Home Blog Page 1345

কুঁন্দুড়িয়ায় গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭,৮ও ৯নং ওয়ার্ডবাসীর আয়োজনে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি হিসেবে আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দুই নম্বর বুধহাটা ইউনিয়নের চেয়ারমান মাহবুবুল হক ডাবলু। খেলার প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে যুবসমাজকে বাঁচাতে বিনোদনের ব্যাবস্থাা করতে হবে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরি,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান,৭,৮ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মমতাজ বেগম,শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল রহমান ,অবসার প্রাপ্ত আর্মি ওলিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান জুলু, বিশিষ্ট সমাজসেবক সুজায়েত মোড়ল, সাহেব আলি, অফিস সহকারী আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম,গনেশ গাইন প্রমুখ। উক্ত লাঠি খেলায় খেলা পরিচালনা করেন ভাই ভাই লাঠিয়াল দল চাঁদপুর। ধারাভাষ্যে ছিলেন পিন্টু দাশ ও বিল্লাল হোসেন।

জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিবের শেষকৃত্য সম্পন্ন

0

আশাশুনি প্রতিবেদক: জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির মহাসচিব ফনি ভূষণ মালো (৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত্র ১০.৪৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।

ফনিভ‚ষণ মালো ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শনিবার বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় (আরিচা) শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়। কেন্দ্রীয় মহা সচিবের মৃত্যুতে কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জেলা সেক্রেটারী নিতাই ঢালী, সাতক্ষীরা কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সেক্রেটারী শিবপদ মন্ডল, উপজেলা সভাপতি অনীল কৃষ্ণ মন্ডল, সেক্রেটারী নাসির উদ্দিন, দেবহাটা সভাপতি রবীন, সেক্রেটারী ল²ণ ঘুঘু, কালিগঞ্জ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শ্যামনগর সভাপতি মধুজিৎ রপ্তান, সেক্রেটারী খলিলুর রহমান, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ মন্ডল, তালা সভাপতি গণেশ বর্মণ, সেক্রেটারী আফজাল হোসেন প্রমুখ শোক জ্ঞাপন, পরিবারের সদস্যদের শান্তনা প্রদান ও বেদহী আত্মার সদগতি কামনা করেছেন।

আশাশুনিতে মুুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন

0

আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৬ দিন ব্যাপী মেলার কার্যক্রম শুরু করা হয় শুক্রবার থেকে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ও উদ্বোধন করা হয় শনিবার (১৯ মার্চ)। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলার সকল সরকারি দপ্তরের উদ্যোগে মেলায় স্ব স্ব দপ্তরের পৃথক পৃথক পরিচিতি ও বাস্তবায়িত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের তথ্য ও চিত্র প্রদর্শণ সহ স্টল স্থাপন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে একটি প্যান্ডেলে পৃথক পৃথক ২০টি ষ্টল স্থাপন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি অফিসরা কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২৩ মার্চ পর্যন্ত মেলা চলবে।

মণিরামপুরে মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

রাশেদ আলী: মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪৪) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ মার্চ শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার লহ্মণপুর গ্রামের উজ্জ্বলের ঘেরে লাশটি দেখতে পায় তার স্ত্রী। পরে পুলিশের খবর দেন। পুলিশ ঘেরের পাড়ের পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। বিল্লাল হোসেন লহ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যার জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশসহ স্থানীয়রা জানান, সুদের ঋণের বেড়াজালে জড়িয়ে পড়েন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তাঁর প্রায় ঝগড়া হতো। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে ৫ টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দ‚রে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান তার স্ত্রী আমেনা।

স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর হারুন বলেন, সুদের দেনায় দায়গ্রস্থ হয়ে যাওয়ায় বিল্লাল আতœহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। বিল্লালের স্ত্রী আমেনা খাতুন জানায়, অনেকদিন ধরে তার মন মিজাজ খারাপ। প্রায় আমার সাথে ঝগড়া করতো। শুক্রবার বিকেলে আমার সাথে ঝগড়া করে দোকানে যায়। আর বাড়ি না ফেরায় আমি খুজাখুজি করতে থাকি। এক পর্যায় ঘেরের পাড় দিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফেলানো পায়। পরে পাড়ে নীচে চোখ যেতেই দেখি স্বামীর লাশ পানিতে ভাসছে। তখনি আমি হইচই করলে পাশের লোকজন ছুটে আসে। আমার মনে হচ্ছে স্বামী দেনার দায়ে বিষ পানে আতœহত্যা করেছে।

এদিকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। এ বিষয়ে ইনসপেক্টর বানী ইসরাইল বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে

0

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল কার্যক্রমের অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন কোভিট ১৯ এর কারনে সকল স্কুল বন্ধ থাকার পর সরকারি বিধি অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করলেও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রেনীকক্ষে শিশু শিক্ষার্থীদের পাঠদান চলছে। গত ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

১৭ মার্চ দিনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এই দিবস দুটিতে সারা জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হলেও শুধুমাত্র মাইক বাজিয়ে আনুষ্ঠান শেষ করা হয়। স্কুলের অভিভাবকরা জানান, ১০ থেকে ১৫ দিন পর পর ছাত্রছাত্রীদের দিয়ে বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন করে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানও ঠিকমত পালন করেন না।

১৭৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বা ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম যার ফলে অনেক দিন পর পর শ্রেণীকক্ষ পরিস্কারের কাজ করা হয়। আর শ্রেণিকক্ষে ময়লা আছে তাতে তোমার কি সমস্যা এমন ভাবে রাগান্বিত হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া অভিযোগের প্রেক্ষিতে বলেন, বিষয়টি আইন বর্হিভ‚ত কাজ। আমি নিজ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

তালায় টিসিবির পণ্য বিক্রয় বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

0

নজরুল ইসলাম, তালা থেকে: শনিবার (১৯ মার্চ) সকালে তালায় উপজেলা হলরুমে টিসিবির পণ্য সংক্রান্ত বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স এ উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ বাবলুর রহমান সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও টিসিব্ িডিলারবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ সকাল ১০টায় টিসিবির পন্য বিতরনের উদ্বোধন করবেন। বাংলাদেশে সর্বমোট ১কোটি পরিবার এ পন্যের আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় ২০ মার্চ ধানদিয়া,কুমিরা,মাগুরা,খলিলনগর এবং সরুলিয়া এই ৫টি ইউনিয়নে টিসিবির পন্য প্রদান করা হবে। বাকী ৭টি ইউনিয়নে প্রদানের তারিখ  জানানো হবে। টিসিবির মালের মুল্য তৈল প্রতি কেজি ১১০টাকা হারে ২কেজি। চিনি প্রতি কেজি ৫৫ টাকা হারে ২কেজি এবং প্রতি কেজি মুসুরীর ডাউল ৬৫ টাকা করে ২কেজি দরে প্রদান করা হবে। পুরো প্যাকেজ এর মূল্য ৪শত ৬০ টাকা নির্ধারন করা হয়েছে।

দেবহাটার নাংলায় প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার নাংলা ফুটবল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ, ২০২২ ইং তারিখ সকালে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। খেলা আয়োজন কমিটির আহবায়ক সাঈদ আনোয়ারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী ফজলুর রহমান, সাইদুল বাশার চঞ্চল, অনিক ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ প্রমুখ। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে ইয়াছিন একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে খায়রুল ইসলাম রুবেল একাদশ। খেলায় ইয়াছিন একাদশ জয়লাভ করে। পরে দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহন করে বিশ^জিত একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে সবুজ একাদশ। বিশ^জিত একাদশ জয়লাভ করে। এমন একটি খেলার আয়োন করায় এলাকাবাসী আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

দেবহাটায় রমজানে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত প্রেস ব্রিফিং

0

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে আসন্ন রমজানে টিসিবির পণ্য উপকারভোগীদের বিতরণ বা বিক্রয়ের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ মার্চ, ২০২২ ইং তারিখ দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আসন্ন রমজান উপলক্ষ্যে ক্রয় ক্ষমতা কম ও অস্বচ্ছল প্রায় ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পন্য বিতরন বা বিক্রয়ের উদ্বোধন করবেন। সে হিসেবে দেবহাটা উপজেলার মোট ৫টি ইউনিয়নে ৩ হাজার ৭ শত ৪১ টি পরিবারকে কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরন বা বিক্রয় করা হবে। তার মধ্যে কুলিয়া ইউনিয়নে ১০১২ টি, পারুলিয়া ইউনিয়নে ৮১৮ টি, সখিপুর ইউনিয়নে ৫৮০ টি, নওয়াপাড়া ইউনিয়নে ৮৬২ টি ও দেবহাটা সদর ইউনিয়নে ৪৬৯ টি পরিবারকে এই পন্য বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি ডাল ৬৫টাকা ও প্রতি লিটার তেল ১১০ টাকা হিসেবে বিক্রয় করা হবে। উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই পন্য বিক্রয় করা হবে। প্রত্যেক কার্ডধারীকে নির্ধারিত সময়ের মধ্যে এই পন্য ক্রয় করার জন্য ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আহবান জানান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সাংবাদিক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাতক্ষীরা জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে- যুব সমাবেশে এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে শহরের মিনি মার্কেট এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য মানবীক যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাতক্ষীরা জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্য বুকে ধারণ করে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জেলা যুবলীগ।”

যুব সমাবেশ ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা,  কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি মাসুম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন, জনি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, মহব্বত, সাতক্ষীরা পৌর যুবলীগের নেতা তাইজুল ইসলাম, পাপন নয়ন, রিজভী, অপু প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।

মাধবকাটির চিহ্নিত ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার মাধবকাটির চিহ্নিত ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার দাবীতে ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র ভুক্তেভোগী শফিকুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একাধারে ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি, মাধবকাটি প্রাইমারী স্কুলের সহ-সভাপতি, মাধবকাটি কাঁচা বাজার জামে মসজিদের সদস্য, বলাডাঙ্গা হেফজখানার সদস্য। একই এলাকার মৃত মাদার মোড়ল ওরফে পাগলা মোড়লের পুত্র ওয়ারেশ আলীর সাথে আমার বিরোধ চলে আসছিল। আমাকে সর্বশান্ত এবং হয়রানির করার জন্য বিগত ২০১৯ সালের পহেলা অক্টোবর ওয়ারেশ আলী তার কন্যাকে ধর্ষন চেষ্টার একটি মিথ্যা নাটক সাজিয়ে নিজে বাদী হয়ে আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা খারিজ হওয়ার পর বিগত ২০১০ সালের ১৯ ফেব্রæয়ারী ওয়ারেশ আলী আমার বিরুদ্ধে আদালতে আরো একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলাবাজ ভ‚মিদস্যু ওয়ারেশ আলী তার আতœীয় স্বজনদের বাদী করে আদালতে একের পর এক আরো ৩টি মিথ্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে এসব মামলাগুলো সবই মিথ্যা বলে প্রমানিত হয়েছে। এছাড়াও তিনি আমাকে আরো ৩টি পেন্ডিং মামলা জাড়িয়ে দেন।  তার দেওয়া মিথ্যা মামলায় আমি কারাগারে থাকা অবস্থায় চলতি বছরের ৬ জানুয়ারী আরো একটি মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে দেন।

তিনি বলেন, আমি ঢাকা থাকাকালিন সময়ে গদাঘাটা গ্রামের মোকসেদ মোল্লার পুত্র ওয়ারেশের কন্যার আতœীয় ডাকাতী মামলার আসামী মিজানুর রহমানকে দিয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। আমি বাড়ি ফিরে আসার পর ওয়ারেশ এবং মামলা বাদী মিজানুর গত ২০২১ সালের ১৭ ডিসেম্বর পুলিশ নিয়ে আমাকে চিনিয়ে দেন। পরদিন ১৮ ডিসেম্বর পুলিশ আমাকে আটক করে ছিনতাই মামলায় কারাগারে প্রেরণ করেন। ভ‚মিদস্যু ওয়ারেশ আলীর হাত থেকে রক্ষা পেতে গত ৮ মার্চ আমি সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে একটি সংবাদ সম্মেলন করি। এঘটনায় ওয়ারেশ আলী আরো ক্ষিপ্ত হয়ে ১২ মার্চ জঘন্য মিথ্যাচার করে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। যা পরদিন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে ওয়ারেশ আলী বলেছেন আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার একটিরও নাকি বাদী তিনি নন। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  প্রকৃত পক্ষে তিনি আমার বিরুদ্ধে যে ৯টি মামলা করেছেন এর মধ্যে ৫টি  মামলার বাদী ওয়ারেশ আলী নিজেই। আর বাকী ৪টি মামলার বাদী তার আতœীয় স্বজন। যার সকল কাগজপত্র ও মামলার এজাহারের কপি আমার কাছে সংরক্ষিত রয়েছে। যা সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। ধর্মীয় লেবাসে ওয়ারেশ আলী মানুষকে হয়রানি করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ৮১নং মাধবকাটি মৌজার এস.এ ২৯৪ ও ২৩২ নং খতিয়ানে ১৬১ ও ১৬২ দাগের ১.৪ একর ‘ক’ তফসীলভুক্ত সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করায় ওয়ারেশ আলীর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান যুগ্ম জেলা জজ আদালতে মামলা (দেওয়ানী মামলা নং ১১/২১) দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওয়ারেশ আলী ওই শিক্ষকের বিরুদ্ধে ডাকাতী মামলা দায়ের করেন। ১৯৯৮ সালে শিক্ষক আতিয়ার রহমান কোন উপায় না পেয়ে চাকুরি বাঁচাতে অন্যত্র চলে যান। পরে ওই সম্পত্তির ভূয়া দলিল করে ওয়ারেশ আলী ভোগদখল করেন। সেখান থেকে লক্ষ লক্ষ টাকা মাটি বিক্রি করে তিনি তা আত্মসাৎ করেছেন। এরপরও ওয়ারেশ আলী নিজেকে এবং তার পুত্র আবুল বাশারকে ধোয়া তুলশীপাতা দাবি করেছেন। অথচ আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসী তার বিরুদ্ধে গণস্বাক্ষর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন। কোন ভালো মানুষের বিরুদ্ধে গ্রামবাসী এভাবে গণস্বাক্ষর করে কি না তা আমার জানা নেই।   ওয়ারেশ আলীর বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি নাশকতার মামলা রয়েছে। আর তার ছেলে আবুল বাশারের বিরুদ্ধে ৬টি চেক জালিয়াতি ও ৭টি নাশকতার মামলা রয়েছে। ওই ডাকাত ও জালিয়াত চক্রের ষড়যন্ত্রে আমি আজ দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মিথ্যা মামলার বাদী ওয়ারেশ গংয়ের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।