Home Blog Page 1336

সাংবাদিক টুটুলের মায়ের দাফন সম্পন্ন- সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের দর্পণ এর সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের মাতা আলহাজ্ব মন্জুয়ারা খাতুন (৮৪) বার্ধক্যজনিত কারনে সোমবার সকাল ৭:৩০ মিনিটে আশাশুনির শরাফপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

শ্যামনগরে নবনির্বাচিত চেয়ারম্যান এড.জহুরুল হায়দারকে নৌকার ক্রেস্ট প্রদান

0

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: শ্যামনগরের ৩নং সদর ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক বাবু লাল মন্ডল এর পক্ষ থেকে টানা ২য় বার নবনির্বাচিত শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পিপি, প্রস্তাবিত শ্যামনগর পৌরসভার রুপকার এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুকে হাতে তৈরি পুথির নৌকা প্রদান করা হয়।

২৮শে মার্চ সোমবার বিকাল ৪ টায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব কক্ষে নৌকার ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম , উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব প্রম‚খ।

শ্যামনগর দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

0

আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘরামী।

২৮ শে মার্চ সোমবার পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ন‚র ইসলাম ( তেজারাত), প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সদস্য সচিব অনাঙ্গ কুমার মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য বাবু খগেন্দ্র নাথ মন্ডল, ভ‚মিদাতা ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি তুষার কান্তি মন্ডল, আশীষ ঘরামী, শ্রীমতি অনিতা রানী মন্ডল ও অবিভাবক প্রতিনিধি মৃত্যুঞ্জয় গাইন, মোঃ সালাউদ্দিন গাজী, তাপস রপ্তান, পরিতোষ বিশ্বাস, লিপিকা রানী বিশ্বাস এর উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

সুন্দরবনের অবৈধ গাছ জব্দ করেছে বনবিভাগ

0

নজরুল ইসলাম শ্যামনগর: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতাধীন শ্যামনগর উপজেলার দাঁতিনা খালী মোড়লবাড়ী নামক স্থানের মৎস্য ঘের হতে সোমবার সকালে সুন্দরবনের অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।

বন বিভাগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের এলাকা দাঁতিনা খালী মোড়লপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ পিস পশুর কাঠ, ১৫০ পিস গরান কাঠ জব্দ করেছে, তবে কাঠ চোরাকারবারি কাউকে আটক করা সম্ভব হয়নি।

গাছ জব্দের বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। তিান আরো বলেন,জব্দকৃত মাল যেহেতু পরিত্যাক্ত স্থানে পাওয়া গেছে সেকারনে ইউ, ডি আর মামলা হবে তাছাড়া জব্দ কৃত মালের প্রকৃত মালিক খোজা হচ্ছে মালিক পাইলে বনবিভাগ থেকে পিও আর মামলা দেওয়া হবে আসামীদের বিরুদ্ধে।

তালায় গৃহবধুকে মারপিটের ঘটনায় জিডি করায় চাঁদা চেয়ে হত্যার হুমকি দিলো প্রতিপক্ষরা

0

নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় থানায় জিডি করার পর ২০ হাজার টাকা চাঁদা এবং জিডি প্রতাহার করার তাগিৎ দিয়ে এক অসহায় গৃহবধূকে প্রাণ-নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। আগামী এক সপ্তাহের মধ্যে তালা থানা থেকে জিডি প্রতাহার না করলে খুন করা হবে বলে হুমকির অভিযোগে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে গৃহবধু তাছলিমা খাতুন। সে সাতক্ষীরা তালা উপজেলার জাতপুর গ্রামের সামছুর রহমান খাঁর মেয়ে। লিখিত অভিযোগে তাছলিমা খাতুন জানান, দীর্ঘ দিন ধরে তালা উপজেলার জাতপুর মৌজার ৪২০ ও ৪২২ দাগে তার ক্রয়কৃত ও পিতার নিকট থেকে প্রাপ্ত ১০ শতক জমি নিয়ে জাতপুর গ্রামের প্রতিবেশি প্রতিপক্ষ মোঃ হোসেন আলী খাঁর ছেলে কামরুল ইসলাম খাঁ, আক্তারুল খাঁ, ও নাজমূল খাঁ এবং একই গ্রামের ইছার উদ্দীন খাঁর ছেলে জাহান আলী খাঁর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২৭ মার্চ রবিবার বেলা ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা আমার ভোগ দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক গায়ের জোরে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বাঁধা দিতে গেলে বাঁশের লাঠি দিয়ে আমাকে মারপিট করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এঘটনায় আমি তালা থানায় ঘটনার দিনেই একটি  সাধারণ ডায়েরি করি। যার নাম্বার ১১৩৬। এঘটনার পরের দিন ২৮ মার্চ সোমবার সকালে জমিজমা ও মারপিটের ঘটনার বিষয়টি নিয়ে সাতক্ষীরা জজ কোটের আইজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ সাহেবের সেরেস্তায় পরামর্শ নিতে আসি। দুপুরে একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে বাড়ী ফেরার পথে বেলা আনুমানিক ৩ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বিসিক শিল্পনগরীর নিকট পৌছাতেই দুটি মটরসাইকেল যোগে প্রতিপক্ষ ওই চার ব্যক্তি কামরুল, আক্তারুল, নাজমুল খাঁ ও জাহান আলী খাঁ সন্ত্রাসী স্টাইলে আমার ভ্যানের গতিরোধ করে জিডি তুলে নিতে হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এছাড়া আগামি সাত দিনের মধ্যে তাদের দাবীকৃত উক্ত চাঁদার টাকা এবং থানা থেকে জিডি প্রতাহার না করলে জানে মেরে ফেলে দিবো বলে হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আমি নিজেকে অনেক অসহায় বোধ করছি। অবিলম্বে ওই চার সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বিধবা গৃহবধূ তাছলিমা খাতুন।

সব পরিস্থিতিতে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছেন-সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

0

নিজস্ব প্রতিবেদক: আমাদের সময় সরকারের পক্ষে বিপক্ষে নয়, রাষ্ট্র তথা জনগনের পক্ষে কথা বলে যাচ্ছে। সব পরিস্থিতিতে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছেন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা থেকে একবিন্দুও বিচ্যুত হয়নি। সাততলা থেকে বটতলা’র প্রতিটি পাঠকের হৃদয়ে আজ আমাদের সময় দেশসেরা দৈনিকে পরিণত হয়েছে।

আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বল্পমুল্যে সব পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিয়ে নজির স্থাপন করেছিলেন। তার সুফল আজ দেশের কোটি কোটি পাঠক ভোগ করে যাচ্ছে। নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৮তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

আমাদের সময় এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকল বক্তারা বলেন রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বানিজ্য, বিশ্ব পরিস্থিতি, বিনোদন, খেলাধুলা, সাহিত্যসহ সকল ক্ষেত্রে সব খবর সবার সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি মন্ময় মনির, ঐতিহ্য লোক সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক আমিনুর রশীদ, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, ফরিদ আহমেদ ময়না প্রমূখ। আলোচনা সভা শেষে আমাদের সময় এর ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে ১৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মণিরামপুরে সড়কের কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট

0

আরিফুল ইসলাম, মণিরামপুর থেকে: যশোরের মণিরামপুর উপজেলা চালুয়াহাটী ইউনিয়নের ইচানি মুবারকপুর নতুন রাস্তায় নি¤œমানের ইট ও বালু ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

তিন নং ইটের খোয়া দিয়ে প্রস্তুত করা হয়েছে এই রাস্তাটি। এ বিষায়ে এলাকা বাসি সাংবাদিক দের জানায়, ইচানি মুবারকপুর হয়ে রাজগঞ্জ উঠেছে এই রাস্তাটি যে ইট ব্যবহার করা হচ্ছে এই ইট অধিকাংশ তিন নং মাটি যুক্ত ইটের খোয়া। ঘটনা জানতে পেরে আমরা সরোজমিনে রাস্তায় যাই। রাস্তায় যেয়ে দেখা যাই কিছু কিছু জায়গায় মাটি জাতীয় তিন নং দুই নং গড় ইটের খোয়া দিয়ে রাস্তা প্রস্তুত করা হচ্ছে। নি¤œমানের ইট ব্যবহার করায় এলাকা বাসি দাবি করে,আমরা এই ইট ব্যবহার করতে বাধা দিই। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তায় দায়িত্বে থাকা লোকটি বলেন,উপরে তিন নম্বর ইটের খোয়া না দিলে রাস্তা সমান করা সম্ভাব না। তাই উপরে এমন ইট দেওয়া হচ্ছে। এই বিষয়ে উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাস বলেন, কোন রাস্তায় এমন ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে আমার জানা নাই। তবে আমি বিষয়টা দেখতে যাবো যদি নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করা হয় তা হলে খোয়া উঠিয়ে নিতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠান কে। এ বিষয়ে উক্ত ঠিকাদার গাজি ব্রিকস এর মালিক ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে মশিউর রহমানকে ফোন দিলেও প্রথমে কয়েক সেঃ কথা হলেও পরবর্তীতে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাস বলেন রাস্তার কাজ বন্ধ করা হয়েছে।

কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ চলছে। ও তিন নং ইটের কাজ করা স্পষ্ট গুলি বালি দিয়ে ঢেকে দিচ্ছে সরেজমিনে যেয়ে দেখা যাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সমগ্র দেশ ব্যাপি। এই উন্নয়ন শিল দেশকে কিছু অসৎ ঠিকাদার নি¤œমানের পণ্য ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এলাকা বাসি যোর দাবি জানান এসব ঠিকাদারদের লাইসেন্স বাজেয়াপ্ত করা হোক। এলাকা বাসি বলেন ঠিকাদার চেয়ারম্যানের ছেলে হওয়ার কারনে দলিয়া পাওয়ারে রাস্তায় নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করছেন

তালায় ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা

0

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিকাশ কুমার ঘোষ নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এই জরিমানা করেন। অভিযুক্ত তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে বিকাশ কুমার ঘোষ।

জানা গেছে, বিকাশ কুমার ঘোষ তার দোকানে দীর্ঘদিন ধরে গøুকোজ পাউডার বিক্রি করে আসছিল। এলাকার অসাধু দুধ ব্যবসায়ীরা তার কাছ থেকে গøুুকোজ কিনে অতিরিক্ত দুধ তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। রবিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ চার বস্তা গøুুকোজ পাউডারসহ বিকাশ কুমার ঘোষকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সাতক্ষীরায় এন আই এ্যাক্টের মামলা থেকে বাঁচতে ভূঁয়া জিডি তৈরীর অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এন আই এ্যাক্টের মামলা থেকে বাঁচতে ভূঁয়া জিডি তৈরী করে আদালতে জমা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আদালতে বাদীপক্ষ থানার সাধারন ডায়েরীর বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের আবেদন করলে আদালত সংশ্লিষ্ঠ থানার ওসিকে তদন্তের নির্দেশ দিলে তদন্তকারি কর্মকর্তা ওই সাধারণ ডায়েরীটি হারানো বা পাবলিক ডায়েরি না মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
সুত্রে প্রকাশ, সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি গ্রামের মৃত অজিয়ার সরদারের ছেলে লুৎফর রহমানের প্রাপ্য অর্থ আদায়ের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসলামী ব্যাংকের কলারোয়া শাখায় চেক ডিজি ওনার করে সাতক্ষীরার চীফ কোর্টে বড়ালী গ্রামের মৃত সামছের সরদারের ছেলে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একটি সি.আর৭১/১৮ নংএন আই এ্যাক্টের মামলা দাখিল করলে আদালত শুনানীন্তে আসামীর বিরুদ্ধে সমন জারী করলে আসামী আদালতে হাজির হয়ে প্রাথমিক জামিন গ্রহন করেন। এরপর মামলাটি স্থানান্তর হয়ে জর্জ কোর্টে চলে আসলে এস সি১২৩৫/১৮ নং মামলার বয়স তিন বছর প্রায়, সে সময় হঠাৎ আসামী আব্দুর রাজ্জাক আদালতে বাদীর দাখিলকৃত চেকের বিরুদ্ধে কলারোয়া থানার একটি হারানো সাধারণ ডায়েরী যার নং-২৭১, তারিখ- ০৮এপ্রিল ২০১৫ দাখিল করেন। মামলার বাদী লুৎফর রহমান থানার সাধারন ডায়েরীর বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের আবেদন করলে আদালত ৪১০/ফৌঃ স্মারকে কলারোয়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিলে তদন্তকারি কর্মকর্তা এস আই মোঃ আবু সাঈদ তদন্ত শেষে ২৪ নভেম্বর ২০২১তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায়, তদন্তকারি কর্মকর্তা এস আই মোঃ আবু সাঈদ কলারোয়া থানার ০৮এপ্রিল ২০১৫তারিখের ২৭১নং সাধারণ ডায়েরীটি এ.এস.আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েকজন আসামীকে কলারোয়া থানা থেকে সাতক্ষীরা আদালতে নিয়ে যায়। বিষয়টি প্রশ্নবিদ্ধ ও চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার গুণিজন এবং জেলার আদালত পাড়ায়।
সুত্রে জানাযায়, মামলার আসামী আব্দুর রাজ্জাক মামলার বাদীর প্রাপ্য অর্থ না দিতে থানার সীল ও ডিউটি অফিসারের স্বাক্ষর জাল তৈরী করলো! নাকি বিবাদি আব্দুর রাজ্জাকের সাথে এত বড় ধরনের জালিয়াতির পিছনে কোন চক্র কাজ করছে।
এ বিষয়ে জানার জন্য কলারোয়া থানার ০৮এপ্রিল ২০১৫তারিখের ২৭১নং সাধারণ ডায়েরীর সত্যতা যাচাইয়ের তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ আবু সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যে পূর্ণাঙ্গ তদন্তে যা পেয়েছি সেটাই দিয়েছি। অর্থাৎ কলারোয়া থানার ০৮এপ্রিল ২০১৫তারিখের ২৭১নং সাধারণ ডায়েরীটি আসামী চালানের জন্যই ছিল।
এ বিষয়ে জানার জন্য বিবাদি আব্দুর রাজ্জাক‘র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সাধারণ ডায়েরী করেছিলাম। কিন্তু থানায় বখশির কাছে জিজ্ঞাসা করলে বলে আমরা পিছনের সব পুড়িয়ে দিয়েছি। আর ওসির কাছে শুনলে বলে যে, সব আম্ফান ঝড়ে উড়ে গেছে।

কলারোয়ায়  ড্রেন থেকে হাত বাধা এক ছাত্রীর মরদেহ উদ্ধার 

0
কলারোয়া ব্যুরো:  কলারোয়ায়  ধানক্ষেত ও কুল বাগান সংলগ্ন ড্রেন থেকে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে,  উপজেলার ২ নং  জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড জালালাবাদ গ্রামে। নিহত সঞ্চিতা হোসেন সেঁজুতি (১৬) জালালাবাদ গ্রামের সোহরাব হোসেন পলাশের কন্যা।
সোমবার ভোর ৬ টার দিকে জালালাবাদ গ্রামের ধানক্ষেত ও কুলবাগান সংলগ্ন ড্রেনে হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মশিয়ার রহমান জানান, মোবাইল ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন একই গ্রামের সোহরাব হোসেন পলাশের মেয়ের লাশ পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ তিনি গ্রাম পুলিশ কৃষ্ণকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। অতঃপর কৃষ্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পাওয়া মাত্রই কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি আরো বলেন, একই গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রহমানের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ছয় মাস আগে তারা কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় মীমাংসার মাধ্যমে ওই মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
এবিষয়ে নিহতের পিতা বলেন, সর্বশেষ রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে আমার মেয়ের সাথে সর্বশেষ যোগাযোগ হয়। রাত সাড়ে ৮ টার দিকে আমার মা জানায় সেঁজুতিকে পাওয়া যাচ্ছে না। আমি কলারোয়া থেকে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসি এবং বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে সেঁজুতির সাথে প্রেমের সম্পর্ক থাকা প্রতিবেশী যুবক আব্দুর রহমানের বাড়িতে যাই এবং তার পিতাকে আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করি।
ওই যুবকের পিতা জানায় তার ছেলেও বাড়িতে নেই এবং তার কাছে থাকা সেলফোনটি বন্ধ। রাত ১১ টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১২টার সময় কলারোয়া থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করি। আজ ভোরবেলা প্রতিবেশী ইসমাইল আমাকে জানায় আমার মেয়ের লাশ পাওয়া গিয়েছে। এ ঘটনায় আব্দুর রহমানকে (২০) আসামি করে হত্যা মামলা দায়ের করবেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই এবং মহিলা পুলিশের মাধ্যমে লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।
এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।