ।

শার্শায় অসহায় ভ্যান চালককে মটর ভ্যান দিলেন উদ্ভাবক মিজান

0

সংবাদদাতা: নজরুল ইসলাম নামে অসহায় এক ভ্যান চালককে ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান। শুক্রবার (১ এপ্রিল) বিকালে নজরুল ইসলামের হাতে ভ্যানের চাবি হাতে তুলে দেন তিনি।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে গত ১ মার্চ সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার সামনে থেকে নজরুল ইসলামের মোটর চালিত ভ্যান চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র অবলম্বন মটর ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েন অসহায় নজরুল ইসলাম। সংসারে আয় রোজগারের কোন লোক না থাকায় ভ্যান হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভ্যান গাড়িটা রেখে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান গাড়িটা সেই জায়গাতে নাই। কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এসময় আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে পাগলপারা হয়ে কান্নাকাটি করতে লাগেন তিনি।

গত এক মাস আগে সমিতির কিস্তি টাকা দিয়ে মোটর ভ্যানটি ক্রয় করেছিলেন বলে জানান নজরুল ইসলাম।  তার সংসার এই মোটর ভ্যান এর উপর নির্ভরশীল। নজরুল ইসলামের তিনটি মেয়ে সন্তান পুত্র সন্তান নাই। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আ: রাজ্জাকের ছেলে। বিষয়টি দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের নজরে এলে যশোরের নারী উদ্দোক্তা সালমা খাতুন মনিসহ বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে পুরো একমাসের চেষ্টায় ১ এপ্রিল শুক্রবার নজরুল ইসলামকে নতুন একটি ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দেন। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার ৫শত টাকা। এসময় নতুন ভ্যান পেয়ে নজরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন ও সাংবাদিক  হোসেন, নিউজ ১০ এর সাংবাদিক সোহেল রানা, নারী উদ্যোক্তা সালমা খাতুন মনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তালা হাসপাতাল “কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে ৫ম স্থান” অর্জন করায় প্রেসক্লাবের শুভেচ্ছা

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে ৫ম স্থান অর্জন করে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ এর ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ হতে পুরস্কার গ্রহন করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার।

স্বাস্থ্য খাতে এমন অভাবনীয় সাফল্যে অর্জন করায় এবং স্বাস্থ্যখাতে কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে ৫ম স্থান অজর্ন করায় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার সহ সকল ডাক্তার, কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাব সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি        এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ  সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক  বাবলুর রহমান, দপ্তর সম্পাদক  শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আল বাচ্ছু , খান প্রচার সম্পাদক নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল প্রমুখ।

শ্যামনগরে অপদ্রব মিশ্রিত বাগদা চিংড়ী ধ্বংস

0

শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে অপদ্রব মিশ্রিত বাগদা চিংড়ী জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ।

উপজেলা সদরের সোনারমোড় সংলগ্ন পেঙ্গুইন চিংড়ী ফ্যাক্টরীর পাশে ক্রিমসন সি-ফুড নামীয় চিংড়ী ফ্যাক্টরীতে বাগদা চিংড়ীতে অপদ্রব মিশানো হচ্ছে এমন খবর গোপনে নিশ্চিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্যাহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপদ্রব মিশ্রিত ৪৮ কক্সেট বাগদা চিংড়ী জব্দ করে তাহা ধ্বংস করেন। এ ঘটনায় জড়িতদের ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান।

শ্যামনগরে গলায় রশি দিয়ে দুই যুবকের আত্মহত্যা

0

 জিয়াউর রহমান/আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: শ্যামনগরে গলায় রশি দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুরের পরে আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ও সোয়ালিয়া গ্রামের নিজ নিজ শয়ন কক্ষে তারা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত দুই যুবক হলো- বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস হাসানের পুত্র সোহেল(২০) ও সোয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব (২০)।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, দুপুরের পরে ওই দুই যুবক পরিবারের সবার অজান্তে নিজ নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে জানা যায়নি।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আজ শনিবার সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

বেনাপোল সীমান্তে পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

0

সংবাদদাতা: যশোরের বেনাপোলে একটি সচল পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আঃ সাত্তার মোড়ল (৫০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মৃত জাহান আলী মোড়লের ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মোড়লের বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি সচল লোহার তৈরী পিস্তল, ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আশাশুনির মস্তিষ্ক বিকৃত মহিলা নিখোঁজ

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের এক মস্তিষ্ক বিকৃত গৃহবধু গত পাঁচদিন যাবত নিখোঁজ রয়েছে। এব্যাপারে ঐ গৃহবধূর স্বামী মিজানুর রহমান আশাশুনি থানায় সাধারন ডায়রী করেছেন। যার নম্বর- ১২২৮ তাং-৩১/০৩/২২। ডায়রী সূত্রে জানাগেছে, আদালতপুর গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে মিজানুর গাজীর স্ত্রী আকলিমা খাতুন (৪০) অনুমানিক ৮/৯ বছর পূর্ব থেকে মস্তিষ্ক বিকৃত অবস্থায় আছে। সেকারণে তিনি অর্ধ পাগলের ন্যায় বিভিন্ন সময়ে বাড়ী হতে এদিক ওদিক চলে যায়। তারপর সবাই মিলে খোঁজাখুজি করে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়। বহু ডাক্তার কবিরাজ দ্বারা চিকিৎসা করালেও তার মাথার সমস্যা ভালো হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ’২২ রবিবার সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে পূনরায় সে বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। এরপর থেকে এসএম মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও প্রোপাইটার মেহেদী হাসান ও শাহিন খান এর সার্বিক সহযোগিতা নিয়ে আত্মীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। লম্বাকৃতির শ্যামলা বর্ণের ঐ গৃহবধূর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরোনে ছাফা রঙের স্যালোয়ার কামিজ ছিল। কোন ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে তার স্বামী মিজানুর এর মোবাইল নং-০১৭২৫-৩৫৮২৭৬ তে যোগাযোগ করার জন্য অনরোধ জানানো হয়েছে।

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আশাশুনিতে বিএনপির প্রতীকী অনশন

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আশাশুনিতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে। আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি স ম হেদায়েতুল ইসলামের বাড়ীর সামনে আশাশুনি-শ্রীউলা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রতীকী অনশন কর্মসূচি বন্ধ করা হয়। অনশন চলাকালে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সিনিয়র যুগ্ম-আহŸায়ক খায়রুল আহসান, যুগ্ম-আহŸায়ক শেখ আব্দুর রশীদ, আব্দুল আলিম, তুহিন উল্লাহ, বিএনপি নেতা বোরহান উদ্দিন বুলু, মঞ্জুরুল ইসলাম, আছাফুর রহমান মুকুল, আজগর আলী, কৃষক দলের আহŸায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ম-আহŸায়ক মিজানুর রহমান মিনু, যুবদলের আহŸায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম-আহŸায়ক সাদিক আনোয়ার ছট্টু, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নুরে আলম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীনভাবে বাড়ছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালে আনতে হবে। বক্তারা আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়ে অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে।

বুধহাটায় গ্রাম ডাক্তারদের সাথে ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের মতবিনিময়

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম ডাক্তারদের সাথে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বুধহাটা এবিসি কেজি স্কুলে এ মতবিনিময় সভা আয়োজন করা হয় । আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সাতক্ষীরা জেলা সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি আব্দুল বারী খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান, সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী লাভু, জেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এসএম কবির হোসেন, সদর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, গ্রাম ডাক্তার ইশার আলী, বিনয় বিশ্বাস, অচিন্ত্য কুমার, বিমল দত্ত, লেলিন পাড়, কবির হেসেন, শেখ বাদশা, শেখ হুমায়ুন কবির, শফিকুল ইসলাম, শাওন চৌধুরী, তাজ্জাত হোসেন তাঁজ, তরুন কুমার মন্ডল, আব্বাস উদ্দিন, বাবলু, শহিন, আযহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধহাটায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৩১মার্চ) সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু শাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবীব, সাধারণ সম্পাদক এস কে হাসান, আয়োজক কমিটির মধ্যে যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুধহাটা বজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী।