Home Blog Page 1340

৩ জনের সদস্য পদ বাতিল, রাজীব স্থায়ী বহিস্কার

0

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পত্রিকা না থাকায় সদস্য পদ হারানো ডি এম কামরুল ইসলাম, রবিউল ইসলাম এবং ফারুক রহমানের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুমোদনের বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাধারণ পরিষদের সিদ্ধান্ত মতে সর্বসম্মতিক্রমে উক্ত তিনজনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

এছাড়া সভা চলাকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নেতৃবৃন্দের উপর চড়াও হওয়ায় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিবের সদস্য পদ সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে বাতিল করা হয়। প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের লক্ষে প্রেসক্লাবের সদস্য আব্দুল গফুর সরদারকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রেসক্লাব সদস্য মো: জাকির হোসেন লস্কর শেলী ও খন্দকার আনিসুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৯ ও ১০ এপ্রিল মনোনয়ন পত্র সংগ্রহ, ১১ এপ্রিল মনোয়নপত্র দাখিল, ১৩ এপ্রিল যাচাই-বাছাই, ১৪ এপ্রিল আপত্তি গ্রহণ ও শুনানী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল- ২০২২  সন্ধা ৭ টা হতে রাত্র ৮ টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ এপ্রিল- ২০২২ রাত্র ৯টা। আগামী ২১ এপ্রিল ২০২২ সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি রবিকে শুভেচ্ছা

0

নিজস্ব প্রতিবেদক: বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নব–নির্বাচিত কমিটি হওয়ায় সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য নৌ–কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২২ মার্চ) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপির কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুপ কুমার সাহার নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নব–নির্বাচিত কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু, শিক্ষক প্রতিনিধি মো. জামিলুজ্জামান, মো. আহছানউল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল আলিম, সাইদুর রহমান, শফিকুর রহমান, দীপক কুমার, মনিরুল ইসলাম, গৌরঙ্গ সরকার, কামারুদ্দিন, নাজিম উদ্দিন, অনোয়ার হোসেন, আশীষ কুমার পোদ্দার, আবুল হাসান, মনোয়ার হোসেন, বিদ্যুৎ কুমার, অজিত কুমার, উত্তম কুমার, সেলিনা খাতুন, রেবেকা সুলতানা, যুথিকা বাইনসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। এসময় বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি উপস্থিত সকল শিক্ষককে মিষ্টিমূখ করান এবং বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস দেন।

সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ এঁর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। আলোচনা সভার পূর্বে সকাল ৯ টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী আলেম উলামা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সময় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামান।

ভৌতিক মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শেষ না হতেই অন্যত্র আবারও মাদ্রাসা তৈরীর অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র আবারও অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরীর অভিযোগ উঠেছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ২নং নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা মৌজার এস.এ ১৬৪৮ নং খতিয়ানের ১৬৮৯ দাগে নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম করে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল অবৈধ সুবিধা নিতে থাকে। এঘটনায় নগরঘাটা গ্রামের এলাকাবাসীর পক্ষে নগরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল করিম বিশ^াস সাতক্ষীরা জেলা প্রশাসক ও তালা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করলে তদন্ত শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের ০৫.৪৪.৮৭০০.০২৩.০১.০০২.২০-৮৫১নং স্মারকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন। সরেজমিনে তদন্ত শেষে জেশিঅ/সাত/২০২২/১০১ নং স্মারকে তদন্ত প্রতিবেদনে জেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন যে, সরেজমিনে দেখা যায় যে, উল্লেখিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো নাই। মাদ্রাসার নামে কোন শিক্ষার্থী পড়ানো হয় তা জানা যায়নি বা কোন মাদ্রাসা কর্তৃপক্ষের সন্ধান ও পাওয়া যায়নি। নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে কোথায় কোন নথিপত্র পাওয়া যায়নি।

মাদ্রাসার নামে কোন শিক্ষক নিয়োগ বা কোন নিয়োগ বাণিজ্যের তথ্য পাওয়া যায়নি। তালা উপজেলা নির্বাহী অফিসার তালা এসিল্যান্ডকে সরেজমিনে তদন্ত করতে নির্দেশ দিলে তালা এসিল্যান্ড তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, বর্ণিত জমিতে কোন মাদ্রাসার অবকাঠামো বা অস্থিত্ব নেই, মাদ্রাসার নামে কোন জায়গায় ছেলে মেয়ে পড়ানো হয়না বা মাদ্রাসার পক্ষে কোন কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। তদন্তকালে অবৈধ লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও অর্থ বাণিজ্যের তথ্য মেলেনি। এ থেকে বোঝা যায় যে, মাদ্রাসাটির কোন অস্থিত্ব ও অনুমোদন নেই। মাদ্রাসার পক্ষে কোন কাগজ পত্রও দেখাতে পারেনি। ভৌতিক ও অবকাঠামো বিহীন অবৈধ নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামকরণ করে একটি চক্র ফায়দা লোটার চেষ্টা করছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা পোড়ার বাজার সংলগ্ন আলিম খাঁর বাগানের কবর স্থানের পাশে নতুনভাবে ঐ চক্রটি প্রতারণা করতে অনুমোদন ছাড়াই আবারও মাদ্রাসা তৈরী করছে। মাদ্রাসার নামে কোন নিয়োগ না হওয়া সত্বেও একজন সুপার সেজেছে এবং আরো ৪জন তারা মাদ্রাসার শিক্ষক বলে পরিচয় দিচ্ছে। সচেতন মহল ও এলাকাবাসীর দাবী ভৌতিক ও অবকাঠামো বিহীন নগরঘাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বিরুদ্ধে তদন্ত শেষ হতে না হতেই অন্যত্র নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন বিহীন অবৈধ মাদ্রাসা তৈরী দ্রæত বন্ধ করা হোক। তা না হলে অনেক নিরীহ মানুষ প্রতারকদের দ্বারা প্রতারিত হতে পারে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত আশু হস্তক্ষেপ কামনা করেছে।

তালায় ভুয়া সিআইডি গ্রেফতার

0

নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ত্রিশ মাইল বাজার থেকে জনতার সাথে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় আটক হয়েছে এক যুবক ।

সোমবার (২১ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আসাদুল ইসলাম রুবেল (২৪) পাটকেলঘাটা থানার সহকারী উপ পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, ত্রিশ মাইল এলাকায় এক সেনা কর্মকর্তার সাথে সি আইডি পুলিশ পরিচয়ে বাকবিতÐায় জড়িয়ে পড়ে ওই যুবক । এক পর্যায়ে সে তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে । এ সময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পাটকেলঘাটা থানায় খবর দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, রুবেল পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতিপ‚র্বে সে জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গনধোলাই সহ কারা বরন করেছে। বর্তমানে তার নামে দুটি মামলা রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, রুবেল নামে এক ভ‚য়া পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

মনিরামপুরে এসিল্যান্ডকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

0

মনিরামপুর (যশোর) প্রতিবেদক: মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের নেতৃবৃন্দ।

২২ মার্চ মঙ্গলবার শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান, সহ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফি সম্রাট, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক রাসেল হোসাইন, নির্বাহী সদস্য মেহেদী হাসান সহ প্রমুখ।

জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশিকান্ত বৈরাগীর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ

0

মনিরামপুর (যশোর) প্রতিবেদক: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিশিকান্ত বৈরাগীর সঙ্গে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের নেতৃবৃন্দ। ২২ মার্চ মঙ্গলবার এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফি সম্রাট , নিশিকান্ত বৈরাগী দাদা বলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুর এরা দিন দিন এগিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের পক্ষ থেকে যদি কোন অনুষ্ঠান করে তবে আমি আপনাদের অনুষ্ঠানে গান গাইব এবং জনগণকে মাতিয়ে তুলবে আমি উপজেলা প্রেসক্লাবের সমৃদ্ধ ও দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন।

মায়ের উপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

0

মনিরামপুর ( যশোর) প্রতিবেদক: যশোরের মনিরামপুরে পৌরশহরে বন্যা সাহা(২১) নামে এক কলেজ ছাত্রী গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের দোলখোলা মোড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বিয়ের বিষয় নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির পর অভিমান করে বন্যা আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। বন্যা সাহা যশোর সরকারি মাইকেল মধুস‚দন কলেজের দর্শন বিভাগে অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। এ দিকে মেয়ের আত্মহত্যার ঘটনাটি সহ্য করতে না পেয়ে বাবার হার্ট অ্যাটাক হয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী জানান, পৌরশহরের উপা মার্কেটের এমজি ইলেকট্রনিকের মালিক গোপাল সাহার মেয়ে বন্যা সাহার সাথে নড়াইল জেলার একজন ব্যাংকার ছেলের সাথে বিয়ের কথা চলছিল। দোলখোলা মোড়ের বাড়িতে এ নিয়ে মায়ের সাথে সোমবার সকালের দিকে কথা কাটাকাটি হয় বন্যার। এক পর্যায়ে বন্যা অভিমান করে সকাল ১০ টার দিকে ঘরের মধ্যে গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের পর উপজেলা রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকৎসক বন্যাকে মৃত ঘোষনা করেন।

এ দিকে মেয়ের অকাল মৃত্যু সহ্য করতে না পেরে বাবা গোপাল সাহার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ ন‚র ই আলম সিদ্দিকী জানান,এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ পেলেন শিমুল

0

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা সেবায় ও মানব কল্যানে বিশেষ অবদান রাখায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সাবেক প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইন শিমুলকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়েছে। গত ১৫ই মার্চ ঢাকার নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে ” একাত্তর গবেষণা পরিষদ” এর পক্ষ থেকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। মো. আনোয়ারুল হুসাইন শিমুল নিজেই উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রদান অনুুুষ্ঠানের প্রধান অতিথি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহমেদ এর নিকট থেকে এ এ্যাওয়ার্ড গ্রহন করেন। উল্লেখ্য মো. আনোয়ারুল হুসাইন শিমুল যশোর জেলার কেশবপুর উপজেলার ভান্ডার খোলা এলাকায় অবস্থিত গ্রীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ার খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক কাজ করে থাকেন। এছাড়া তিনি সামাজিক কাজের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চাকরির সুবাদে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রেখেছেন।

সীমান্তের এক কিলোমিটারের মধ্যে সকল দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ

0

লিটন ঘোষ বাপি, থেকে: দেবহাটায় আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে গুলো বাস্তবায়নেও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধে সিমান্তের এক কিলোমিটারের মধ্যে সকল দোকান রাত ৮ টায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া দেবহাটা বাজারের প্রধান সড়কে বালু না রাখা, সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টানালে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত গ্রহন করা হয়। সঠিক ভাবে পরীক্ষা নিরিক্ষা ছাড়া কোন বাজারজাত স্থান থেকে গলদা রেনু না ধরার জন্য বিজিবিকে নির্দেশও দেওয়া হয় সভায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।