Home Blog Page 1350

স্বাধীন বাংলাদেশের স্থপতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন

0

১৭ মার্চ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ছিলেন বঙ্গবন্ধু। সেদিনের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা খোকা নামের শিশুটি পরবর্তীতে হয়ে উঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ তার এক লেখায় বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের সঙ্গে তার নাম একাকার হয়েছে। এ তো শুধু একটি নাম নয় বাঙালির জাতীয় মুক্তির ইতিহাস। যে জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক।

বাঙালি জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে। জাতীয় শিশু দিবস হিসেবে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে টুঙ্গিপাড়ায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে ‌‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। পরে একটি শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।

১৭ মার্চ সকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারা দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।

১৮ মার্চ আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন কর্মসূচিতে।

কিশোর বয়স থেকেই রাজনৈতিক সচেতন ছিলেন বঙ্গবন্ধু। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ম্যাট্রিক পাসের পর কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন। এ নেতাদের সাহচর্যে তিনি নিজেকে ছাত্র-যুব নেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর পরই ঢাকায় ফিরে নতুন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে অগ্রসর হন বঙ্গবন্ধু। সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম বিরোধী দল ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হলে তরুণ নেতা শেখ মুজিব দলটির যুগ্ম সম্পাদক পদ পান। পরে অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলের নামকরণ করা হয় আওয়ামী লীগ।

পরাধীনতার শৃঙ্খল মোচনে স্বাধীনতার অভ্যুদয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের লক্ষ্যে। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়।

তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন।

তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে-ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বাধিকার আন্দোলন এবং চূড়ান্তপর্বে স্বাধীনতার আন্দোলনে রূপ দেন।

এ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় একাত্তরের মার্চে নজিরবিহীন অসহযোগ আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু। ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণে তিনি বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়।

স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বেশিদিন দেশ গঠনের কাজ করে যেতে পারেননি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিজ বাসভবনে ক্ষমতালোভী ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মহানায়কের জীবনাবসান ঘটে।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু জীবনের প্রতিটি ধাপেই বাঙালীর সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন। যে বাংলার স্বপ্ন তিনি দেখেছিলেন, যে বাংলার জন্য তিনি যৌবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, ফাঁসির মঞ্চে গেয়েছেন বাঙালির জয়গান, সেই বাংলা ও বাঙালির জন্য তার ভালোবাসা ছিল অপরিসীম। সমুদ্র বা মহাসমুদ্রের গভীরতা পরিমাপ করা সম্ভব; কিন্তু বাংলা ও বাঙালির জন্য বঙ্গবন্ধুর হৃদয়ের যে দরদ, যে ভালোবাসা তার গভীরতা অপরিমেয়।

 ঢাকায় পতাকা হাতে  ইউক্রেনের সমর্থনে

0

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিয়েভের পক্ষে পতাকা হাতে নিলেন ঢাকায় নিযুক্ত ১৩ বিদেশি রাষ্ট্রদূত। ঢাকায় প্রতিনিধিত্বকারী এসব দূতদের দেশগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়।

বুধবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক টুইট বার্তায় একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, ইউক্রেনের সমর্থনে দেশটির পতাকা ধরে আছেন ১৩ রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে এবং বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে।

ইউক্রেনের পতাকা হাতে নেওয়া ১৩ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ভ্যান লিউয়েন, সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ আরও তিন দূত রয়েছেন।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের পক্ষে সংহতি প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন দেশটির পতাকা উড়িয়েছে। ওই সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে ওড়ানো পতাকার ছবি টুইট করেছিলেন।

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আহত-৪

0

মোঃ জিয়াউর রহমান শ্যামনগর থেকে:  শ্যামনগরে ইট বহন কাজে ব্যবহৃত ডাম্পার ও যাত্রীবাহি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তান সহ ৪ জন গুরত্বর আহত হয়েছে। বুধবার (১৬ মার্চ)দুপুর আড়াইটার দিকে শ্যামনগর টু নওয়াবেঁকী সড়কের আলম মেম্বারের বাড়ীর সামনে এ দ‚র্ঘটনা ঘটে।

আহতরা হলো- উত্তর আটুলিয়া গ্রামের আহম্মদ মোল্যার ছেলে মুকুল হোসেন (২৮) ও তার স্ত্রী আছিয়া (২৬) এবং তাদের দুই শিশু সন্তান ইমু ও ইভা।

প্রতাক্ষ্যদর্শী আটুলিয়া গ্রামের আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে ওই দম্পত্তি দুই সন্তানকে নিয়ে শ্যামনগর হতে উত্তর আটুলিয়া গ্রামে নিজ বাড়ীতে ফিরছিল। বিপরীত দিক থেকে একটি ডাম্পার নওয়াবেঁকী বাজারে ইট রেখে শ্যামনগরে আসার সময় ঘটনাস্থলে পিছনের চাকা বাস্ট হয়ে সরাসরি মোটর ভ্যানটিকে ধাক্কাদেয়। এসময় ওই দম্পত্তি দুই শিশু সন্তান সহ রাস্তার উপরে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। আশঙ্খাজনক অবস্থায় দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মুকুল ও তার দুই সন্তানের অবস্থা আশঙ্খাজনক জানা গেছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।

শ্যামনগরে ইয়াবা সহ আটক ৩

0

জিয়াউর রহমান শ্যামনগর থেকে : শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন ব্যক্তিকে আটক করেছে। বুধবার (১৬ মার্চ) রাতে নওয়াবেঁকী মাছের সেটের পাশ হতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান তাদের আটক করে। এসময় তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ ।

আটককৃতরা হলেন উপজেলার প‚র্ব বিড়ালক্ষী গ্রামের ফজলুল হক সরদারের ছেলে আনারুল ইসলাম, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের জবেদ আলী সানার ছেলে আসাদুজ্জামান মিলন ও ছোটকুপট গ্রামের রাজগুল সানার ছেলে নাসির হোসেন।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগরের কাঁকড়া মোটাতাজাকরণ প্রশিক্ষন

0

নজরুল ইসলাম শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার সুনাম ধন্য প্রতিষ্ঠান নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় বুধবার সকাল ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও প্রশিক্ষন কেন্দ্রে উওম জলজ চাষের মাধ্যমে কাঁকড়া মোটাতাজাকরন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষনে ২৭ জন প্রশিক্ষনার্থীর মাঝে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। এসি,পি প্রকল্প অফিসার মোঃ মোজ্জাফার ফয়সাল, ল্যাব টেকনিশিয়ান এসইপি( এনজি এফ) মেহেদী হাসান প্রশিক্ষক হিসাবে, প্রশিক্ষন প্রদান করেন।

এসময়ে উপস্থিত ছিলেন নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন কলবাড়ী ব্রাঞ্চ এর ব্যবস্থাপক আশরাফুল আলম, বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ হালিম ও সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী আরো উপস্থিত ছিলেন (এসইপি) প্রকল্পের কর্মকর্তা বৃন্দ। উক্ত প্রশিক্ষনটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কথিত বিবৃতির প্রতিবাদ

0

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি নিয়ে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের যুক্ত বিবৃতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান। ১৫ মার্চ ২০২২ তারিখের একপত্রে তিনি জানান, গত ২৭/০২/২২ তারিখ স্বাক্ষরিত জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি মিথ্যা ও বিভ্রান্তি মূলক যুক্ত বিবৃতি গত ১৪.৩.২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে। যার আমার দৃষ্টি গোচরীভুত হয়েছে। গত ৩০.০১.২২২ তারিখে ধানমন্ডিটির নাম্বরস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের যুক্ত বিবৃতির পর সংগঠনের পক্ষ থেকে আর কোন যুক্ত বিবৃতি প্রদান করা হয়নি। ২৭.২.২২ তারিখে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। বিষয়টি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বিধায় ১৪/৩/২২ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভ‚য়া বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানানো হলো। তিনি আরো উল্লেখ করেছে ২৭.২.২২ তারিখে কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং ধানমন্ডিস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ নামে কোন জায়গা নেই।

শাহানাজের জামিন না-মঞ্জুর, কারিমনের শুনানী ২৭ মার্চ

0

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরী করে অন্যের জমি জবর-দখলের অভিযোগের মামলায় শাহানাজ বেগমের জামিন আবেদন না-মঞ্জুর করে করিমন বেগমের জামিন শুনানীর জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য্য করেছেন আদালত। গতকাল সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে স্পেশাল ০১/২২ নম্বর মামলায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ওই আদেশ দেন।

জানা যায়, আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত: আহম্মদ আলীর পুত্র শাহীন ইকবালের দায়ের করা একটি মামলায় পুরাতন সাতক্ষীরার আলাউদ্দীনের স্ত্রী শাহানাজ বেগম ও রিয়াছাত আলীর স্ত্রী করিমন বেগমকে গত ৯ মার্চ সদর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে চালান দেন। প্রতারনা ও জাল-জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলাটি দীর্ঘ প্রায় ৪ বছর তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ সহকারী পরিচালক নীলকমল পাল মুন্সিপাড়ার বাবলু গাজীর পুত্র ভ‚মিদস্যু ছালাম গাজীসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরার স্পেশাল জজ আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ২৪ ফেব্রæয়ারী ধার্য দিনে চার্জশীট গ্রহন করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দেন। এরপর পুলিশ শাহানাজ বেগম ও করিমন বেগমকে গ্রেফতার করে। উক্ত আসামীরা পরস্পর যোগ সাজসে সাতক্ষীরা মৌজার ৫৬৭ ও ১৬২৭ এস, এ খতিয়ানের ২৪৭১, ২৪৭২ ও ২৪৭৩ দাগের এক একর ১২ শতক জমির খাজনাজারী মোকদ্দমার রায়, মিউটেশন, খন্ড খতিয়ান, চেক দাখিলা ও বর্তমান রেকর্ড জাল-জালিয়াতি করে সদর সাব-রেজস্টারের মাধ্যমে জাল দলিল সৃস্টি করে জোর- পূর্বক সম্পত্তির দখল নেয় বলে বাদী শাহীন ইকবাল তার মামলায় উল্লেখ করেন।

উল্লেখ্য ২০১৮ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মোঃ লুৎফর রহমান মোল্যা, সদর থানার সাবেক এস, আই এস, এম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন ও  শহরের মুন্সিপাড়ার ছালাম গাজীসহ ১৫ জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রতারনা ও জাল-জালিয়াতিসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন (২ নং আইন) এর ৫ (২) ধারায় পিটিশন ৩/১৮ নম্বর একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনাকে নির্দেশ দেন। দীর্ঘ প্রায় ৪ বছর তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর উপ সহকারী পরিচালক নীলকমল পাল সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মোঃ লুৎফর রহমান মোল্যাকে আসামী থেকে আব্যাহতি দিয়ে তাকে সাক্ষী শ্রেনীভুক্ত করে ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ২৪ ফেব্রæয়ারী ধার্য দিনে চার্জশীট গ্রহন করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দেন। আসামীরা হলেন, আশাশুনির বুধহাটা গ্রামের মাদার সরদারের স্ত্রী জবেদা খাতুন, সদরের মাছখোলা গ্রামের শেখ আব্দুর রশিদ, মুন্সিপাড়ার বাবলু গাজীর পুত্র ভ‚মিদস্যু ছালাম গাজী, সদরের আলীপুর চাপারডাঙ্গী গ্রামের বর্তমান ইউ, পি সদস্য জাহিদুর রহমান, পুরাতন সাতক্ষীরার আলাউদ্দীনের স্ত্রী শাহনাজ বেগম, সদর থানার সাবেক এস, আই এস, এম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন, পুরাতন সাতক্ষীরার রিয়াছাত আলী ও তার স্ত্রী করিমন বেগম এবং সদর সাব-রেজিস্ট্রী অফিসের একজন দলিল লেখক । উক্ত আসামীরা পরস্পর যোগ সাজসে সাতক্ষীরা মৌজার ৫৬৭ ও ১৬২৭ এস, এ খতিয়ানের ২৪৭১, ২৪৭২ ও ২৪৭৩ দাগের এক একর ১২ শতক জমির খাজনাজারী মোকদ্দমার রায়, মিউটেশন, খন্ড খতিয়ান, চেক দাখিলা ও বর্তমান রেকর্ড জাল-জালিয়াতি করে সদর সাব-রেজস্টারের মাধ্যমে জাল দলিল সৃস্টি করে জোর- পূর্বক সম্পত্তির দখল নেয়।

উল্লেখ্য, উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানা ভ‚ক্ত আসামী পুরাতন সাতক্ষীরার আলাউদ্দীনের স্ত্রী শাহানাজ বেগম ও পুরাতন সাতক্ষীরার রিয়াছাত আলীর স্ত্রী করিমন বেগমকে গত ৯ মার্চ সদর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে চালান দেন।

ঝালমুড়ি বিক্রি করে সংসার চলে ফুটবলার জাহান আলীর

0

আরিফুল ইসলাম মনিরামপুর থেকে: এক সময়ে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুব সুনামধন্য ফুটবলার ছিলো জাহান আলী (৪৫)। যেখানেই খেলা করতে যেতো, সেখানেই রাজগঞ্জ ফুটবল একাদশের মুখ উজ্জল করতো জাহান আলী। জাহান আলী যখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো।

তখন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতায় সব সময় ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যন্ত প্রথম স্থানে থাকতো, শুধু জাহান আলীর অত্যন্ত দুর-দর্শিতায়। জাহান আলীর ডাক পড়তো জেলা-উপজেলার বিভিন্ন ম্যাচে ফুটবল খেলার জন্য। কিন্তু লেখাপড়া আর খেলাধুলা বেশিদুর এগুতে পারেনি। দারিদ্রতার কাছে হার মেনেছে সে।

রাজগঞ্জের সেই নামকরা ফুটবলার জাহান আলী এখন রাজগঞ্জ ভাসমান সেতুর প্রবেশ মুখে (বাসস্টান্ডে) একটি ভ্যানগাড়ীর উপর ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে দীনযাপন করছেন। কথা হয় জাহান আলীর সাথে। তিনি বলেন, যখন ফুটবল খেলা করতাম, তখন খেলা দেখে লোকে বাহবা দিতো। বলতো জাহান আলী একদিন খুব বড় ফুটবলার হবে।

কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস। বেশিদুর এগুতে পারিনি। এখন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নিয়ে সংসার জীবনে হাবুডুবু খাচ্ছি। দ্রæব্যম‚ল্যের উর্ধ্বগতির বাজারে নুন আনতে পান্তা ফুরাচ্ছে। অল্প আয়, আর ব্যয় বেশি। কিছুতেই সামাল দিতে পারছি না। ছেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র আর মেয়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

তাদের পড়াশোনার খরচ সময়মত জোগাড় করা সম্ভব হয় না। চাহিদামত পোশাক, খাবার দিতে পারিনা। এজন্য নিজেকে দায়ীকরি। কারণ আমার সংসারের ঘানি, আমাকেই টানতে হবে। তা পারি না এজন্যে।

তিনি বলেন, এখানে প্রতিদিন ঝাঁলমুড়ি আর মসলা মেশানো পেঁয়ারা বিক্রি করে এক শ’-দেড় শ’ টাকা আয় হয়। এই আয় দিয়ে সংসার চলে না। বর্তমানে দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতির বাজারে সংসার, বাচ্ছাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। জাহান আলী অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে।

জামিন পেয়েই মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি

0

নিজস্ব প্রতিবেদক : সুবিচারের দাবীতে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী সাংবাদিক আমিরুল ইসলাম। বুধবার বিকালে আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের নজরুল ইসলাম খাঁ’র ছেলে মোঃ আমিরুল ইসলাম বাবু বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও খুলনার দেশ সংযোগ পত্রিকায় কর্মরত আছি। গত ১৩ মার্চ-২২ তিনি তার শালি সুরাইয়া খাতুনের এসএসসি পরীক্ষার মার্কসিট আনতে চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক স্কুলে গমন করেন। তখন অভিযুক্ত অফিস সহকারী ইয়াছিন আলি বিদ্যুৎ মার্কসিটের জন্য ৩০০ টাকা দাবী করেন। তিনি টাকা দিয়ে জানতে চান কিসের জন্য টাকা নিলেন এবং এই টাকার কোন রশিদ পাবো কিনা? এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কতিপয় কিছু শিক্ষক ও কর্মচারী কোনো কারন ছাড়াই আমার উপর ন্যাককার জনক বর্বাচিত হামলার ঘটনা ঘটায়। এসময় আমাকে স্থানীয় বাজার ব্যবসায়ীরা উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তির জন্য পাঠালে, আমি সামান্য সুস্থ্য হয়ে আশাশুনি থানায় (বিতর্কিত) প্রধান শিক্ষক আব্দুল হাকিম, সহকারী শিক্ষক আবু হাসান, অফিস সহকারী আব্দুস সবুর ও অফিস সহকারী ইয়াছিন আলী বিদ্যুৎ, সহ আরো ২-৩ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করি। পুলিশ ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করেন। অভিযুক্ত শিক্ষক ও কিছু স্বার্থনেশী মহল, শিক্ষকদের অনিয়ম ও দূর্নীতির সত্য ঘটনাকে ধামা চাপা দিতে (১৬ মার্চ) কোমলমতী ছাত্রছাত্রীদের প্রখর রৌদ্রে দাড় করিয়ে একটি মানববন্ধনের আয়োজন করেন। কোমলমতী শিশুদের নিয়ে মানববন্ধন করায় স্থানীয় প্রশাসন সহ অত্র এলাকার সুধী সমাজকে বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলিয়েছে। শিক্ষকরা তাদের নিজেদের স্বার্থে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। গোদাড়া গ্রামের নজরুল গাইনের ছেলে ফরহাদ হোসেন নয়ন একজন চাঁদাবাজ। সে প্রশাসনের চোখে অপরাধী হওয়ায়, স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছে। এছাড়া অত্র প্রতিষ্ঠানের ঐ সকল শিক্ষক কর্তৃক বিভিন্ন সময় সরল সহজ নিরীহ শিক্ষক ও অভিভাবকদের অহেতুক হয়রানী ও লাঞ্চিত করার ঘটনা অহরত ঘটছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু বর্তমান এডহক কমিটির সভাপতি কর্তৃক এসকল বিষয়ে কোনো প্রতিকার না করে বরং উল্টো তাদের সোকাচ, বেতন ভাতা ইত্যাদি বিষয়ে তাদের বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে। বর্তমানে বিদ্যালয়টি মহামান্য হাইকোর্টের বিধি নিষেধ ও সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বহাল তবিয়াদে অনিয়মের পাহাড় গড়ছেন। এমতাবস্তায় সংবাদ সম্মেলনে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলাটিকে ভিন্ন খাতে নিতে আমিরুল ইসলামকে এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আসামী পক্ষ। তিনি আরও বলেন, মামলা দায়ের এর ফলে যদি পুলিশের বিরুদ্ধে মানববন্ধন হয়, তবে আগামীতে আর কোন থানায় আসামীদের বিরুদ্ধে মামলা রেকর্ড হবে না। এদিকে কোর্ট থেকে জামিন নিয়ে তারা পুনরায় আমাকে (বাদী) হয়রানি করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিষয়টি আমলে নিয়ে উদ্দেশ্য মূলক মানববন্ধনের নেতৃত্ব দানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক আমিনুল ইসলাম।

গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলার কুল্যার মোড়স্থ গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। একাধিক গ্রাহক গ্রামীণ ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ করেন।

সরেজমিন তথ্য অনুসন্ধানে গিয়ে আরও একটি অভিযোগ মেলে হাতে নাতে। জানাগেছে, দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখায় সদস্য হিসেবে লেনদেন করছেন নওয়াপাড়া গ্রামের রুস্তম আলী সরদারের স্ত্রী কহিনুর খাতুন। উক্ত শাখায় তার নামে একটি ফিক্স ডিপোজিট রয়েছে। ইতিপূর্বে কহিনুর খাতুন ৮০হাজার টাকা ঋণ নিয়ে নিয়ম মাওফিক তা পরিশোধও করেছেন। পরবর্তীতে একলাখ বিশ হাজার টাকা নেওয়ার জন্য আবেদন করলে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলি নিয়ম অনুযায়ী ৯০হাজার টাকা ঋণ দিতে পারবে বলে জানিয়ে দেন। তবে একবারে নয়, দুইটি ঋণের মাধ্যমে তিনি একলাখ বিশ হাজার টাকা ঋণ দিতে পারবেন বলে সদস্যাকে জানান। সদস্যা কহিনুর খাতুন অভিযোগ করে বলেন, আমাদের একবারে আবেদনকৃত টাকা দেওয়ার কথা বলে এখন তালবাহানা শুরু করেছেন তিনি। এ নিয়ে গর্ভবতী অবস্থায় একাধিকবার ব্যাংকে ধরনা দিতে হয়েছে কহিনুর খাতুনকে। তাছাড়া ব্যাংকে সেবা নিতে আসা কহিনুর সহ অধিকাংশ গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলি। অন্যান্য সদস্যরা এ প্রতিবেদককে বলেন, ইতিপূর্বে কখন এ শাখায় হয়রানির শিকার হতে হয়নি তাদেরকে। কিন্তু এ শাখায় সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির যোগদানের পর থেকে ঋণের আবেদন খারিজ, আবেদনকৃত ঋণের টাকার থেকে কম ঋণ পাশ হওয়া সহ প্রতিনিয়ত হয়রানি হতে হয় তাদের। ইতিমধ্যে একাধিক গ্রাহক অসৌজন্যমূলক আচরণের ফলে এবং সঠিক সেবা না পেয়ে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখার সদস্য পদ বাতিল করে অন্য ব্যাংক বা ভিন্ন এনজিও প্রতিষ্ঠানে সদস্য হয়েছে বলে জানান সে-সকল সদস্যগন। উক্ত শাখার সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের জন্য ঋণ পরিশোধ শেষে আরও কয়েকজন সদস্য অন্য এনজিও প্রতিষ্ঠানে সদস্য হবেন বলে দুঃখ প্রকাশ করেন তারা। এবিষয়ে জানাতে চাইলে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখা ব্যবস্থাপক ধর্মান্ত বিশ্বাস মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আমি বাড়ীতে আছি। অফিসে না গিয়ে, এবিষয়ে কিছুই বলতে পারবো না। এদিকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গ্রাহকদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিবন্ধন নিলেও, গ্রামীণ ব্যাংকের এধরণের কিছু অসাধু কর্মকর্তার জন্য সাধারণ মানুষ গ্রামীণ ব্যাংকের মত একটি সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে সদস্য বিহীন শাখা হিসেবে পরিচিতি লাভ করবে গ্রামীণ ব্যাংক গুনাকরকাটি শাখাটি। বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক অভিযুক্ত সহকারী শাখা ব্যবস্থাপক জুলফিকার আলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সদস্যাবৃন্দ।