Home Blog Page 1335

শ্যামনগরে টিকাকেন্দ্রে প্রতিবন্ধী নারীর মৃত্যু

0

জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে দোতলার ছাদ থেকে নিচে পড়ে আঞ্জুয়ারা (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনে স্থাপিত টিকা কেন্দ্রে দোতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সে হরিনগর গ্রামে মৃত আবু জার মোড়লের কন্যা।

বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, ঘটনার দিন কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সে তার মায়ের সাথে বিদ্যালয়ে দোতলায় স্থাপিত টিকা কেন্দ্রে আসে। হঠাৎ অসাবধান বশত: মায়ের হাত ফসকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রীতা রানী পাল তাকে মৃত ঘোষনা করে।

সমাজে যারা ফেৎনা ফেছাদ সৃষ্টি করে তারা ইসলামের শত্রু

0

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) বলেছেন, সমাজে সাধারন মানুষের মধ্যে যারা ফেৎনা ফেছাদ ও বিশৃংখলা সৃষ্টি করে তারা ইসলামের বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু। তিনি বলেন, গ্রামের সাধারন মানুষ খুবই সহজ সরল, এসব সহজ সরল মানুষকে যারা ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত করে তোলে, হিংস্বার্থক কর্মকান্ড করায় তারা একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এসব ব্যক্তিদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, মানুষের যেমন জন্মপরিচয় আছে তেমনি বাংলাদেশেরও জন্মপরিচয় আছে। বাংলাদেশের জন্মের যারা বিরোধীতা করে তারা দেশ বিরোধী।
পুলিশ সুপার বলেন, সমাজে যেমন খারাপ মানুষ আছে, তেমনি ভাল মানুষও আছে। গুটি কয়েক খারাপ মানুষের অপকর্মের জন্য ভাল মানুষের সংখ্যা বেশী হওয়া সত্বেও তাদের কেউ অনেকে ভুল বোঝে। আসন্ন রমজান কে সামনে রেখে যে সব ব্যবসায়ীরারা নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করে তারা সমাজে ঘৃনিত ব্যক্তি। ১২ মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো সাবান মাস। এমাসেও কতিপয় ব্যবসায়ী অধিক লাভের জন্য জিনিস পত্রের দাম বাড়িয়ে মুসলমানদের কষ্ট দেয়। এসব মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী দেন পুলিশ সুপার।
তিনি রোববার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর প্রাইমারী স্কুল মাঠে বাষিংক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এনায়েতপুর যুুবকমিটির আয়োজনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী পুলিশ সুপার তালা সার্কেল এর মোঃ সাজ্জাদ হোসেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, ওসি তদন্ত বাবলুর রহমান।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন হাফেজ মাওঃ এস.এম বাইজীত হোসাইন, দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন হযরত মাওঃ মহরম বিল্লাহ হুজাইফি, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন নুরুজ্জামান, হযরত মাওঃ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি প্রতিষ্ঠার জন্য মহান রাব্বুল আল-আমিন যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছিলেন। আমাদের সকলকে উম্মত হিসাবে নবী রাসুলের পথ অনুসরন করে চলা উচিত।

মিথ্যা মামলায় পাওনাদারকে ফাঁসিয়ে হয়রানির অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি চলতি মাসের ২০ তারিখে কালিগঞ্জে ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ উষ্কানি দিয়ে ছোট একটি ঝগড়াকে কুরুক্ষেত্র বানিয়ে নাটক মঞ্চস্থ করে বিবাদীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিমা খাতুন বাদী হয়ে ‘কালিগঞ্জ থানার বাজারগ্রাম রহিমপুরের মৃত বাবর আলীর ছেলে আজমির গাজী ও তার স্ত্রী রজিনা বেগম, জাহানারা বেগম, লাকী বেগম, হালিমা খাতুন, টুম্পা খাতুন, সহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামী করে ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪২৭, ৫০৬(২), ১১৪, ৩৪, ও পেনাল কোড ১৮৬০ ধারা উল্লেখ করে জি.আর ৮২/২২ কালিগঞ্জ, একটি মামলা দায়ের করা হয়েছে, কালিগঞ্জ থানায় যার নং-৩০, তারিখ ২৪মার্চ,২০২২খ্রীঃ।
সরজমিনে কথিত হামলার শিকার ও আহত রহিমা খাতুনের সাথে কথা বলতে সাতক্ষীরা সদর হাসপাতেল গিয়ে প্রথমে তাকে পাওয়া যায়নি। তিনি এসময় ঘুরতে বের হয়েছিলেন। প্রতিবেদকের উপস্থিতির সংবাদ পেয়ে তিনি তড়িঘড়ি করে এসে বেডে শুয়ে পড়েন। এজাহারে তিনি উল্লেখ করেন আসামীরা ধারালো দা দিয়ে রহিমার মাথায় ও ডান হাতে হাড় কাটা জখম করে ও বাম হাত ভেঙে দেয়। সরজমিনে যার সত্যতা পাওয়া যায়নি। এজাহারে রহিমা আরও উল্লেখ করে ‘তাকে বাঁচাতে গেলে তার ছেলে মেহেদী হাসানকেও মারপিট করে আসামীরা। তখন রশি দিয়ে রহিমার ছেলে মেহেদী হাসানের শ্বাসরোধের চেষ্টা করে আসামীরা।’ কিন্ত রহিমা ও তার ছেলে সদর হাসপাতালে প্রতিবেদকের কাছে দাবী করেন হামলার সময় বাড়িতে রহিমা ব্যাতিত বাড়িতে আর কেউ ছিলোনা। এদিকে তার এক্সরে সহ অন্যান্য রিপোর্ট চাইলে তিনি দেখাতে পারেননি। রহিমার এজাহার ও সদর হাসপাতালে অবস্থান করা কালীন বক্তব্যে কোন মিল পাওয়া যায়নি। তিনি সম্পূর্ন সুস্থ্য ছিলেন।
আসামীদের পক্ষ থেকে বলা হয় তাদের একটি মুদি দোকান ছিলো। মুদি দোকানের ধার-বাকির টাকা চাইতে গেলে তাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়। অন্যদিকে বাদী মহিলা মেম্বার পদে নির্বাচন করেন। কিন্তু তাকে আসামীরা সমর্থন না করায় তাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। বাদী সুস্থ্য থাকলেও মামলায় জোর বাড়ানোর জন্য দফায় দফায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ এলাকা থেকে ৭ মৌয়াল আটক, জরিমানা আদায়

0

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য অঞ্চলে মধু আহরণের সময় সাত মৌয়ালকে আটক করেছে বনবিভাগের স্মাট পেট্টোল টিমের সদস্যরা। সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। পরে এঘটনায় উক্ত সাত জেলেকে বনআইনে তাদের কাছ থেকে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

আটক মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার যাবদপুর গ্রামে আশরাফুল আলীর পুত্র অমিনুর রহমান (৩২), পশ্চিম কৈখালী গ্রামের মেহের উদ্দীন গাজীর পুত্র দিদারুল ইসলাম (৫২), আরশাদ সরদারের পুত্র আনোয়ার সরদার (৪২), শেফা বাউলিয়ার পুত্র আঙ্গর আলী (৩০), বৈশখালী গ্রামের সোহরাব আলীর পুত্র আসলাম ফারুক (৫৫), মৃত খয়রাত গাজীর পুত্র মজিবর রহমান (৫২) ও জয়াখালী গ্রামের আব্দুল মজিদের পুত্র ইসমাইল হোসেন (৩৪)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ গহীন অভয়ারন্য আঠারোবেকি এলাকায় কয়েকজন মৌয়াল মধু আহরন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মাট টিমের দলপতি এফজি হারুনার রশিদের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত সাত মৌয়ালকে আটক করা হয়। এরপর উক্ত সাত জেলের কাছ থেকে বনআইনে ৭০হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাধবকাটির চিহ্নিত ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার মাধবকাটির চিহ্নিত ভ‚মিদস্যু ও ডাকাতিসহ ১১ টি নাশকতা মামলার আসামী ওয়ারেশ আলীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে এবং মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র ভুক্তেভোগী শফিকুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একাধারে ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি, মাধবকাটি প্রাইমারী স্কুলের সহ-সভাপতি ও কাঁচা বাজার জামে মসজিদের সদস্য এবং বলাডাঙ্গা হেফজখানার সদস্য। একই এলাকার মৃত মাদার মোড়ল ওরফে পাগলা মোড়লের পুত্র ওয়ারেশ আলীর সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমাকে সর্বশান্ত ও হয়রানির করার জন্য বিগত ২০০৯ সালের পহেলা অক্টোবর ওয়ারেশ আলী তার কন্যাকে দিয়ে ধর্ষন চেষ্টার একটি মিথ্যা নাটক সাজিয়ে নিজে বাদী হয়ে আমার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা খারিজ হওয়ার পর বিগত ২০১০ সালের ১৯ ফেব্রæয়ারী তিনি আমার বিরুদ্ধে আদালতে আরো একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরপর তার আতœীয় স্বজনদের বাদী করে তিনি আদালতে একের পর এক আমার নামে পেন্ডিং মামলাসহ মোট ৯ টি মামলা দায়ের করেন। সর্বশেষ আমি ঢাকায় থাকাকালিন সময়ে ওয়ারেশের কন্যার আতœীয় ডাকাতী মামলার আসামী গদাঘাটা গ্রামের মিজানুর রহমানকে দিয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। আমি বাড়ি ফিরে আসার পর ওয়ারেশ ও এই মামলা বাদী মিজানুর ২০২১ সালের ১৭ ডিসেম্বর পুলিশ নিয়ে আমাকে চিনিয়ে দেন। পরদিন ১৮ ডিসেম্বর পুলিশ আমাকে আটক করে ছিনতাই মামলায় কারাগারে প্রেরণ করেন। ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে চলতি বছরের গত ৮ মার্চ আমি সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করি। এঘটনায় ওয়ারেশ আলী আরো ক্ষিপ্ত হয়ে গত ১২ মার্চ জঘন্য মিথ্যাচার করে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। যা পরদিন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে ওয়ারেশ আলী বলেছেন আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার একটিরও নাকি বাদী তিনি নন। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  প্রকৃত পক্ষে তিনি আমার বিরুদ্ধে যে ৯টি মামলা করেছেন এর মধ্যে ৫টি  মামলার বাদী ওয়ারেশ আলী নিজেই। আর বাকী ৪টি মামলার বাদী তার আতœীয় স্বজন। যার সকল কাগজপত্র ও মামলার এজাহারের কপি আমার কাছে সংরক্ষিত রয়েছে। যা সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ধর্মীয় লেবাসে ওয়ারেশ আলী মানুষকে হয়রানি করে যাচ্ছেন। তিনি আরো বলেন, মাধবকাটি মৌজার এস.এ ২৯৪ ও ২৩২ নং খতিয়ানে ১৬১ ও ১৬২ দাগের ১.৪ একর ‘ক’ তফসীলভুক্ত সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করায় ওয়ারেশ আলীর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান যুগ্ম জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ডাকাতী মামলা দায়ের করেন। ১৯৯৮ সালে শিক্ষক আতিয়ার রহমান কোন উপায় না পেয়ে চাকুরি বাঁচাতে অন্যত্র চলে যান। পরে ওই সম্পত্তির ভূয়া দলিল করে ওয়ারেশ আলী ভোগদখল করেন। সেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে তিনি তা আত্মসাৎ করেছেন। এরপরও তিনি ও তার পুত্র আবুল বাশার ধোয়া তুলশীপাতা দাবি করেছেন। অথচ আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসী তার বিরুদ্ধে গণস্বাক্ষর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। কোন ভালো মানুষের বিরুদ্ধে গ্রামবাসী এভাবে গণস্বাক্ষর করে কি না তা আমার জানা নেই। ওয়ারেশ আলীর বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি নাশকতার মামলা রয়েছে। আর তার ছেলে আবুল বাশারের বিরুদ্ধে ৬টি চেক জালিয়াতি ও ৭টি নাশকতার মামলা রয়েছে। ওই ডাকাত ও জালিয়াত চক্রের ষড়যন্ত্রে আমি আজ দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মিথ্যা মামলার বাদী ওয়ারেশ গংয়ের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনির হুমায়রা স্বামীর নির্যাতনের শিকার

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার হাজরাখালী গ্রামের (বর্তমান সাইহাটিতে বসবারকারী) ছাত্তার গাজীর কন্যা হুমায়রা পারভিন সাথী স্বামীর নির্যাতন সইতে না পেরে ব্র্যাকে অভিযোগ করেও স্বামীর নির্যাতন থেকে রেহাই পাচ্ছেনা। সোমবার (২৮ মার্চ) ব্র্যাকের শালিস শেষে রাস্তায় গেলে স্বামী রায়তুল্লাহ হুময়রাকে পিটিয়ে আহত করে।

নির্যাতিতা হুমায়রা ও তার মা জানান, ৩ বছর পূর্বে হুমায়রার সাথে চেউটিয়া গ্রামের জিয়াদ আলি সরদারের ছেলে রায়তুল্লাহর বিয়ে হয়। মেয়ে কলেজে লেখাপড়া করে ও ছেলে কোম্পানিতে চাকুরি করায় শ্বশুর বাড়িতে থাকা হয়নি। এক পর্যায়ে তারা ঢাকায় বসবাস করে। বিয়ের পর থেকে চাকরী, গরুর খামার করা ও বাড়ি করার কথা বলে শ্বশুর বাড়ি থেকে প্রায় ৩ লক্ষ টাকা নেয়। এছাড়া বিভিন্ন সময় করোনার জন্য কাজ নেইসহ বিভিন্ন কথা বলে আরও টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে স্ত্রী গর্ভবতী হয়। তখন সন্তান নষ্ট করতে চাপ দিতে থাকে রায়তুল্লাহ। হুমায়রা রাজী না হওয়ায় বেদম মারপিট করে বাসা থেকে বের করে দেয় সে। তার পিতামাতা জানতে পেরে মেয়েকে গ্রামে আনেন। পিত্রালয়েই তার কন্যা সন্তান মারিয়াহ’র জন্ম হয়। তার বয়স এখণ ১০ মাস। কিন্তু স্বামী রায়তুল্লাহ সেই থেকে স্ত্রী ও সন্তানের খোজ খবর নেয়নি, কোন যোগাযোগও রাখেনি। বাধ্য হয়ে হুমায়রা ব্র্যাক আশাশুনি অফিসে ১৫/১৬ দিন পূর্বে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে।  ব্র্যাক কর্তৃপক্ষ উভয় পক্ষকে নোটিশ করলে রবিবার (২৭ মার্চ) তারা তদন্ত অনুষ্ঠানে যান। রায়তুল্লাহ সকল অভিযোগ অস্বীকার করেন। দু’পক্ষের কথা শুনার পর এদিনের মত শালিস মূলতবি করা হয়। ব্র্যাক থেকে বেরিয়ে তারা রাস্তায় পৌছলে রায়তুল্লাহ সন্তান কোলে থাকা স্ত্রীকে মারপিট, পেটে লাথি মেরে আহত করে। শ্বাশুড়ি ঠেকাতে গেলে তাকেও মারপিট করে মোটর সাইকেল যোগে রায়তুল্লাহ কেটে পড়েন। হুমায়রাকে আশাশুনি হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান জানান, অসহায় স্ত্রী হুময়রার দুর্দশান কথা শুনেছি। ব্র্যাকে শালিস ছিল সেখানে একটা সুষ্ঠু সমাধান হবে এ বিশ্বাস আমার ছিল । শালিস শেষ না হতেই পথিমধ্যে স্ত্রী ও শ্বাশুড়িকে মারপিটের ঘটনা সত্যি দুঃখ জনক ও অমার্জনীয় অপরাধ। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, অপরাধ করে বাচা যায়না। স্ত্রী ও সন্তানের সাথে ধিক্কার জনক ব্যবহারের বিরুদ্ধে আইন আদালতে অবশ্যই ন্যায় বিচার হবে।

আশাশুনি গার্লস হাইস্কুলে সভাপতি সামছুল আলম

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঢালী মোঃ সামছুল আলম পুনরায় সভাপতি নির্বাচচিত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে দুপুর ১২.৩০ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় দাতা সদস্য ঢালী মোঃ সামছুল আলম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), অভিভাবক সদস্য ইলিয়াছ সরদার, আকিবার রহমান, সালাহ উদ্দিন, স ম ফজলুর রহমান, মহিলা অভিভাবক সদস্য হামেদা খাতুন, পিআর আনম আলমগীর কবির, সুনীল কুমার মন্ডল, রেজভি সুলতানা উপস্থিত ছিলেন। সভাপতি পদে ঢালী মোঃ সামছুল আলম একাই নমিনেশন পত্র জমা দেওয়ায় ও উপস্থিত সকল সদস্য তাকে সমর্থন জ্ঞাপন করায় প্রিজাইডিং অফিসার ঢালী মোঃ সামছুল আলমকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, ঢালী মোঃ সামছুল আলম এনিয়ে ৪র্থ বার স্কুলের সভাপতি এবং ৪ বার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি নির্বাচিত ঘোষণার পর নব নির্বাচিত সভাপতিসহ অন্য সদস্যবৃন্দ স্কুলের সার্বিক উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বেলা ১১.৩০ টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) আশাশুনির সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাক সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আশাশুনির অফিসার নাজির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার সকল ইউনিয়নে বাল্য বিবাহ এর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধে করনীয়তা, ব্র্যাকের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতির ভাইয়ের ইন্তেকাল

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুকের ছোট ভাই গোলাম রসুল (৩৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন)। সোমবার (২৮ মার্চ) ভোর রাতে তিনি ইন্তেকাল করেন।

আশাশুনি গ্রামের অবসর প্রাপ্ত পাউবো কর্মকর্তা গোলাম মোস্তফা মোল্যার ছোট ছেলে গোলাম রসুল রবিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে তিনি ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দ্রæত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে শেষ রাতে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এদিন বাদ জোহর মাদার দীঘি পুকুর চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ আবুল হাসান। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ বাকী বিল্লাহ। নামাজে জানাযার পূর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, স ম সেলিম রেজা সেলিম, স ম হেদায়েতুল ইসলাম, ঢালী মোঃ সামছুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, ড. আবুল হাসান, হুমায়ুন কবির সুমন, আবুল কালাম আজাদ বুলবুল, রাশেদ সরোয়ার শেলী, তুহিন গাজী, মরহুমের বড় ভাই জি এম আল ফারুক, প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সেক্রেটারী এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আলী নেওয়াজ, আকাশ হোসেন, নূর আলম, গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, ফয়জুল কবির, শেখ আরাফাত, বাহবুল হাসনাইন, আলা উদ্দিন প্রমুখ।

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, রুহুল কুদ্দুছ, দিপংকর কুমার সরকার, ওমর ছাকি পলাশ, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক ইয়াহিয়া ইকবাল, ড. আবুল হাসান, নিরঞ্জন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, মাদকের ব্যবহার রোধসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।