Home Blog Page 1334

মুন্সীগঞ্জে মৌমাছির খামার বসানো নিয়ে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে মৌমাছির খামার বসানো নিয়ে কেন্দ্র করে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক জনকে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৬টায়। শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগং গ্রামে এ ঘটনা ঘটেছে আহতের নাম মীরগাং গ্রামের মোঃ আকবার গাজীর পুএমোঃ রফিকুল ইসলাম (৩৫) এই ঘটনায় আহতের পিতা মোঃ আকবর গাজী বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে এবং কয়েক জনকে অজ্ঞাত করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দিয়েছেন বলে জানা গেছে। বাদী আকবার গাজী এই প্রতিবেদক কে জানান, প‚র্বশক্রতার জের ধরে বুধবার সকাল ছয়টার সময় প্রতিপক্ষ মৃত. কেনা গাজীর পুত্র মোঃ জাফর গাজী (৫৫), মোহাম্মদ জাফর গাজীর পুত্র মোঃ মিজান গাজী (২৫), মৃত. বদরউদ্দীন শেখের পুত্র মোহাম্মদ সেলিম শেখ (৬০), মোহাম্মদ সেলিম শেখের পুত্র মোহাম্মদ জাননাতুল আরিফ শেখ (২৮) আমার বসত বাড়ির সামনে ও য়াপদার ভেড়িবাঁধের পাশে জোর করে মৌমাছির খামার বসানোর জন্য হামলা করছে জাফর বাহিনীর লোক জন। তারা লোহার রড লাঠি দা কুড়াল নিয়ে এসে আমার বাড়ীর সামনে মৌমাছির খামার বসানোর চেষ্টা করে এসময় ঐ বাহিনীকে বাধা দিলে তারা আমার বড়ছেলে রফিকুল ইসলাম কে পিটিয়ে মারাত্মক জখম করেছে এবং আমার ছেলের স্ত্রীকে শ্লীলতাহানি সহ লুটপাট করেছে তারা। এছাড়া আমার বড় ছেলের মৌমাছির খামার বসানো ছিল আমার বাড়ির সামনে ওয়াপদার ভেড়ীবাধের পাশে মৌমাছির বক্স বসানো ছিল সেই বক্স ভাংচুর করে লক্ষাধিক টাকার মাছি খয়ক্ষতি করে চলে যায় তারা। বর্তমানে আমার পুত্র মারাত্মক আহত অবস্থায় মৃত্যর সাথে পানজা লড়ছে শ্যামনগর হাসপাতালে।তবে এ ঘটনায় আমি শ্যামনগর থানায় ৪ জনকে আসামী করে এজাহার জমা দিয়েছি।

শ্যামনগরে শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (বুধবার) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের শ্যামনগর শাখার আহবায়ক এস, এম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাইফুল করিম (সাবু), প্রধান বক্তা জেলা শাখার সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এম,এ খালেক, বিশেষ অতিথি জেলা যুগ্ম সাধারন সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহিন, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেরা সদস্য সচিব মোহাম্মাদ আলী মোল্যার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সালাম ও আজহারুল ইসলাম মধু। ত্রি-বার্ষিক সম্মেলনে প‚র্ববর্তী কমিটি বিলুপ্তি করা হয়। পুনরায় এস, এম কামরুল হায়দার নান্টু কে সভাপতি ও মোহাম্মাদ আলী মোল্যা কে সেক্রেটারী করে ৪৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

রুপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বাস্তবায়ন হতে যাচ্ছে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’

0

মেহেদী হাসান, খুলনা থেকে: সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। কিন্তু দিন দিন কমে যাচ্ছে সেই খেলার মাঠ। খুলনা জেলার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ফুটবল খেলার জন্য একটি ঐতিহ্য বাহী উপজেলা। এই উপজেলার খেলোয়াড়গন ইতিপ‚র্বে জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছে। এই উপজেলায় কয়েকটি বড় খেলার মাঠ থাকলেও জেলা পর্যায়ের খেলার ভেন্যু এখানে পড়ে না তার একটায় কারন এখানে কোনো মাঠেই দর্শক সমাগম করার জায়গা নেই। ফলে এলাকার জনগন ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী ফুটবলার খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম ম‚র্শেদীর কাছে স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি তাদেরকে স্টেডিয়াম করে দেয়ার বিষয় আশ্বাস প্রদান করেন।

এর পরিপ্রেক্ষিতে সালাম ম‚র্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে একনেকে উত্থাপন করা হয়। যার ফলে গত ১৫ ই জুন একনেক সভায় তিন উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর অনুমোদন হয়।

তারই ধারাবাহিকতায় তিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জায়গা নির্ধারনসহ টেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্মাণ কাজ শুরু হবে।

রূপসা ঘাটের মাঝিদের কর্মবিরতি ঘোষণা

0

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা ঘাটে ট্রলারে যাত্রী পারাপারের ভাড়া তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা ধার্য করার দাবিতে আগামী ০২ এপ্রিল অর্ধ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছেন ঘাট মাঝিরা। তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও বড় কর্মস‚চি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাঝি সংঘের নেতৃবৃন্দ।

তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রম অধিদপ্তরের পরিচালক, রূপসা উপজেলা চেয়ারম্যান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার, নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর লিখিত আবেদন করেছেন।

ওই আবেদনে বলা হয়েছে, বর্তমানে দ্রব্য ম‚ল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার মান বাড়েছে। বাজারে জ্বালানি তেলের ম‚ল্যও বৃদ্ধি করা হয়েছে। তবে ঘাটের কোন টাকা বাড়ানো হয়নি। অবিলম্বে রূপসা ঘাটের যাত্রী পারপারের জন্য প্রতি জনের কাছ থেকে ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নিতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা ব্যাপারী বলেন, জ্বালানী তেলের ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে আমরা যাত্রী পারাপার করি। সরকার তেলের দাম বাড়ানোর ফলে যাত্রী পারাপারে আমাদের লোকসান হচ্ছে।

তিনি বলেন, আমরা বারবার প্রশাসনের কাছে গিয়ে কোন প্রতিকার পাইনি। তাই আগামী ০২ এপ্রিল অর্ধ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছি। দাবি না মানলে আগামীতে আরও আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মোংলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ক্ষোভে বন্ধুকে খুন, আটক মারুফ

0

মেহেদী হাসান, খুলনা থেকে: মোংলায় তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় রাগ-ক্ষোভে ছোট বেলার বন্ধু শাহিনকে হত্যার পরিকল্পনা করে ঘাতক মারুফ। পুলিশের হাতে আটক হওযার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ একথা স্বীকার করে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে মোংলা থানা কার্যলয় এক সংবাদ সম্মেলনর এ তথ্য জানায় সিনিয়র সহকারী পুলিশ মোঃ আসিব ইকবাল।

তিনি জানায়, নাদিরা বেগম নামের এক নারীর সাথে মারুফের বিয়ে হয় প্রায় ১২ বছর আগে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। তার বয়স সাড়ে ৯ বছর। মারুফ ও নাদিরার সংসারে বনি-বোনাদ না হওয়ায় গত তিন বছর পুর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ বিচ্ছেদে বন্ধু শাহিনের পরামর্শ রয়েছে বলে মারুফ সন্দেহ করে। তখন থেকেই দুই বন্ধুর মধ্যে বিরোধ চলে আসছিল। ২০২০ সালের শেষের দিকে বন্ধু শাহিন নাদিরাকে বিয়ে করে। এতে মারুফের সন্দেহ আরো বেড়ে যায়। তারা একই এলাকায় বসবাস করছিল।

এছাড়া নাদিরার রেখে যাওয়া সন্তান মাকে দেখলে অনেক কান্নাকাটি করায় রাগে-ক্ষোভে বন্ধু শাহিনকে হত্যার পরিকল্পনা করে মারুফ। বন্ধুকে হত্যার ২০ ঘন্টার মধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোন ট্রাকিং প্রযুক্তি ব্যাবহার করে ঘাতক মারুফকে (২৯ মার্চ) বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলায় কাচারিঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। সে নানা বাড়িতে অবস্থান করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে সংবাদ সম্মেলনে জানায় সহকারী পুলিশ সুপার।

মঙ্গলবার রাত ৩ টার দিকে কয়রা থেকে মারুফকে নিয়ে মোংলা থানায় পৌছানে হয়। বুধবার দুপুরে মারুফের দেয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরিটিও ঘটনাস্থালের কিছুটা দুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় সেখানকান লোকজনের সামনে মারুফাকে উপস্থিত করলে স্থানীয়রা পুলিশের কাছে তার ফাসির দাবী জানায়।

উল্লেখ্য, তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে একই এলাকায় বসবাস করায় রাগে ক্ষিপ্ত হয় মারুফ। সোমবার (২৮ মার্চ) রাতে বন্ধু মোঃ শাহিন (৩৫) তার মায়ের সাথে দেখা করে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় মারুফ। সংবাদ সম্মেলন শেষে আদালতের মাধ্যমে মারুফকে জেল হাজকে পাঠানো হয়েছে বলে জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম।

তালায় সমাজসেবার আয়োজনে দুস্থ রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

0

নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার উপজেলা পরিষদ হল রুমে ক্যান্সার, কিডনী লিভার, সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৫ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে চেক বিতারণ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক মো. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

দেবেহাটার নওয়াপাড়া তহশীল অফসিে ইউএনওর গনশুনানী

0

ওমর ফারুক মুকুল: দেবেহাটার নওয়াপাড়া ইউনয়িন তহশীল অফসিে ইউএনওর গনশুনানী অনুষ্ঠতি হয়ছেে মঙ্গলবার ২৯ র্মাচ, ২২ ইং তারখি সকাল ১১ টায় ইউনয়িন তহশীল অফসি চত্বরে অনুষ্ঠতি উক্ত গনশুনানীতে এলাকার জনপ্রতনিধি,ি বীর মুক্তযিোদ্ধাবৃন্দ, সাংবাদকিসহ এলাকার সচতেন নাগরকিগন উপস্থতি ছলিনে দবেহাটা উপজলো নর্বিাহী র্কমর্কতা এবএিম খালদি হোসনে সদ্দিকিী এসময় উন্মুক্তভাবে জনসাধারনরে ভূমি সংক্রান্ত বভিন্নি সমস্যাগুলো শোননে। সাধারন মানুষ এসময় র্দীঘদনি ধরে নওয়াপাড়া তহশীল অফসিে নাসরি উদ্দীন নামে একজনরে নাম উল্লখে করে তার দ্বারা মানুষ বভিন্নিভাবে হয়রানীর শকিার হচ্ছে বলে জানান। এছাড়া উক্ত নাসরি মানুষকে বভিন্নি সবো দয়োর নাম করে সরকারী নর্দিশেনা অমান্য করে অধকিহারে টাকা নয়ে এবং মানুষকে প্রতারতি করে বলে গনশুনানীতে মানুষরো জানান। এছাড়াও সাধারন মানুষ খাজনা পরশিোধরে হার, নাম পত্তন করাসহ বভিন্নি জমজিমা সংক্রান্ত বষিয়ে উপজলো নর্বিাহী র্কমর্কতার কাছে প্রশ্ন করলে উপজলো নর্বিাহী র্কমর্কতা খালদি হোসনে সদ্দিকিী সরকারী নর্দিশেনার আলোচনা সকল প্রশ্নরে সঠকি উত্তর দনে এবং সরকারী নর্দিশেনা মনেে সকলকে জমজিমার কাগজপত্র, খাজনা ও নাম পত্তন করাসহ সকল কাজ করে নয়োর আহবান জানান। এসময় ইউএনও কোন সবো র্প্রাথী কারো দ্বারা হয়রানী বা কোন প্রকাররে অনয়িম করতে চাইলে সরাসরি তাকে (ইউএনও) কে জানানোর জন্য অনুরোধ করনে। গনশুনানীতে এসময় উপজলো সমাজসবো র্কমর্কতা অধীর কুমার গাইন, নওয়াপাড়া ইউপি চয়োরম্যান সাহবে আলী, নওয়াপাড়া ইউনয়িন ভূমি উপ-সহকারী র্কমর্কতা নাজমুল ইসলাম খাঁন, বীর মুক্তযিোদ্ধা নফর বশি^াস, মোহনা টভিরি প্রতনিধিি আর.ক.েবাপ্পা, দবেহাটা রপিোর্টাস ক্লাবরে সাধারন সম্পাদক রফকিুল ইসলাম, ইউপি সদস্যদরে মধ্যে জাকরি হোসনে, আসমান আলী, মাহমুদ হোসনেসহ সাধারন সবোর্প্রাথী জনগন উপস্থতি ছলিনে।

আশাশুনিতে ১১লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতারন

0

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনিতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগিদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ২৩ রোগিকে ৫০ হাজার টাকা করে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পাইকগাছায় পুকুর খনন ও সংরক্ষনের ব্যবস্থা করায় পানির অভাব পুরণ

0

প্রমথ সানা, পাইকগাছা থেকে: পাইকগাছার দেলুটি জামে মসজিদের একমাত্র পুকুর খনন ও সংরক্ষণের ব্যবস্থা করায় ৪ শত মুসলিম পরিবারের পানীয় জলের অভাব পুরণ হয়েছে।

উপজেলার চারিদিকে দ্বীপ বেষ্টিত ১২ টি গ্রাম নিয়ে দেলুটি ইউনিয়ন। যার মধ্যে দেলুটি গ্রামে কিছু মুসলমান দরিদ্র লোকের বসবাস। মসজিদ সংলগ্ন ছোট একটি পুকুরের পানি ছাড়া এলাকাবাসীর ওজু ও খাওয়ার কাজে ব্যবহার করার আর কোন উপায় নেই। চারিপাশে নদী দ্বারা বেষ্টিত দ্বীপের মধ্যে বসবাস দেলুটিবাসীর। নদীতে লবণাক্ততার কারণে ইউনিয়নে কোথাও কখনও নলকুপ বা কোন কিছুই সফল হয়নি। অন্য এলাকা থেকে পানি কিনে বা বৃষ্টির পানি সংরক্ষণ করে সারা বছর চাহিদা মিটানো হয়ে থাকে। এদিকে শিবসা নদীর পশ্চিম পাশে নদীতে লবণ পানি থাকলেও একমাত্র পুকুরের কোন লবণাক্ততা নেই। যেকোন সময় নদীর পাড় ভেঙ্গে লবণ পানি ঢুকে ক্ষতির আশঙ্কা করছিল এলাকাবাসী। এজন্য স্থানীয় কয়েকজন মুসল্লী উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের স্মরণাপন্ন হন। তিনি সরেজমিনে যেয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। যার অংশ বিশেষ মঙ্গলবার সকালে পাড় সংরক্ষণে বালু ভর্তি জিওটেক ব্যাগ নিজ উপস্থিত থেকে নিজ অর্থে মজবুত করে দেন। এছাড়া গত ফেব্রæয়ারী মাসে পুকুরটি খননের জন্য মসজিদ কর্তৃপক্ষের কাছে লক্ষাধিক নগদ অর্থ প্রদান করেন। কেএফডি-৮৯ বন্ধু ফোরামে আর্থিক অনুদানে চেয়ারম্যান তুহিনে তত্ত্বাবধানে করা হয়। ফলে ৪’শ পরিবারের পানীয় জলের অভাব পুরণ হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,চেয়ারম্যান তুহিন সাহেবে এ কাজটি মানবিক এবং মহৎ কাজ। এধরনে কাজে সকল জনপ্র্রতিনিধিদের এগিয়ে আসা উচিৎ।

আখেরী মোনাজাতে শেষ হল তালার ৯১তম সাধু সম্মেলন

0

নজরুল ইসলাম তালা থেকে: আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় আধ্যাতিœক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯১তম চারদিন ব্যাপী সাধু সম্মেলন সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮টায় তালার শিবপুরে সমাপনী আলোচনা ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

৪ দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাধকপুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মাদ হুমায়ুন কবির, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল আলম খান, অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন প্রমুখ।

সমাপনী আলোচনা রাখেন কুষ্টিয়া লালন একাডেমীর সদস্য আব্দুল কাদের চিশতি, ঢাকার আজমেরী খানকা শরীফের মোহাম্মাদ আলী, মাওলানা আব্দুল আলীম, সাধক মোতাহার আলী, খুলনা বেতারের লেখক ও গায়ক এস.এম সিরাজুল ইসলাম, মাওলানা খাজা নাজিমুদ্দিন বুলবুলি, নওয়াপাড়ার সাধক আমিন ভান্ডারী, চুয়াডাঙ্গার সাধক রুহুল ফকির, যশোর থেকে আগত সাধক আফসার সরদার।

আলোচনায় সাধকরা বলেন, মানবসেবা পরম ধর্ম মানবসেবা শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেক সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তার বিচরণ। আমরা সবাই সৃষ্টিকর্তাকে পেতে চাই। তাকে খুশি করতে চায়। ধর্মীয় এ অনুষ্ঠাণটি শিক্ষা দেয় সকলে ভেদাভেদ ভূলে মিলেমিশে পথচলার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যে যার ধর্ম পালন করবে। উস্কানি দিয়ে ধর্মের নামে সহিংসতা করা যাবে না।

সাধকরা আরও বলেন, চারদিন ব্যাপী সাধু সম্মেলনে ধর্মীয় নানা আলোচনা হয়েছে। এটি থেকে যার যে বিষয়টি পছন্দ হয় সেটি শিক্ষা নিয়ে পথ চলতে হবে। সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টিকর্তার সানিধ্য লাভ করতে হবে। আমরা সবাই জান্নাতবাসী হয়ে চায়। সেটির জন্য সকলকে আল্লাহ্’র দেখানো পথে নবী রাসূল (সাঃ)কে আদর্শ মেনেই চলতে হবে। আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাধকপুত্র এস.এম নজরুল ইসলাম। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সাধকবৃন্দ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৫ মার্চ) ৯১তম সাধু সম্মেলনের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আখেরী মোনাজের মাধ্যমে ৯১তম সাধু সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়