Home Blog Page 1346

সাতক্ষীরার লাবসা জিরো পয়েন্টে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাইপাস সড়ক লাবসা জিরো পয়েন্টে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়তুস সালাম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) বেলা ১২টায় বাইপাস সড়ক লাবসা জিরো পয়েন্টে ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্ব্ েপ্রধান অতিথি হিসেবে মসজিদের ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন বারবার নির্বাচিত গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মালুফ তানভীর হোসাইন সুজন, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বায়তুস সালাম জামে মসজিদ কমিটির সভাপতি মুকিতুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ¦ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম।

যশোরের চুড়ামনকাটিতে নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার-৪

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: ১৫ মার্চ সন্ধ্যা রাত অনুমান ৭ টার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন আব্দুলপুর গ্রামের রশিদের মুদি দোকানের সামনে আব্দুলপুর গ্রামের সাহেব আলীর মেয়ে ইতি (২০) সঙ্গী সাঈদ হাসানের মটরসাইকেল যোগে পৌঁছালে স্থানীয় ইউপি মেম্বার মোঃ আনিচুর সঙ্গীয় ৫/৭ জন বে-আইনিভাবে আটক করে অকথ্য ভাষায় গালমন্দ ও কিল ঘুষি মেরে শ্লীলতাহানি ঘটনায়।

ঘটনাটি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে ১৮মার্চ বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। নির্যাতিত নারী ইতি খাতুনের পিতা মোঃ সাহেব আলী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানায় মামলা রেকর্ড হয় মামলা নাম্বার -৬২, তাং- ১৮/০৩/২০২২ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু হয়।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় ওসি কোতয়ালী থানা তাজুল ইসলাম ও ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম দের সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকশ টিম যৌথভাবে কোতয়ালী থানাধীন চুড়ামনকাটি, আব্দুলপুর সাকিনে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আনিচুর মেম্বারসহ ০৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

মণিরামপুরে জাতির জনকের জন্মদিনে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

0

রাশেদ আলী: যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের অর্থায়নে মণিরামপুরের অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, আজ ১৭ মার্চ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীতে আসেন। তিনি পৃথিবীতে না আসলে হয়তো আজও আমরা বাঙ্গালী জাতি হিসেবা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। সেই মহাপুরুষ বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীতে মণিরামপুর উপজেলা পরিষদ কর্তৃক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে সবাইকে জাতির জনকের জন্য দোয়া চাই

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা কৃষি অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা সহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে র‌্যাবের খাবার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব। শুক্রবার (১৮ মার্চ) জুম্মার নামাজের পরে সাতক্ষীরার তালা উপজেলার দক্ষিণ নগরঘাটা কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ করেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, সি.এস.আই সাইদুর রহমান, এস.আই শাহাদাৎ, সৈনিক মাসুদ প্রমুখ। খাবার বিতরন শেষে দোয়া ও মোনাজাত করেন মওলানা আজহারুল ইসলাম। এসময় উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ জাহিদ হাসান ও মাওলানা মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শনিবার সন্ধা ৬টায় শহরের খুলনারোড মোড়ে সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উক্ত আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, ছাত্রল নেতা মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতা মোস্তফা, মনজুল, তৈবুর, মেহেদী, আফসার, আলম, আলমগীর, মুজিবর রহমান।

তালায় গ্রামের কন্ঠের প্রতিষ্ঠা ১১তম বার্ষিকী পালিত

0

বিশেষ প্রতিবেদক, তালা: তালায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোর হতে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ র্মাচ) পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত তালা প্রেসক্লাবের আলোচনা সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে গ্রামের কন্ঠ পত্রিকার তালা প্রতিনিধি কাজী ইমদাদুল বারী জীবনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

সাংবাদিক বিএম বাবলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন,লিটন হুসাইন, এসএম হাসান আলী বাচ্চু, মো: ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, উপজেলা তরুণ পার্টি সভাপতি ইউনচু আলী মোড়ল, জহর হাসান সাগর, বোর হান উদ্দীন, আব্দুল্লা আল-মামুন প্রমুখ।

তালায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

0

নজরুল ইসলাম, তালা থেকে: সারা দেশের ন্যায় তালায় যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

বৃহস্পতিবার ( ১৭ মার্চ) তালা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে চিত্রঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধহাটায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

0

আশাশুনি প্রতিবেদক/নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালনের লক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডবলু। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি এবং ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে তার অবদান তুলে ধরে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ চিত্র রঞ্জন ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান আনিস প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, শিক্ষক, ইমাম, পুরোহিত সহ উপস্থিত অতিথি বৃন্দের সাথে নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিনের কেক কেটে জন্ম দিন পালন করেন। উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সকল ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান রাজু, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, শাপলা ওয়াটার টেকনোলোজীর সত্বাধিকার হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সব শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যুদ্ধপরাধ মামলার স্বাক্ষীর এতিম সন্তান ও বিধবা স্ত্রীর সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: প্রতারক গডফাদার চক্রের হাত থেকে সাতক্ষীরার কালিগঞ্জের যুদ্ধপরাধী মামলার স্বাক্ষী কাজী আসাদুল ইসলামের এতিম সন্তান ও বিধবা স্ত্রীর পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের যুদ্ধপরাধী মামলার স্বাক্ষী মৃত কাজী আসাদুল ইসলামের পুত্র ভুক্তভোগী কাজী আবু সাইদ সোহেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মৌতলা গ্রামের মৃত কাজী সিরাজুল হকের পুত্র ও বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে বাবর রোড়ে বসবাস কারী নিজেকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দাবী করা কাজী আজাহারুল ইসলাম ওরফে আখেরুল, শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর গ্রামের আমজাদ মোড়ল এবং কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের কাজী ইনামুল হোসেন আমার পিতার মৃত্যুর পরে তারা আমার পিতার পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছেন। উক্ত প্রতারক চক্রের গড ফাদার কাজী আজাহারুল ইসলাম আমার ও আমার মাতার নামে সাতক্ষীরা ও ঢাকা জেলাসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা তথ্য প্রদানসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। উক্ত প্রতারক চক্রের গডফাদার নিজেকে যুদ্ধাপরাধী মামলার বাদী পরিচয়ে পুলিশ প্রশাসন, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের রয়েছে বলে প্রচার দেন। এমনকি তার ছেলে সাথে প্রধান মন্ত্রীর দপ্তরের সাথে সু-সম্পর্ক রয়েছে বলেও আছে প্রচার দেন। তিনি বলেন, শ্যামনগর উপজেলার ইসাকুর মৌজায় আমার পিতার কোবলাকৃত ও পৈত্রিক সূত্রে পাওয়া দীর্ঘ ৫০ বছরের ভোগদখলীয় ১.৫৫ শতাংশ সম্পত্তি রয়েছে। উক্ত সম্পত্তিতে দীর্ঘ ২৫ বছরেরও বেশী সময় ধরে ভুরুলিয়া ইউনিয়নের খানপুর গ্রামের আনছার আলী প্রথমে আমার পিতার নিকট থেকে ও পরবর্তীতে আমার ও আমার মাতার নিকট থেকে লীজ ডিড নিয়ে মৎস্য হ্যাচারী ব্যবসা পরিচালনা করে আসছেন। চলতি বছরের গত ১৪ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে শ্যামনগর থানা পুলিশের এ.এস.আই প্রভাসের উপস্থিতিতে উক্ত প্রতারক চক্রের গড ফাদাররাসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন স্বসস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া অনধিকার প্রবেশ করে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানসহ অত্র সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন। এতে আমার মাতা ও অমার স্ত্রী বাধা দিলে তারা আমার স্ত্রী ও মাতাকে গলা চেপে পানিতে চুবিয়ে শ^াস রোধ করে হত্যার চেষ্টা করেন। তাদের ডাক চিৎকারে স্থানীয় জনতা চলে আসলে সন্ত্রাসী বাহিনীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় প্রশাসন ও ওসি শ্যামনগর থানা বরাবর আমার মাতা মাহফুজা পারভীন লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানার এ.এস.আই মনিরুল তদন্ত করেন। পরবর্তীতে গত ১৬মার্চ আমি বিষয়টি লিখিত ভাবে পুলিশ প্রধানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে উক্ত প্রতারক চক্রের হাত থেকে পরিত্রান পাইবার জন্য অভিযোগ করি। বর্তমানে তারা আমার পরিবার বর্গের হত্যা ও ভিটেছাড়াসহ গুরুত্বপূর্ণ ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদর্শন করছেন। যা পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা গোপন ও প্রকাশ্য তদন্তের মাধ্যমে সত্যতা পাবেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত সন্ত্রসী চক্রের গডফাদার কাজী আজাহারুল ইসলামসহ তার দোসরদের কবল থেকে তার ও তার পরিবার যাতে পরিত্রান পেতে পারে সে জন্য প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের তিনি দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরায় শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

0

রুবেল হোসেন: ১৭ ই মার্চ ২০২২ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেল শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন। এসময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আহবায়ক মো. জোহর আলী, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান। এসময় উপস্থিত ছিলেন মো. ইসহাক আলী,মো. আজাদ আলী, মো. মাসুম বিল্লাহ, মেহেদী হাসান,মো. সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের কাদুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগে সাতক্ষীরা পৌর শাখার সদস্য সচিব রমজান আলী।