Home Blog Page 1348

সাতক্ষীরা জেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালন

0

নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মোড়ালে পুষ্পার্ঘ অর্পন শেষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন আলহজ্ব আল ফেরদৌস আলফা, মতিয়ার রহমান, মাহফুজা রুবি, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান।  এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এড. জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি প্রমুখ।

পৌর ৭নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

0

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইটাগাছা সিএন্ড বি মোড়ে ৭নং ওয়ার্ড আ.লীগের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান (দায্য) পদার্থ ব্যাতিত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, মো. রুহুল কুদ্দস, নুর আলী গাইন নুরু, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জামাল পাশা, সাবেক সভাপতি মো. মুনসুর আলী, কৃষি বিষয়ক সম্পাদক মো. আকছেদ সরদার দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মো. শুকুর আলী, মো. মনিরুল ইসলাম, ফজলু ঢালী, নাজির হোসেন গাজী, মো. বদু, মো. হাফিজুল ইসলাম, লব কুমার, সঞ্জয় কুমার, কুমার মাখাল, মো. মাছুম বিল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

বঙ্গবন্ধুর জন্মদিনে সাতক্ষীরায় কৃষকলীগের শ্রদ্ধাঞ্জলি,কেক কাটা ও দোয়ানুষ্ঠান

0

প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহরের কাটিয়াস্থ জেলা কৃষকলীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনসভা এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো: নুর আহম্মদ লাল্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দীন, সমবায় বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা: গোবিন্দ, পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দীন ময়না, সাধারণ সম্পাদক আ: কাদের প্রমুখ।

কোমরপুুর দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জম্মদিন পালন

0

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলার কোমরপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল ১১টায় অত্র মাদ্রাসার সুপার আব্দুল খালেকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল রফিক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অত্র মাদ্রসার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মদিন উপলক্ষ্যে অষ্টম শ্রেণির এক গরীব মেধাবী ছাত্রকে একটি বাই সাইকেল উপহার দেওয়া হয়।

দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

0

ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, শিশু কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন ছবি আকা, রচনা প্রতিযোগীতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আর.কে.বাপ্পা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মুকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মহিলা আ.লীগের আলোচনা সভা ও কম্বল বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শাফি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড. স.ম গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সহ-সভাপতি ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, রওশনারা রুবি, সোনিয়া পারভিন শাপলা,  রুমা রানী বরকন্দাজ, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, সদস্য রেবেকা পারভীন রিক্তা,  মমতাজ বেগম, মনোয়ারা খাতুন, মোসলেমা খাতুন, নিলুফা বেগম, ঝরনা, আকলিমা খাতুন লিমা, তৈয়্যেবা, রওনক প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এড. আব্দুর রহমান কলেজের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

0

প্রেস বিজ্ঞপ্তি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যেগে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ,রচনা প্রতিযোগীতা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। বক্তব্য রাখেন প্রভাষক আবু সাঈদ, পাল শুভাষিষ, অধ্যাপক আব্দুল মজিদ, বীরেন্দ্র নাথ সরকার, মনির আহম্মেদ খান, মো: জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মধ্যে স্থান নির্ধারণ করা হয়। শেষে কেক কেটে জাতির জনকের ১০২ তম জন্মদিন পালন করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন

0

সচ্চিদানন্দদেসদয়,আশাশুন থেকে: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসন: দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, শিশু কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) শাহীন সুলতানা, ওসি মমিনুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। এছাড়া মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ: জন প্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা করা হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী শম্ভুজিৎ কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্না, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি সাহেব আলি, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, মতিলাল সরকার, জবেদ আলি, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৭২ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

বড়দল ইউনিয়ন পরিষদ: বড়দল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিবসও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নবনির্মীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃশ্য ও বৃহত আকৃতির ম্যুরাল উন্মোচন করা হয়। উন্মোচন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে জন সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ওসি মমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আকের আলী গাজী, ছাত্রলীগ নেতা আসমাউল হুসাইন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি মহসিন আলী লিটন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম নূর মোহাম্মদ, গীতা পাঠ করেন শিক্ষক নিমাই চাঁদ সরকার ও বাইবেল থেকে পাঠ করেন জেল আচারী।

বড়দল ইউনিয়ন আ.লীগ সহযোগি সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ: জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা করা হয়। ইউনিয়ন আ.লীগ সভাপতি নিরঞ্জন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, ইউনিয়ন আ.লীগ সেক্রেটারী আঃ রহমান ফকির, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ জবেদ আলি, আকের আলি, আঃ ওহাব, আঃ ওহাব মোল্যা, বিল্লাল হোসেন, আকবর আলী, রুহুল আমিন, বজলুর রহমান, আঃ খালেক,. আঃ গফুর, আ.লীগ নেতা শফিকুল ইসলাম, মনীন্দ্র নাথ, অলোক কুমার,ম লাল্টু মোল্যা, মুক্তযোদ্ধা সন্তান সংসদ সেক্রেটারী নুরুজ্জামান, সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজীজ গাজী, সেক্রেটারী নুরুজ্জামান, শ্রমিকলীগ সভাপতি হাকিম গাজী, তরুন লীগ সভাপতি বেলাল মালী প্রমুখ। বিকালে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি সরকারি কলেজ: অন্যান্য কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উদডাপন কমিটির আহবায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সোহেল উদ্দীন।

গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ: জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়: জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করা হয়। এসএমসি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আঃ রহিম, শিক্ষক হিরক কুমার, আজিজুল ইসলাম, শিলা পারভিন, জয়ন্তি রানী বৈরাগী প্রমুখ।

কালিগঞ্জে ১৪৫ধারা ভঙ্গ করে বোনের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

0

কালিগঞ্জ ব্যুরো: দু’বোনের জমি ফাঁকি দিতে আদালতে দায়ের করা নিজের ১৪৫ ধারা ভঙ্গ করে বোনের বাড়িঘর ভাঙচুর লুটপাট করে প্রতিপক্ষকে ফাঁসাতে উল্টো থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সরোজমিনে ঘটনাস্থলে গেলে রাঁজাপুর গ্রামের রনি, নুরুজ্জামান, আব্দুল হক, হবিবর, রহমান এবং ভুক্তভোগী আরিজুল ইসলাম, আমিরুল, তুহিন আনসার, খোকন, সিরাজ এবং ভুক্তভোগী দুই বোন অভিরন ও আবিরণ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, রাজাপুর মৌজার ৭ নম্বর খতিয়ানের ১৬০, ১৬৪,১৬৫ দাগে ৩১ শতক জমি রেখে রাঁজাপুর গ্রামের ওয়াজেদ আলী সরদার মারা যায়। উক্ত জমির মধ্যে ওয়াজেদ আলী সরদারের পুত্র হাজী আব্দুস সাত্তার ১৫শতক এবং দুই বোন ১৬শতক জমিতে বাড়ি ঘর বেঁধে বসবাস করছে। বোনদের বসবাস করতে দেবে না বলে ভাই আব্দুস সাত্তার বোন এবং ভাগ্নেদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মোজাম্মেল হক গায়েন বোনেদের ১৬শতক জমি ছেড়ে দিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাই হাজী সাত্তার গত ১৫ ফেব্রæয়ারি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ধারা পিটিশন ২৫৩/২২একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় থানা হতে উপ-পরিদর্শক মনিরুল ইসলাম উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

কিন্তু বোনদের ফাঁসাতে ভাই আব্দুস সাত্তার মোড়ল নিজের করা ১৪৫ ধারা ভঙ্গ করে বোনদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে উল্টো থানায় বোন এবং ভাগ্নেদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি ও ষড়যন্ত্র চালাচ্ছে।

এ ব্যাপারে ভাই আবদুস সাত্তারের নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বোনেরা জমি ঠিকই পাবে তবে আমি জমি দেবনা বলিনি জমি আমি পিছন দিক থেকে দিতে চাইছিলাম তারা সেটা না নিয়ে আমার সামনের পাঁচিল জোরপ‚র্বক ভাঙচুর করে দখল করে নিয়েছে। থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান প্রতিপক্ষরা ১৪৫ধারা অমান্য করে কাজ করেছে এ কারণে আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

0

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরক সরকার নামে এক কলেজ ছাত্রের লাশ বাড়ির পাশে বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুভাষ সরকারের বাঁশ বাগান থেকে বৃহস্পতিবার ( ১৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হীরক সরকার চান্দুলিয়া গ্রামের সুভাষ সরকার এর পুত্র এবং সাতক্ষীরা ডে নাইট কলেজ এর দ্বাদশ শ্রেণীর ছাত্র।

বিকাল ৪টার সময় পরিবারের লোকজন বাঁশ বাগানে হীরক সরকারকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানান, গত বুধবার একটি মেয়েলি ঘটনা ও বিয়েকে কেন্দ্র করে আশাশুনি থানার সব্দালপুর গ্রামের কিছু বখাটে ছেলে তিনটি মোটরসাইকেলযোগে তাদের বাড়িতে যেয়ে হুমকি দিয়ে আসে। এরপর থেকে কলেজছাত্র হীরক কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ বাড়ির পাশে বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে এসেছি তদন্ত করে পরে জানাবো।