Home Blog Page 1347

রমজাননগরের আ.লীগ নেতা হায়াত আলী আর নেই

0

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জয়াখালী ফেরিঘাট এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি তারানীপুর গ্রামের মৃত হাতেম আলী গাজীর পুত্র মোঃ হায়াত আলী গাজী (৬২) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন) । বৃহস্পতিবার রাত ১:৩০ টার দিকে শ্বাসকষ্ট জনিত কারনে তিনি মৃত্যুর বরন করেন । তিনি দীর্ঘ ৩৮ বছর রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন । বৃহস্পতিবার জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় । হায়াত আলী মৃত্যুকালে দুই স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার অকাল মৃত্যুতে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ উপজেলা জুড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

0

কালিগঞ্জ ব্যুরো: বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থাপতী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ছিল গতকাল ১৭ মার্চ। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় শিশু দিবস ও মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় দিনভর নানান কর্মস‚চির মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল সরকারি বেসরকারি এবং নিজ নিজ ইউনিয়নের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। দিনের কর্মস‚চির মধ্যে ছিল সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ১০টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ সহ অন্যান্যরা বঙ্গবন্ধু ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বেলা সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী মেহেদীর নেতৃত্বে কেক কেটে ছোট ছোট স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে জন্মবার্ষিকী ও শিশু দিবসের স‚চনা করা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার নরিম এবং সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এছাড়াও উপজেলা জুড়ে বারোটি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

কালিগঞ্জে বিষপানে গৃহবধ‚র আত্মহত্যা

0

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রোকসানা খাতুন( ৩২)নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামে গত বুধবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় নিজ ঘরে সবার অজান্তে বিষপানে আত্মহত্যা করে রোকসানা। নিহত গৃহবধ‚ রোকসানা খাতুন ইন্দ্রনগর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং বাতুয়া ডাঙ্গা গ্রামের আবেদ আলীর কন্যা। খবর পেয়ে পুলিশ ঐদিন রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানান, সংসারের খুটিনাটি বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ ঝগড়া লেগে থাকতো। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিতর্ক এড়াতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শ্যামনগরে মমিন বাহিনীর হামলায় মহিলাসহ দুইজন আহত

0

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মোমিন বাহিনীর হামলায় এক মহিলা সহ দুইজন মারাত্মক আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশ টার সময় মৎস্য ঘেরের পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যতীন্দ্রনগর গ্রামের মোঃ হাকিম গাজীর পুএ মোঃ মোমিন গাজী (৩৮) মোঃ মোস্তফা গাজীর পুএ আশিক গাজী(২৫)সহ তার বাহিনী নিয়ে দেশীয় দা কুড়াল শাবল নিয়ে মৃত জলিল মোড়লের পুএ মোঃকরিম মোড়লের(৪৫) মৎস্য ঘেরে পানির পথে বাধাঁ দিলে কথা কাটা কাটির এক পর্যায়ে চরম আকারে মারামারির সৃষ্টি হয়।

মারামারির এক পর্যায়ে মৃত্য জলিল মোড়লের পুএ মোঃ করিম মোড়ল(৪৫)কে দা দিয়ে নাকের উপরে এলোপাথাড়ি কোপালে সে মারাত্মক ভাবে আহত হয় এবং করিম মোড়লের স্ত্রী তাহমিনা বেগম কে তার ঘেরের বাসায় আটক করে মারধর সহ বিভিন্ন ভাবে হেনস্তা করে। তারপর করিম মোড়লের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এসে মোমিন বাহিনীর হাত থেকে তাদের কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শ্যামনগর থানার ভারপাপ্ত কর্মকর্তার মোঃ ওয়াহেদ মুরর্শেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে বলেন, করিম মোড়লকে থানায় আনা হয়েছিল প্রাথমিক ভাবে তাকে দেখা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ার কারনে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে কেউ এখনো করেনি। অভিযোগ দিলে আমরা মামলা রেকর্ড করবো বলে তিনি জানান।

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

0

কলারোয়া ব্যুরো: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মস‚চির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সদস্য গনপতি বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএসসি সদস্য নাছির উদ্দীন কামাল, শিক্ষক মশিউর রহমান, আবু বকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, জাকিয়া পারভীন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, এরশাদ আলী, শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, মোহিত লাল বিশ্বাস, অথৈ পাল রিংকু, সুরাইয়া ইয়াসমিন, পার্থ পাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আনারুল ইসলাম।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।

মুন্সীগঞ্জে পানির অভাবে ফসলের মাঠে কৃষকের কান্না

0

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে চোখ জুড়ানো ফসলের মাঠে কৃষকের কান্না। প্রায় ৬০/৭০ একর বোরো ফসলি জমিতে পানি দিতে না পারায় ফসল মারা যাচ্ছে হতাশ কৃষক। গত ১০ মার্চ সিংহড়তলী গ্রাম থেকে পারিবারিক ব্যবহৃত পল্লী বিদ্যুতের ৩টি মিটার খুলে নিয়ে আসায় কৃষকরা বিপাকে পড়েছে। যেখানে ৩৫ বছর ধরে লবণ পানি দিয়ে চিংড়ি চাষ করে আসছে। এবং চিংড়ি চাষ করার ফলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এবছর সেখানেই ধান চাষ শুরু করেছে । চুনকুড়ি, সিংহড়তলী গ্রামের কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে বোরো ধান চাষ শুরু করেছে। উল্লেখ্য এখানে ভ‚গর্ভস্থ মিষ্টি পানি থাকায় একই জমিতে পানি তুলে ধান চাষ করছে । প্রায় ৬০/৭০ একর কৃষিজমিতে এলাকার কৃষকরা বোরো ধানের চাষ শুরু করে। সেখানে পারিবারিক মিটার ব্যবহার করে ধানে পানি দিতো। এখানে ৭০ জনের বেশি কৃষক ধান চাষ শুরু করেছে ঠিক সে সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা এলাকা থেকে পারিবারিক মিটার থেকে পানি দেওয়ার অভিযোগে তিনটি মিটার খুলে নিয়ে চলে আসে ।

স্থানীয় নতুন কৃষকগণ বলেন, আমাদের গ্রামে আকবর মিস্ত্রী নামে একজন চিংড়ি চাষ করতো । তিনি ১২ লক্ষ টাকা ঋণ হয়ে ঘের ছেড়ে দেওয়ায় এখন আমরা ধান চাষ শুরু করছি । বর্তমানে আমাদের পারিবারিক মিটার খুলে নিয়ে যাওয়ায় ধানে পানি দিতে পারছি না। কৃষক সুরত আলী বলেন, আমি সাত বিঘা জমিতে ধান চাষ করেছি আমাদের এখানে পানি মিষ্টি, সেই মিষ্টি পানি দিয়ে ধান চাষ করে এগিয়ে যাচ্ছি, ধানের অবস্থা ভালো বি ২৮, ৬৭ ধান চাষ করেছি এখন ধান বোলার মুখে কিন্তু আমাদের মিটার খুলে নিয়ে যাওয়ায় আমরা পানি দিতে পারছি না।  ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, এই এলাকাটি চিংড়ি চাষ করে ধনি আরো ধনী হয়েছে গরীব আরো গরীব হয়েছে। সুন্দরবন নির্ভরশীল হয়েছে এবং মানুষ বিকল্প পেশার তাগিদে গ্রাম ছেড়ে শহরে রিকশা চালাতে যেতে হচ্ছে। আমরা চাই এলাকায় মাটির নিচেই মিষ্টি পানির উৎস আছে সেহেতু ধান চাষে মানুষ প‚র্বের মত ফিরে আসুক । এলাকায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক। এলাকার মানুষ এলাকায় টিকে থাক।

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, অভিযোগটি আমি শুনেছি এলাকার কৃষক গন আমাদের জানিয়েছেন মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী, যতীন্দ্র নগর যে মিষ্টি পানির উৎস গুলো আছে আগামীতে এখানে ধান চাষ করা হবে কৃষকদের সহযোগিতা থাকলে আমি সেচ মিটারের ব্যবস্থা করব ইতিমধ্যেই আমি পল্লীবিদ্যুতের কর্মকর্তার সাথে কথা বলেছি এবছর এলাকার কৃষক গণ ফসল ঘরে তোলার জন্য যতটুকু সহযোগিতা করা যায় সে বিষয়ে আমি অনুরোধ জানিয়েছি। পল্লী বিদ্যুতের ডিজিএম জোনাল অফিস শ্যামনগর মো: শহীদ লেহাজ আলী বলেন সিংহড়তলী গ্রামে আমরা যে পারিবারিক মিটার গুলো দিয়েছে শুধুমাত্র পরিবারে ব্যবহারের জন্য । এখানে আলাদা প্রক্রিয়ায় সেচ মিটার নিতে হবে সেজন্য উপজেলা সেচ কমিটি উপজেলা নির্বাহি অফিসার মহোদয় এর সাথে কথা বলার বিষয় তিনি পরামর্শ দেন এবং আরো জানান কৃষকরা অঙ্গীকারপত্র দিয়ে মিটার লাগিয়ে নিতে পারেন সে ক্ষেত্রে পানি তোলার বিকল্প ব্যবস্থা করে নিতে হবে যেকোনো মুহ‚র্তে আমাদের মিটার নষ্ট হয়ে যেতে পারে।

উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো: এনামুল ইসলাম বলেন, এবছর সিংহড়তলীতে যে ধানের চাষ করা হয়েছে ,আমি আমার উপসহকারী কর্মকর্তা মহোদয়ের সাথে পরামর্শ করে যেভাবে কৃষক তার ফসল ঘরে তুলতে পারে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি সাথে সাথে পল্লী বিদ্যুতের কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে দ্রæত বিদ্যুৎ সংযোগের জন্য আলাপ করেন।

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ই মার্চ) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়ন এর মধ্যবর্তী খোলপেটুয়া নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. শহীদুল্লাহ।

সহকারী কমিশনার (ভ‚মি) মো. শহীদুল্লাহ বলেন, নদীর ভ‚গর্ভ থেকে বালু উত্তোলন সম্প‚র্ণ অবৈধ। এটি যারা করে এবং এই কাজের সাথে যারা জড়িত, তারা রাষ্ট্রের শত্রু। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের পদ্মপুকুর ইউনিয়ন তহসিল অফিস থেকে তথ্য প্রদানের পর আমরা শ্যামনগর থানা পুলিশ এর দুইজন কর্মকর্তাকে সাথে নিয়ে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় মো. আলফাজ হোসেন (কারগো মালিক), মো. জামাল হোসেন নামে দুইজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।

উল্লেখ্য, কারগো মালিক আলফাজ কে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেন, এই বালু কোথায় যাবে..? তখন তিনি পকেট থেকে একটি ¯িøপ বের করেন। যে ¯িøপটি বের করে, তাতে বালু নামার স্থান হিসেবে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি রাস্তা উল্লেখ করা ছিল। এবং এই ¯িøপটি নাকি আশাশুনির বালু ব্যবসায়ীর ম্যানেজার মো. আজিজুল ইসলাম দিয়েছে এবং তার স্বাক্ষরিত। যে ¯িøপটিতে গত ১৫ মার্চ ২০২২ তারিখ উল্লেখ করা। যে ¯িøপের মেয়াদ আরও ২ দিন আগে শেষ হয়ে গেছে। তাছাড়া শ্যামনগর উপজেলায় কোন বালু মহাল না থাকার কারনে আশাশুনি উপজেলার জেলিয়াখালি বালু মহালের ব্যকডেটেড ¯িøপটি নেওয়া স্বত্তেও শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে ভ‚গর্ভ হতে বালু উত্তোলন করছিলেন। এমতাবস্থায় সহকারী কমিশনার (ভ‚মি) এই কারগো মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা তপন কুমার মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল মো. ফারুক হোসেন, ভ‚মি অফিসের মো. মুশফিকুর রহমান, মো. তৌহিদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্তব্যরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শিশু দিবসে এমপি রবির পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সূর্যদ্বয়ের সাথে সাথে কোরআন খতম শুরু হয়। কোরআন খতম করেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের হাফেজরা। কোরআন খতম শেষে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এমপি রবির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

0

নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীরমুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড. স.ম গোলাম মোস্তফা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, মুকুল ও নুর মনোয়ার প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার কলারোয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ পালিত

0

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার সময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু প্রমুখ।