Home Blog Page 1344

সাতক্ষীরা পৌরসভায় জাতীয় কৃর্মি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করলেন মেয়র

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জাতীয় কৃর্মি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পৌরসভার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহরী মন্ডল, সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, রেবেকা সুলতানা, তানজিলা খাতুন, পৌরসভার টিকাদান সুপারভাইজার ইবাদুল ইসলাম, ভ্যাকসিন বহনকারী আতিকুল ইসলাম,সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রীমা নাসরিন। পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসার প্রায় ৩৩হাজার শিক্ষার্থীদের ২০থেকে ২৪মার্চ পর্যন্ত ৫থেকে ১৬বছরের শিক্ষার্থী ও সকল ছাত্র -ছাত্রীদের এ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরে জরুরি সভা

0

এসএম আতিয়ার রহমান,মনিরামপুর থেকে:   আজ ২০ মার্চ উপজেলা প্রেসক্লাব মনিরামপুরে এক জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সকল সদস্যদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান। আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম অগ্রগতি ও উন্নয়ন নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে লুৎফর রহমান বলেন, আমাদের নবগঠিত উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল হিংসাত্মক মনোভাব নিয়ে উঠে পড়ে লেগেছে। যার জন্য আজ আমাদের উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রবিউল ইসলাম রবি ও নির্বাহী সদস্য মেহেদী হাসানের বিরুদ্ধে সম্প‚র্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রম‚লক সংবাদ প্রকাশ করেছে স্থানীয় দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকা। এই মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আমি এবং উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রতিবাদ জানাচ্ছি।

সভাপতির বক্তব্য এর সাথে সহমত পোষণ করে এসময় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী আল ইমরান খান, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দাস, সাংগঠনিক সম্পাদক তারক দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী, দপ্তর সম্পাদক রাসেল হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফি সম্রাট, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য সানোয়ার হোসেন তিতু প্রমুখ

সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0

প্রেস বিজ্ঞপ্তি: সারাদেশের ন্যায় সাতক্ষীরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (২০ থেকে ২৪ মার্চ) ২০২২ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে রবিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কৃমি সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, ডা. জয়ন্ত সরকার, প্রলক কুমার চক্রবর্তী, বৌদ্ধ নাথ সরকার, প্রকৌশলী শফিকুল আযম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে, তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কৃমি পেট থেকে রক্ত শোষণ করে। শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত ঘটায়। একারনে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে ওষুধ খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য বক্তারা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।’ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, আবুল কালাম, আব্দুল গফফার, জাকির হোসেন, ন‚র মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

দেবহাটার পাঁচ ইউনিয়নে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

0

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:  দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের গরীব, হতদরিদ্র ৩৭৪১ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় সম্পন্ন হয়েছে। রবিবার সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ চত্বরে একযোগে এসব টিসিবি পণ্য বিক্রি করা হয়।

স্বল্পমূল্যে টিসিবির পন্য ক্রয়ের সুবিধাপ্রাপ্তদের মধ্যে কুলিয়া ইউনিয়নে ১০১২ পরিবার, পারুলিয়া ইউনিয়নে ৮১৮ পরিবার, সখিপুর ইউনিয়নে ৫৮০ পরিবার, নওয়াপাড়া ইউনিয়নে ৮৬২ পরিবার, দেবহাটা সদর ইউনিয়নে ৪৬৯ পরিবারকে এই কার্ডের আওতায় দুই কেজি করে মুসুরীর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল দেয়া হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, সদস্য রবিউল ইসলাম, অসিম কুমার ঘোষ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ স্ব স্ব ইউনিয়নের ট্যাগ অফিসার ও ডিলারগন উপস্থিত ছিলেন।

দেবহাটায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় নিরাপদ খাদ্য, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তশূন্যতা, অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মশালা দেবহাটা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর লতিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বিপ্লব কুমার মন্ডল ও ডা. শফিউর রহমান। কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ, দেবহাটা সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, ইপিআই কর্মকর্তা সালাউদ্দীন আহম্মেদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেবহাটায় এক রাতে ৪ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ!

0

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় এক রাতে চারটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের খবর পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাতে উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া এলাকার বাতাংডাঙ্গা বিলে ওই মৎস্য ঘের গুলিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। বিষ প্রয়োগকৃত চারটি ঘেরের তিনজন মালিক একে অপরের নিকটাত্মীয়। বিষ প্রয়োগের কারনে বাগদা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় কমপক্ষে ৬ লক্ষ টাকায় ক্ষতিসাধণ হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিকেরা। শত্রুতা মূলকভাবে তাদের আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে মৎস্য ঘের গুলিতে পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা ক্ষতিগ্রস্থ পরিবারসহ স্থানীয়দের।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মধ্যে ফুলবাড়িয়া গ্রামের রইচউদ্দীনের ছেলে আব্দুল জলিল জানান, বাতাংডাঙ্গা বিলে বিঘাপ্রতি ১৮ হাজার টাকা হারে ৩০ বিঘা জমি লীজ নিয়ে আমিসহ আমার ভায়রা শরিকুল ইসলাম ও শ্যালক শফিকুল ইসলাম পাশাপাশি চারটি মৎস্য ঘেরে বাগদা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। বেশ কিছুদিন ধরে আমাদের পাশ্ববর্তী হাবিবের মৎস্য ঘেরে এলাকার দুই চিহ্নিত মাছ চোর বিশ্বাসবাড়ি এলাকার গোলাম হোসেনের ছেলে আবু সালেক ও কদবেলতলা এলাকার তারা মিয়ার ছেলে মুছা গভীর রাতে যাতায়াত ও রাত্রিযাপন করে আসছিল। একাধিকবার ওই দুই চোর আবু সালেক

ও মুছা আমাদের আশপাশের ঘের থেকে মাছ চুরি করে ধরাও পড়ে। তাদেরকে রাত বিরাতে মাছের ঘেরে আশ্রয় না দেয়ার জন্য পাশ্ববর্তী ঘের মালিক হাবিবকে বারবার বলা স্বত্বেও, তিনি আমাদের কথায় কর্ণপাত করতো না। উল্টো চোর আবু সালেক ও মুছাকে আমাদের ওপর ক্ষিপ্ত করে তোলে হাবিব।

আব্দুল জলিল আরো জানায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সর্বশেষ আমি মৎস্য ঘেরে আসি। তখন মাছ চোর আবু সালেক ও মুছাকে আমার ঘেরের পাশে দেখতে পাই। তারা আমার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে হাবিবের মৎস্য ঘেরের বাসায় ঢুকে পড়ে। এরপর আমি বাড়িতে চলে যাই এবং বাড়িতেই রাত্রিযাপন করি।

রবিবার সকাল ১০ টার দিকে আমি মাছের খাবার দিতে ঘেরে গিয়ে দেখতে পাই যে, আমাদের চারটি মৎস্য ঘেরের প্রত্যেকটিতে বিপুল পরিমান মাছ মরে গেছে। শুধু মাছ না, ঘেরে যতো জলজ উদ্ভিদ ও প্রাণি ছিল তাও মরে গেছে। কান্নাজড়িত তিনি বলেন, ৩৯ দিন আগে আমার একমাত্র ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আমার পরিবার এখনও শোকাবিভূত। এরই মধ্যে দুই চোরের সাথে শত্রুতার মাসুল দিতে হলো। বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করেছিলাম। এখন একেবারেই পথে বসে গেছি। একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের বিষয়টি শুনেছি, কিন্তু এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সব সময় আনন্দ উচ্ছল থাকার চেষ্টা করতে হবে- শেখ মফিজুর রহমান

0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, আমাদের মধ্যে যতই টানাপোড়েন থাকুক একাকীত্ব থাকুক বিষন্নতা থাকুক আমাদের সব সময় আনন্দ উচ্ছল থাকার চষ্টা করতে হবে। কারণ দিন শেষে জীবন মানে উৎসব। তিনি জীবনের উচ্ছলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আরো বেশী মুখরীত হোক এই প্রত্যাশা করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে যে যেখানে কর্মরত আছি তাঁর জীবনের সেরাটা উপহার দিতে হবে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা ও গবেষনার জন্য কাজ করেনা, এটা জাতির নেতৃত্ব গঠনেও ভ‚মিকা রেখে চলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার শহরের মোজাফাফার গার্ডেনে দিনব্যাপী অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ শেষে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রোজ বাবু, রতœাসহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আকর্ষনীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। একটি অন্যরকম ভালোলাগা ও নর্স্টাজিক আবহ নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

সাতক্ষীরায় বোরো ধানের পাতায় বøাষ্ট রোগ ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলায় বোরো ধানের পাতায় বøাষ্ট রোগ দেখা দিয়েছে। ধান গাছ আক্রান্ত হতে না হতেই মাঠ কি মাঠ পাতা সাদা ও লাল হয়ে পুড়ে যাচ্ছে।ফলে কৃষকদের মাথায় হাত উঠেছে।

সরেজমিনে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতক্ষীরা সদরের যোগরাজপুর, উত্তর দেবনগর, আখড়াখোলা, তুজুলপুর, মাধবকাটি ও রামেরডাঙাসহ বিভিন্ন বিলে যেয়ে দেখা গেছে বোরো ধানের খেতে বিশেষ করে ২৮ ধানের পাতা শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ধান গাছ ক্রমশঃ ছোট হয়ে যাচ্ছে।  কোন দিশা না পেয়ে অনেকেই বিভিন্ন ধরণের কীটনাশক ¯েপ্র করছেন। তবে সফলতা পাচ্ছেন না বলেই অভিযোগ অনেক চাষীদের।

যোগরাজপুর গ্রামের সাবান আলী জানান, তিনি এবার চার বিঘা জমিতে ২৮ ধানের চাষ করেছেন। দু’ সপ্তাহ আগে বিনেরপোতা, নগরঘাটা এলাকায় ধানে বøাষ্ট রোগ দেখা দিয়েছে মর্মে তিনি তার মেয়ের কাছ থেকে জানতে পারেন। তার তিন দিন না পেরোতেই নিজের খেতে ধানের পাতা সাদা হতে দেখেন। কোন উপায় না দেখে আলাপ করেন কয়েকজন কৃষকের সাথে। তারা বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। সে অনুযায়ি তিনি ইউরিয়া সারের সঙ্গে কীটনাশক ফসত্রিন ও উল্কা মিশিয়ে ধান খেতে ছড়িয়েছেন। এতে তার বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৪০০ টাকা। এর আগে তিনি ভৃতাকো ¯েপ্র করেছিলেন। এক সপ্তাহ কেটে গেলেও বøাষ্ট রোগ কমেছে এটা বলতে পারছেন না। বরং ধান গাছ আরো বেশি আক্রান্ত হচ্ছে।

একই গ্রামের নূর মোহাম্মদ জানান, তিনি তিন বিঘা জমিতে ২৮ জাতের বোরো চাষ করেছেন। আগামি ১০ থেকে ১২ দিনের মধ্যে ধানে ফুল আসবে। অথচ এক সপ্তাহ আগে থেকেই পাতা বøাষ্ট রোগে গাছ সাদা হয়ে কুঁকড়ে যাচ্ছে। নাটিভো, ট্রুফার ছড়িয়ে বা ফিনিয়া ¯েপ্র করেও কোন লাভ পাচ্ছেন না। এ অবস্থা চলতে থাকলে ধান তো নয়ই, বিচালি পাওয়া কঠিন হয়ে যাবে। তাতে দোকানে বকেয়া পরিশোধ করতে পারবেন না। একইভাবে উত্তর দেবনগরের তাপস দাস, ছাতিয়ানতলার আনন্দ দাস উদ্বেগ প্রকাশ করে বলেন, তারা যে ধান লাগিয়েছেন তাতে পাতা বøাষ্ট রোগে আক্রান্ত হয়ে খেত সাদা হয়ে গেছে। কোন ঔষধে কাজ হচ্ছে না। এ ধান দিয়ে তাদের ১২ মাস চলে উল্লেখ করে বলেন, এর আগে কখনো পাতা বøাাষ্ট রোগে তাদের ক্ষতি হয়নি।

তুজুলপুরের মোখলেছুর রহমান ও মাধবকাটির গোপাল দাস জানান, তাদের খেতে পাতা বøাষ্ট রোগ দেখা গেলেও তা মারাত্মক আকার ধারণ করার আগেই প্রতিকার করতে পেরেছেন। যারা জমিতে বেশি পরিমান ইউরিয়া সার ব্যবহার করেছেন তাদের ধানই বেশি বøাষ্ট রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। তারা ডিএসপি ও পটাশ বেশি ব্যবহার করায় জমি লবণাক্ত কম হয়েছে । ফলে সামান্য আক্রান্ত হলেও ধান গাছ আবার স্বাভাবিক হয়ে উঠছে। তবে বর্তমানে দিনে গরম, রাতে শীত ও সকালে কুয়াশার ফলে বøাষ্ট রোগ হওয়ার আরো একটি কারণ বলে তারা মনে করেন।

এ ব্যাপারে ঝাউডাঙা ইউনিয়ন বøক সুপারভাইজার কিরণ কান্তি সরকার বলেন, বোরো ধান সাধারণতঃ পাতা বøাষ্ট, গীট বøাষ্ট ও শিস বøাষ্ট রোগে আক্রান্ত হতে দেখা যায়। এবার তুজুলপুর, যোগরাজপুর, আখড়াখোলাসহ বিভিন্ন বিলে পাতা বøাষ্ট রোগ দেখা দিলেও তা খুব বেশি নয়। কৃষকদের নাটিভো, ট্রুফার ও ফিনিয়া ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এতে সুফল ও পাচ্ছেন অনেকে। তবে গরম, ঠান্ডা ও কুয়াশাজনিত আবহাওয়ার  কারণে এ রোগ দেখা দিচ্ছে। দক্ষিনা বাতাস শুরু হলে রোগের প্রাদুর্ভাব আস্তে আস্তে কমে যাবে।

সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনালে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়–’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন মীর ইশরাক আলী ইসু মিয়ার জ্যৈষ্ঠ পুত্র গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশের ক্রীড়াঙ্গণে সাতক্ষীরার সন্তানেরা শীর্ষে অবস্থান করছে। যেসব দেশ ক্রিকেটের জনক সেই সব দেশকে আজ ক্রিকেটে বাংলাদেশের ছেলেরা সেই সব দেশকে পরাজিত করছে। আমাদের ছেলে মেয়েরা পতাকা হাতে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা যখন পতপত করে উড়িয়ে উল্লাস করে তখন আমি মনে করি ৩০ লক্ষ শহীদের রক্ত সার্থক হয়েছে বলে গর্বিত হই। তিনি আরো বলেন, গোটা জাতি করোনাকালীন সময়ে হতাশাগ্রস্থ হয়ে ভয়াবহ জীবন অতিবাহিত করছিল। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশ করোনাকালীন সময়ে অনেক ভাল ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বলিষ্ঠ পদক্ষেপে আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক স্বাভাবিক হয়ে গেছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার , জেলা ক্রীড়া সংস্থাসহ খেলোয়াড়দের সকলের প্রচেষ্টায় এ টুর্নামেন্ট সার্থক হয়েছে।”

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল লতিফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দৈনিক যুগরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীরীগের সভাপতি কাজী মারুফ, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, শেখ হেদায়েতুল ইসলাম, হাফিজুর রহমান খান বিটু, কাঁকন, এ্যাড. গনি, মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পিতার স্মরনে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় অংশ নেয় মুনজিতপুর ক্রিকেট একাডেমি বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। খেলায় টসে জিতে মুনজিতপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে ফিল্ডিং এ আমন্ত্রণ জানায়। মুনজিতপুর ক্রিকেট একাডেমি ১৭.৪ ওভারে সব’কটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দিদারুল আলম জনি ও সঞ্জীব ব্যানার্জী। ম্যাচ রেফারী ছিলেন ফিরোজ রহমান, স্কোরার ছিলেন বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু। ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় ৮টি দল অংশ নিয়েছে। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল ইসলাম শিবলু এই ফাইনাল খেলার মধ্য দিয়ে খেলা থেকে অবসর গ্রহণ করে। এসময় খেলা উপভোগ করতে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাজান হোসেন শাহিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

0

আশাশুনি প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যেছিল, পবিত্র কুরআন খতম, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা।

আশাশুনি উপজেলা পরিষদ জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইফা আশাশুনির এফএস মুহাঃ আসাদুল্লাহ। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মোঃ রবিউল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আঃ গফফার। মডেল কেয়ার টেকার (আশাশুনি) মোঃ মহিউদ্দিনের পরিচালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন, বকচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মহিউদ্দিন।

বুধহাটা বাজার বণিক সমিতি ঃ বঙ্গবন্ধুর জন্মদিন পালনের উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটা ও আলোচনা রাখেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন হোসেন। অনুষ্ঠানে বণিক সমিতির উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী নায়ারণ চন্দ্র পাল, প্রহ্লাদ বিশ্বাস, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শেখ বাদশা।