Home Blog Page 1349

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

0

প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে আলোচনা সভা, কেক কাটা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়েছে। কলেজ প্রশাসনের আয়োজনে কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামানের সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক পরিষদ সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্য্ৎু কুমার বিশ্বাস প্রম‚খ। কলেজের শিক্ষক তৈয়ব হাসান বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১০২ তম জন্মদিন উদযাপনের কেক কাটা এবং বঙ্গবন্ধু, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

কলারোয়ায় নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় বিভিন্ন কর্মস‚চির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়ানুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মস‚চিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,

 বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সকল কর্মস‚চিতে অংশ নেন।

সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সম্পর্কে আলোচনা সভা

0

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: বৃহস্পতিবার সকাল ১০টায় ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ে বনবিভাগের সহযোগিতায় সুন্দরবন পরিবেশ বান্ধব পযর্টন সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কৈখালী স্টেশন কর্মকর্তা হারুন আর রশিদ বেপারী, আরো উপস্থিত ছিলেন টেংরাখালীর টহল ফাঁড়ির সদস্যরা। এবং ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্র ছাত্রীরা। প্রধান অতিথির বক্তব্যেই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে করে বলেন। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সুন্দরবন দেখতে আসে পযর্টক। সুন্দরবন ইকো-ট্যুরিজম গতিশীল করতে হলে সুন্দরবনকে বাঁচাতে হবে, আর এই সুন্দরবনকে বাঁচাতে হলে ভ‚মিকায় থাকতে হবে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের। যেমন সুন্দরবনে বিভিন্ন জাতের প্রাণী সহ বিভিন্ন প্রজাতির গাছও রয়েছে। যার কারনে সুন্দরবন ইকো-ট্যুরিজমে হাজার হাজার পযর্টক ভিড় জমাই দেখার জন্য। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সুন্দরবনকে বাঁচানোর জন্য খেয়াল রাখতে হবে সুন্দরবন থেকে কোন ধরনের প্রাণী বা গাছ নিয়ে শহরে পাচার না করতে পারে এবিষয়ে যদি আমরা সবাই মিলে রুখে দাঁড়ায় তাহলে সুন্দরবনে বিভিন্ন জাতের প্রাণী সহ গাছ বৃদ্ধি পাবে তাতে পযর্টকদের ভিড় বেড়ে যাবে।

বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকীতে অটিজম শিক্ষার্থীদের নিয়ে সাতক্ষীরায় দিনব্যাপি আনন্দ উৎসব

0

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি আনন্দ উৎসবের আয়োজন করা হয়। ১৭ মার্চ বৃহস্পতিবার শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে কেক কাটা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজী আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে প্রধান অতিথি সামজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দিনটির শুভ সূচনা করেন। কেক কাটা ও বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সুইড সাতক্ষীরা শাখার সভাপতি এড. এ কে এম শহীদউল্যাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সুইড সাতক্ষীরার সেক্রেটারী অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান।

পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে, আমন্ত্রিত অতিথিসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বনভোজনে মিলিত হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

মনিরামপুরে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা

0

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলমের প্যানেলকে সমর্থন করায় “দৈনিক যশোর” পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেনের উপর সন্ত্রাসী হামলা ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ (মঙ্গলবার) রাত আনুমানিক ৮.৪৫ মিনিটে শ্যামকুড় বুজতলা বাজারে এ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় মোঃ ইলিয়াস হোসেন ১৬ মার্চ (বুধবার) সকালে বাদী হয়ে বিরোধী প্যানেলের সদস্যসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্ত আসামিরা হলেন, উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত জবেদ আলী দফাদারের ছেলে মোঃ ফজলুর রহমান (৪৫), মুনসুর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩০), জামাল মোড়লের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৭), শওকত গাজীর ছেলে মোঃ সবুজ হোসেন (২৫), আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ কনক হোসেন (২৪), মৃত ইসলাম গাজীর ছেলে মোঃ ইমরান হোসেন (২৬) ও একই গ্রামের শওকত আলী সরদারের ছেলে মোঃ কামরুল হোসেন (৩২)।

সাংবাদিক মোঃ ইলিয়াস হোসেন বলেন, আমি দৈনিক যশোর পত্রিকার একজন ভ্রাম্যমাণ প্রতিনিধি। আমি শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলমের প্যানেলকে সমর্থন দেওয়ায় গত ১৫ মার্চ (মঙ্গলবার) রাতে বিরোধী পক্ষের সদস্যগণসহ তাদের সহসঙ্গীরা দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক, বোমা, ছুরি নিয়ে বুজতলা বাজারে এসে আপত্তিকর ভাষায় গালাগালি করে ও দাঙ্গা হাঙ্গামা শুরু করেন এসময় আমি নিজের জীবন রক্ষাত্তে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, তারা হঠাৎ করে বাজারে এসে দাঙ্গা হাঙ্গামা শুরু করে মানুষ আতঙ্কের মধ্যে পড়ে পালাতে থাকেন। তাদের হাতে ছিলো বড়ো বড়ো দেশীয় অস্ত্র রাম-দা, হকস্টিক, বোমা তারা আপত্তিকর ভাষায় গালাগালি করছিলো এবং সাংবাদিক ইলিয়াসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছিলেন তারা। উলেখ্য উক্ত ঘটনার জের ধরে স্থানীয় বুজতলা বাজারের ব্যাবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।এবং তাদের ধারণা বর্তমান ইউপি সদস্যের নেতৃত্বে এই ঘটনা প‚নরায় হতে পারে বলে ধারণা করছে।

এ সম্পর্কে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন বলেন, আমি চাই শ্যামকুড় ইউনিয়নকে একটি সুন্দর আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে যেখানে প্রতি পদে পদে থাকবে শিক্ষত মানুষ। ইউনিয়নে কোনো মাদক সন্ত্রাস দ‚রর্নীতি চলবে না যারা এসব খারাপ কাজকে সমর্থন দিবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত (মঙ্গলবার) রাতের ঘটনায় আমি এলাকাতে ছিলাম না পরবর্তী মুঠো ফোনো সব জানলাম আমি চায় মনিরামপুর থানা পুলিশ এই ঘটনাকে খতিয়ে দেখবে এবং প্রত্যাক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

মনিরামপুর থানার (ওসি) ইনচার্জ ন‚র আলম সিদ্দিকী বলেন, কাল রাতে এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিলো। আজ সকালে ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আমরা প্রত্যাক্ষ দোষীদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

সাউন্ডবাংলা প্রকাশিত রানা’র বইয়ের মোড়ক উন্মোচন

0

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ছড়াকার-সাংবাদিক আইয়ুব রানার ২ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলা একাডেমিতে ‘শোককাব্য ও ‘জাগরণের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে অতিথি ছিলেন সাবেক মন্ত্রী শামসুল হকের সন্তান হুমায়ুন কবির, সমাজসেবক ও সংগঠক শিহাব রিফাত আলম, শিক্ষাবিদ শামসুল আলম শিবলী, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু, কথাশিল্পী শান্তা ফারজানা, মোমিন মেহেদী, শামিমা ফেরদৌসী প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, আইয়ুব রানা সংবাদযোদ্ধা হিসেবে যুক্ত রয়েছেন প্রায় ৩ যুগ। সাংবাদিকতার পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে প্রচুর লিখেছেন তিনি। তাঁর সেই লেখনি মলাটবদ্ধ হয়ে পাঠকের কাছে আসায় আমরা ঋদ্ধ হওয়ার সুযোগ পাবো।

হরতাল সফল করতে নিউ মার্কেট মোড়ে বামজোটের পথসভা

0

প্রেস বিজ্ঞপ্তি: বাজারের আগুন থেকে মানুষ বাঁচাতে আগামী ২৮ মার্চ ডাকা আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ স.ম আলাউদ্দিন চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) এর সংগঠক এড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান প্রম‚খ। এসময় পাদুকা বিপ্লবী শ্রমিক সংহতি এর আহবায়ক অনু দাস, সদস্য সচিব বরুন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান, সদস্য আহাজ উদ্দিন সুমন, ইসমাইল, রাজ্জাক প্রম‚খ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলায় দারিদ্র সীমার নিচে বসবাস করে ৫৬% মানুষ। এরমধ্যেই অধিকাংশই হতদরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত। অতিমারী করোনা তাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। ওই পরিস্থিতে কোনো রকমে নিজেদের আকড়ে মেলার চেষ্টা করলেও খাদ্যপণ্যের লাগামহীন ম‚ল্যবৃদ্ধিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প‚র্বের বছরও রমজানে তাদের একটি বড় অংশ টিসিবির মালামাল সংগ্রহ করতে পারিনি। এবার রমজান উপলক্ষে সরকার ১ কোটি মানুষকে বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির মালামাল পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। যার সংখ্যা বর্তমানে অপ্রতুল। এই সংখ্যা বৃদ্ধি করে সরকারকে ১ কোটি নয়, বরং দেশের প্রত্যেকটি নি¤œবৃত্ত, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যদের মাঝে ন্যায্যম‚ল্যের কার্ড পৌঁছানোর পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু এবং সারা বছর তা অব্যাহত রাখা দাবি করেন বক্তারা।

মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পাতিল

0

রাশেদ আলী/ আরিফুল ইসলাম: যশোর মণিরামপুর উপজেলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী পালক করেন ত্যাগি আওয়ামী লীগ নেতা কর্মীরা।এসময় বিশেষ বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্র নেতা সন্দিপ ঘোষ, সাবেক পৌর কউনসিলার গৌর কুমার ঘোষ, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম সাবেক চেয়ারম্যান ভঞ্জন পাড়ে, আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী মিলন হোসেন, আসমাতুননেছা, মহিলা আওয়ামী নেত্রী আসমা আক্তার লাখি, ছাত্র নেতা মাহবুবুর রহমান, সাজ্জাত,সেতু,বাপ্পি,মেহেদি,

সুমন, জনি।

প্রধান অতিথির বক্তব্যে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, আমি মণিরামপুর গরিব অসহায় মানুষের পাশে আছি থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে দেশ উন্নয়নশিল, আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বাংলাদেশ গড়ার কারিগর শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী। তার আত্মার শান্তি কামনা করি আমি,যার জন্ম না হলে হয়তো আজ সোনার বাংলা হতো না। যার কথায় লক্ষ লক্ষ মানুষ সে দিন ঝাঁপিয়ে পড়ে ছিলেন যুদ্ধে। তবে আজ ৫০ বছর পর যখন শুনি যুদ্ধ না করেও মুক্তি যোদ্ধা সার্টিফিকেট পায় তখন কষ্টে বুক ফেটে যায়।এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি। পরিশেষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ পাক জাতির জনক সহ সকল কে বেহেশত দান করুক, সেই সাথে বাংলার অহংকার জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসা রইল আল্লাহ পাক তাকেও সুস্থ রাখুক সেই দোয়া করি। আমরা জননেত্রী শেখ হাসিনার পথপ্রদর্শক, যিনি রাত দিন গরিব অসহায় মানুষের চিন্তা করেন, কি ভাবে তাদের ভালোরাখা যাই। কি ভাবে তাদের সেবা করা যায়, একের পর এক গরিব মানুষ কে সচল করার লক্ষে কাজ করে চলেছেন তিনি। ৩০ টাকা চাউল কেজি ১৮ টাকা আটার কেজি, ১০ টাকা কেজিতে চাউলের কার্ড স্কুল কলেজ রাস্তা ঘাট গরিব ভুমিহীন মানুষের জমি দিয়ে ঘর করে দিয়েছেন তিনি, গরিব মানুষ কে সচল করতে গরুর লোন করে দিয়েছেন তিনি, এমন কোনো জায়গা নাই সেখানে উন্নয়ন নেই। আপনারা সবাই জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন,তাকে যেনো সৃষ্টি কর্তা সব সময় সুস্থ রাখেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে- বীরমুক্তিযোদ্ধা এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে শহরের মিনি মার্কেট এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা যুবলীগের সিনিয়র সদস্য মানবীক যুব নেতা মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সাতক্ষীরা জেলা যুবলীগ অগ্রণী ভূমিকা রাখবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্য বুকে ধারণ করে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে জেলা যুবলীগ।”
যুব সমাবেশ ও আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোস্না আরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি মাসুম, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন, জনি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, মহব্বত, সাতক্ষীরা পৌর যুবলীগের নেতা তাইজুল ইসলাম, পাপন নয়ন, রিজভী, অপু প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি যুব নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।

পৌর ৭ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন ও দলীয় কার্যালয় উদ্বোধন

0

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ ) সন্ধ্যা ৭ টায় পৌরসভার ইটাগাছাস্থ ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এবং উদ্বোধক হিসাবে দলীয় কার্যালয় উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আহম তারেক উদ্দীন, শেখ সায়িদ উদ্দীন, শেখ সাফী আহমাদ, কাজী আকতার হোসেন, লায়লা পারভীন সেজুতি, শামীমা পারভীন রতœা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আব্দুস সেলিম, সুব্রত বিশ্বাস, মোঃ আলী, আসাদুজ্জামান লাভলু, সুরুজ, নাইম, আবুল কাশেম পুটে, আহমাদ আলী, জনি, রাসেল, মিলন, আব্দুর রাজ্জাক, শ্রী তুলশী কুমুর দে, শ্রী হরিপদ দে, মোঃ লাকি, মুনসুর আলী, ফজলুর রহমান বাবু, সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।