Home Blog Page 1329

৭ম শ্রেনীর ছাত্রী বিউটির উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামের দিনমজুর আবু বক্কর সিদ্দিকের মেয়ে বিউটি(১২) নামের এক ছাত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে, তার অবস্থা খুবই খারাপ। বিউটির এ্যাপেনডিস এবং পেটের ভিতরে টিউমার সহ অনেক সমস্যা দেখা দিয়েছে। ১মাস ১৫দিন পূর্বে অপারেশন করলে ও বর্তমানে তার কিছু খেলে বমি হচ্ছে। দিন দিন কংকাল হয়ে যাচ্ছে। দিনে ২-৩ হাজার টাকার ঔষধ লাগছে। উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা করতে অনেক টাকা প্রয়োজন। বিউটি স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ালেখা করে। চলমান করোনা ভাইরাস মহামারির কারণে অনেকেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই কেউ বেশি টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারছেন না। কিন্ত ৫০০/১০০০ টাকা কারোর কাছে কোনো বিষয় না। সবাই যদি অল্প করে দেই অনেক টাকা হওয়া সম্ভব। আপনাদের একদিনের পকেট খরচ একটা মেয়ের জীবন বাচাতে পারে।  এমতাবস্থায় সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন বিউটির পিতা। বিউটির চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে তার পিতার  বিকাশ নাম্বার ০১৭৫৪৬৬৯৪২৮

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে যমুনা হলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রধান শিক্ষক মো আব্দুল মালেক গাজী, শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক গাজী আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যক্ষ আশেক ই এলাহী, শেখ হারুন উর রশিদ, মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলামসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে লাকী কুপন এবং শেষে প্রীতিভোজে অংশ নেয় উপস্থিত আমন্ত্রিত অতিথি লাইব্রেরির সদস্যরা।

জেলা শিল্পকলা একাডেমিতে লোক সংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লোক সংস্কৃতিক উৎসব ২০২২ এর ৫দিন সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী ও জেলা সাংস্কৃতিক পরিষদেও সাধারণ সম্পাদক হেনরী সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র আয়োজনে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র সভাপতি অধ্যাপক মো. আবুল হোসেন’র সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান।

গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে দর্শক কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন এছাড়াও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এ এম আব্দুল ওয়াহেদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের দপ্তর শেখ হারুন উর রশিদ, গুণীজন সংবর্ধনা-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, এ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ প্রমুখ। গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে ১০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন- মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, অধ্যাপক মুনতাসীর মামুন, মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর, স.ম আলাউদ্দিন এমপিও মরণোত্তর, অধ্যাপক ডা. এস.এম আব্দুল ওহাব, খায়রুল বাসার, মঞ্জুর হাসান মিন্টু মরণোত্তর, সুনীল ব্যানার্জী মরণোত্তর, রওশন আরা খানম মরণোত্তর, নিলুফার ইয়াসমিন মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শেষে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে মুক্তবার্তা’র মোড়ক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানউল্লাহ কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রাবিয়ান’র সদস্য সচিব সাতক্ষীরার হাবীব সালাম।

আশাশুনিতে ভিজিডি কার্ডের চাল ১৪ মাস ধরে আত্মসাৎ

0

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার অসহায় গরীব মহিলা নিলিমা মন্ডলের ভিজিডি কার্ডের চাউল তার অজ্ঞাতে দীর্ঘ ১৪ মাস গোপনে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে জেলা প্রশাসক, ইউএনও ও ওসি আশাশুনি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের কিশোরী মন্ডলের স্ত্রী নিলিমা মন্ডল একজন অসহায় গরীব পরিবারের স্ত্রী। সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের দায়িত্বকালীন সময়ে তার নামে ভিজিডির কার্ড করা হয়। তার নামে যথারীতি চাউল আসে। কিন্তু চেয়ারম্যানের সাথে সুসম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে একই গ্রামের নিতাই দেবনাথের ছেলে সুজন দেবনাথ কার্ডধারীর অজ্ঞাতে প্রতারনা করে তার প্রতিমাসের চাউল উঠিয়ে নিয়ে আত্মসাৎ করতে থাকে। এভাবে ১৪ মাস তার চাউল উঠিয়ে নেয়া হয়। এসময় নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসাবে রুহুল কুদ্দুছ নির্বাচিত হওয়ার পর নতুন মেম্বার মোক্তার আলী সহযোগিতায় নিলিমা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যানের কাছে চাউল আত্মসাতের বিষয়টি উত্থাপন করেন। কিন্তু পূর্বের ন্যায় যথারীতি সুজন দেবনাথ গত ২৯ মার্চ বেলা ১২ টার সময় ইউনিয়ন পরিষদে কার্ডের চাউল উঠাতে গেলে মেম্বার মোক্তার আলী সানা চাউল বন্দ করে দেন এবং কার্ড নিয়ে নেন। ধুরন্ধর সুজন তখন মেম্বারকে গালিগালাজ ও হুমকী প্রদান করে চলে যায়। চাউল বর্তমানে ইউনিয়ন পরিষদে জমা রয়েছে।

অসহায় নিলিমা মন্ডলের অশ্রæঝরা আকুতি দীর্ঘ ১৪ মাসে তার সরকার  প্রদত্ত¡ সহায়তা আত্মসাৎকারী হাতিয়ে নিয়ে অসহায় পরিবারটিকে সরকারের আনুকুল্য হতে বঞ্চিত করেছে। তাদেরকে দারিদ্রতার করাল যাতনায় নিষ্পেষিত করেছে। তাদের প্রাপ্য দীর্ঘ ১৪ মাসের সমুদয় চাউল উদ্ধার পূর্বক তাকে ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা এবং অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহরে জন্য তিনি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে বিষয়টি জানতে শুক্রবার (১ এপ্রিল) এলাকায় গমন করলে, বেরিয়ে আসে সুজনের আরো বহু কেলেঙ্কারীর তথ্য। এলাকার অসংখ্য মানুষ জানান, সুজন নিজেকে অনেক শক্তিশালী হিসাবে এলাকার জাহির করে এসেছে। সে সাবেক চেয়ারম্যানকে পুজি করে দাপটের সাথে চলে এসেছে। এমনকি সর্বজন শ্রদ্ধেয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র নাম ভাঙ্গিয়ে মানুষকে কতকিছু পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায় করে ধোকা দিয়ে এসেছে। তার কর্মকান্ডে বাধার সৃষ্টি করায় নবনির্বাচিত ইউপি সদস্য মোক্তার আলীর বিরুদ্ধে টিসিবি’র কার্ড দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খাড়ার চেষ্টা করা হয়েছে বলে এলাকার অসংখ্য মানুষ এবং টিসিবি’র সহায়তা প্রাপ্ত উকারভোগিরা অভিযোগ করেছেন। টিসিবির কার্ডধারী আনুলিয়া গ্রামের মৃত শামছুর রহমান ঢালীর কন্যা পাখি, আব্দুল্লাহ ঢালীর স্ত্রী আয়শা, মইরদ্দিন ঢালীর স্ত্রী শেফালী, মান্নান সানার স্ত্রী নারগিস, মৃত আঃ করিমের ছেলে ছোট্টু, আবুল কাশেম কারিকরের স্ত্রী হাসিনা, মৃত আমজেদ ঢালীর স্ত্রী হাসিনা, মৃত ইউনুছ কারিকরের ছেলে রফিকুল জানান, তাদের সহ এলাকার যত পরিবারের টিসিবির কার্ড হয়েছে তাদের কারো অতিরিক্ত একটি টাকাও লাগেনি। কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এমন কথাও তারা শোনেনি বা জানেনা। এব্যাপারে তারা অভিযোগকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সুরের সাগরে গানের ডালি নিয়ে ভেসে চলেছে আশাশুনির সুতপা 

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: “যা রে যারে উড়ে যারে পাখি, ফুরাল গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন তোরে মিছে বেঁধে রাখি”। সুরের মুর্ছনায় হাওয়ার তরঙ্গ ওঠে। পাখির গানের রাজ্যে নতুন সুরের ব্যঞ্জনা এনে দেয়। হৃদয়ে বিঁধে যায় সুর বন্ধনার তীঁর। গানের পাখি সুতপা মÐলের এই অনবদ্য পরিবেশনায় হৃদয়ে কাঁপন তোলে। ভেসে যায় দ‚র থেকে দ‚রান্তরে। শ্যামল ছায়াতলে পাখি ডাকা সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের কোদÐা গ্রামে গেলে রোদেলা দুপুরে সুতপার গান যেন প্রকৃতিতে নতুন জীবন এনে দেয়। অজ পাড়া গাঁয়ের এই তরুনী শিল্পী এখন গান দিয়েই মাতিয়ে রেখেছে তার স্কুল, পরিবার ও গ্রামকে। সঙ্গীতজ্ঞ ও শিক্ষক বাবার মেয়ে হিসেবে একদিকে যেমন লেখাপড়া করে শিক্ষিত হতে চায় ঠিক তার পাশাপাশি সঙ্গীত জগতে তার বাল্যকালিন প্রবেশকে আ র্োবেশি করে সুসংহত করে সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়কে জয় করতে চায় সে। আর তাই মাঝে মাঝে কখনো স্কুলের শ্রেণী কক্ষে, স্কুলের মঞ্চে, প্রতিযোগিতার মঞ্চে, বাড়ির উঠানে, গ্রামীন অনুষ্ঠানে নিজেকে জানান দিতে চায় সুতপা মÐল।

সাতক্ষীরা জেলার দুর্যোগ কবলিত আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের আধুনিকতার ছোঁয়া বঞ্চিত কোদÐা গ্রামের দক্ষিণপাড়ার মাদ্রাসা শিক্ষক মৃণাল মÐলের মেয়ে ও কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণীর ছাত্রী মোবাইলে গান শুনে নিজে গুনগুন করে গান করার মাধ্যমে তার গানের জগতে প্রবেশ। আধুনিক প্রযুক্তি বঞ্চিত গ্রাম কোদÐা দক্ষিণ পাড়ায় এখনো কোন টেলিভিশন ডিস লাইন পৌঁছায়নি। সঙ্গীত জগতে অপ‚র্ণ থাকা বাবা মৃণাল মÐলের কাছে হাতে খড়ি সুতপার। এলাকায় সঙ্গীত একাডমেী না থাকলেও সুতপাকে ক্লাসিকাল গানের শিক্ষক আব্দুল মান্নান ও পরে সুখেন্দু সরকারের কাছে গান শেখাচ্ছেন বাবা। বাবার সঙ্গীত জীবনের অপ‚র্ণতাই তার মধ্য দিয়ে প‚রণ করতে চায় জানিয়ে সুতপা বলে,মানদাতা আমলের বাবার ব্যবহৃত হারমোনিয়াম দিয়েই তার গানের চর্চা শুরু ও এখনো সেই হারমনিয়ামই তার একমাত্র সম্বল। এরই মধ্যে তার হৃদয় কাঁপানো সঙ্গীত পরিবেশনে মুগ্ধ হয়ে সুতপার হাতে এসেছে বিভিন্ন প্রকারের পুরষ্কার। গ্রাম থেকে ঢাকা হয়ে শেখ রাসেলের জন্ম দিনে বাংলাদেশ চিন মৈত্রী মিলনায়তনে গণসঙ্গীতে নেতৃত্বে দিয়ে কৃতিত্ব লাভ করেছে সুতপা।

প্রয়াত কণ্ঠ শিল্পী লতা মুঙ্গেশকরের গানই সে বেশি পছন্দ করে। এ ছাড়াও আশা ভোসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, কুমার শানুর গান ছাড়াও রবীন্দ্র সঙ্গীত গাইতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইতিমধ্যে ঢাকায় যেয়ে শিল্পী কুমার শানুর সহযোগতিায় দু’টি গান রেকর্ড করেছে সুতপা। সুবিধাবঞ্চিত, আধুনিকতার ছোঁয়া ছাড়া পরিবেশে সহপাঠী, শিক্ষক, প্রতিবেশি ও স্বজনদের উৎসাহে গানের ডালি ভাসিয়ে নিয়ে চলেছে সুতপা।

কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (নিউ টেন) সুস্মিতা বাইন ও হাসনা হেনা বলেন, সহপাঠি সুতপা মÐলের গান তাদেরকে মুগ্ধ করে। সুতপার গানের জগতের পরিধি সম্মান বাড়াচ্ছে স্কুলের, কোদÐা গ্রামের, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা জেলাসহ সারা দেশের। সুতপার মত সহপাঠিকে পেয়ে তারা যার পর নেই গর্বিত। তাকে আরো বড় র্শিপী হিসেবে দেখতে চায়

তারা। প্রতিবেশী শিক্ষক শিক্ষক শ্মশান বাইন ও বিশ্বনাথ সরকার বলেন, গ্রামের বাইরে যেখানে যাই সেখানেই শুনি সুতপার গানের কথা। সঙ্গীতের মধ্য দিয়ে সুতপা আরো প্রতিষ্ঠিত হোক এটাই তাদের

কামনা। নিজের শিল্পী স্বত্বাকে মেয়ে সুতপার মাধ্যমে তুলে ধরতে চান সুতপার বাবা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মৃণাল মÐল। একইভাবে নিজের কাজের পাশপাশি মেয়েকে লেখাপড়া ও গানে সহযোগিতা করে থাকেন মা সুমনা মÐল। সুতপার বন্ধু, প্রতিবেশী , শিক্ষক ও স্বজনরা বাড়িতে সুতপার গান শুনতে এলে গর্বে মন ভরে যায় মায়ের।

আশাশুনীর কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী সুতপা মÐল বলে, মোবাইল ফোনে গান শুনে তার গান গাওয়া শুরু। বাবা শিল্পী হয়েও বেশিদ‚র এগোতে না পারায় লেখাপড়ায় ভাল রেজাল্ট নিয়ে চাকুরি না করে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে বাবার ইচ্ছা প‚রণ করতে চাই। সে তার সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও স্বজনদের আশীর্বাদ প্রার্থী। লতা মুঙ্গেশকরের গান তার বেশি পছন্দ। পড়াশুনা ও গানের পাশাপাশি মাকে রান্নার কাজে সহযোগিতা করে থাকে।

আশাশুনির কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অশোক মÐল খুলনা বেতারের দীর্ঘদিনের শিল্পী। সুতপার গানের প্রতিভা নজরে আসায় তিনি সার্বিকভাবে তাকে ভাল করে পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশপাশি সঙ্গীত শেখায় সহযোগিতা করেন। সুতপাকে প্রতিষ্ঠিত শিল্পী হতে বর্তমান সরকারের কাছে সব ধরণের সহযোগিতা কামনা করেন তিনি। প্রত্যন্ত অঞ্চল আশাশুনির কোদÐা দক্ষিনপাড়ায় যেখানে এখনো ডিস লাইন (কেবল অপারেটর) পৌঁছাইনি, নেই কোন সঙ্গীত একাডেমী সেখানকার মেয়ে সুতপা সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হয়ে সাতক্ষীরা ও দেশকে বিশ্বের দরবারে আরো পরিচিতি এনে দেবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের।

মনিরামপুরে ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর মনিরামপুরে হরিহরনগর ইউনিয়নের খাটুরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আগামী এক বছর সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের মাঝে সেবা প্রদান বিষয়ক কর্মপরিকল্পনা ও পরিচিতি সভায় দিক নিদর্শননা ম‚লক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মোঃ ফেরদৌস হিমেলের সভাপতিত্বে ও মোঃ আমিনুল ইসলাম বুলবুল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে। অর্থ সম্পাদক হিসাবে আল মামুন হোসেন বিগত এক বছরের সকল আয় ও ব্যায়ের চুড়ান্ত হিসাব সকলের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের দীর্ঘ এক বছরে যেসেকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে প্রদান করেন সেগুলোর স্বচ্ছতার মধ্য দিয়ে পালন করেন বলে সবাইকে জানান।

অনুষ্ঠান পরিচালনা দায়িত্ব পালন করেন মোঃ শরিফুল ইসলাম শরিফ উক্ত আলোচনা সভার সভাপতি মোঃ ফেরদৌস হিমেল সকলের মাঝে সামাজিক ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা,বাল্য বিবাহ, মাদক, ও গ্রামিণ জনপদে মানুষের মাঝে সংগঠনের কার্যপরিধি ও সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের চিকিৎসা সেবা দোর গোড়ায় পৌঁছাতে মাসে স্বাস্থ্য সেবা ক্যাম্পাই ব্যাবস্থা চালু করবেন বলে অঙ্গিরাক ব্যাক্ত করেন।পরিশেষে আগামী এক বছরের জন্য ৬২ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা প্রকাশ করেন ।এসময় উপস্থিত ছিলেন, এম এম শাওন, কুরবান হোসেন, মালেক হোসেন, উজ্জাল হোসেন, শামিম রেজা চঞ্চল, আমিনুল ইসলাম বুলবুল, জুুয়াবের হোসেন, আল মামুন হোসেন, রাকিব হাসান নাইম, রিয়াজুল ইসলাম হৃদয়, ফয়সাল হোসেন, নাইম হোসেন, রাব্বি, কামরুল ইসলাম, আবু হুরায়রা, রাইসুল ইসলাম জীম, আবির, লিওন, কনক, সজল, সাইজুল ইসলাম, জাহিদ হাসান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান ইমন, ইনামুল হোসেন, গোলাম রসুল, মুছা, আরিফুল ইসলাম, তামিম, উজ্জল সহ প্রম‚খ।

কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় সম্মেলন ও পর্যালোচনা সভা

0

খুলনা প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনাম‚লক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন।

তিনি ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিএমডি চানু গোপাল ঘোষ, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহম্মদ মঈনুল ইসলাম, আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানসহ বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখা প্রধান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

যশোরে সিরাজ সিংগা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

রাশেদ আলী, যশোর থেকে: মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে আজ ৩১ মার্চ ২০২২ তারিখ বেলা সাড়ে ১২ টায় যশোর জেলা সদর উপজেলা রামনগর ইউনিয়নের সিরাজ সিংগা আশ্রয়ণ প্রকল্পের ২৫ টি পরিবারের মাঝে দেশরতœ শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ও শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধিদল। এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আপনাদের সাথে আছে, আপনারা মাননীয় নেত্রীর জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থীর পক্ষে থাকবেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, আপনারা শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী হবেন। শিশুদের স্কুলে পাঠাবেন। বাল্য বিবাহ রোধে এগিয়ে আসবেন। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য তাওহীদুর রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির প্রমুখ।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই কিশোর আটক

0

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনায় পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহত করার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার হওয়া দু’জন খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার আদর্শ নুরানীয়া হাফেজিয়া মাদ্রসার শিক্ষার্থী। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলো, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মোঃ রাকিব হোসেনের ছেলে মোঃ শামীমুল হোসেন সিয়াম (১৪) ও গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে সাজ্জাত শেখ (১৩)। তারা দুইজন যোগীপোল আদর্শ নুরানীয়া হাজেজিয়া মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।

খুলনা জিআরপি অফিসার ইনচার্জ মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগ্রামী বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে সাতটার দিকে ট্রেনটি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদ্রাসার সামনে পৌছালে কে বা কারা ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হয়। পাথরের আঘাতে তার ঠোট ও মুখ ফেটে রক্ত বের হয়। সাথে সাথে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থালে পৌছে মাদ্রাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে । এ ব্যাপারে খুলনা জিআরপির পুলিশ সুপার রবিউল হাসান তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, ট্রেন একটি নিরাপদ ভ্রমন ব্যবস্থা। যত্রীদের কাছে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য ম‚লত পাথর নিক্ষেপের ঘটনা ঘটানো হয়। গত কয়েক মাস এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তবে একমাস যাবত এ ধরণের ঘটনা বেশী ঘটছে বলে তিনি জানান। আজকের এ ঘটনায় ওই দু’মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে দেশের রেল আইন অনুযায়ি মামলা হবে বলে তিনি জানান।

গ্রেপ্তার হওয়া সাজ্জাদ শেখ উপস্থিত সাংবাদিকদের জানান, রাস্তার ওপরে কয়েকটি কুকুর মারামারি করছিল। তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল সে। সেখান থেকে একটি পাথর ট্রেনে গিয়ে লাগে। ভয়ে সে সেখান থেকে পালিয়ে মাদ্রাসায় চলে আসে। পরে পুলিশ তাকে আটক করে রেলওয়ে থানায় নিয়ে আসে।