Home Blog Page 1337

হরতালে খুলনায় কঠোর অবস্থানে পুলিশ, আটক ৬

0

খুলনা প্রতিবেদক: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মোঃ রাসেল ও কিংসুক। আটককৃতরা এসময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। আটক না হওয়া এক নেত্রী এসময় কেন গ্রেফ তার করা হচ্ছে বলে চিৎকার করতে থাকেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, কয়েকজনকে থানায় আনা হয়েছে। রাস্তায় যান চলাচল বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সরেজমিন দেখা গেছে, সকাল ৯টার দিকেও নগরী‌তে যান চলাচল স্বাভা‌বিক ছিল। শিক্ষা প্রতিষ্ঠা‌নে ক্লাস চল‌ছে যথারী‌তি। অ‌ফিস-আদাল‌ত, রাস্তা-ঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হরতা‌লের কোন প্রভাব প‌ড়ে‌নি।

জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, আমরা আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এই হরতাল কর্মসূচিতে কোনও প্রকার উসকানি সৃষ্টি করবে না, বাধা প্রদান করবে না, বা সহিংসতা সৃষ্টির কোনও প্রচেষ্টা চালাবে না। এই ধরনের যেকোনও অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

প্রসঙ্গত্ব, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোন দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।

নাগরিক সেবা সহজীকরণে “Hellow DC” মোবাইল অ্যাপ এর উদ্বোধন

0

প্রেস বিজ্ঞপ্তি: নাগরিক সেবা সহজীকরণের জন্য জেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ “Hellow DC” এর উদ্বোধধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আজ ২৬শে মার্চ বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাপটির উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ইউএনও (সদর), অ্যাপ প্রস্তুতকারি প্রতিষ্ঠান TECSA এর স্বত্ত্বাধিকারি অমিত ও তার সহযোগীবৃন্দ, সহকারী কমিশনারগণ, সদর উপজেলার ইউডিসিবৃন্দ।
“Hellow DC” অ্যাপ এর মাধ্যমে জনসাধারণ অত্যন্ত সহজেই তাদের সেবাপ্রাপ্তির আবেদন, অভিযোগ সরাসরি জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর প্রেরণ করতে পারবেন। “Hellow DC” অ্যাপটি  Google Play Store হতে সহজেই ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.hellowdc.tecsa

স্বাধীনতা

0

            স্বাধীনতা             

প্রান্ত কর্মকার জয়

বাংলার বাতাসে আজ স্বাধীনতার গন্ধ,

বাংলার মানুষের অন্তরে আজ স্বাধীনতার আনন্দ।

বাংলার জলে-ঘাসে, পাহাড়-পর্বতে,নদ-নদীতে

স্বাধীনতার স্পর্শ পাওয়া যায়,

যেখানে যায় সেখানে ভাই

বাংলার মাটিতে স্বাধীন বাংলার জয়ের ধ্বনি শুনিতে পায়।

বাংলার মাটিতে আজ স্বাধীনতার চেতনা,

বাংলার মানুষ কখনো ৭১ এর যুদ্ধ ভুলবে না।

বাংলা মানে ৭১ এর পাওয়া স্বাধীনতা,

৭১ মানে লাল রক্তে ইতিহাস গাথা।

বাংলা মানে স্বাধীন দেশ,

বাংলা মানে স্বাধীন দেশের মুক্তির গান,

সেই স্বাধীন দেশের স্বাধীনতার  জন্য

লাখো মুক্তিযোদ্ধা হাসতে হাসতে দিয়ে গেছে প্রাণ।

বাংলার স্বাধীনতা আজ বিশ্ব দরবারে লাল-সবুজের পতাকা উড়ে,

বাংলার সেই সাহসী শহীদ মুক্তি-সেনারা মিশে আছে স্বাধীন দেশের বুক পাজড়ে।

সাতক্ষীরার দুই রাজাকারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরায় হত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল খালেক মন্ডল এবং খান রোকনুজ্জামানের মৃত্যুদন্ড রায়ে সন্তোষ প্রকাশ এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বৃহস্পতিবার (২৪ মার্চ)  বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায়টি ঘোষণা করেছে। রায়ের সময় দুই আসামির মধ্যে আদালতে উপস্থিত ছিলেন আব্দুল খালেক মন্ডল। মামলার শুরু থেকেই পলাতক অপর আসামি রোকনুজ্জামান। একাত্তরে সাতক্ষীরায় রাজকার বাহিনীর সংগঠক ছিলেন খালেক মন্ডল এবং ওই বাহিনীর সদস্য ছিলেন রোকনুজ্জামান। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্থানি সেনাবাহিনীর সহযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন এলাকায় তাদের করা যুদ্ধাপরাধমূলক ঘটনার তথ্য উঠে এসেছে এ মামলার বিচারে। দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছিল প্রসিকিউশন। তার সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে জানিয়েছে ট্রাইব্যুনাল। ২০৮ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। রায়ে খালেক ও রোকনুজ্জামান দুজনকেই তিনটি করে অভিযোগে মৃত্যুদন্ড দেওয়া হয়। খালেক মন্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। ২০১৫ সালে এ মামলা হওয়ার পর ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। তখন আসামি ছিল চারজন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান বিচারাধীন অবস্থায় মারা যান। আর তদন্তের সময়ই গ্রেপ্তার করা হয় বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলকে। এখনও পলাতক খান রোকনুজ্জামান। পলাতক আসামীকে দ্রæত গ্রেফতার করে আসামীদের ফাঁসির রায় দ্রæত কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

সাতক্ষীরায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৫দফা দাবিতে

0

প্রেস বিজ্ঞপ্তি: অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ৫দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।

২৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের হাতে এ স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতি মন্ডলির সদস্য বিশ^নাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, কার্যনির্বাহী সদস্য এড. তারক মিত্র প্রমুখ।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে ধর্মীয় -জাতিগত সংখ্যালঘু ও আদিবাসি জনগোষ্ঠীর জন্য নির্বাচনী অঙ্গীকার  বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী  বরাবর স্মারকলিপি  প্রদান করেন নেতৃবৃন্দ।

তালায় আধ্যাতিœক সাধক এজহার আলী মারফতি ফকিরের ৯০তম সাধু সম্মেলন শুরু আজ

0

নজরুল ইসলাম, তালা থেকে: আধ্যাতিœক সাধক এজহার আলী মারফতি ফকিরের ৯০তম বার্ষিক সাধু সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে। ৪দিন ব্যাপী সাধু সম্মেলন আজ শুক্রবার থেকে নিজস্ব বাসভবনে শুরু হয়েছে। সাধু সম্মেলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪ তরিকার সকল ধর্মের সাধকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহনে জন্য হাজির হচ্ছেন। আগামী ২৯ মার্চ শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৯০তম এ সাধু সম্মেলন সমাপ্ত হবে।

অনুষ্ঠানে আগত সকল সাধকদের থাকা-খাওয়া ও যাতায়াত খরচের ব্যাবস্থা করা হয়ে থাকে। সকল ভক্তবৃন্দ, শুভাকাঙ্খী, সাংবাদিক সহ সকল পর্যায়ের ভক্তদের ৪দিন ব্যাপী এ সম্মেলনে অংশগ্রহনের জন্য আহব্বান জানিয়েছেন সাধক পুত্র তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা জাপার সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও পৌত্র বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক আকরামুল ইসলাম।

উল্লেখ্য, আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, পরিবার ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত সাধক ১৯৯২ সালের ২০ শে সেপ্টেম্বর ৭৮ বছর বয়সে শিবপুরস্থ নিজস্ব বাড়িতে দেহ ত্যাগ করেন।

কুল্যায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমতা প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত সভায় ইউপি সদস্য বশির আহমেদ টুকু এর সভাপতিত্বে মহিলা মেম্বর বিউটি কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগন এলাকার নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, রাস্তা, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন, কিশোর ছাত্রীদের জন্য হাইজিন কর্নার তৈরীসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসকল সমস্যা গুলো আগামী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনে তুলে ধরে বাজেটের অন্তর্ভূক্ত করার আশ্বাস প্রদান করেন উপস্থিত নিবাচিত জনপ্রতিনিধিগন।

ফিংড়ীর ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর অর্থ আত্মসাতের অভিযোগ

0

জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক: ফিংড়ীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অসহায় প্রতিবন্ধীর অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী প্রতিবন্ধী আলাউদ্দীন গাজী প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের মৃত ইনতাজ আলী গাজীর ছেলে আলাউদ্দীন বিশ্বাস একজন শারিরক প্রতিবন্ধী। অসহায় এবং প্রতিবন্ধী হলেও ভিক্ষা না করে মটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনি আরও জানান, তার পিতার মৃত্যুর পর তার পরিবারের ৫সদস্যের মধ্যে তিনিই একমাত্র উপার্জনকারী। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে তার স্বল্প আয়ে বর্তমানে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে ফিংড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান তার নিজস্ব এনজিও প্রতিষ্ঠান মিতালী সংঘ থেকে ঘর দেওয়ার নাম করে অসহায় প্রতিবন্ধীর নিকট থেকে ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন। কয়েক বছর অতিবাহিত হলেও ঘর না দেওয়া এবং ঘরের খোঁজ নিতে ইউপি সদস্যের কাছে গেলে তিনি ঘরের বিষয়ে কোন সমাধান দিয়ে কালক্ষেপন করে আসছে। অভাবের সংসারের ঘানি টানতে হিমসিম খাওয়া অসহায় প্রতিবন্ধী আলাউদ্দীন গাজী টাকা উদ্ধারের কোন উপায় না পেয়ে উক্ত টাকা ফেরত পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তবে স্থানীয়রা জানান, ঘর দেওয়া, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালিন ভাতা ও শিশু কার্ডের জন্য একাধিক পরিবারের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ইউপি সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে। অসহায় প্রতিবন্ধীর টাকা উদ্ধারসহ এহেন অনিয়মের প্রতিকার চেয়ে ইউপি সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সাতক্ষীরায় ৩৭জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, বল্লী ইউপি চেয়ারম্যান আব্দুল মহিত, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন প্রমুখ। সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ২৫ জন রোগী এবং শহর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১২ জন, মোট ৩৭জন রোগীর মাঝে ১৮ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কনফারেন্স রুমে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি ১০ টাকা কেজি চাল প্রকৃত হতদরিদ্রদের দেওয়ার প্রতি আহবান জানান। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবেনা বলে সাফ জানিয়ে দেন। সদরের ১৪টি ইউনিয়নের সকল মানুষ যেন উন্নত নাগরিক সেবা পান সেজন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানবীন হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, বল্লী ইউপি চেয়ারম্যান আব্দুল মহিত, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন প্রমুখ। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।