Home Blog Page 1339

তালায় উন্নয়নশীল দেশে পরিনত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

0

নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা।

আশাশুনি বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপ‚র্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে দু’টি প্যানেলের মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচনে একটি প্যানেলের ৪ জন এবং অপর প্যানেলের একজন বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ২৪৮ জন। এর মধ্যে পোল হয় ২১০ ভোট। বাতিল হয় ১০ ভোট।

ঘোষিত ফলাফলে পুরুষ সদস্য পদে ইলিয়াছ সরদার ছাতা প্রতীকে ১০৯ ভোট পেয়ে ১ম, সালাউদ্দীন মেড়ল টিউবওয়েল প্রতীকে ১০৪ ভোট পেয়ে ২য়, আকিবার রহমান বই প্রতীকে ১০৩ ভোট পেয়ে ৩য় এবং স, ম ফজলুর রহমান মোরগ প্রতীকে ৯৫ ভোট পেয়ে ৪র্থ হয়ে বিজয়ী হয়েছে। এছাড়া হযরত আলী বাবু চেয়ার প্রতীকে ৯৩ ভোট, জিয়াউর রহমান মাছ প্রতীকে ৯১ ভোট এবং শাহিন রেজা হরিণ প্রতীকে ৮৮ ভোট পায়। অপরদিকে মহিলা সদস্য পদে হামিদা খাতুন গোলাপ ফুল প্রতীকে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী ঝরনা চক্রবর্তী কলস প্রতীকে পায় ৯৩ ভোট।

উল্লেখ্য, পুরুষ সদস্য পদের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী ও মহিলা সদস্য পদের বিজয়ী প্রার্থী একই প্যানেলভ‚ক্ত এবং পুরুষ সসদস্য পদের ৪র্থ স্থান অধিকারী বিজয়ী ও পরাজিত অন্যান্যরা এক প্যানেলভ‚্ক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। সহকারী হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের তুষার কান্তি সরকার ও গোলাম রব্বানী। নির্বাচন চলাকালীন সময়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মন্ডল সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সমাজসেজবক, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ও পরিদর্শন করেন।

কলারোয়ায় সরকারের সাফল্য গাথার আলোচনায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি

0

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধুু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে, সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ‚য়সি প্রশংসা করে সরকারের কৃষি খাতে, শিক্ষা, স্বাস্থ্য, সমবায়সহ পল্লী উন্নয়ন ও বিভিন্ন দপ্তরের সাফল্যের কথা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, প্রতিমন্ত্রীর সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ.লীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বাবু অশোক কুমার।

রতনপুরে বসত ভিটা উচ্ছেদ করে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের চেষ্টা!

0

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মোঃ তফর সরদারের ছেলে গফফার সরদারের পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে ইউনিয়ন ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পরিবার। তবে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, আমরা তাদের বসত ঘর ভেঙে দেইনি। জানা গেছে, রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিববর্ষের উপহার ভ‚মিহীন-গৃহহীন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। কিন্তু অভিযোগ হচ্ছে, এখানে বসত ভিটা রয়েছে যাদের তাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা। খোঁজ খবর নিয়ে জানা যায়, রতনপুর ইউনিয়নের নাট্ুুয়ারবেড় গ্রামের তফর সরদারের ছোট ছেলে গফফার সরদার শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তার তিন সন্তান এর মধ্যে দুই সন্তান প্রতিবন্ধী! ছেলেটা শারীরিক ও মানষীক প্রতিবন্ধী, বড় মেয়েটা মানষীক প্রতিবন্ধী সরকারি কিছু সুযোগ সুবিধা পেলেও তাদের বসতি উচ্ছেদ করে দিলে নিরুপায় হয়ে যাবে পরিবারটি। দুই প্রতিবন্ধীসহ তিন সন্তান নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। মাথাগোঁজার ঠাঁই কেড়ে নিতে চাই ভ‚মি অফিসের নায়েব অভিযোগ ভুক্তভোগী আব্দুল গফফার ও তার পরিবারের। ইউএনও বলছেন তাদের ঘর নিজেরা ভেঙে নিলে একটি ঘর দেওয়া হবে।

গফফারের পরিবারের প্রশ্ন হচ্ছে আমার তিন সন্তানসহ ৫ জন একটি ঘরে কিভাবে বসাবস করবো? ইউএনও’র সামনে গত মঙ্গলবার ভ‚মি অফিসের লোকজন রান্না করা অবস্থায় রান্না ঘর জোরপ‚র্বক ভেঙে দিয়েছে! কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারছে না পরিবারটি৷ পরিবারটি আর্থিক সংকট থাকায় আইনের আশ্রয়ও নিতে পারছে না তারা। এই সুযোগে একটি কুচক্রী মহল প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের ভুল বুঝিয়ে এখানে আশ্রয়ন প্রকল্প করতে উঠেপড়ে লেগেছে। সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে, উক্ত প্রকল্পের কিছু ঘর কতিপয় ব্যক্তিদের পাইয়ে দিতে একটি দালাল চক্র সক্রীয় হয়ে উঠেছে। মোটা অংকের টাকা অর্থ বানিজ্যের রফাদফার গুঞ্জন শোনা যাচ্ছে। উক্ত টাকাগুলো পাওয়ার আসায় ও নেশায় বসত ভিটা উচ্ছেদ করে সরকারি ঘর নির্মাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স‚ত্রে জানা গেছে। এছাড়া পরিবেশ ভারসাম্য ফিরিয়ে আনতে ওই পরিবারের লাগানো বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে ভ‚মি অফিসের লোকজন। তাছাড়া একটি রান্না করা ঘর ভেঙে দিয়েছে। আব্দুল গফফারের দাবি তাদেরকে মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পের ঘর দেবে বলে সামনের জায়গায় ঘর নির্মাণ করেছে। এখন ভ‚মি অফিসের নায়েব অন্য কথা বলছেন! আব্দুল গফফার সরদার খুলনার রিকশা চালাতে গিয়েছেন। তিনি এই প্রতিবেদকে মুঠোফোনে জানিয়েছেন, আমার বসত ভিটা যেনো উচ্ছেদ না করে সেই দাবি সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে। ইউনিয়ন সহকারী কমিশনার ভ‚মি মোশাররফ হোসেন এই প্রতিবেদকে জানিয়েছেন, এই বিষয়ে আপনি ইউএনও স্যারের সাথে কথা বলেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন, তারা যে অভিযোগ করেছে সেটা মিথ্যা, তাদের রান্না ঘর নিজেরাই ভেঙে নিয়েছে। এই বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই পরিবার।

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

0

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর, প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়াম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার শাহাজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, দেবহাটা সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্র্যাকের সেলপর জেলা ব্যবস্থাপক হুমায়ন কবির, উপজেলা অফিসার সামছুর নাহার পারভীন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে দেবহাটায় মেলা

0

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার সুযোগ্য কন্যা দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বল্পোন্নত দেশকে উনয়নশীল দেশে উত্তোরণ করিয়েছেন। এটি বাংলাদেশের একটি বড় অর্জন। ইতিমধ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি (সিডিপি) এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে সারা দেশের সাথে একযোগে দেবহাটায় দিন ব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তমঞ্চ চত্বরে মেলার উদ্ধোধন এবং বিকাল ৪টায় সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাঁকজমকপুর্ণ এ মেলায় দেশের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে স্টল প্রদর্শন করে উপজেলা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর। স্টল গুলোর মধ্যে ১ম স্থান অধিকার করে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিস, ২য় স্থান অধিকার করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্য্যালয় এবং ৩য় স্থান অধিকার করে উপজেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর, প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলী,পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, শিক্ষা অফিসার শাহাজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী  জুয়েল হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজ সেবা অফিসার অধির কুমার গাইন।

মানবতাবিরোধী অপরাধ: খালেক মণ্ডলসহ দুইজনের মৃত্যুদণ্ড

0
জাতীয় ডেস্ক: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১১ নভেম্বর মামলার রায়টি সিএভি (রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, ২০১৫ সালের এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০১৮ সালের ৫ মার্চ। মামলার চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান। বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তের সময় গ্রেফতার করা হয়।  খান রোকনুজ্জামান এখনো পলাতক।

মামলার অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক মণ্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় এসব মানবতাবিরোধী অপরাধ করেন।

২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় বৈঠকের সময় খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে সাতক্ষীরায় হওয়া মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে মামলাটি করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। এ মামলার চার আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ হয় ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি। ওই বছরের ৮ ফেব্রুয়ারি চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়।

এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৬০ জনকে সাক্ষী করা হয়। তবে আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) ১৭ জন সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন।

আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হলেও প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে ছয়টি অভিযোগ উপস্থাপন করা হয়।

ছয়টি অভিযোগ হলো

প্রথম: বলা হয়েছে, ১৯৭১ সালের ১৮ আগস্ট সকাল ৮টার দিকে বেতনা নদীর পাড়ে বুধহাটা খেয়াঘাটে আফতাবউদ্দিন ও সিরাজুল ইসলামকে রাজাকার কমান্ডার ইছাহাক (মৃত) ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেন। পরে স্থানীয় খলিলুর রহমান, মো. ইমাম বারী, মো. মুজিবর রহমান ও ইমদাদুল হককে রাজাকার বাহিনীর নির্যাতন কেন্দ্র ডায়মন্ড হোটেলে নিয়ে নির্যাতন করা হয়।

দ্বিতীয়: বলা হয়েছে, ১৯৭১ সালের ১ ভাদ্র ধুলিহর বাজার থেকে ধরে কমরউদ্দিন ঢালীকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যান ১০/১২ জন রাজাকার সদস্য। তাদের নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা মহকুমার রাজাকার কমান্ডার এম আব্দুল্লাহ আল বাকী ও খান রোকনুজ্জামান। পরে ঢালীর মরদেহ পাওয়া যায় বেতনা নদীর পাড়ে।

তৃতীয়: বলা হয়েছে, ১৯৭১ সালের ১ ভাদ্র বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে রাজাকার কমান্ডার আব্দুল্লাহ আল বাকী, রোকনুজ্জামান খানসহ চার থেকে পাঁচজন মিলে সবদার আলী সরদারকে চোখ বেঁধে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান। পরে আর তার সন্ধান মেলেনি।

চতুর্থ: বলা হয়েছে, ১৯৭১ সালের ৭ আষাঢ় সকাল ৭টার দিকে আবুল হোসেন ও তার ভাই গোলাম হোসেন নিজেদের বাড়ির পাশে হালচাষ করছিলেন। সকাল ৯টার দিকে গোলাম হোসেন বাড়িতে নাস্তা খেতে এলে আসামি আব্দুল খালেক মণ্ডল ও জহিরুল ইসলাম টেক্কা খানসহ ১০/১২ জন রাজাকার সদস্য তাকে ধরে নিয়ে পাশের পাটক্ষেতে গুলি করে হত্যা করেন।

পঞ্চম: বলা হয়েছে, ১৯৭১ সালের ২ ভাদ্র সকালে বাশদহ বাজারের ওয়াপদা মোড় থেকে মো. বছির আহমেদকে ধরে নিয়ে নির্যাতনের পর তার বুড়ো আঙুলের রগ কেটে দেন রাজাকার বাহিনীর সদস‌্যরা।

ষষ্ঠ: বলা হয়েছে, ১৯৭১ সালের জ্যেষ্ঠ মাসের মাঝামাঝি কোনো এক সময়ে আসামি আব্দুল খালেক মণ্ডল ও রাজাকার কমান্ডার জহিরুল ইসলাম টেক্কা খান একদল পাকিস্তানি সৈন্যকে সঙ্গে নিয়ে কাথণ্ডা প্রাইমারি স্কুলে স্থানীয় গ্রামবাসীদের ডেকে মিটিং করেন। সেই মিটিংয়ে বলা হয়, যারা আওয়ামী লীগ করেন এবং যারা মুক্তিযুদ্ধে গেছেন তারা ‘কাফের’।

এরপর তারা কাথণ্ডা ও বৈকারি গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ব্যক্তিদের বাড়ি-ঘর লুট করে জ্বালিয়ে দেন। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দুই সদস্য মৃত গোলাম রহমানের স্ত্রী আমিরুনকে তার বাড়ির রান্নাঘরের পেছনে আটকে ধর্ষণ করেন। এছাড়া বৈকারি গ্রামের ছফুরা খাতুনকে মৃত শরীয়তউল্লাহর ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেন চার পাকিস্তানি সৈন্য।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

0

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের কাছে এ স্মারক লিপি প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেবহাটায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

0

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু গৃহবধূ আহত হয়েছে। আহত গৃহবধুকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আহত ঐ গৃহবধূর স্বামী উপজেলার ঘোনাপাড়া গ্রামের হাজারী লাল বিশ^াসের ছেলে সুকুমার বিশ^াস বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, ঘোনাপাড়া সার্ব্বজনীন কালীমাতা মন্দিরের জমিতে সজনে, নারিকেল গাছসহ বিভিন্ন প্রকারের ফলফলাদী গাছ আছে। মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামের কালিপদ সরকারের ছেলে পিন্টু সরকার, একই গ্রামের মৃত নিরাপদ সরকারের ছেলে কালিপদ সরকার, মৃত সুনীল স্বর্নকারের ছেলে মদুসুদন সরকার ও গোবিন্দ সরকার, মৃত সুষেন সরকারের ছেলে নীল কুমার সরকার, মৃত সাধন সরকারের ছেলে সুকুমার সরকার ও দেবকুমার সরকার, মৃত যোগীন্দ্রনাথ সরকারের ছেলে গোপাল সরকার ও নওয়াপাড়া গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম বিভিন্ন লাঠিসোটা নিয়ে বিবাদীরা মন্দিরের সজনে গাছের ডাল কাটতে থাকে। উক্ত গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর বসত বাড়ির উঠানে বাদীকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় বাদীর স্ত্রী লক্ষী রানী (৩০) ও ছেলে জয়দেব বিশ^াস (১৭) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। এসময় লক্ষী রানীর পরিধেয় বস্ত্র ছিড়ে যায় এবং তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্নের দুল হারিয়ে যায়। এ ঘটনায় আহত লক্ষী রানীকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন’র অভিষেক

0

প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের (রেজি: নং-বি-২২০৯) অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পুরাতন সাতক্ষীরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রেজাউল করিমের সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক। তিনি বলেন, নিত্য পণ্যের বাজারে আগুন। তার উপর নির্মাণ শ্রমিকরা অধিকার বঞ্চিত। এতে করে ওই শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারাদেশে ১ কোটি মানুষকে ফ্যামিলী কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে সাতক্ষীরায় ওই ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তার মধ্যে নির্মাণ শ্রমিকদের সংখ্যা অপ্রতুল। সেজন্য ওই ফ্যামিলি কার্ডে নির্মাণ শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করেন। তিনি আরও বলেন, অধিকার বঞ্চিত শ্রমিকদের দাবি আদায়ের জন্য সকল পর্যায়ের শ্রমিকদের ভেদাভেদ ভুলে এক সাথে থেকে কাজ করার আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্মাণ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি জুম্মান আলী সরদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মুনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য আব্দুস সালাম প্রমূখ। এসময় সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, মফিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, সঞ্জয় দাস, আতিকুল ইসলাম, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল আলিম, শাহিনুর, নজরুল ইসলাম, আব্দুল আওয়াল, আহসান উল্লাহ, জহুরুল ইসলাম, সাকিল আহমেদ, সোহাগ দত্ত, মাহিবুর রহমান, শাহিন সরদার, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, আশরাফুল মোড়ল, শম্ভু নাথ, ইয়ার আলী, শাহাজান আলী, আবু নাঈম, ফয়সাল মাহমুদ, আলাউদ্দিন হোসেন, মিলন হোসেন, জয়নাল আবেদীন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।