Home Blog Page 1338

শেখ হাসিনাই পেরেছেন স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে-এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের  আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন’ ‘মহান আল্লাহর রহমতে তার পিতার দেখানো পথে হেটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে এবং বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। উন্নয়নশীল দেশে উত্তরণের পথটা খুব সহজ ছিলো না। জননেত্রী শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন দৃশ্যমান হয়েছে, মানুষও তার সুফল ভোগ করছে। এখন জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া।” আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বর্পর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজে আলোচনা সভায় এমপি রবি

0

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা সম্পর্কের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের আয়োজনে পরীক্ষার হলরুমে মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণহত্যা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্থানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্থানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণার মধ্য বাঙালী মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি  ডা. এ কে. এম আজিজুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কো- অর্ডিনেটর অধ্যাপক ডা. এ. এইচ. এস. এম কামরুজ্জামান, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা.  মো. আজমল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

তথাকথিত সাংবাদিক ঐক্যের জঘণ্য মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় পূর্ব পরিকল্পিতভাবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের উপর চড়াও হওয়া এবং জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম, দৈনিক সাতনদী সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, এম কামরুজ্জামান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক অর্থ সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, এস এম রেজাউল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক আ ন ম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কামরুল হাসান, দৈনিক ইচ্ছেনদী সম্পাদক মকছুমুল হাকিম, আসাদুজ্জামান আসাদ, শাকিলা ইসলাম জুই, এম রফিক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, কাজী জামাল উদ্দীন মামুন, বরুন ব্যানার্জি, জাহাঙ্গীর আলম কবীর, আবু তালেব মোল্যা, নির্বাহী সদস্য মাসুদুর জামান সুমন, মো: আইয়ুব হোসেন রানা, ফয়জুল হক বাবু, মেহেদী আলী সুজয়, জি এম আদম শফিউল্লাহ, আব্দুল আলিম, হাফিজুর রহমান, এসকে কামরুল হাসান, মীর আবু বকর, এসএম আকরামুল ইসলাম, এম. বেলাল হোসাইনসহ ৫৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রেসক্লাবে ২২ মার্চ তারিখের বার্ষিক সাধারন সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত নিয়ে ‘সাংবাদিক ঐক্য’ নামের একটি কথিত সংগঠনের প্রেসক্লাবের সিদ্ধান্তকে উপেক্ষা করে সদস্যদের মেইলে চরম মিথ্যাচার, মনগড়া তথ্য সম্বলিত প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে সদস্যদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। প্রকৃত সত্যকে আড়াল করে সাতক্ষীরাবাসীকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে প্রমান করেছে তারা অপসাংবাদিকতার সাথে জড়িত। কল্যাণ ব্যানার্জি একক কোন ব্যক্তি নন। তিনি একটি প্রতিষ্ঠান। তাকে সহ সিনিয়র সাংবাদিক সম্পর্কে কোন আপত্তিকর মন্তব্য বরদাস্ত করা হবে না। এসমস্ত মিথ্যা তথ্য তারা কেবল মেইলে পাঠিয়ে খ্যন্তÍ হচ্ছে না, তারা তা আবার দু/একটি পত্রিকায় প্রকাশ এবং বিভিন্ন ব্যক্তি ও অনলাইন ভার্সানে এবং বিভিন্ন ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যেটি প্রেসক্লাবের মত একটি প্রতিষ্ঠানের জন্য চরম মর্যাদা হানিকর। যা সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রেরও সুস্পষ্ট লঙ্ঘন।

তথাকথিত সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সিনিয়র সাংবাদিকদের উপর চড়াও হওয়ায় বহিস্কার হওয়া যে উশৃঙ্খল সাংবাদিককে আজ আশ্রয় দিচ্ছেন, মনে রাখবেন আগামীকাল ওই ব্যক্তি আপনাদেরকেও সম্মান করবে না।

এছাড়া কিছু সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের গঠনতন্ত্র অমান্য করে ২৩ মার্চ ক্লাবে প্রবেশ করে ৫ সদস্য বিশিষ্ট তথাকথিত একটি আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি নির্বাচনী তফশীল ঘোষনা করেছেন। ২১ এপ্রিল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তফশীল অনুযায়ী প্রেসক্লাবের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্রকারীরা পার পাবে না। নির্বাচন বানচলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আশাশুনিতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন

0

আশাশুনি প্রতিবেদক: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নত হওয়ার চুড়ান্ত সুপারিশ লাভ করায় আশাশুনিতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পিআইও সোহাগ কান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পল্লী চেতনা অফিসে সাামজিক দায়বদ্ধতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৫টি ও সদরের ফিংড়ী ইউনিয়নের প্রান্তিক উপকারভোগিদের সাথে স্থানীয় সরকারের সদস্যদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংলাপ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ইউকে এইড এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লী চেতনা জোড়দিয়া সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান। পল্লী চেতনার পরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন, পল্লী চেতনা পরিচালক আনিছুর রহমান। পল্লী চেতনা ও আপেল প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী আকমল হোসেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য এস এম হুমায়ুন কবির, ইউপি সদস্য সাংবাদিক আবু ছালেক, ইউপি সদস্য জাহিদুজ্জামান বাবু, মহিলা মেম্বার ছালমা খাতুন, স্বপ্না রায়, সাবেক মেম্বার আঞ্জুমান আরা মিনি, সাংবাদিক মিল্টন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরের ফিংড়ী, আশাশুনির বুধহাটা, কুল্যা, কাদাকাটি, দরগাহপুর, বড়দল ও খাজরা ইউনিয়নের প্রান্তিক উপকারভোগিরা অংশ গ্রহন করেন।

আশাশুনিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা রিপা শাহরিন, তথ্যসেবা সহকারি রাবেয়া খাতুন প্রমুখ। “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বাস্তবায়নে বক্তাগণ আলোচনা উপস্থাপন করেন।

কেশবপুরে সিএসও প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

0

কেশবপুর (যশোর) প্রতিবেদক: কেশবপুরে পরিত্রাণের বাস্তবায়নে উয়াইমুভস প্রকল্পের উদ্যোগে কোলাবরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার বিকালে ওয়ার্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিএসও কমিটির সভাপতি সুফিয়া খাতুন শিখার সভাপতিত্বে ও উয়াইমুভস প্রকল্পের কর্মকর্তা উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, এ্যাড. রতœা চন্দ্র চন্দ, প্রভাষক কুন্তল বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, প্রদীপ কুমার সিংহ প্রমুখ।

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে কেশবপুরে আনন্দ উৎসব অনুষ্ঠিত

0

আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র‌্যালী, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, হে বন্ধু বঙ্গবন্ধু শীর্ষক গানের চিত্রায়ন, স্বল্পদীর্ঘ তথ্যচিত্র প্রদর্শন, ভিডিও অভিব্যাক্তি প্রচার, উন্নয়ন বিষয়ক ডকুড্রামা, প্রধানমন্ত্রীর জীবনালেখ্য চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সরকারি হাসপাতালের বহির্বিভাগ

0

মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকে: স্বাস্থ্য ঝুঁকি নিয়েই হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা। স্বাস্থ্য সেবা নিতে এসে বরং ঝুঁকিতে পড়ছেন বলে মন্তব্য করেছেন অনেকেই। একই সাথে পর্যাপ্ত শয্যার অভাব, ডাক্তারসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলের কমতি, অস্বাস্থ্যকর পরিবেশ, অবকাঠামোগত সংকটসহ নানান কারণে ব্যহত হচ্ছে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম ।

হাসপাতালের বহির্বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধের মধ্যেই বসে থাকেন স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা। অনেকেই ডাইরিয়া জনিত কারনে ডাক্তার দেখাতে এসে সুস্থতার বদলে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা। সরজমিনে শ্যামনগর হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালের আউটডোরের পাশেই রয়েছে টয়লেট। অব্যবস্থাপনা আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধে ভরে উঠেছে এলাকা জুড়ে।হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী থাকলেও তাদের দেখা মেলেনা কোথাও।হাসপাতের কার্যক্রম দেখে মনে হয় আবকিছুই আই ওয়াশ। হাসপাতালের সকল কাজ যেন চলছে দায়সারা। কোনো সমস্যা সমাধানে গুরুত্ব নেই কতৃপক্ষের। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার অফিসের দুই পাশ ঘিরেই রয়েছে ময়লার স্তুপ,কিন্তু তা অপসারণের বদলে তৈরি করা হচ্ছে ময়লার ভাগাড়ে। সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী বলেন, যতবার শ্যামনগর হাসপাতালে আসি ততবারই এই দুর্গন্ধের মধ্যে বসেই সেবা নিতে হয়। একাধিকবার হাসপাতাল কতৃপক্ষকে বলেও এর কোন সুরহা হয়নি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.জিয়াউর রহমান বলেন, আমি এসেছি কয়েকদিন হয়েছে। আমি সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করবো।

শ্যামনগরে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা

0

আমজাদ হোসেন মিঠু,শ্যামনগর থেকে: স্বল্প উন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছিয়েছে। দেশের এই অগ্রযাত্রার কারিগর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর মডার্ন স্কুল মাঠে উন্নয়নশীল দেশে উত্তরন সংক্রান্ত জাতীয় কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দার বলেন, উন্নয়নশীল দেশে উত্তরনের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেদের সন্তান বা পরিবারের ভাগ্যের জন্য রাজনীতি করেন না, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, মুক্তিযোদ্ধা দেবী রজ্ঞন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, মৎস কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ।