Home Blog Page 1331

স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ এর ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ হতে পুরস্কার গ্রহন করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার জানান, ২০২০ সালে দশ ক্যাটাগরিতে ৪৭ প্রতিষ্ঠানকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এই ক্যাটাগড়ির মধ্য কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ এর ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছি। এটি আমার দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ তালা বাসীর ঐকান্তিক চেষ্টার ফসল।

তালায় জামায়াতের আমির ও সেক্রেটারী সহ গ্রেফতার ৬

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা উথালী গ্রাম থেকে জিহাদী বই সহ জামায়াতের ৬ নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার ইসলাম কাটি ইউনিয়ন এর উথালী গ্রামের জনৈক আমজাদ আলীর বাড়ি থেকে নাশকতার পরিকল্পনা কালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন, তালা উপজেলা জামায়াতের আমির ও কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর পুত্র  মফিজুল ইসলাম(৫৫),উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াকাটি গ্রামের-মোঃ মহিউদ্দিন মোড়লের পুত্র অধ্যাপক মোঃ ইদ্রিস আলী(৫০),সুজনসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র শেখ নুরুল ইসলাম(৭০), বারাত গ্রামের-মোঃ আফাজ উদ্দনি শেখের পুত্র মোঃ মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের পুত্র মোঃ আজাহারুল ইসলাম (৬৫), উথালী গ্রামের  আমজাদ সরদারের স্ত্রী রোকন মোছাঃ রেবেকা বেগম (৫৪)। এ সময় তাদের কাছ থেকে একটি জিহাদী বই,একটি জামায়াত ইসলামী গঠনতন্ত্র, মাওঃ মতিউর রহমান নিজামীর লেখা বই ১ টি, গোলাম আজমের লেখা বই ১ টি ,এম হোসেন এর লেখা বই ১টি, জামায়াতের চাঁদা আদায় রশিদ সহ ১০/১২ টি জঙ্গিবাদ ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার কৃত আসামিদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রুজু হয়েছে। এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 জমে উঠেছে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের

0

 দ্বি-বার্ষিক নির্বাচন, ভোট গ্রহণ ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে শেষ মূহুর্তের সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ, মিনি বাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। আগামী ০২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনে পরাজয় ভেবে নির্বাচন বন্ধ করতে একটি গ্রæপ থেকে সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বাদী হয়ে অনিয়ম-দূর্নীতি, ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ২৪/০৩/২০২২ তারিখে খুলনা শ্রম আদালতে মামলা করে। মামলা নং- শ্রম ১৬/২০২২। খুলনা শ্রম আদালত লিখিত অভিযোগ পর্যালোচনা করে বিবাদী সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানকে ২৯/০৩/২০২২ তারিখে  কারণ দর্শাইবার নোটিশ করে। গত ২৯/০৩/২০২২ তারিখে খুলনা শ্রম আদালত আনিত অভিযোগ পর্যালোচনা করে অভিযোগের কোন সত্যতা না পেয়ে উক্ত মামলা খারিজ করে দেয়। যে কারণে নির্বাচনের আর কোন বাঁধা না থাকায় শুরু হয় ব্যাপকভাবে প্রচার প্রচারণা। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরা বাস টার্মিনালসহ আস পাশের জনপদ। ভোটারদের বহুমুখী আবদার। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা  প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রæতি। বৃহস্পতিবার (৩১ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নির্বাচনী এলাকার আস পাশের এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। আগামী ০২ এপ্রিল শনিবার সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সকাল ৮টা হতে বিরতিহীনভাবে  ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত ২১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাইদ হোসেন। মূলত দু’টি প্যানেলে ২১টি পদে লড়ছেন ৬৮ জন প্রার্থী। এছাড়াও কয়েকজন স্বতন্ত্র পদে লড়ছেন। সভাপতি পদে লড়ছেন ৪ জন-মো. আরশাদ আলী খোকার প্রতিক- হরিণ, মীর মনিরুজ্জামান প্রতিক- চেয়ার, আবু তালেব প্রতিক- আনারস ও নজরুল ইসলাম প্রতিক- বাস। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩ জন প্রার্থী- মো. জাহিদুর রহমান প্রতিক- ছাতা, মো. মামুনার রশিদ প্রতিক টেলিভিশন ও মো. জাকির হোসেন টিটু প্রতিক-শাপলা। ভোটার সাইফুল ইসলাম বলেন, যোগ্য সৎ প্রার্থীকেই আমরা ভোট দেবো। তাকেই আমরা নির্বাচিত করবো যে সুখে দুঃখে শ্রমিকদের পাশে থাকবেন।

 দেবেহাটা রিপোর্টাস ক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টাসর: দেবেহাটা রিপোর্টাস ক্লাবে স্বাধীনতার সুর্বন জয়ন্তীতে আলোচনা সভা অনুষ্ঠতি হয়ছে।ে উপজলোয় র্কমরত বভিন্নি প্রন্টি, ইলকেট্রনকি ও অনলাইন সাংবাদকিদরে উপস্থতিতিে বুধবার ৩০ র্মাচ সকাল সাড়ে ১১ টার দকিে উপজলো সদরে অবস্থতি দবেহাটা রপিোর্টাস ক্লাব র্কায্যালয়ে উক্ত আলোচনা সভায় সভাপতত্বি করনে দবেহাটা রপিোর্টাস ক্লাবরে সভাপতি ডাঃ অহদিুজ্জামান। দবেহাটা রপিোর্টাস ক্লাবরে সাধারন সম্পাদক রফকিুল ইসলামরে সঞ্চালনায় অনুষ্ঠতি আলোচনায় উপস্থতি ছলিনে ও বক্তব্য রাখনে সনিয়ির সাংবাদকি আর.ক.েবাপ্পা, সাংবাদকি ও সহকারী অধ্যাপক ইয়াছনি আলী, সাংবাদকি ওমর ফারুক মুকুল, দবেহাটা রপিোর্টাস ক্লাবরে সনিয়ির সহ-সভাপতি আকতার হোসনে ডাবলু, সহ-সভাপতি মহেদেী হাসান কাজল, সাংগঠনকি সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবরি হোসনে লয়িন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহত্যি ও প্রচার সম্পাদক তারকে মনোয়ার, র্কায্যনর্বিাহী সদস্য জ.িএম আব্বাসউদ্দীন,আশরাফুল আলম সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতরি জনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামে নহিত সকল শহীদদরে আত্মার মাগফরোত কামনা ও দশেরে জন্য তাদরে অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করে বলনে, যে সকল বীর আজকরে এই স্বাধীন র্সাবভৌম একটি লাল সবুজরে পতাকার জন্য জীবন দয়িে গছেনে এবং যারা আজও বচেে আছনে তাদরে ঋন কোনদনিও শোধ করা যাবনো। বঙ্গবন্ধু যে স্বপ্ন নয়িে নজিরে জীবন বাজি রখেে দশে স্বাধীনরে জন্য সকল বাঙালীকে একত্রতি করছেলিনে তার সইে স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদশে গঠনে সকলকে কাজ করে যতেে হব।ে

মনিরামপুরে শেকড়ের সন্ধান’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0

আরিফুল ইসলাম, মনিরামপুর থেকে: যশোর জেলার মনিরামপুর উপজেলার নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালেয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে আর্তমানবতার কল্যানে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২০২২।

বৃহস্পতিবার (৩১শে মার্চ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক কাজী মাহমুদুল হাসান। ম‚খ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক,অধ্যাপক,ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অব টেকনোলজি ড.সন্দীপক মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.চিত্তরঞ্জন হালদার(বাংলা অবঃ),কবি গবেষক ড.শাহনাজ পারভীন,ড.সবুজ শামীম আহসান,বজলুর রহমান খান,বাবুর আলী গোলদার,মোতাহার হোসাইন,হুসাইন নজরুল হক,হুমায়ন কবির,ইউপি সদস্য ইকরামুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সহ অধ্যাপক আব্দুল আলীম। উক্ত অনুষ্ঠানে অতিথি বরণ,শেখ মিজানুর রহমান মায়ার সম্পাদনায় রচিত “শেকড়ের সন্ধানে” পত্রিকার মোড়ক উন্মোচন,গুনি ব্যাক্তিদের সংবর্ধনা,সাহিত্যের উপর বিভিন্ন বিষয়ে নির্বাচিতদের মাঝে পুরষ্কার,আবৃত্তি,সনদ বিতারণ,মুক্ত আলোচনা করা হয় এ সময় শ্যামকুড় ইউনিয়ন এর সুনামধন্য কবি কাব্য ভারতী পুরষ্কার প্রাপ্ত সাজ্জাদ হোসেনের বই বিনিসুতোর মালার মোড়ক উন্মোচন হয়।

জেলা নেতৃবৃন্দকে তালা উপজেলা কৃষকলীগের ফুলেল শুভেচ্ছা প্রদান

0

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা ধান চাল চাঁদনীতে তালা উপজেলা কৃষকলীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সাধু সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তালা উপজেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ  বৃন্দ উপস্থিত ছিলেন।

মনিরামপুরে ইমারত শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

0

রাশেদ আলী, যশোর থেকে: মনিরামপুর থানা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মনিরামপুর নুরজাহান কমিউনিটি সেন্টারে শ্রমিকদের মাঝে বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মনিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , স্পন্সার হিসাবে উপস্তিত ছিলেন সোনালি কর্পোরেশন স্বত্তাধিকারী মোঃ ফিরোজ হোসেন, এ. বি সি কনকসেকশন কেমিক্যাল লিঃ এর এম.ডি বিল্লাল হুসাইন। মিম ব্রিকস মিম এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ হাফিজুর রহমান, অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আমাদের মনিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়ন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সবসময় শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে, এই সংগঠন শ্রমিকদের বিপদে আপদে পাশে থাকবে বলে বক্তারা আশ্বাস প্রকাশ করেন। পরিচিতি সভা শেষে সোনালী কর্পোরেশন এর সৌজন্যে শ্রমিকদের মাঝে লাকী কুপনের আয়োজন করা হয়। লাকী কুপনে ৩৪ টি পুরস্কারের ব্যাবস্থা করা হয়। কুপন শেষে মনিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুপুরের খাবার বিতরন করেন সকল শ্রমিকদের মাঝে।

খুলনায় কাগজের প্যাকেট তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

খুলনা প্রতিবেদক: খুলনায় সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা’র উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ও সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের জন্য কাগজের প্যাকেট তৈরি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে মহানগরীর গল্লামারী ঋষি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরার সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ সাবির খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র- আলী আকবর টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রিন্স, স্বপ্নপুরী স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাইফুল ইসলাম, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সদস্য মোঃ সবুজুল ইসলাম, সালমা জাহান মনি, জেসমিন আক্তার জুই, সাহিদা জেসমিন, সাবিনা ইয়াসমিন, সংযুক্তা রায় প্রম‚খ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, সমাজের এ সকল সুবিধা বঞ্চিত মানুষকে এগিয়ে নিতে সকল রকমের সহযোগিতা প্রদানের কথা ব্যক্ত করেন।

ইনসাফ সীডস্ লি. এর আয়োজনে বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

0

নিজস্ব প্রতিনিধি: ইনসাফ সীডস্ লিমিটেড’র আয়োজনে সাতক্ষীরায় আদর্শ বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ইন্ডিয়ান মাসালা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সোনালী বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সীডস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. মাতিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সীডস্ লি. এর মার্কেটিং ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান। মতবিনিময় সভায় গুণগত ও মানসম্মত বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে ইনসাফ সীডস্ লি. বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন মৌসুম উপযোগী ও প্রতিক‚ল আবহাওয়ায় চাষ উপযোগী হাইব্রিড জাঁতের সবজি বীজ উৎপাদন ও আমদানী করে কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে কৃষক অধিক ফলনের মাধ্যমে লাভবান হবে। ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় হাইব্রিড ঢেঁড়স ‘মধুমতি’, হাইব্রিড লাউ ‘বৈরাগী’, হাইব্রিড সষা ‘মতিমিয়া’, হাইব্রিড মিস্টি কুমড়া ‘রাজাবাবু’, বরবটি ‘বেনী’সহ বিভিন্ন বীজ ব্যবহারে কৃষকরা লাভবান হয়েছেন। এসময় জেলার বিভিন্ন অঞ্চলের ৩৫ জন বীজ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইনসাফ সীডস্ এর সাতক্ষীরা জেলার মার্কেটিং অফিসার হরিচাঁদ মন্ডল।

ক্যাপশন: সাতক্ষীরায় বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইনসাফ সীডস্ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. মাতিনুর রহমান।

মাইগ্রেনের নিস্তার খাদ্যাভ্যাসে

0

মাইগ্রেন- একটু একটু করে শুরু হয়, শুরুতেই ছড়িয়ে পরে আতঙ্ক। কতক্ষণ স্থায়ী হবে এই বিকট মাথা ব্যথা, কতক্ষণ থমকে থাকবে জীবনের স্বাভাবিক গতি! আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই রোগে আক্রান্ত। মাথা ব্যথার সঙ্গে থাকে বমি বমি ভাব এবং অসহ্য যন্ত্রণা শুরু হয় আলো ও বিকট শব্দের সমন্বয়ে। কারো কারো ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই ব্যথা।

কারো কারো ক্ষেত্রে আবার বিশেষ কোনো খাবার, সিগারেট অথবা গাড়ির ধোঁয়া, উগ্র গন্ধ, ঘুমের ঘাটতি, অতিরিক্ত গরম অথবা ঠাণ্ডা এমনকি আবহাওয়ার পরিবর্তনেও এই মাইগ্রেন তীব্র আকার ধারণ করে।

মাইগ্রেনের প্রতিটি রোগী ভিন্ন ভিন্ন কারণের সমন্বয়ে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং এই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার বয়সের সীমারেখা ১০-৫০ বছর পর্যন্ত হতে পারে।

মাইগ্রেনের সমস্যা হলে কী করবেন?

মাইগ্রেনের সমস্যা অত্যাধিক বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মাইগ্রেনের কারণ যাই হোক না কেন, তার সঙ্গে রয়েছে খাবারের জটিল সমীকরণ। মাইগ্রেনের ব্যথা চলাকালীন সময়ে সাধারণত দুধ বা দুধ জাতীয় খাবার, অতিরিক্ত মিষ্টি খাবার, চকলেট, সফট ড্রিংকস, সাইট্রাস জাতীয় টক ফল, গমের তৈরি খাবার (রুটি, নুডলস, পাস্তা) এড়িয়ে চলাই ভালো। অবশ্যই ট্যানিন এবং ক্যাফেইন যা আছে চা এবং কফিতে- তা সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট যে সব খাবারে আছে তা এড়িয়ে চলা বাঞ্ছনীয়।এ ছাড়া খাবারে অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ, রসুন ও মাইগ্রেন ট্রিগার করার একটি কারণ।

তবে এসব খাদ্য উপাদান যে, সব রোগীর জন্য ক্ষতিকারক তা নয়। রোগীর নিজেকেই চিহ্নিত করতে হবে এসব খাবারের মধ্যে কোন খাবারটি তার মাইগ্রেনের ব্যথা তৈরি হওয়া বা ব্যথার লক্ষণ বেড়ে যাওয়ার কারণ। মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে মাইগ্রেন চলাকালীন সময়ে নিরাপদ খাদ্য হতে পারে ব্রাউন রাইস, রঙিন শাকসবজি, হালকা মশলা ও হালকা লবণের খাবার, মধুযুক্ত খাবার, গ্রিন টি ইত্যাদি।

যারা খুব জটিল মাইগ্রেন রোগে আক্রান্ত তারা সন্দেহের তালিকায় থাকা খাবার পুরো দুই সপ্তাহের জন্য বন্ধ করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাদের নিষিদ্ধ খাবারের তালিকা। শুধুমাত্র খাদ্য নয়, খাদ্য গ্রহণের সময়ও অত্যন্ত জরুরি বিষয়। যাদের মাইগ্রেন রয়েছে, তাদের কোনোভাবেই নিয়ম বাদ দেওয়া যাবে না। ব্রেকফাস্টসহ দৈনিক ৪ থেকে ৫ ভাগে সারাদিনের খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে। লম্বা সময় না খেয়ে থাকা অথবা একই সময়ে অতিরিক্ত পরিমাণে খাওয়া মাইগ্রেন রোগীদের জন্য ক্ষতিকর।

নিষিদ্ধ খাবারগুলো যে কখনোই খাওয়া যাবে না ব্যাপারটা তা নয়। মাইগ্রেন চিকিৎসা চলাকালীন সময়ে সপ্তাহে একবার অল্প পরিমাণে একটি একটি করে নিষিদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা যেতে পারে। তাতে করে ধীরে ধীরে সেই নির্দিষ্ট খাদ্যের প্রতি শরীরের সহনশীলতা বাড়তে থাকবে।এছাড়াও আদার রস, ক্যালসিয়াম সমৃদ্ধ সবুজ শাকসবজি মাইগ্রেনের নিরাময়ে সহায়তা করে। পাশাপাশি অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিটামিন ‘ডি’ এর ঘাটতি আছে কি না।অনেকের ক্ষেত্রে মেনোপজের সময় এস্ট্রোজেন হরমোন ভারসাম্যের অভাবেও মাইগ্রেন অ্যাটাক হতে পারে।বয়সের এই সময়ে লো ফ্যাট, হাই ফাইবার যুক্ত খাবার হরমোন ব্যালেন্স করতে যথেষ্ট সহকারী।

মাইগ্রেন সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়-

দৈনিক পানি ও পানি জাতীয় খাবারের পরিমাণ। মাইগ্রেনের রোগী যে বয়সের হোক না কেন, কোনো বিশেষ রোগের কারণে যদি তরল খাদ্যের নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই ওজন ও উচ্চতা অনুযায়ী ২-৩ লিটার তরল এবং তরলজাতীয় খাদ্য দৈনিক খাদ্য তালিকায় থাকা একান্ত বাঞ্ছনীয়।
খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনের মাধ্যমে অনেকেই কিছুটা স্বস্তি লাভ করতে পারে এই অসহ্য যন্ত্রনাদায়ক ব্যাধি থেকে।

সর্বোপরি, একজন অভিজ্ঞ পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে মাইগ্রেনের ধরন এবং খাদ্যাভ্যাসের ইতিহাস অনুযায়ী একটি সঠিক খাদ্য পরিকল্পনা করাই হবে সবচেয়ে ফলপ্রসূ।

চৌধুরী তাসনীম হাসীন: প্রিন্সিপাল ডায়েটিশিয়ান, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা।
ইমেইল- tasneemhasin@gmail.com