Home Blog Page 1330

দৈনিক সাতনদী সম্পাদক ছিনতাইকারীর হাতে আহত,তালা প্রেসক্লাবে নিন্দা ও প্রতিবাদ

0

প্রেস বিজ্ঞপ্তি:

সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা এলাকায় ছিনতাই কারীর করলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এবং আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার দ্রুত সুস্থতা কামনা এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাব সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আল বাচ্ছু, খান প্রচার সম্পাদক নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল প্রমুখ।

গার্মেন্টস শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

0

বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটি বলছে, রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টসের মতো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদশের কালো অধ্যায়ের শ্রমিক হত্যা, শ্রমিকদের অনিয়ম এবং অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। তার জন্য দায়ী বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। আমরা মালিকদের জিজ্ঞাস করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাই-বোনের জীবন দিতে হলো। তারা তো কাজ করতে এসেছিল। কিন্তু তারা আজকে নাই কেন? আমরা এই কথা জিজ্ঞাস করতে চাই বায়ারদের। তারাই তো রানা প্লাজায় অর্ডার দিয়েছিল। অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরপাদ কি না, তা কেন দেখল না তারা?

বক্তারা আরো বলেন, আমরা জানতে চাই যে, মালিকদের অব্যবস্থাপনায় নিহত ১ হাজার ১৩৮ জন শ্রমিকের বিপরীতে সরকার কোন ব্যবস্থা নিয়েছে? রানা প্লাজার যে মালিক, তাকে কেন শ্রমিক হত্যার দায়ে ফাঁসিতে ঝোলানো হলো না তা আমরা জানতে চাই।

সরকারের কাছে দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস আমাদের দেশে অনেক বড় এক শিল্প। এখানে লাখ লাখ কর্মীরা কাজ করেন। তাদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মীদের সকল বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম প্রমুখ। এছড়া সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

দুর্বল পরীমনি, ওষুধ খেলেই বমি হচ্ছে

0

পাঁচদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই।

বাসায় ফিরে গণমাধ্যমকে পরীমনি বলেন, পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বিকালে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।

পরীমনি আরও বলেন, আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডিও কম ছিল। তাছাড়া আগে থেকে আমার লো প্রেশার। বাসায় ফিরেছি কিন্তু শরীর এখনো কিছুটা দুর্বল। পা এক জায়গায় ফেললে মনে হচ্ছে আরেক জায়গায় পড়ছে।ডাক্তার বলেছেন ঠিকঠাক মতো ওষুধ খেতে। কিন্তু ওষুধ খেলেই আমার বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল। সবাই আমার জন্য দোয়া করবেন।

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমনি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এ সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমনি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তিনি।

রোজায় ক্লাস খোলা রাখার ব্যাপারে যা বললেন শিক্ষামন্ত্রী

0

করোনার কারণে দুই বছর বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠান এখন চালু রাখা খুবই দরকার বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির কারণে, মাধ্যমিকে ক্লাস কিছুদিন কম নেয়া হতে পারে বলে জানান তিনি।

শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই চাইছে রমজানে একটু গরম, বন্ধ রেখে দেন। আসলে তো এখন ক্লাস করা খুবই দরকার। দুই বছর শ্রেণিকক্ষে ক্লাস হয়নি। এখন শ্রেণিকক্ষে ক্লাস করতে না পারলে তাদের জন্য সিলেবাস শেষ করা কষ্টকর হয়ে যাবে।

রোজায় শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে সরকারের সিদ্ধান্তের পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ এই সিদ্ধান্তের সমালোচনা করছে। তারা করোনার আগে কয়েক বছরের ধারাবাহিকতায় রোজায় স্কুল-কলেজ বন্ধ চাইছে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর মাস্ক পরা ছাড়া বিধিনিষেধ তুলে দেওয়া হলে সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হয়। এই কারণে রাজধানীতে যানজটের তীব্রতা ফিরে এসেছে। তাই রোজায় যানজটসহ গরমের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছিলেন অভিভাবকরা।

তবে সরকার রোজায় প্রাথমিকে ক্লাস ২০ রোজা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও প্রাথমিকের মতোই ২০ রোজা পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

কিয়েভের আশপাশে ‘প্রচণ্ড’ যুদ্ধ হচ্ছে, জানালেন মেয়র

0

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরটির উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে।

এ ব্যাপারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভে এসে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখন কিয়েভে ফিরে আসার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ; দয়া করে আরও কিছু সময় নিন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ জানান, ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে।

প্রেসিডেন্টের উপদেষ্টার এমন দাবির পরই কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দিকে না আসতে অনুরোধ করলেন ও প্রচণ্ড যুদ্ধের কথা জানালেন।

এর আগে কিয়েভের প্রাদেশিক গভর্নর স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছিলেন, রাশিয়ার সেনাদের রাজধানীর আশপাশের কিছু স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দেন, অন্য স্থানগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

মনিরামপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0

মনিরামপুর (যশোর) প্রতিবেদক: যশোরের মনিরামপুরে আশা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার বিজয়রামপুর গ্রামের বাড়ির একতলা ছাদের একটি কক্ষ থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। মোবাইল টিপতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে সে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বলে জানান স্বজনরা।

আশা বিজয়রামপুর গ্রামের আমিনুর বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় লেখাপড়া রেখে মোবাইল টিপছিল আশা। সামনে পরীক্ষা হওয়ায় মা ফিরোজা বেগম মোবাইল কেড়ে নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এতে মায়ের উপর অভিমান করে মেয়েটি। এরপর রাতে অন্যরা ঘুমিয়ে পড়লে বাড়ির ছাদের একটি কক্ষে গিয়ে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আশা।

থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সকালে হাঁটতে বের হন ফিরোজা বেগম। সেখান থেকে বাড়ি ফিরে মেয়েকে নিজের ঘরে খুঁজে পাননি তিনি। পরে বাড়ির ছাদে গিয়ে একটি কক্ষে মেয়েকে ঝুলতে দেখেন তিনি।

এসআই আব্দুর রাজ্জাক বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সবকিছু পর্যবেক্ষণ করে দেখেছি মেয়েটি আত্মহত্যা করেছে। পরে স্বজনদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

0

মেহেদী হাসান, খুলনা প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এম এম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ হোসেন (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলার এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। ‘নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো আসামি শনাক্ত করা যায়নি তবে মাঠে পুলিশ কাজ করছে।’

মনিরামপুরে নিখোঁজের ৩ দিন পর কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

0

রাশেদ আলী, যশোর থেকে: যশোর মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের নিমতলা নামক ডোবার পাড়ে মাটিতে পুতে রাখা লাশটি উদ্ধার করে যশোর পি বি আই পুলিশ। ঘটনা স‚ত্রে জানা যায়  মনিরামপুর উপজেলার ১০নং মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের ইকরামুল হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের বস্তা বন্দি লাশ মাটি খুড়ে উদ্ধার করেছে পি বি আই পুলিশ। মালায়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে ছেলে ইকরামুল হোসেন।

উল্লেখ্য গত সোমবার সন্ধার পর থেকে সে নিখোঁজ ছিল। নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে একই গ্রামের আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করে পিবিআই পুলিশ। তাদের স্বীকারোক্তি ও দেখানো পথে অনুসন্ধানে গিয়ে মদনপুর গ্রামে নিমতলা নামক মাঠের ডোবার পাড়ে বৃহস্পতিবার দুপুরে মাটি খুড়ে লাশটি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা পি বি আই পুলিশের একটি টিম। তবে কি কারনে হত্যার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি ।

তালায় পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধর লাশ উদ্ধার

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটী গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬৫) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালের দিকে কৃষ্ণকাটী গ্রামের সরদারপাড়া এলাকার একটি পুকুর থেকে পরিচয়হীন এই বৃদ্ধর লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু।

এলাকাবাসী জানান,এই অজ্ঞাত বৃদ্ধ বেশ কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতো। তাকে কেউ চিনতো না। সে কারও সাথে কথাও বলতো না। বৃদ্ধ লোকটি হয়ত পুকুর গোসল করতে নেমেছিল সেখানে স্ট্রোক বা মৃর্গী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীর মর্গে প্রেরণ করা হয়েছে।

কলারোয়ায় ইটভাটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

0

২০ লক্ষ টাকার সুদ ৭০লক্ষ নিয়েও ক্ষ্যান্ত হয়নি সাবেক চেয়ারম্যান আসলামুল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক চেয়ারম্যান আসলামুল কর্তৃক ইটাভাটা মালিককে তাড়িয়ে ২ কোটি টাকার মালামালসহ ইটভাটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতাালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার পুটুনি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পারুল আক্তার। লিখিত অভিযোগে পারুল আক্তার বলেন, আমার স্বামী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলা চিতলা বটতলা এলাকায় পারুল ব্রিকস নামে ইটভাটা পরিচালনা করে আসছিলেন। দাম্পত্য জীবনে আমার ৪ বছর একটি কন্যা সন্তান রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হওয়ায় চড়াসুদে কিছু মানুষের কাছ থেকে টাকা গ্রহন করেন। আবার পরিশোধও করেন। গত ৪ বছর পূর্বে শাকদহা এলাকার মৃত. আতর আলী খানের পুত্র কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলামুল ইসলাম আমার স্বামীর কাছে গিয়ে বলে টাকা যা লাগে আমি দেবো। আপনি প্রতি লাখে আমাকে ৩০ হাজার টাকা সুদ দিবেন। প্রথমে আমার স্বামী রাজি না হলেও বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হওয়ায় উপায়ন্ত না পেয়ে একপর্যায়ে তার কাছ থেকে ১৯লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে। গত ৪ বছর ধরে বিভিন্ন সময়ে ইট এবং নগদ টাকাসহ প্রায় ৬০লক্ষ টাকা আসলামুলকে দিয়েছে আমার স্বামী আলমগীর। তারপরও আসলামুলের সুদের টাকা পরিশোধ হয়নি। এরপরও গত বছর আসলামুলের চাপাপাতিতে নিজের বাড়ি বিক্রয় করে ১২লক্ষ টাকা আসলামুলের হাতে তুলে দিতে বাধ্য হন স্বামী। কিন্তু ওই পর সম্পদলোভী আসলামুল এতেও ক্ষ্যান্ত না হয়েও কৌশলে আমার স্বামীর ইটভাটাটি দখলের চক্রান্ত শুরু করে। ১৯লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা দেওয়া হলেও আসলামুলের টাকা পরিশোধ হচ্ছে না। একপর্যায়ে জমির মালিকদের সাথে যোগসাজস করে আসলামুল তার সুদের টাকার সুযোগ নিয়ে ভাটা দখল নিয়ে আমাকে তাড়াতে উঠে পড়ে লেগেছে। ৩০ মার্চ আসলামুল ভাটা দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া লোকজন নিয়ে ভাটায় প্রবেশ করে। ভাটার ম্যানেজারসহ কর্মচারীদের সেখানে প্রবেশ করতে দেয়নি এবং আমার স্বামী সেখানে গেলে মারপিটসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে আসলামুল। তিনি আরো বলেন গত কয়েক বছরে সুদের টাকা পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে আমার স্বামী। বর্তমানে কোটি কোটি টাকা ঋণের বোঝা স্বামীর মাথায়। ইতোমধ্যে নিজের বাড়িও বিক্রয় করে দিয়ে গৃহহারা। আমার স্বামীর একমাত্র সম্বল ইটভাটা। সেটিও দখল করতে মরিয়া ওই আসলামুল। ইতোমধ্যে আসলামুলের ইন্ধনে কতিপয় ব্যক্তি আমাদের ইটভাটায় প্রবেশ করে আমার স্বামীকে মারপিটও করে। ওই ইটভাটাটিই আমাদের একমাত্র সম্বল। সেটি দখল করে নিলে আমাদের শিশু কন্যাসহ স্ব পরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। বহু মানুষ স্বামীর কাছে টাকা পাবে। ভাটা চালাতে না পারলে টাকা পরিশোধ করতে পারবে না। পথে ভিখারী হয়ে ঘুরতে হবে। আসলামুলের ষড়যন্ত্রের হাত থেকে একমাত্র সম্বল ইটভাটা রক্ষা পূর্বক আমার স্বামী যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে ঋণের টাকা পরিশোধ করতে পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।