Home Blog Page 1333

দৈনিক সাতনদী সম্পাদক ছিনতাই কারীর হাতে আহত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার রাতে ঢাকার পিলখানা এলাকায় ছিনতাই কারীর করলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার দ্রæত সুস্থতা কামনা এবং ছিনতাইকারীদের দ্রæত গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

অপর একটি বিবৃতিতে সাতনদী পরিবারের সাংবাদিকরা দ্রæত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। তারা সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের আরোগ্য কামনা করেছেন।

তালায় ভোগদখলীয় জমি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল চেষ্টা

0

বিশেষ প্রতিবেদক, তালা থেকে: তালার ভোগ দখলীয় জমি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরদ্ধে।এ ব্যাপারে নিরুপায় ভুক্তভোগী জাতপুর গ্রামের মোঃ হোসেন আলী খাঁ তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের তথ্য মতে, তালা উপজেলার জাতপুর মৌজার যার জে এল নং-১০৬, এস এ খতিয়ান-৩৩৮ ,দাগ নং ৪২০,৪২২ ও জমির পরিমাণ ৬৪ শতক এর মধ্যে ২৩.২৫ শতাংশ জমি রেজিষ্টিকৃত ও দলিল ম‚লে প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবত ভোগদখল করে আসছেন ভুক্তভোগী মোঃ হোসেন আলী খাঁ। সম্প্রতি উক্ত জমি রাতের আধারে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখল করে নেওয়া চেষ্টা করছেন প্রতিপক্ষ একই গ্রামের তসলিমা খাতুন ও মৃত ইজহার উদ্দিন খাঁর পুত্র জাহান আলী খাঁ।

অভিযোগ স‚ত্রে আরও জানা যায়, বিবাদ প‚র্ণ জমি নিয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত তালা দেং -২০/৯৯, দেং আপিল ২৫/৩ নং মামলায় দোতরফা শুনানি অন্তে জয় লাভ করেছেন মোঃ হোসেন আলী খাঁ। এবং একই জমি নিয়ে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন ২১৫৫/১৯ মামলা চলমান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া আছে। কিন্তু প্রতিপক্ষ কেশবপুরের ক্রসফায়ারে নিহত আজিজের সাবেক স্ত্রী তসলিমা খাতুন ও মৃত ইজহার উদ্দিন খাঁর পুত্র জাহান আলী খাঁ গায়ের জোরে ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী দ্বারা জমি জবর দখল করিবার মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছেন। এহন কর্মকান্ডে ভয়ভীত হয়ে তালা থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হোসেন আলী খাঁ।

সরজমিনে তথ্য সংগ্রহে জানা যায়, জাতপুর গ্রামের মৃত আতিয়ার আলি খাঁর পুত্র ভুক্তভোগী হোসেন আলী খাঁ ১৯৫৮ সালে বিবাদী পক্ষের উত্তর স‚রী আলী বক্স, জাহান আলী ও আতিয়ার খাঁ বরাবর উক্ত রেজিঃ দানপত্র ম‚লে হস্তান্তর করেন পরবর্তীতে আতিয়ার ও জাহান আলী ১৮/ ০৮ /৮৫ তারিখে একটি রেজিঃ দলিল ম‚লে ভুক্তভোগী বরাবর বিক্রয় ও হস্তান্তর করেন। উক্ত সম্পত্তি বন্টন নিয়ে দেং ২০/৯৯ নং এর একটি মামলার উদ্ভব হয়। উক্ত মামলা সহ প্রতিপক্ষ দাখিলকৃত দেং আপিল ২৫/৩ নং মামলা অভিযোগকারী দোতরফা শুনানী অন্তে রায় ও ডিগ্রি প্রাপ্ত হন। কিন্তু চরমপন্থী দলের নেতা ক্রসফায়ারে নিহত আজিজুর রহমানের স্ত্রী তসলিমা খাতুন রাতের আধারে বা যে কোন সময় উক্ত জমি জবর দখলের জন্য তালার চরমপন্থী দলের সদস্য শিজুল ও জিয়া নিকারী দ্বারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এছাড়া আরও জানা যায়, তৎকালীন সময়ে ক্রসফায়ারে নিহত আজিজুর বাহিনীর সদস্যরা তার সাবেক স্ত্রী তসলিমার বাড়িতে যাতায়াত করেন দিবারাত্রি। এবং উক্ত বাহীনীর সদস্যরা তসলিমার নেতৃত্বে জাতপুর, আঠারোমাইল, খইতলা এলাকায় ডাকাতির নেতৃত্ব দানকরে আসছেন বলে তথ্য প্রতিয়মান হয়েছে।

অভিয়োগকারী হোসেন আলী খাঁ জানান, রেজিষ্টিকৃত দখলে থাকা এবং একাধিক মামলার রায় প্রাপ্ত জমি প্রতিপক্ষরা যে কোন সময় জবর দখল করে নিতে পারে বলে হুমকি ধামকি প্রদর্শন করছে। তিনি বর্তমানে জীবন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্তের ভয়ে নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, উক্ত জমি হোসেন আলী খাঁদের দখলে এবং তাদের জমি। তসলিমা যে কোন সময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা জমি দখল করবেন বলে এলাকায় প্রচার দিচ্ছেন। এবং সেটি আমরা শুনেছি।

এ বিষয়ে অভিযুক্ত তসলিমার কাছে জানতে চাইলে, আমি এ ব্যাপারে আপনাদের সাথে কোন কথা বলতে চাই না বলে অন্যদিকে চলে যান।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, জমি জবর দখল করে নেওয়ার হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে একটি অভিযোগ হয়েছে। তদন্তপ‚র্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের উর্দ্ধগতি ও সর্বগ্রাসী দ‚র্নীতির প্রতিবাদ

0

নিজস্ব প্রতিবেদক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের উর্ধবগতি ও সর্বগ্রাসী দ‚র্নীতির প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন কর্মসুচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মস‚চীর অংশ হিসেবে বুধবার বেলা ১১ টায় শহরের কামাল নগরের একটি কমিউনিটি সেন্টারে উক্ত প্রতীকী অনশন পালিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের সঞ্চালনায় “প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, দলটির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদস্য-সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাড. নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি’র আহŸায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জি.এম লিয়াকত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলামান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ডাক্তার শফিকুল আলম বাবু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল আহসান, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী বাবু, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দল সদস্য সচিব শাহিন আলিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তারা সেলবন্দী করে রেখেছে। দেশে ন্যায় বিচার নাই, দারিদ্রতা দেশকে গ্রাস করে ফেলেছে। প্রশাসনের স্বেচ্ছাসেরিতা ও আচরনে দেশের মানুষকে আজ সর্বোচ্চ হয়রানী ও অপমান হতে হচ্ছে। দ‚র্নীতিসহ দ্রব্য ম‚ল্যের উর্দ্ধগতিতে সারাদেশের মানুষের আজ নাভিশ^াস উঠে গেছে। তিনি এ সময় অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ম‚ল্যের নিয়ন্ত্রনসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

মৌচাক সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, তৃপ্তি মোহন মল্লিক, সহ সভাপতি ডা. মো. আব্দুল বারী, শেখ মোসফিকুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল হক রাজ্জাক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুছা করিম প্রমুখ। এসময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ সুমনকে সভাপতি, আব্দুল ওহাব আজাদকে সাধারণ সম্পাদক ও আব্দুস সোবহানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বেনাপোলে শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

0

সংবাদদাতা: গত ২৮ মার্চ সোমবার বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় হুকুমদাতা বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও তার পোষ্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ১৩ মামলার আসামী বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী রাশেদ আলী’র বিরুদ্ধে যৌথভাবে ” সংবাদ সন্মেলন” করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক সংগঠন রেজিঃ নং- ৯২৫ ও রেজিঃ নং- ৮৯১।

বেনাপোল স্থলবন্দর সংলগ্ন হ্যান্ডলিং শ্রমিক সংগঠন ৮৯১ এর অফিস কার্যালয়ে বেলা ১২ টার দিকে এই “সংবাদ সন্মেলন” অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান এবং উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ৯২৫ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক-অহিদুজ্জামান অহিদ। সংবাদ সন্মেলনে বলা হয়- গত ২৮ মার্চ সোমবার সকাল ১০টার দিকে হুকুমদাতা বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর পোষ্য সন্ত্রাসী একাধিক মামলার আসামী রাশেদ আলী তার দলবল নিয়ে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে প্রায় ৬০ থেকে ৭০ টি হাতবোমা(ককটেল) নিক্ষেপ করে,এতে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত এবং অনেকে রক্তাক্ত জখম হন, এতেও তারা ক্ষান্ত হয়নি,  তাদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে নিরীহ শ্রমিকদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসী রাশেদ গং পালিয়ে যায়, আহত শ্রমিকদেরকে যশোরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিক নেতা অহিদুজ্জামান বলেন, নিরীহ শ্রমিকদের উপর এমন অমানবিক বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা হতবাক হয়েছি,এ ঘটনায় হুকুমদাতা মেয়র লিটন এবং রাশেদ গংদের বিরুদ্ধে বন্দরের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই “সংবাদ সন্মেলন”। বর্বরোচিত এ হামলার বিরুদ্ধে আমরা ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের উপর প্রশ্ন রেখে শ্রমিক নেতা অহিদুজ্জামান বলেন, সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর কে অর্থনৈতিক ভাবে ম‚ল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়ে থাকে, বন্দরের শত শত শ্রমিকের রক্ত এবং শরীরের ঘামে সেই অর্থনৈতিক চাকাকে সচল করে রাখে এই নিরীহ শ্রমিকরা। দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে শ্রমিক বান্ধব আ.লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছেন,ঠিক তখনই জামাত-বিএনপি’র প্রেতাত্মা মেয়র লিটন তার পোষ্য রাশেদ গংদের দিয়ে এই বেনাপোল বন্দরের অভ্যন্তরে একের পর এক বোমা বিস্ফোরণ এবং নিরীহ শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে, কেন এবং কি কারনে এই হামলা? জাতি আজ জানতে চাই।

তিনি আরও বলেন,একাধিক মামলার আসামী রাশেদ গং শান্ত বেনাপোল বন্দরকে অশান্ত করে রেখেছে,সাধারন ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে, পৌর মেয়র সন্ত্রাসীদের গডফাদার আশরাফুল আলম লিটন ও রাশেদ গংদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য প্রশাসনের প্রতি সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।

 তিনি সংবাদ সন্মেলনে ধন্যবাদ জানিয়েছেন, ৮৫,যশোর-১ শার্শা আসনের শ্রমিক বান্ধব এমপি শেখ আফিল উদ্দিন কে। যিনি বোমা বিস্ফোরনে আহতদের খোজ খবর নিয়ে চিকিৎসার সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্দর এবং শ্রমিকদের নিরাপত্তা দিতে বন্দরে ছুটে এসেছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-মীর আলিফ রেজা, মামুন কবির তালুকদার, স্থলবন্দর উপ-পরিচালক(ট্রাফিক), সহকারী কমিশনার(ভ‚মি) রাসনা শারমিন মিথি এবং

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইন-শৃঙ্খলা রক্ষায় আগত পুলিশের যশোর জেলা এডিশনাল এসপি সাইফুল ইসলাম,ডিবি পুলিশ(যশোর) ওসি রুপন কুমার সরকার,পিপিএম,এসআই শাহিনুর রহমান,এসআই শহিদুর রহমান,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান,ওসি(তদন্ত) মোঃ তরিকুল ইসলাম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভ‚্ঁইয়া,তদন্ত(ওসি) মোঃ গোলাম রসুল,শার্শা উপজেলার আনসার কমান্ডার-আব্দুল্লাহ আল রাসেল,বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ-রতন কুমার দেবনাথ,বন্দর আনসার প্লাটুন কমান্ডার-আজাদ এবং

শ্রমিকদের প্রতি সহানুভ‚তি জানাতে পৌর এবং শার্শা আ.লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল পৌর আ.লীগ সভাপতি-এনামুল হক মুকুল,সাধারণ সম্পাদক-মোঃ নাসির উদ্দিন, বড়আঁচড়া আ.লীগ সভাপতি-আব্দুল হামিদ,পৌর যুবলীগ আহবায়ক-কমিশনার আহাদুজ্জামান বকুল,যুগ্ম-আহবায়ক-জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি-জুলফিকার আলী মন্টু,সাধারণ সম্পাদক-মোঃ কামাল হোসেন, যশোর জেলা শাখার যুব মহিলালীগ সাধারণ সম্পাদক-শামীমা সালমা আলম,পৌর যুব মহিলা লীগ নেতৃ-জান্নাতুল ফেরদৌস রোজী, শার্শা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক-ইকবাল হোসেন রাসেল,পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি- আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক-তৌহিদুল ইসলাম, দিঘীরপাড় আ.লীগ নেতা-মাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা-নাজিম উদ্দিন রাব্বি সহ আ.লীগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের প্রতি।

উল্লেখ্য, বোমা বিস্ফোরণের ঘটনায় হুকুমদাতা মেয়র লিটন সহ ৩৬ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্টথানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন রেজি নং- ৯২৫ শ্রমিক সংগঠনের সভাপতি-রাজু আহম্মেদ এবং একই অভিযোগ এনে মেয়র লিটন সহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন রেজিঃ নং- ৯২৫ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক- অহিদুজ্জামান অহিদ।

সবশেষে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে সংবাদ সন্মেলনের সমাপ্তি টানেন শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদ।

‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে ‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই ক্যাম্পেইনের আয়োজন করে।

ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ।

আরও বক্তব্য রাখেন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এস এম হাবিবুল হাসান, বারসিকের যুব সংগঠক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় অভিভাবক লাভলু রহমান, শিক্ষার্থী ফারজানা, মনিরা ও শিলা।

ক্যাম্পেইনে বাল্য বিবাহের ক্ষতিকর দিকসম‚হ তুলে ধরে বলা হয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২০ বছরের আগে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে। মেয়েরা পরিবারের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে হবে। তাহলেই বাল্য বিবাহের ঝুঁকি কমবে।

এসময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মস‚চি ২০২১-২০২২ সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দেবহাটা উপজেলার বহেরা এটি এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপী অন‚ ঃ ১৫ সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক জেলা ক্রীড়া অফিসার শেখ আবু সালেক।

সপ্তাহ ব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহেরা এটি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। অন‚ ঃ ১৫ জন বালক এবং ১৫ জন বালিকা নিয়ে সাত দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

মুন্সীগঞ্জে মৌমাছির খামার বসানো নিয়ে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে মৌমাছির খামার বসানো নিয়ে কেন্দ্র করে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক জনকে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টায়। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগং গ্রামে এ ঘটনা ঘটেছে আহতের নাম মীরগাং গ্রামের মোঃ আকবার গাজীর পুএমোঃ রফিকুল ইসলাম (৩৫) এই ঘটনায় আহতের পিতা মোঃ আকবর গাজী বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে এবং কয়েক জনকে অজ্ঞাত করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দিয়েছেন বলে জানা গেছে। বাদী আকবার গাজী এই প্রতিবেদক কে জানান, প‚র্বশক্রতার জের ধরে বুধবার সকাল ছয়টার সময় প্রতিপক্ষ মৃত. কেনা গাজীর পুত্র মোঃ জাফর গাজী (৫৫), মোহাম্মদ জাফর গাজীর পুত্র মোঃ মিজান গাজী (২৫), মৃত. বদরউদ্দীন শেখের পুত্র মোহাম্মদ সেলিম শেখ (৬০), মোহাম্মদ সেলিম শেখের পুত্র মোহাম্মদ জাননাতুল আরিফ শেখ (২৮) আমার বসত বাড়ির সামনে ও য়াপদার ভেড়িবাঁধের পাশে জোর করে মৌমাছির খামার বসানোর জন্য হামলা করছে জাফর বাহিনীর লোক জন। তারা লোহার রড লাঠি দা কুড়াল নিয়ে এসে আমার বাড়ীর সামনে মৌমাছির খামার বসানোর চেষ্টা করে এসময় ঐ বাহিনীকে বাধা দিলে তারা আমার বড়ছেলে রফিকুল ইসলাম কে পিটিয়ে মারাত্মক জখম করেছে এবং আমার ছেলের স্ত্রীকে শ্লীলতাহানি সহ লুটপাট করেছে তারা। এছাড়া আমার বড় ছেলের মৌমাছির খামার বসানো ছিল আমার বাড়ির সামনে ওয়াপদার ভেড়ীবাধের পাশে মৌমাছির বক্স বসানো ছিল সেই বক্স ভাংচুর করে লক্ষাধিক টাকার মাছি খয়ক্ষতি করে চলে যায় তারা। বর্তমানে আমার পুত্র মারাত্মক আহত অবস্থায় মৃত্যর সাথে পানজা লড়ছে শ্যামনগর হাসপাতালে।তবে এ ঘটনায় আমি শ্যামনগর থানায় ৪ জনকে আসামী করে এজাহার জমা দিয়েছি।

শ্যামনগরে শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (বুধবার) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের শ্যামনগর শাখার আহবায়ক এস, এম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম (সাবু), প্রধান বক্তা জেলা শাখার সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এম,এ খালেক, বিশেষ অতিথি জেলা যুগ্ম সাধারন সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেরা সদস্য সচিব মোহাম্মাদ আলী মোল্যার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সালাম ও আজহারুল ইসলাম মধু। ত্রি-বার্ষিক সম্মেলনে প‚র্ববর্তী কমিটি বিলুপ্তি করা হয়। পুনরায় এস, এম কামরুল হায়দার নান্টু কে সভাপতি ও মোহাম্মাদ আলী মোল্যা কে সেক্রেটারী করে ৪৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

রুপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বাস্তবায়ন হতে যাচ্ছে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’

0

মেহেদী হাসান, খুলনা থেকে: সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। কিন্তু দিন দিন কমে যাচ্ছে সেই খেলার মাঠ। খুলনা জেলার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ফুটবল খেলার জন্য একটি ঐতিহ্য বাহী উপজেলা। এই উপজেলার খেলোয়াড়গন ইতিপ‚র্বে জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছে। এই উপজেলায় কয়েকটি বড় খেলার মাঠ থাকলেও জেলা পর্যায়ের খেলার ভেন্যু এখানে পড়ে না তার একটায় কারন এখানে কোনো মাঠেই দর্শক সমাগম করার জায়গা নেই। ফলে এলাকার জনগন ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী ফুটবলার খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম ম‚র্শেদীর কাছে স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি তাদেরকে স্টেডিয়াম করে দেয়ার বিষয় আশ্বাস প্রদান করেন।

এর পরিপ্রেক্ষিতে সালাম ম‚র্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্থাপন করা হয়। যার ফলে গত ১৫ ই জুন একনেক সভায় তিন উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর অনুমোদন হয়।

তারই ধারাবাহিকতায় তিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জায়গা নির্ধারনসহ টেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্মাণ কাজ শুরু হবে।