Home Blog Page 1332

মাইগ্রেনের নিস্তার খাদ্যাভ্যাসে

0

মাইগ্রেন- একটু একটু করে শুরু হয়, শুরুতেই ছড়িয়ে পরে আতঙ্ক। কতক্ষণ স্থায়ী হবে এই বিকট মাথা ব্যথা, কতক্ষণ থমকে থাকবে জীবনের স্বাভাবিক গতি! আমাদের মাঝে অনেকেই আছেন যারা এই রোগে আক্রান্ত। মাথা ব্যথার সঙ্গে থাকে বমি বমি ভাব এবং অসহ্য যন্ত্রণা শুরু হয় আলো ও বিকট শব্দের সমন্বয়ে। কারো কারো ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই ব্যথা।

কারো কারো ক্ষেত্রে আবার বিশেষ কোনো খাবার, সিগারেট অথবা গাড়ির ধোঁয়া, উগ্র গন্ধ, ঘুমের ঘাটতি, অতিরিক্ত গরম অথবা ঠাণ্ডা এমনকি আবহাওয়ার পরিবর্তনেও এই মাইগ্রেন তীব্র আকার ধারণ করে।

মাইগ্রেনের প্রতিটি রোগী ভিন্ন ভিন্ন কারণের সমন্বয়ে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং এই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার বয়সের সীমারেখা ১০-৫০ বছর পর্যন্ত হতে পারে।

মাইগ্রেনের সমস্যা হলে কী করবেন?

মাইগ্রেনের সমস্যা অত্যাধিক বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মাইগ্রেনের কারণ যাই হোক না কেন, তার সঙ্গে রয়েছে খাবারের জটিল সমীকরণ। মাইগ্রেনের ব্যথা চলাকালীন সময়ে সাধারণত দুধ বা দুধ জাতীয় খাবার, অতিরিক্ত মিষ্টি খাবার, চকলেট, সফট ড্রিংকস, সাইট্রাস জাতীয় টক ফল, গমের তৈরি খাবার (রুটি, নুডলস, পাস্তা) এড়িয়ে চলাই ভালো। অবশ্যই ট্যানিন এবং ক্যাফেইন যা আছে চা এবং কফিতে- তা সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট যে সব খাবারে আছে তা এড়িয়ে চলা বাঞ্ছনীয়।এ ছাড়া খাবারে অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজ, রসুন ও মাইগ্রেন ট্রিগার করার একটি কারণ।

তবে এসব খাদ্য উপাদান যে, সব রোগীর জন্য ক্ষতিকারক তা নয়। রোগীর নিজেকেই চিহ্নিত করতে হবে এসব খাবারের মধ্যে কোন খাবারটি তার মাইগ্রেনের ব্যথা তৈরি হওয়া বা ব্যথার লক্ষণ বেড়ে যাওয়ার কারণ। মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে মাইগ্রেন চলাকালীন সময়ে নিরাপদ খাদ্য হতে পারে ব্রাউন রাইস, রঙিন শাকসবজি, হালকা মশলা ও হালকা লবণের খাবার, মধুযুক্ত খাবার, গ্রিন টি ইত্যাদি।

যারা খুব জটিল মাইগ্রেন রোগে আক্রান্ত তারা সন্দেহের তালিকায় থাকা খাবার পুরো দুই সপ্তাহের জন্য বন্ধ করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাদের নিষিদ্ধ খাবারের তালিকা। শুধুমাত্র খাদ্য নয়, খাদ্য গ্রহণের সময়ও অত্যন্ত জরুরি বিষয়। যাদের মাইগ্রেন রয়েছে, তাদের কোনোভাবেই নিয়ম বাদ দেওয়া যাবে না। ব্রেকফাস্টসহ দৈনিক ৪ থেকে ৫ ভাগে সারাদিনের খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে। লম্বা সময় না খেয়ে থাকা অথবা একই সময়ে অতিরিক্ত পরিমাণে খাওয়া মাইগ্রেন রোগীদের জন্য ক্ষতিকর।

নিষিদ্ধ খাবারগুলো যে কখনোই খাওয়া যাবে না ব্যাপারটা তা নয়। মাইগ্রেন চিকিৎসা চলাকালীন সময়ে সপ্তাহে একবার অল্প পরিমাণে একটি একটি করে নিষিদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা যেতে পারে। তাতে করে ধীরে ধীরে সেই নির্দিষ্ট খাদ্যের প্রতি শরীরের সহনশীলতা বাড়তে থাকবে।এছাড়াও আদার রস, ক্যালসিয়াম সমৃদ্ধ সবুজ শাকসবজি মাইগ্রেনের নিরাময়ে সহায়তা করে। পাশাপাশি অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিটামিন ‘ডি’ এর ঘাটতি আছে কি না।অনেকের ক্ষেত্রে মেনোপজের সময় এস্ট্রোজেন হরমোন ভারসাম্যের অভাবেও মাইগ্রেন অ্যাটাক হতে পারে।বয়সের এই সময়ে লো ফ্যাট, হাই ফাইবার যুক্ত খাবার হরমোন ব্যালেন্স করতে যথেষ্ট সহকারী।

মাইগ্রেন সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়-

দৈনিক পানি ও পানি জাতীয় খাবারের পরিমাণ। মাইগ্রেনের রোগী যে বয়সের হোক না কেন, কোনো বিশেষ রোগের কারণে যদি তরল খাদ্যের নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই ওজন ও উচ্চতা অনুযায়ী ২-৩ লিটার তরল এবং তরলজাতীয় খাদ্য দৈনিক খাদ্য তালিকায় থাকা একান্ত বাঞ্ছনীয়।
খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনের মাধ্যমে অনেকেই কিছুটা স্বস্তি লাভ করতে পারে এই অসহ্য যন্ত্রনাদায়ক ব্যাধি থেকে।

সর্বোপরি, একজন অভিজ্ঞ পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে মাইগ্রেনের ধরন এবং খাদ্যাভ্যাসের ইতিহাস অনুযায়ী একটি সঠিক খাদ্য পরিকল্পনা করাই হবে সবচেয়ে ফলপ্রসূ।

চৌধুরী তাসনীম হাসীন: প্রিন্সিপাল ডায়েটিশিয়ান, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা।
ইমেইল- tasneemhasin@gmail.com

ইউরোপের স্যাটেলাইট হ্যাক করেছিল রাশিয়া

0

 আইটি ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেই ইউরোপের স্যাটেলাইট ইন্টারনেট সেবা হ্যাক হয়েছিল। ২৪ ফেব্রুয়ারির ওই হ্যাকিংয়ের হোতা রাশিয়ার সামরিক বাহিনী বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

হ্যাকিংয়ের প্রভাব সম্পর্কে ইউক্রেন কর্তৃপক্ষ বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা। হ্যাকিংয়ের ঘটনার প্রাথমিক ভুক্তভোগী ছিল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ‘ভ্যায়াস্যাট’-এর ‘কেএ-এসএটি’ স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার দিনেই সাইবার হামলার শিকার হয়েছিল স্যাটেলাইট নেটওয়ার্কটি। ওই হামলায় বন্ধ ছিল ভ্যায়াস্যাটের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, এর প্রভাব পড়েছিল ইউক্রেইন এবং দেশটির আশপাশের অঞ্চলে। ঘটনার কয়েকদিন পর ভ্যায়াস্যাট কারণ ব্যাখ্যা করতে ‘সাইবার ঘটনার’ কথা বললেও, তার বিস্তারিত জানায়নি। ভ্যায়াস্যাট হ্যাক হওয়ার ফলে নিজ দেশের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল সে প্রসঙ্গে মুখ খোলেননি ইউক্রেনের কর্মকর্তারা।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

0

স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই পরিষ্কার ছিলেন বার্সেলোনার মেয়েরা। তবে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ১-২ পিছিয়ে পড়ে কিছুটা শঙ্কাই সৃষ্টি হয়েছিল দলটির।

ন্যু ক্যাম্পে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা। তাদের বরণ করে নিতে প্রায় ৯২ হাজার দর্শক হাজির হয়েছিলেন গ্যালারিতে, যা নারী ফুটবলের ইতিহাসে রেকর্ড। তাদের মাঝে বার্সা পুরুষ দলের কোচ জাভি হার্নান্দেজও ছিলেন।

ম্যাচটা নিয়ে বার্সার আয়োজনের কমতি ছিল না, দর্শকরা ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বরণ করে নিয়েছিলেন পুতেয়াসের দলকে। এমন উৎসবমুখর পরিবেশে বাড়তি মাত্রা যোগ করেন মারিয়া পিলার লিওন। ৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি।

তবে রিয়াল মাদ্রিদও ছেড়ে কথা বলেনি। ১৬ মিনিটে পেনাল্টি থেকে ওলগা কারমোনার গোলে সমতা ফেরায়। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় ক্লদিয়া জরনোজার অবিশ্বাস্য এক গোলে। মাঝমাঠ থেকে শট নিয়ে গোল করে বসেন তিনি। ন্যু ক্যাম্পে হাজির বার্সা সমর্থকদের মনে তখন ভর করে বসেছে হারের শঙ্কা।

তবে সে শঙ্কা বার্সার মেয়েরা উড়িয়ে দিয়েছে এর পর পিছিয়ে পড়েই যেন জেগে ওঠে দলটি। ৫২ মিনিটে আইতানা বনমাতির গোলে ফেরায় সমতা। এর ৩ মিনিট পর ক্লদিয়া পিনার গোলে ৩-২ গোলে এগিয়ে যান স্বাগতিকরা।

দলের ব্যালন ডিঅর বিজয়ী ফরোয়ার্ড অ্যালেক্সিয়া গোল করেন ৬২ মিনিটে। ৭০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন ক্যারোলিন গ্র‍্যাহাম হ্যানসেন। তাতে ৫-২ গোলের বড় জয় দিয়ে প্রথম ন্যু ক্যাম্পে খেলার অভিজ্ঞতাটা আরও বেশি স্মরণীয় করেন বার্সার মেয়েরা।

এই জয় দলটিকে তুলে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। শেষ চারের লড়াইটিতে বার্সেলোনা নামবে আগামী ২২ এপ্রিল।

মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

0

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।

এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রেনে রাশিয়া অগ্রসানে ৩৬তম দিন আজ।

সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর

0

অনলাইন ডেস্ক :

বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খানের প্রেমিকার তালিকা কম দীর্ঘ নয়। তার প্রেমিকা হিসেবে নাম শোনা গেছে সংগীতা বিজলানী, কখনও সালমান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি আলি রাই তো কখনও ক্যাটরিনা কাইফ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সোমি আলি একটি পোস্ট করেছেন। সেখানে একটি গানের ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী। ছবিটি সালমান খান, ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির ‘আতে জাতে হাসতে গাতে’ গানের একটি দৃশ্যের।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন— ‘বলিউডের হারভে ওয়েনস্টেইন, তোমার মুখোশ একদিন খুলে যাবে। যেসব নারীদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছ, তারা একদিন তোমার সব সত্যি ফাঁস করে দেবে। ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমি আলির পোস্ট দেখে অনুরাগীরা বুঝতে পেরেছেন, তিনি কাকে ইঙ্গিত করে কথাগুলো লিখেছেন। যদিও নিজের এ পোস্টের কমেন্ট বন্ধ করে রেখেছেন সাবেক বলিউড এ অভিনেত্রী। এখনও পর্যন্ত সোমি আলির এই পোস্টের প্রতিক্রিয়া সালমান খান কোনো মন্তব্য করেননি। এমনকি ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম উল্লেখ করার জন্যও কোনো মন্তব্য করেননি বচ্চন পরিবার।

প্রসঙ্গত নব্বইয়ের দশকে বেশ কিছু সময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি আলি। বেশ কিছু সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি সালমানকে বিয়ে করার জন্যই বলিউডে আসেন। তারা যেহেতু তাদের সম্পর্কে খুশি ছিলেন না, তাই তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে নানা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিক্রিয়া দেন সোমি আলি। এর আগেও আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর শাহরুখপুত্রের পাশে দাঁড়ান তিনি।

“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক” মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বুধবার বিকাল ৩টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক।

জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক ও পারিবারিক সচেতনতা, গুজব, সাম্প্রদায়িক সম্প্রিতি ইত্যাদি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হলে আমাদের জনকল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন তার ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানের সভাপতি তালা উপজেলা নির্বাহী অফিসার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। তিনি আরো বলেন আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হলে আমাদের সন্তানদের মাদক থেকে অবশ্যই দূরে রাখতে হবে। এ সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুধীজনসহ এলাকার চারশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর জখম

0

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ইশ্বরীপুর হাটখোলা নামক স্থানে। গুরুতর আহত ব্যক্তি ঈশ্বরীপুর গ্রামের মহাতাব সরদার এর বড় ছেলে মিজানুর রহমান (৪৪)। সে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়ের হয়েছে।

এজাহার স‚ত্রে জানা যায়, গত মাস দেড়েক প‚র্বে মিজানুর রহমানের কাছ থেকে তার ছোট ভাই আলমগীর হোসেন লালটু ৯,৬০০ শত টাকা ধার নেয়। লালপুর কাছে পাওনা টাকা চাইতে গেলে আজ দেই, কাল দেই বলে টালবাহানা করতে থাকে। ২৮ মার্চ সোমবার আনুমানিক বিকাল ৫ সময় ঈশ্বরীপুর কালিবাড়ী নামক স্থানে মিজানুর রহমান তার ছোট ভাই লাল্টুর কাছে টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে লালটু এবং তার সাঙ্গপাঙ্গরা এলোপাতাড়িভাবে মিজানুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার এক পর্যায়ে তারা মিজানুর রহমানের কাছে থাকা নগদ ৩০,০০০ টাকা ও স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় মিজানুর রহমানের ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুম‚র্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক তার মাথায় আঠাশ টি সেলাই দেয়া হয়েছে। সে মাঝে মাঝে রক্ত বমি করছে। এ বিষয়ে শ্যামনগর থানার এসআই রেজাউল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় মামলা হয়েছে। আসামি ধরার প্রক্রিয়া চলছে।

মানবপাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে করনীয় শীর্ষক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের একটি হোটেল সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং রাইটস যশোর যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী এড. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ব্যুরোর সহকারি পরিচালক মোস্তফা জামান।

বশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিন‚র ইসলাম। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এড. তাহমিদ আহমেদ আকাশ। কর্মশালায় আইনজীবী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

কর্মশালার অতিথিরা বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মানবপাচার রোধ করা সম্ভব। মানবপাচার প্রতিরোধে যে আইন আছে তার যথাযথ প্রয়োগ করতে হবে।

মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।

কর্মশালায় পাচার হয়ে যাওয়া নারী ও শিশু উদ্ধার, তাদের আইনি সহয়ায়তা প্রদান, তাদের পুন:বাসনসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

দৈনিক সাতনদী সম্পাদক ছিনতাই কারীর হাতে আহত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা এলাকায় ছিনতাই কারীর করলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার দ্রæত সুস্থতা কামনা এবং ছিনতাইকারীদের দ্রæত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

অপর একটি বিবৃতিতে সাতনদী পরিবারের সাংবাদিকরা দ্রæত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। তারা সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের আরোগ্য কামনা করেছেন।

তালায় ভোগদখলীয় জমি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল চেষ্টা

0

বিশেষ প্রতিবেদক, তালা থেকে: তালার ভোগ দখলীয় জমি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরদ্ধে।এ ব্যাপারে নিরুপায় ভুক্তভোগী জাতপুর গ্রামের মোঃ হোসেন আলী খাঁ তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের তথ্য মতে, তালা উপজেলার জাতপুর মৌজার যার জে এল নং-১০৬, এস এ খতিয়ান-৩৩৮ ,দাগ নং ৪২০,৪২২ ও জমির পরিমাণ ৬৪ শতক এর মধ্যে ২৩.২৫ শতাংশ জমি রেজিষ্টিকৃত ও দলিল ম‚লে প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবত ভোগদখল করে আসছেন ভুক্তভোগী মোঃ হোসেন আলী খাঁ। সম্প্রতি উক্ত জমি রাতের আধারে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল করে নেওয়া চেষ্টা করছেন প্রতিপক্ষ একই গ্রামের তসলিমা খাতুন ও মৃত ইজহার উদ্দিন খাঁর পুত্র জাহান আলী খাঁ।

অভিযোগ স‚ত্রে আরও জানা যায়, বিবাদ প‚র্ণ জমি নিয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত তালা দেং -২০/৯৯, দেং আপিল ২৫/৩ নং মামলায় দোতরফা শুনানি অন্তে জয় লাভ করেছেন মোঃ হোসেন আলী খাঁ। এবং একই জমি নিয়ে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন ২১৫৫/১৯ মামলা চলমান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া আছে। কিন্তু প্রতিপক্ষ কেশবপুরের ক্রসফায়ারে নিহত আজিজের সাবেক স্ত্রী তসলিমা খাতুন ও মৃত ইজহার উদ্দিন খাঁর পুত্র জাহান আলী খাঁ গায়ের জোরে ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী দ্বারা জমি জবর দখল করিবার মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছেন। এহন কর্মকান্ডে ভয়ভীত হয়ে তালা থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হোসেন আলী খাঁ।

সরজমিনে তথ্য সংগ্রহে জানা যায়, জাতপুর গ্রামের মৃত আতিয়ার আলি খাঁর পুত্র ভুক্তভোগী হোসেন আলী খাঁ ১৯৫৮ সালে বিবাদী পক্ষের উত্তর স‚রী আলী বক্স, জাহান আলী ও আতিয়ার খাঁ বরাবর উক্ত রেজিঃ দানপত্র ম‚লে হস্তান্তর করেন পরবর্তীতে আতিয়ার ও জাহান আলী ১৮/ ০৮ /৮৫ তারিখে একটি রেজিঃ দলিল ম‚লে ভুক্তভোগী বরাবর বিক্রয় ও হস্তান্তর করেন। উক্ত সম্পত্তি বন্টন নিয়ে দেং ২০/৯৯ নং এর একটি মামলার উদ্ভব হয়। উক্ত মামলা সহ প্রতিপক্ষ দাখিলকৃত দেং আপিল ২৫/৩ নং মামলা অভিযোগকারী দোতরফা শুনানী অন্তে রায় ও ডিগ্রি প্রাপ্ত হন। কিন্তু চরমপন্থী দলের নেতা ক্রসফায়ারে নিহত আজিজুর রহমানের স্ত্রী তসলিমা খাতুন রাতের আধারে বা যে কোন সময় উক্ত জমি জবর দখলের জন্য তালার চরমপন্থী দলের সদস্য শিজুল ও জিয়া নিকারী দ্বারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এছাড়া আরও জানা যায়, তৎকালীন সময়ে ক্রসফায়ারে নিহত আজিজুর বাহিনীর সদস্যরা তার সাবেক স্ত্রী তসলিমার বাড়িতে যাতায়াত করেন দিবারাত্রি। এবং উক্ত বাহীনীর সদস্যরা তসলিমার নেতৃত্বে জাতপুর, আঠারোমাইল, খইতলা এলাকায় ডাকাতির নেতৃত্ব দানকরে আসছেন বলে তথ্য প্রতিয়মান হয়েছে।

অভিয়োগকারী হোসেন আলী খাঁ জানান, রেজিষ্টিকৃত দখলে থাকা এবং একাধিক মামলার রায় প্রাপ্ত জমি প্রতিপক্ষরা যে কোন সময় জবর দখল করে নিতে পারে বলে হুমকি ধামকি প্রদর্শন করছে। তিনি বর্তমানে জীবন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্তের ভয়ে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, উক্ত জমি হোসেন আলী খাঁদের দখলে এবং তাদের জমি। তসলিমা যে কোন সময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জমি দখল করবেন বলে এলাকায় প্রচার দিচ্ছেন। এবং সেটি আমরা শুনেছি।

এ বিষয়ে অভিযুক্ত তসলিমার কাছে জানতে চাইলে, আমি এ ব্যাপারে আপনাদের সাথে কোন কথা বলতে চাই না বলে অন্যদিকে চলে যান।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জমি জবর দখল করে নেওয়ার হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে একটি অভিযোগ হয়েছে। তদন্তপ‚র্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।