Home Blog Page 1343

আশাশুনির আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্কিত প্রধান শিক্ষক আব্দুল হাকিম কর্তৃক অনিয়ম, দূর্নীতি ও নিজ স্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে এক দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাম্পাফুল স্কুল মোড়ে প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে ও অংশ গ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ম. মোনায়েম হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের সরদার, অভিভাবক আক্তার হোসেন শাহিন, সাংবাদিক এসএম সাহেব আলী, এসএম মনিরুজ্জামান ডালিম, প্রভাষক শাহাদাত হোসেন টিটল, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার মন্ডল, আ.লীগ নেতা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আজগর হোসেন গাইন, আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সরকারী প্রজ্ঞাপন উপেক্ষা করে সভাপতি ও অবৈধ প্রধান শিক্ষকের নেতৃত্বে নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে স্কুল গেটের দু’পাশে শপিং মল নির্মাণ, এডহক কমিটির ২বারের (১বছর) সভাপতি নীল কন্ঠ সোম এর আমলের সার্বিক হিসাবের গরমিলসহ প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা আরও বলেন প্রধান শিক্ষক এবং সভাপতির কারসাজিতে বহুদিন থেকে ২জন শিক্ষকের বেতন আটকিয়ে রাখা, বিগত দিনে সাবেক প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নীলকন্ঠ সোম সভাপতির দায়িত্বে থাকা কালিন সময়ে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ সর্বশেষ চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করায় তাকেসহ প্রতিষ্ঠানের অবৈধ প্রধান শিক্ষকের বিচারের দাবীতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। এছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সচেতন মহল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষকের অপসারণসহ শিক্ষার মান উন্নয়নে তদন্ত কমিটি গঠনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

বুধহাটায় চোরাই হাঁস নিয়ে বাণিজ্য, মুচলেকা দিয়ে রেহাই

0

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় চোরাই হাঁস নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ নেতাসহ এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। হাঁস মালিকদের পক্ষ থেকে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, নওয়াপাড়া গ্রামের মহিদুল ঢালীর স্ত্রী মোসলেমা বেগম নিজ বাড়ীতে হাঁস-মুরগী পালন করে থাকেন। কয়েকদিন আগে মহিদুল ঢালীর বাড়ী থেকে বড় একটি রাজ হাঁস চুরি হয়ে যায়। যার আনুমানিক ওজন প্রায় ৫কেজি। কয়েকদিন ধরে চুরি হওয়া হাঁসের খোঁজ নিতে থাকায় শনিবার বুধহাটা কাঁচা বাজার সড়কে ছবেদ পোল্ট্রির দোকানে চুরি হওয়া হাঁসের সন্ধান পাওয়া যায়। হাঁসের সন্ধানকালে ভুক্তভোগী মহিদুল ঢালী জানতে পারেন, বুধহাটা গ্রামের মোসলেম সরদারের ছেলে, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও আব্দুল মজিদ সরদারের ছেলে, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী চুরিকৃত হাঁস চোরদের সনাক্ত করে। পরে উত্তর চাপড়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রব এর মাধ্যমে এক শালিস বৈঠকে চোরদের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করাসহ চুরিকৃত হাঁসটি উদ্ধার করে তারা। তবে হাঁসটি মালিককে না দিয়ে উদ্ধার হওয়া হাঁসটি বুধহাটা বাজারের ছবেদ আলীর পোল্ট্রির দোকানে ৭শত টাকায় বিক্রয় করেন হাতেম আলী। কিন্তু এসকল বিষয়ে হাঁসের মালিক মহিদুল ঢালী বা তার স্ত্রী মোসলেমা বেগম কিছুই জানেন না বলে অভিযোগে প্রকাশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি মহিদুল ঢালী জানতে পারলে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলীর কাছে হাঁসের দাবি করায় মহিদুল ঢালীকে মারপিট করার হুমকি প্রদান করে। পরবর্তীতে ছবেদ আলীর কাছে হাঁসটি রক্ষিত থাকায় তার কাছে ৬শত টাকার বিনিময়ে হাঁস ফেরত চাইলেও তিনি কোন তোয়াক্কা করেননি বলে অভিযোগ করেন মহিদুল ঢালী। চুরিকৃত হাস উদ্ধার এবং চোর সনাক্তের উপায় না পেয়ে বাধ্য হয়ে হাঁস মালিক মহিদুল ঢালী বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে অভিযুক্ত সাদ্দাম হোসেন, হাতেম আলী ও ছবেদ আলী তদন্ত কেন্দ্রে হাজির হয়ে হাঁস চোরদের নাম পুলিশের কাছে স্বীকার করেন এবং ছবেদ আলী উদ্ধারকৃত হাঁসটি মহিদুল ঢালীকে ফেরত দেন বলে জানান পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হোসেন। তবে আগামীতে কাউকে ঠকিয়ে অভিযুক্তরা এ ধরনের বিচারিক কাজ আর করবেন না বলে মুচলেকা প্রদান করেন বলে পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানাগেছে। বিষয়টি নিয়ে বাজারের চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বুধহাটা সরকারী কবরস্থানে মাটি ভরাট কাজ উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা সরকারী কবরস্থানে মাটি ভরাট কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কবরস্থানে মাটি ভরাট কাজ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃ আ ফ ম রুহুল হক এর তত্বাবধানে ইউনিয়ন পরিষদের সাধারণ বরাদ্ধ থেকে এ মাটি ভরাট কাজ শুরু হয়েছে। কাজের জন্য মোট বরাদ্ধ দেওয়া হয়েছে ৭টন গম। মাটি ভরাট কাজ উদ্বোধনকালে ইউপি সদস্যা দোলন খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মানিক হোসেন, রেজওয়ান আলী, পারভেজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের মাসিক মিটিং

0

নিজস্ব প্রতিবেদক: বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের মাসিক মিটিং অনুষ্ঠিত। শনিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। বন্ধন শিল্পী সংসদের সভাপতি ও কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিভি নাট্য পরিচালক মুছা করিম, টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ,সিনিয়র সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন মাউসদ,ইব্রাহিম হোসেন, শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, যুগ্ম সম্পাদক ন‚রুল হুদা ফুল,কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জয়, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদুর রহমান বাচ্চু, সাহিত্য সম্পাদকআনিছুর রহমান, শিল্পী ডেইজী, মনিরা, ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিমিডিয়ার সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ)।

সাতক্ষীরায় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, রক্ত শূন্যতা, অপুষ্টি ও স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্ত শূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে  সাতক্ষীরা সদর উপজেলা প.প ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস.আই.এমও ডবøু এইচও ডা. আমানাত উল্লাহ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, টেকনোলজিষ্ট ও ইপিআই কর্মকর্তা মো. ফারুক হাসান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ মহিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান বিপু ও সাংবাদিক খন্দকার আনিছুর রহমান প্রমুখ। দিনব্যাপি কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমাম ও স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্ত শূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনোলজিষ্ট ও ইপিআই কর্মকর্তা মো. ফারুক হাসান।

টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারা দেশে নিন্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলায় ৭৩,৭৯৭টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির বিভিন্ন ভোগ্যপন্য বিক্রয় করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তৈরী করে দেওয়া তালিকা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্ড বিতরন করা হয়। সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে টিসিবির ভোগ্যপন্য বিক্রয় করা হয়েছে। প্রতি কার্ডের  বিপরীতে ৪৬০ টাকা মূল্যে কার্ড ধারীরা ২ কেজি চাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। সাশ্রয়ী মূল্যে টিসিবির এই পন্য ক্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দুই দফায় টিসিবির সাশ্রয়ী এই খাদ্যপণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কার্যক্রম কয়েকদিন ধরে চলবে এবং প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা ও সদরের ১৪টি ইউনিয়নে মোট ১৭ হাজার ১৪৪টি পরিবার এই সুবিধা পাবে।

ভারতীয় সহকারি হাইকমিশনারকে বিদায়ী শুভেচ্ছা জানালেন এমপি রবি

0

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের ভারতীয় সহকারি হাইকমিশনার বাংলাদেশ থেকে দিল্লীতে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য নৌ–কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে ভারতীয় সহকারি হাইকমিশনারকে ক্রেস্ট ও জাতীয় স্মৃতি সৌধ উপহার দেন এবং বীরমুক্তিযোদ্ধা এমপি রবি তার পক্ষ থেকে সফলতা কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান। বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষ থেকে মহান স্বাধীনতার স্মৃতি সম্বলিত দূলর্ভ শুভেচ্ছা উপহার পেয়ে খুবই খুশি হয়ে ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার রায়না বলেন, সাহসীদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মত এত বেশি অতিথি পরায়ন দেশ পৃথিবীতে আর একটিও নেই। আমি বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষদের কখনও ভুলবোনা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত খুলনা অঞ্চলের বিদায়ী ভারতীয় সহকারি হাইকমিশনার এর সহধর্মিনী নন্দিতা পাল।

কেশবপুরে এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন

0

আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: আর যশোর খুলনা নয় এপেক্স জুতা এখন কেশবপুরে। রবিবার বিকেলে কেশবপুরের মধুসড়কের করিম প্লাজায় দেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এপেক্স এর রিটেইল শো-রুমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর মধুসড়কের করিম প্লাজার মালিক কামরুজ্জামান, এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর পিতা ইজ্জত আলী দপ্তরী, রংধনু গামেন্টেসের স্বাত্তাধিকারী আলমগীর হোসেন, ব্যাবসায়ী তারক অধিকারী, ব্যাবসায়ী আনন্দ অধিকারী প্রমুখ।

এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলী বলেন, কেশবপুর উপজেলার মানুষ অনেক রুচিশীল। আমি মূলত তাদের কথা চিন্তা করেই কেশবপুরে বাংলাদেশের একটি কোয়ালিটি ব্রান্ড এপেক্স এর জুতা নিয়ে এসেছি। এখন থেকে কষ্ট করে আর কেশবপুর উপজেলার মানুষদের যশোর-খুলনার এপেক্স এর শো-রুমে যেতে হবেনা । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

কেশবপুরে নদের মাটি কেটে বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

0

কেশবপুর (যশোর) প্রতিবেদক: কেশবপুরে হরিহর নদের মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল এলাকার হরিহর নদের মাটি কেটে বিক্রি করছিলেন মণিরামপুর উপজেলার জামলা গ্রামের আব্দুস সামাদ (৩৯)। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে ব্যবসায়ী আব্দুস সামাদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি নদ পাড় থেকে কেটে নেওয়া মাটি ভরাট করার নির্দেশনা প্রদান করেন।

আগরদাঁড়ী ইউপিতে স্বল্পম‚ল্যে পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা

0

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের আগদদাঁড়ী ইউনিয়ন পরিষদে স্বল্প ম‚ল্যে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি হয়েছেন উপকারভোগীরা। রোববার (২০ মার্চ) সকালে আগরদাড়ী ইউনিয়ন পরিষদে চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান কবির হোসেন মিলন।

এ সময় চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, আগরদাঁড়ী ইউনিয়নব্যাপী স্বল্প আয়ের মানুষেরা আজ থেকে অপেক্ষাকৃত কম মুল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন। এ ইউনিয়নে ১৩০৯ জন উপকারভোগী এই আজকেসহ দু’বার হৃাসকৃত মুল্যে টিসিবি’র পণ্য পাবেন। প্রতিটি ওয়ার্ডের সদস্যদের নিকট থেকে তালিকা নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করেছি। এর পরেও হয়তবা অনেকের নাম বাদ যেতে পারে, তাদেরকে আমি বলতে চাই- এই সেবার আওতায় কার্ড বন্টন করার সীমাবদ্ধতা থাকায় আমি চাইলেও সকল অন্তর্ভুক্ত করতে পারি না। সরকারের আরো অনেক সেবা (সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি) আছে, সেখানে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

এদিন প্রথম পর্যায়ে ৬২০টি পরিবারে প্রত্যেক ব্যক্তি ২ কেজি মসুরের ডাল, ২কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল পাবেন। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ডালের কেজি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

রোজার আগেই স্বল্প ম‚ল্যে পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। আগে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে গেলেও বর্তমানে যে উপায়ে পণ্য সরবরাহ শুরু হয়েছে, বিষয়টি তাদের জন্য সুবিধাজনক হয়েছে বলে জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।