Home Blog Page 1342

প্রস্তাবিত বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২২ উপলক্ষে ৮দফা দাবি সম্বলিত প্রস্তাবিত বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন দাশ, সহ-সভাপতি প্রভাতি দাশ, সাতক্ষীরা জেলা ভ‚মিহীন উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো: বাবলু হাসান, সাধারণ সম্পাদক আবু সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল আলিম, দলিত নেত্রী শিখা রানী প্রমুখ। দাবি সমূহ হচ্ছে জাত পাত ও পেশাভিত্তিক, বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়ন করতে হবে। আদমশুমারী ২০২১এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি দ্রæত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৩তম ডায়ালগ সেশন

0

প্রেস বিজ্ঞপ্তি: কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৩তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে শহরের চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৩তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জিআইজেড এর ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের উপদেষ্টা রতন মানিক সরকার, ব্র্যাক ইউডিপি’র ফিল্ড কো অর্ডিনেটর মো. ইউসুফ আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক প্রমুখ।

এসময় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সেবা সমূহের উপর আলোচনা করা হয়। এছাড়া ইটাগাছা পূর্ব পাড়ায় মৃত ব্যক্তিদের গোছলের স্থান নির্ধারণ এবং আগামী ২৭ মার্চ ভিত্তিপ্রস্থর স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ডায়ালগ সেশনে কারিতাস বাংলাদেশ স্যোশাল ল্যাবের ৭নং ওয়ার্ডের ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্যোস্যাল ল্যাব’র ভলেন্টিয়ার মোজাম্মেল হক।

টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানির দাবীতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানি কারণে বাংলাদেশের দক্ষিণ- পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজন ও লির্ডাস ওব্রেড ফর দ্যা ওয়াল্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা গণফোরামের আহবায়ক আলিনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ। এসময় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমূখ।

এ সময় বক্তারা বলেন উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজিকরে বিভিন্ন মানুষ ও সরকারি কর্মকর্তাসহ জন প্রতিনিধিদের ভাগ্য বদলেছে কিন্তু উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ যেমন ছিলো তেমনি রয়েছে। উপকূলের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় সে জন্য  দরকার টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় খাবার পানি। এ সময় বক্তারা আগামী জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পাইকগাছার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন বিপ্লব

0

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: পাইকগাছায় হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন য্বুলীগের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি সরকার। রবিবার বিকালে বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিপ্লব কান্তি সরকার ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোজাফফর হোসেন পেয়েছেন ০২ ভোট। বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ভোটের ফলাফল নিশ্চিত করে জানান, নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। এদিকে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কান্তি সরকার সহ কমিটির নেতৃবৃন্দ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কে অভিনন্দন জানিয়েছেন।

পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0

প্রমথ সানা,পাইকগাছা (খুলনা) থেকে: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উপলক্ষে কয়রা উপজেলা হতে আগত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও সংবর্ধনা পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুদ্ধকালিন কমান্ডার (বিএলএফ) ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, এম এম গোলাম রাব্বানি, এ্যাড. গাজী কেরামত আলী,ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ রাজ্জাক মলঙ্গী, রনজিৎ সরকার, গাজী হুমায়ন কবির, গাজী ইয়াকুব আলী, সুশীল মন্ডল,  সানা নূরুল হুদা, প্রনয় মন্ডল, প্রাণীসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহনান ও অনাথ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, কয়রা উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাঈনবিল্লাহ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এরপূর্বে কয়রা উপজেলা হতে আগত বীর মুক্তিযোদ্ধা গণ উপজেলা পরিষদের গেটের পৌঁছালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুসহ পাইকগাছার বীর মুক্তিযোদ্ধাগণ তাদেরকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা দেন।

কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের নবীন বরণ অনুষ্ঠানে এড. মুস্তফা লুৎফুল্লাহ

0

কলারোয়া ব্যুরো: কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে নবাগত ছাত্রীদের ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও দরিদ্র মেধাবী দুই ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। ছাত্রীদের দেওয়া বাইসাইকেল দুটির অর্থায়ন করেন মুকুল গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, পৌর মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, ইন্সপেক্টর তদন্ত মো. হাফিজুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী, মফিজুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক-শিক্ষিকা-ছাত্রী-অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার শেখ মাহফুজুর রহমান মাহফুজ ও শিক্ষার্থী নিশাদ তাসনিম।

মণিরামপুরে দক্ষ যুবদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

এসএম আতিয়ার রহমান,মণিরামপুর( যশোর)থেকে: ‘লক্ষ যুবক গড়ব দেশ’ এই ¯েøাগান কে নিয়ে সোমবার (২১ মার্চ) মনিরামপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকাÐ ও স্বেচ্ছাসেবক ম‚লক কাজে যুবকদের ভ‚মিকা শীর্ষক জনসচেতনতা ম‚লক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, জিয়ারুল হক, লিয়াকত হোসেন, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, আমেনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শফিকুর জামান শফিক, নাজমা রাবেয়া খাতুন আজাদ প্রমুখ।

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

0

কালিগঞ্জ ব্যুরো: পোল্টি ফার্মে ডিমের বাচ্চা ফুটানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে শফিকুল ইসলাম বাবু (৪৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সুজায়েত আলীর ছেলে।

মৃতের ভাই গ্রাম্য পুলিশ পলাশ রহমান জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে তার ভাই শফিকুল ইসলাম বাবু নিজ পোল্ট্রি ফার্মে ডিমের বাচ্চা ফুটানোর সময় অসবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় জানতে পেরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরদিন সোমবার দুপুর দু’টোর দিকে নলতা শরীফ শাহী জামে মসজিদের নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কলারোয়ায় নকল ভেজাল ওষুধ বিক্রি বন্ধে গ্রাম ডাক্তারদের সভা

0

কলারোয়া ব্যুরো: বাংলাদেশ গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি’র কলারোয়ার কমিটি গঠন, বার্ষিক শিক্ষা ভ্রমণ পরিকল্পনা, নকল ভেজাল ও নিন্মমানের ওষুধ বর্জন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ ) দুপুরে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে উপজেলা গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. কাজী শামসুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শেখ মামুনুর রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম ডাক্তার আরএমপি ওয়েল ফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মোঃ মিজানুর রহমান ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শতকরা ৬৫ ভাগ মানুষ প্রাথমিকভাবে গ্রাম ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করে। এজন্য চিকিৎসা খাতে গ্রাম ডাক্তারাও গুরুত্বপ‚র্ণ অবদান রেখে কাজ করছে। কলারোয়া উপজেলাতে প্রায় সাড়ে ৮০০ জন গ্রাম ডাক্তার দক্ষতার সাথে গ্রামীণ পর্যায়ে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়ে চিকিৎসা সেবা দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ গ্রাম ডাক্তার ওয়েল ফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মো. হাসান সিদ্দিকী লাভু, ওয়েল ফেয়ার সোসাইটি কলারোয়া শাখার উপদেষ্টা গ্রাম ডাক্তার আব্দুল হান্নান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা দুপ্রক’র সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলার প্রায় দুই শতাধিক গ্রাম ডাক্তার নকল ভেজাল ওষুধ বিক্রি করবেন না বলে প্রধান অতিথির সামনে প্রতিজ্ঞাবদ্ধ হন।

কুলিয়ায় অসহায় পরিবারকে ঘর দিলেন আলফা

0

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ভেন্নাপোতা গ্রামে এক অসহায় পরিবারের মাঝে ঘর দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। ১৯মার্চ শনিবার বেলা ৩টায় আলফার নিজস্ব অর্থায়নে ভেন্নাপোতা গ্রামের খোদা বকশ গাজীর স্ত্রী অসহায় রেহানা খাতুনকে ঘর উপহার প্রদান করা হয়। ঘর প্রদান কালে আরোও উপস্থিত ছিলেন ৭,৮,৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা শ্যামলী রানী, জেলার শ্রেষ্ঠ করদাতা ও দেবহাটা উপজেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক আশিকুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল, ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুর রহমান জুয়েল ও হিরারচক মসজিদের ইমাম আফতাবুজ্জামান প্রমুখ। ঘর প্রদানের সময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোবরাখালী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের পূর্বে বেলা ২টায় শশাডাঙ্গা সর্বজনীন মহা শশান পরিদর্শন করেন আলফা। শশানের সহ-সভাপতি বাবু প্রকাশ সরকার সহ এলাকাবাসী জানান, বিগত ১১বছর যাবৎ শশানের জন্য সরকারের কোন অনুদান আমরা পাইনি। এসময় তিনি উক্ত শশানের জন্য কিছু অনুদানের কথা আশ^াস প্রদান করেন। একই দিনে বেলা ৪টার সময় কুলিয়ার হিরারচক গ্রামের মইনদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম হঠাৎ রোগে পঙ্গু হওয়ায় তাকে দেখতে যান। এলাকাবাসী জেলা পরিষদের সদস্য আলফার কাছে তাহার জন্য একটি ঘর দাবি করেন। এসময় তিনি উক্ত পঙ্গু অসহায় মনিরুলের জন্য একটি ঘর অনুদানের আশ^াস প্রদান করেন।