Home Blog Page 1341

৩ কোটি টাকার গাছ মাত্র ৬০ লাখ টাকায় বিক্রি

0

আহাদুর রহমান (জনি): সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রীর টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। গাছের মূল্য কম দেখিয়ে, টেন্ডার আটকে ও রেট ফাঁস করে একটি প্রভাবশালী সিন্ডিকেট সোয়া ৩ কোটি টাকার গাছ মাত্র ৬০লাখ টাকায় ক্রয় করেছে।
সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার আহ্বান করলে সাতটি প্যাকেজে ৩৬টি ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে ২০৪টি দরপত্র বিক্রি করে। প্রথম দফায় সবকটি প্যাকেজে মোট ১৪টি দরপত্র জমা পড়ে। জেলা পরিষদ স‚ত্রে জানা গেছে, সাতটি প্যাকেজের মোট টেন্ডার ম‚ল্য ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে সাতটি প্যাকেজের গাছ টেন্ডার মূল্য থেকে ৩০ হাজার বেশি দেখিয়ে বিক্রির টেন্ডার পায় সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের মেহের আলী মোড়লের ছেলে আবুল হাসেম।

সরজমিনে পরিদর্শনে যা দেখা যায়:
তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের গাছগুলো ২৪-২৬ বছরের পুরনো। টেন্ডারে উল্লেখিত ৯৫৪টি গাছের মধ্যে ৩১৮টি মেহগনি ও রোড শিরিষ গাছ আছে। বাকি ৬৩৬টি গাছই শিশু বা রেইনট্রি গাছ। যার মধ্যে ৫০ শতাংশ গাছই দানবাকৃতির। এই গাছ গুলো মধ্যে ৬০টিরও বেশি গাছ আছে যে গুলোর বাজার মূল্য ১লাখ থেকে ১লাখ ৬০ হাজার টাকা। ৫৭৬টি গাছে মধ্যে অর্ধ শতাধিক গাছ মৃত। বাকি ৫০০টি গাছের মধ্যে আরও ৫০টি ছোট গাছ। এর মধ্যে ৪৫০টি গাছ দানবাকৃতির না হলেও বৃহদাকৃতির। যার প্রত্যেকটির মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সে অনুযায়ী এই ৯৫৪টি গাছের দাম প্রায় সোয় ৩ কোটি টাকা। এ মূল্য সাতনদী থেকে একাধীক গাছ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গাছের এ দাম নিশ্চিত হওয়া যায়। একটি এনজিও পরিচালকও যা নিশ্চিত করেছেন।

গাছগুলোর আছে মালিকানা:
জেলা পরিষদের গাছ নিলাম বিক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার পর দিশারী এনজিও’র প্যাডে শেখ আহছাফুর রহমানের স্বাক্ষরিত একটি পত্রে গাছ গুলোর মালিকানা দাবি করে টেন্ডার মূল্যের ৬০ ভাগ অর্থ দাবী করা হয়। ওই পত্রে আরও উল্লেখ করা হয় যে, ২০ বছর পূর্বে এনজিওটি গাছ গুলো লাগিয়েছিলো। কিন্তু তাদের দাবির স্বপক্ষে কোন চুক্তিপত্র বা অনুমোদন দেখাতে না পারার কারণে সাতক্ষীরা জেলা পরিষদ আবেদনটি নাকচ করে দেয়। তবে এই দাবীর পত্রে একাধীক রাজনৈতিক ব্যক্তিত্বের সিল ও সই দেখতে পাওয়া যায়।
এ নিয়ে সাতনদী’র অনুসন্ধানে স্থানীয় একটি সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৎকালীন তালা উপজেলার শিরাশুনিতে অবস্থিত ‘সেতু বাংলাদেশ’ নামক এনজিও কর্তৃক গাছ গুলো লাগানো হয়। ‘সেতু বাংলাদেশ’ এর পরিচালক এস এম আবুল হোসেনের গাছের রোপন ও মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি সাতনদীকে বিস্তারিত তথ্য দেন। মি. হোসেন বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে গাছ গুলো আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত ছিল। তবে গাছ গুলো যে নিলাম হয়েছে যা তিনি জানতেন না।
মি. হোসেন সাতনদীকে আরও জানান জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের একটি এনজিও’র মাধ্যমে অনুমতি ও অনুমোদন সহ যাবতীয় আইনী প্রক্রীয়া সম্পন্ন করে গাছ গুলো লাগান। ওই গাছ গুলোর প্রকৃত মালিক তিনি। কারণ ওই সময়ে গাছ গুলো লাগানোর জন্য তিনি আমার সহায়তা চান। আমি এ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তখন তিনি আমাকে তার সকল বৈধ কাগজপত্র দেখান। তবে তিনি মারা যাওয়ায় তার এনজিওর কার্যক্রম চলমান আছে কিনা তা আমার জানা নাই। অনেক বছর পূর্বের ঘটনা এনজিওটির নামও আমি মনে করতে পারছিনা। মশিউর রহমানের বাড়ি যশোর জেলায়। এনজিওটির পরিচালক আরও জানান, আমরা গাছ নিয়ে কাজ করি। ওই সড়কের গাছগুলোর দাম কমপক্ষে ২ কোটি টাকা।

যা বললেন মূল্য নির্ধারনকারী ফরেস্টার:
তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের বৃক্ষের মূল্য নির্ধারনকারী তালা উপজেলা ফরেস্টার ইউনুস আলী সাতনদীকে জানান, ইউনুস আলীর আগের অফিসার এ বিষয়ে বিস্তারিত কাজ করেছেন। তার অসমাপ্ত কাজগুলো শেষ করেন তিনি। এ ক্ষেত্রে সকল রেইনট্রি বা শিশু গাছের সরকারি রেট হলো সেফটি বা ঘনফুট ৩৪০টাকা এবং মেহগনি ৩৬০টাকা করে। এ হিসেবে ৯৫৪টি গাছের দর নির্ধারন করা হয় ৫৯ লাখ ৩১ হাজার ৯৪৫ টাকা। এর সাথে ভ্যাট ও ইনকাম ট্যাক্স যোগ হবে। এই রেট কম কিনা এ প্রশ্নের জবাবে মি. ইউনুস সাতনদীকে জানান, সরকার নির্ধারিত গাছের ঘনফুটের মূল্য এটি। এ ছাড়া গাছের গুড়িই মোটা বাকি অংশের দামতো আরও কম।

কীভাবে হল এমন কারসাজি:
মূলত ফরেস্টারদের কারসাজিতেই এমন অবস্থা হয় সব ধরনের গাছের টেন্ডারের। সরকারি গাছের মূল্য নির্ধারনে কারসাজি করেন ফরেস্টাররা। এ সুযোগকেই পুঁজি করে এত কম দামে টেন্ডার ইস্যু করা হয়। ফলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ সরকার।

অভিযোগ আছে টেন্ডারবাজির:
অন্যদিকে সাতক্ষীরা জেলা পরিষদের তালা উপজেলার তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি দানবীয় আকারের গাছ বিক্রির জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ দিনে আরও একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। জেলা পরিষদের কিছু সদস্যদের প্রভাব খাটানোর অভিযোগ আছে। প্রভাবশালী ওই নেতাদের ইন্ধনে জেলার কিছু নেতা-কর্মীদের জড়ো করা হয় জেলা পরিষদ চত্ত¡রে। এসময় অন্যান্য ঠিকাদারদের টেন্ডার ড্রপে বাধা প্রদান করে তারা। সে জন্য ওই নেতা-কর্মীদের ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তারা বাঁধার মুখে টেন্ডার ড্রপ করতে পারেনি।
প্রশ্নবিদ্ধ এ টেন্ডার প্রক্রিয়া সাতটি লটে ৩৬টি ব্যক্তি প্রতিষ্ঠান মোট ২০৪টি টেন্ডার ক্রয় করলেও ১৪টি টেন্ডার জমা পড়ে। যার মধ্যে ৭টি লটের ৭টিই পেয়ে যান পলাশপোলের আবুল হাসেম। অভিযোগ আছে যে ১৪টি টেন্ডার জমা পড়েছে তার সবকটিই হাসেমের জমাকৃত। টেন্ডার নিশ্চিতে প্রভাবশালী চক্রটি এসব টেন্ডারের রেট ফাঁসও করে।

যা বললেন আবুল হাসেম:
আবুল হাসেমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোন রকম প্রভাব খাটানো হয়নি। আমিও কাউকে ১২ লাখ টাকাও দেই নি। এই গাছ গুলো কিনে বরং আমার লস হয়েছে।

রক্ত বিক্রি চক্রের সদস্য জুয়েলের নানাবিধ অপকর্ম

0

নিজস্ব প্রতিবেদক: কাশেমপুর গ্রামের মৃত ছুরমান আলীর পুত্র শাহাবুদ্দিন জুয়েলের প্রতারণার ফাঁদে জেলার একাধিক ব্যক্তি। স¤প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে আসতে থাকে জুয়েলের বিভিন্ন ধরনের অপকর্মের গল্প। রক্ত নিয়ে খেলা জুয়েলের দৈনিন্দন কর্মকাÐ। দ‚রদ‚রান্ত থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের জিম্মি করে টাকা আদায় করে জুয়েল। সাতক্ষীরা ডোনার বøাড ব্যাংকের নাম ব্যবহার করে এসব কার্যক্রম নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে জুয়েল। সদর হসপিটাল এলাকায় রক্ত বিক্রি চক্রের ম‚ল হোতা জুয়েল। রক্ত দেয়ার নাম করে ব্যাগ প্রতি ২ থেকে ৩ হাজার টাকা আদায় করে থাকেন । গত ২০.১২.২১ তারিখে বিভিন্ন মিডিয়ায় একটি ভিডিও রিপোর্ট প্রকাশ হয়। সেই তথ্য অনুযায়ী ঐদিন একটি রোগীর থেকে রক্ত সংগ্রহ করে দেয়ার কথা বলে টাকা নেয়ার সময় জনতার হাতে আটক হয় জুয়েল। জনতার গণধোলাই শেষে মুচলেকা দিয়ে সে যাত্রায় জুয়েলকে ছেড়ে দেয় কর্তৃপক্ষ।

জুয়েলের এক বন্ধু সজীব জুয়েল সম্পর্কে বলেন, জুয়েল একজন প্রতারক সুযোগ পেলে কাউকে ছাড় দেয় না । সে একজন চিহ্নিত মাদক সেবী তার নামে রয়েছে একাধিক মাদকের মামলা এসব সবাই জানে। জুয়েল নিজেকে সোর্স পরিচয় দিয়ে মাদক বিক্রেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, জুয়েল আমার প‚র্ব পরিচিত, আমার একটি ফোনের প্রয়োজন তখন জুয়েল বলল একজন একটি ফোন বিক্রি করবে কাগজপত্র সব আছে চাইলে নিতে পারো। আমি ফোনের কাগজপত্র দেখতে চাইলে সে আমাকে কাগজ পত্রের ছবি দেখিয়ে বলল টাকা দাও ফোন নিয়ে আসি। আমি সরল বিশ্বাসে জুয়েলকে টাকা দেই। বিপত্তি ঘটে তখনই যখন টাকা নিয়ে যাওয়ার পরে জুয়েল আমার ফোন রিসিভ করছে না। কয়েকদিন পরে ফোন রিসিভ করে বিভিন্ন রকমের তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আমি টাকা না পেয়ে ধৈর্য্য হারা হয়ে জুয়েলের সাথে ফোনে বাকবিতন্ডা হয়। পরের দিন ১৪ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করায়। বিষয়টি আমার নজরে আসলে আমি ঐ সংবাদের প্রতিবাদ জানাই। তারপর সাতক্ষীরা সদর থানায় রক্ত বিক্রেতা জুয়েলের নামে একটি অভিযোগ দায়ের করি এবং জেলা প্রেসক্লাবে প্রতারক জুয়েলের নামে একটি সংবাদ সম্মেলন করি।

এবিষয়ে শহরের রাজারবাগান এলাকার মেজবাহ উদ্দিন বলেন, জুয়েল একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো রক্ত নিয়ে খেলা করতে পারে না। কিছু দিন আগে এক ব্যক্তি কে জুয়েল টাকা না দেয়ার ফন্দি আঁটতে গিয়ে নিজেই ধরা খেয়েছে। মেজবা হউদ্দিন বলেন বিভিন্ন ধরনের টেকনিক জানা আছে জুয়েলের।

এবিষয়ে জুয়েলের সাথে ফোনে যোগাযোগ করা হলে কয়েক বার সময় নিয়েও দেখা করেন নি জুয়েল।

এবিষয়ে বাকাল এলাকার একজন সেলুন ব্যবসায়ী বলেন, আমি একটি পুরনো ল্যাপটব কেনার জন্য আমার এক কাষ্টমারের সাথে কথা বলছিলাম। সে সময় জুয়েল আমার সেলুনে কাজ করানোর জন্য বসেছিল। তারপর সে কাষ্টমার চলে গেলে জুয়েল আমাকে বলে আমার এক বন্ধু একটা ল্যাপটব বিক্রি করবে আপনি নিতে পারেন। তারপর আমাকে নিয়ে সিটি কলেজের পিছনের রাস্তায় দাঁড় করিয়ে বললো ১০ হাজার টাকা দেন আর আপনি দাঁড়ান আমি নিয়ে আসি বলে চলে গেল।আমি জুয়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে সামনে এগিয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা গেল সে এক বিরাট চিটার। তারপর আমি ফোনে যোগাযোগ করলে আমার ফোন রিসিভ করেননি। এখনও আমার টাকা আদায় করতে পারেনি জুয়েলের কাছে থেকে।

শ্যামনগর নুরনগর জুয়েলার্স সমিতির সভাপতি অশোক, সম্পাদক কৃষ্ণপদ

0

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নুরনগর বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে পাত্র জুয়েলার্সের স্বত্বাধিকারী অশোক পাত্র এবং সাধারন সম্পাদক হিসেবে শ্রীকৃষ্ণ জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণপদ কর্মকার ও চাঁদেরকনা জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল ছাত্তার গাজী সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়।

এছাড়া সমিতির বিশ্বনাথ কর্মকার সহ সভাপতি, গোপাল দেবনাথ সহ- সাধারন সম্পাদক এবং দেবদাস গাইন কোষাধক্ষ মনোনীত হয়। বিকাল ৪টায় নুরনগর জুয়েলার্স সমিতির সভাপতি অশোক পত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর জুয়েলার্স সমিতির সভাপতি উজ্বল দত্ত। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, সহ-সভাপতি সমিরন দে, সহ- সাধারণ সম্পাদক উত্তম কুমার দে, যুগ্ন- সাধারণ সম্পাদক হাসান তালুকদার, কালিগঞ্জ জুয়েলার্স সমিতির সভাপতি পরিতোষ দে, সাধারণ সম্পাদক ভৈরব দত্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নুরনগর জুয়েলার্সের সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ কর্মকার ।

নলতা হাইস্কুল ১৯৯৩ ব্যাচের আনন্দভ্রমণ ও কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল এস এস সি ব্যাচ-১৯৯৩ বন্ধুদের মিলন মেলা,আনন্দভ্রমণ ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১৮ মার্চ শুক্রবার বেলা ১১ টায় নলতা হাইস্কুল এস এস সি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিাতি, স্মৃতিচারণ, ছবি উঠানো, দুপুরে দেবহাটার রূপসী ম্যানগ্রোভে গমণ, মধ্যাহ্নভোজ, ম্যানগ্রোভ ঘুরে দেখা, ইছামতি নদীতে ট্রলার ভ্রমণ শেষে বিকালে হলরুমে আলোচনা জন্য উপস্থিাত সকলে মিলিত হন।

আলোচনা সভায় ১৯৯৩ ব্যচের অন্যতম উদ্যোক্তা প্রভাষক মনিরুজ্জামান (মহসিন) এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ ছাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ৯৩ ব্যাচের বন্ধু জি এম রফিকুল ইসলাম সুমন, আহ্ছানউল্লা, রেছনি, বন্ধু ও প্রধান শিক্ষক সেলিনা আক্তার এর স্বামী ডা: ওমর ফারুক, বন্ধু আমিরুল ইসলাম এর স্ত্রী সহ ব্যাচের সকল বন্ধুদের মধ্যে যাদের আপনজন মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি নলতা হাইস্কুল এস এস সি ১৯৯৩ ব্যাচের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা (সভাপতি), রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাকির হোসেন (সাধারণ সম্পাদক),সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন) কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন:ঠিকাদার মোঃ তুহিন ইকবাল (মাঘুরালী) ও ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম রহমান (সহ-সভাপতি), সরকারি কে বি এ কলেজের প্রভাষক মোঃ আমিনুর রহমান ও তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান (যুগ্ম-সম্পাদক), নলতা চৌমুহনী মোবারক ফার্মেসীর স্বত্ত¡াধিকারী মো.আবু বক্কর সিদ্দীক লিটা (কোষাধ্যক্ষ), বুশরা গ্রুপের অন্যতম কর্মকর্তা এস এম দারাশিকো (দপ্তর সম্পাদক), কাজলা-কাশিবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শেখ ফরহাদ মুনীর (স্বাস্থ্যা বিষয়ক সম্পাদক), উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম (ক্রীড়া সম্পাদক), গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক) এবং নির্বাহী সদস্য কালিগঞ্জ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান ইকবাল হোসেন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স লি: কালিগঞ্জ শাখার ডিজিএম মোঃ আমিরুল ইসলাম, শরীফ ফার্মাসিটিক্যাল লিমিটেড এর রিপ্রেজেনটেটিভ মোঃ ফারুক হোসেন ও ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ী মোঃ আলী আশরাফ।

দেবহাটার কেবিএ কলেজে অধ্যাপক মইনুদ্দিন খান ও মামুনের স্মরণসভা ও দোয়া

0

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মইনুদ্দিন খান (৫৮) ও অফিস সহায়ক মোঃ মামুন ইসলাম মাওলা (৪৭) এর আকস্মিক মৃত্যুর কারণে কলেজের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টা হতে কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণম‚লক বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। শিক্ষক মোঃ আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও দেবহাটা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এ কে এম আনিসুজ্জামান (কালাম)।

কলেজের শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণম‚লক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্ব মোঃ আকবর আলী, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ শাহানুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন), শরীর চর্চা শিক্ষক মোঃ শামছুল হুদা কবির খোকন ও প্রয়াত শিক্ষক মোঃ মইনুদ্দিন খানের ভাই মোঃ ফারুক হোসেন। কলেজের রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র প্রভাষক আলহাজ্ব মোঃ আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।

সবশেষে সদ্য প্রয়াত শিক্ষক মইনুদ্দিন খান, অফিস সহায়ক মামুন ইসলাম, অবসরপ্রাপ্ত অফিস সহকারী মরহুম ওয়াজেদ আলী সহ সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনা ও কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্র নাথ মন্ডল ও অফিস সহকারী ন‚র মোহাম্মদ খুব অসুস্থা থাকায় তাদের দ্রুত সুস্থাতা কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব শেখ হাবিবুল্লাহ। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন- অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস এম নাজিম উদ্দীন, মোঃ কামিদুল হোসেন ও মোঃ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, মরহুম মইনুদ্দিন খানের সহধর্মিণী ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু, ছোট ভাই সিরাজুল ইসলাম, সন্তান শাহরিয়ার মাহমুদ সাগর সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, মামুন ইসলাম মাওলার স্ত্রী ও দেবহাটা কলেজের আয়া সুফিয়া খাতুন সহ ছোট ২ সন্তান, কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সহ বক্তাগণ- কর্মবীর ও হাস্যোজ্জল ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান ও কর্মচঞ্চল প্রয়াস অফিস সহায়ক মামুন ইসলাম মাওলার নানা গুণ, নানা বিষয় স্মৃতিচারণ করেন। কলেজে তাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। এছাড়া শোকাহত ২ টি পরিবারের সন্তানদের চাকরি সহ যে কোনো বিষয়ে কখনও যদি কোনো উপকারে আসার সুযোগ সৃষ্টি হয় সে ব্যাপারে সকলের সহযোগিতায় আপ্রাণ চেষ্টার কথা ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন।

মণিরামপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মিলন মেলা

0

নিজস্ব প্রতিবেদক,যশোর: যশোরের মণিরামপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের মিলনমেলা উপলক্ষে সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ঐক্য মজুরী নির্ধারণ, শ্রমিকের সুবিধা বাস্তবায়ন উপলক্ষে মণিরামপুর উপজেলার সকল মিস্ত্রীদের নিয়ে শ্রমিক ইউনিয়ন মিলন মেলা আয়োজন করা হব এবং উক্ত বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহসভাপতি বিজয় বিশ্বাস, লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, মো রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক, মো আসাদুজ্জামান, আজিজ, ইসমাইল হোসেন, খোরশেদ আলম, লিটন আক্তার, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, সহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা।

ফের বেপরোয়া তালার নিটোল

0

বিশেষ প্রতিবেদক,তালা: মসজিদের টাকা আত্মসাৎকারী, নারী কেলেংকারী সহ একাধিক মামলার আসামী তালার আব্দুল আলীম নিটোল ফের বেপরোয়া হয়ে উঠেছেন। সম্প্রতি তার নিজ এলাকায় জমি জবর দখল সহ সাধারণ মানুষের হয়রানী করার তথ্য পাওয়া গিয়েছে।

এমন তথ্যর ভিত্তিতে তালা উপজেলার মাগুরা গ্রামের মৃত শেখ আব্দুল লতিফের পুত্র শেখ আব্দুল আলীম নিটোল এর বিষয়ে খোঁজ নিলে জানা যায়, নিটোল মাগুরা বাজার সংলগ্ন পীর হযরত শাহ্ জয়েন উদ্দীন (রহ.) এঁর মাজার জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে মসজিদের টাকা আত্মসাৎ করেন। এছাড়া কয়েকেবার নারী কেলেংকারীতে জড়ানো, নিরিহ মানুষের উপর অত্যাচার ও মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানোসহ নানান অনৈতিক কাজের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এমনকি এলাকার নিরীহ নারী-পুরুষদের আসামী করে একের পর এক হয়রানীর মামলা দায়ের করে বিভিন্ন  ভাবে ফায়দা লোটার চেষ্টা অব্যহত রেখেছেন। কথায় কথায় সাধারণ মানুষকে হুমকি-ধামকি ও মামলা দেওয়ার ভয় দেখানো তার নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে।

সম্প্রতি এই আব্দুল আলীম নিটোল একই গ্রামের শেখ আফছার আলী দিং দ্বয়ের পারিবারিক সম্পত্তি রাতারাতি জবর দখল করার সহ তাদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলা ঠুকে দিয়েছেন। তার এহেন কর্মকান্ডের কারনে এলাকা জুড়ে ক্ষুব্ধতা সহ চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

জমি জবর দখল করার বিষয়ে শেখ আফছার আলী দিং জানান, তালা উপজেলার মাগুরা মৌজার জে এল নং -৭১ এর এসএ- ৯৬৬ খতিয়ানের ১৩৮৬ নং দাগের  জমির পরিমান ১.৪৩ শতক অপর এসএ ১২৩২ খতিয়ানের ১৩৮৮,১৩৮৯ দাগের ৪৬ শতক সর্বমোট ১.৮৯ শতক জমি ডিক্রীপ্রাপ্ত শেখ আব্দুর রাজ্জাকের নিকট থেকে রেজি: কবলা মূলে মালিক হন। কপোতাক্ষ নদী গর্ভে উক্ত জমি বিলিন হওয়ার কারনে অদ্যবধি পর্যন্ত খাজনা পরিশোধ করে অবশিষ্ট ১২ শত জমি আমরা ভোগদখল আসছি। কিন্তু উক্ত জমি ভোগদখলে থাকা অবস্থায় আব্দুল আলীম নিটোল রাতারাতি জবর দখল করে বাশেঁর বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করার প্রচেষ্টা অব্যহত রেখেছেন। জমি নিয়ে বিভেদ কে কেন্দ্র করে শেখ আব্দুল আলিম নিটোল বাদি হয়ে বিজ্ঞ আমলী আদালত ৩ সাতক্ষীরায় সি আর ৫৭/২২(তালা) নং এর একটি মামলা আনায়ন করে ২ লক্ষাধিক টাকা দাবি করেন।তার করা এই মামলার সঠিক তদন্ত করিলে আদৌ সত্যতা মিলবে না। এবং প্রতিনিয়ত নিটোলের এমন মানসিক ও শারিরীক অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন।

নিটোলের বিষয়ে আরও তথ্য সংগ্রহ কালে জানাযায়,এলাকা জুঁড়ে তার ত্রাসের রাজত্ব কায়েম,অবৈধ নেতৃত্ব প্রতিষ্ঠা সহ সকল অনিয়ম কে নিয়মে রুপান্তর করতে এমন বিতর্কিত কর্মকান্ড পরিচালনা করছেন তিনি। এমনিক তাহার বিরুদ্ধে তালায় নিষিদ্ধ পার্টির আনাগোনা বৃদ্ধি থাকাকালীন অনেক সাধারণ মানুষকে হত্যার ইন্ধনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকার সত্যতা পাওয়া গিয়েছে। তিনি এখন বর্তমান ক্ষমতাশীল দলের নেতা ও নেতার আতœীয় পরিচয়ে পুনরায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে পারেন বলে প্রতিয়মান হয়েছে।  অভিযোগের বিষয় শেখ আব্দুল নিটুল বলেন, উক্ত জমি পীরের সেবায়েত হিসেবে আমরা দাবিদার। আর আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য প্রচার করছেন। এদিকে নিটোলের এহন অত্যাচারে এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে ও তার অবৈধ কর্মকান্ড হতে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরা রেঞ্জে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা

0

শ্যামনগর প্রতিবেদক: ‘বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে (২১ মার্চ) সোমবার দুপুর ১টার সময় সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ, খুলনার আয়োজনে শ্যামনগর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আন্তর্জাতিক বন দিবস-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম, এ হাসান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ও ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম, কদমতলা স্টেশন কর্মকর্তা মোশাররফ হোসেন, মধু গবেষক মঈনুল আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বন সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, বন আমাদের জাতীয় সম্পদ, সুন্দরবন আমাদের মায়ের মতন, সুন্দরবন আমাদের পরিবেশের একমাত্র ভারসাম্য। এটি টিকে রাখার জন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুন্দরবন হরিন শিকার, বিষ দিয়ে মাছ শিকার সহ বিভিন্ন অপরাধকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা। বন একমাত্র আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা করে, এজন্য বনকে সংরক্ষণ করতে সবাই একসাথে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কলাগাছিয়া বন টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

কেশবপুরের মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান উন্নয়নে সংলাপ

0

আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও মজিদপুর ইউনিয়নের কমিউনিটি লিডারের আয়োজনে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব করার লক্ষে মুখোমুখী সংলাপ সোমবার সকালে উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংলাপে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাদাতা, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মুখোমুখী সংলাপে অংশ নেন। উপজেলার প্রতাপপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিত্যানন্দ দাসের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস ও প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য। মুখোমুখী সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে : শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে যেয়ে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

সুমাইয়ার বাবা ইসমাইল গাজী জানান, সকালের দিকে উঠানে খেলার সময় সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোজা খুজির এক পর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রæত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।