Home Blog Page 1351

তালায় ঠিকাদার সমিতির মানব বন্ধন

0

নজরুল ইসলাম, তালা থেকে: তালায় ঠিকাদারী কল্যান সমিতির উদ্যোগে নির্মাণ সামগ্রীর উর্দ্ধগতি ও টেন্ডারের প্রদেয় মুল্য প‚নঃ নির্ধারনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  (১৬ মার্চ) সকালে উপজেলা চত্তরের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন

ঠিকাদার সুলতান আহম্মেদ এর সভাপতিত্বে ও ঠিকাদার জাহাঙ্গীর সরদার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ঠিকাদার আব্দুল জব্বার, এসএম জাহাঙ্গীর হাসান, মোঃ আকবর হোসেন, আরিফুল হক বুলু,কাইয়ুম ইসলাম ডাবলু, সৈয়দ মুন্না, ঠিকাদার কনক ঘোষ, রুহুল আমিন,আব্দুল লতিফ, আব্দুর রহমান, মীর কল্লোল, আবু সাঈদ মিঠু, দেবু ঘোষ প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলীমীর জিল্লুর রহমান, সহ তালায় সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন হতে বক্তরা বলেন, বর্তমানে কিছু অসাধু কুচক্রী ব্যবসায়ীরা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থা করতে কৃত্রিম সংকট দেখিয়ে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক ভাবে বাড়ীয়ে দিয়েছে। যার ফলে ঠিকাদারদের পক্ষে কাজ করা দুরুহ হয়ে পড়েছে অনেকের পক্ষে কাজ শেষ করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না একদিকে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি অন্যদিকে ব্যাংক লোন এমন পরিস্থিতে ঠিকাদারদের নাভিস্বাস উঠে গেছে। এ পরিস্থিাতি নিরোসনের লক্ষ্যে অনতিবিলম্বে মালামালের বৃদ্ধিকৃত মুল্য নিয়ন্ত্রন করাসহ ঠিকাদারী কাজের ম‚ল্য প‚নঃ নির্দ্ধারনের তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের মাধ্যমে স্থাানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

কলারোয়ায় স্বর্ণের বারসহ যুবক আটক

0

কলারোয়া ব্যুরো: কলারোয়া সীমান্ত থেকে ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহারুল ইসলাম কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আল মাহামুদ।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সকালে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান থেকে শাহারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার।

জব্দকৃত বার দু’টির ম‚ল্য প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা। শাহারুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ ও জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

শার্শায় মরা গরুর মাংস জব্দ : জরিমানা আদায়

0

বেনাপোল প্রতিবেদক: যশোরের শার্শায় দুই মন মরা গরুর মাংস বিক্রিকালে জনতা হাতে-নাতে কসাইসহ সহযোগিকে আটক করে। পরে স্থানীয় বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শার্শা উপজেলার নিজামপুর বাজারে। আটক কসাই স‚বর্ণখালী গ্রামের আলী ফকির (৪৩) ও সহযোগী ছোট নিজামপুর গ্রামের শুকুর আলী (৪৮)।

স্থানীয় স‚ত্রে জানা যায়, নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনীপাড়া এলাকার মাংস বিক্রেতা ইদ্রিস আলী। তিনি বুধবার সকাল ৭টার দিকে অজ্ঞাত স্থান থেকে একটি মরা গরু জবাই করে ঐ মাংস পাইকারী দরে কিনে নিজামপুর বাজারের কসাই আলী ফকির নিয়ে আসে বিক্রি করার জন্য। এসময় মাংস দুর্গন্ধযুক্ত ও বিকৃত চেহারার হওয়ায় তা দেখে ক্রেতা সাধারণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এরপর স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে বাজার কমিটি ও স্থানীয় ইউপি সদস্যসহ নেতাকর্মীদের জানান।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে বাজারের কসাই আলী ফকিরের মাংসের দোকানে মাংস কিনতে যেয়ে দেখি পঁচা। সাথে সাথে দুই মন মাংসসহ তাদের আটক করা হয়। পরে স্থানীয় নিজামপুর বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ঐ মাংস ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মরা গরুর মাংস স্বীকার করে কসাই আলী ফকির বলেন, আমি গোড়পাড়ার কসাই ইদ্রিস আলীর কাছ থেকে মাংস এনে বিক্রি করি।

নিজামপুর বাজার কমিটির সভাপতি শাহাজান তরফদার বলেন, আলী কসাই বাইরে থেকে মাংস এনে বাজারে বিক্রি করে থাকে। সে প্রায়ই এ ধরনের কাজ করে আসছে। বুধবার সকালে মরা গরুর মাংস বিক্রিকালে জনতার হাতে আটক হয়। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আকরাম হোসেনের কাছে মরা গরুর মাংসসহ কসাই আটকের কথা জানতে চাইলে তিনি বলেন, ওটা শুনেছিলাম। এটা মুলত: ইউএনও স্যারদের কাজ, আমার কাজ না ওইজন্য আমি যাইনি।

কালিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযোগ দায়ের

0

কালিগঞ্জ ব্যুরো: মুচলেকা দিয়েও স্কুল যাওয়ার পথে প্রতিনিয়ত দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি উত্তক্তের ঘটনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা আব্দুল জলিল বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গতকাল বুধবার এক অভিযোগ দায়ের করেছে।

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বানিয়ার জাঙ্গাল নামক স্থানে গত ৬ মার্চ বিকাল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে।

অভিযোগের স‚ত্র এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বন্ধ কাঠি গ্রামের আব্দুল জলিল ও ভুক্তভোগী ছাত্রী সাংবাদিকদের জানান তার কন্যা মুকুন্দ মধুস‚দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্কুলে যাওয়ার পথে বন্ধকাঠি গ্রামের আনিসুর রহমানের পুত্র ইব্রাহিম হোসেন প্রায় উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল। এর প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়েরের পর গত ১২/৯/২০২১ তারিখে মুচলেকা দিয়ে রেহাই পায়। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। কয়েক মাস যেতে না যেতেই আবারো স্কুল যাওয়া ও প্রাইভেট পড়ার যাতায়াতের পথে উত্তপ্ত করে আসছিল।

গত ৬ মার্চ বিষ্ণুপুর গ্রামের বাসুদেব মাস্টার এর নিকট হতে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে প‚র্ব পরিকল্পিতভাবে বানিয়ার জাঙ্গাল আসা মাত্র ভুক্তভোগী স্কুলছাত্রীর উপর ঝাপিয়ে পড়ে। তার চিৎকারে তার সহপাঠী এবং স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে খবর দেয়।

কালিগঞ্জে যৌন হয়রানির মামলায় আটক ১

0

কালিগঞ্জ ব্যুরো: স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে রাস্তার উপর চতুর্থ শ্রেণীর ১ স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শাহ আলম( ৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বাগ-বসন্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর গত মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টার সময় এ ঘটনা ঘটে।

আটককৃত শাহ আলম উপজেলার গণপতি গ্রামের মৃত অজিহার রহমানের পুত্র। থানার মামলা স‚ত্র এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর দাদা শীতলপুর গ্রামের আব্দুল মালেক, ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন এবং তার বাবা জিয়ারুল ইসলাম সাংবাদিকদের কে জানান, স্কুলছাত্রী সন্ধ্যা (ছদ্মনাম) বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ যাওয়ার পথে শাহ আলম তার পথ আটকে যৌন হয়রানির চেষ্টা চালায়। ওই সময় পথচারী এক ভ্যান চালক কেনা এবং স্কুলের প্রধান শিক্ষক অনুপ চিৎকার শুনে দ্রæত এসে তাকে উদ্ধার করে অভিভাবকদের নিকট খবর পাঠায়।

উক্ত ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর দাদা বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করলে উক্ত মামলায় বেলা ১১ টার সময় লম্পট শাহ আলম কে তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মিলন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভনে ৬ লক্ষাধিক টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে খাস সম্পত্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া ৬ লক্ষাধিক টাকা উদ্ধার ও তার নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল বারুইপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলঅম মোস্তফার স্ত্রী ভুক্তভোগী আনোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, স্বামীর মৃত্যুর পর আমি সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। সম্প্রতিক সময়ে কুখরালী এলাকার মোসলেমের পুত্র মহিদুল ইসলাম অল্প খরচে আমাকে ৩/৪ বিঘা খাস জমি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেন। যেহেতু স্বামী নেই সেকারনে জমিটা পেলে আমার সংসার পরিচালনায় সুবিধা হবে ভেবে সরল বিশ্বাসে আমি তার কাছে তিন দফায় মোট ১লক্ষ টাকা ৪১ হাজার টাকা প্রদান করি। পরবর্তীতে মহিদুল আমাকে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজু স্যারের বিকাশে টাকা দিতে হবে তাহলে সকল কাগজপত্র ঠিক করে দেবে। এরপর রাজু স্যারের ব্যহৃত দুটি মোবাইল ০১৮১৩-৬৭৮৭৫২ এবং ০১৭৬৩ ৬১৬৬৯০ নাম্বার দেয়। ওই রাজু নামের কথিত অফিসার আমার সাথে প্রায়ই কথা বলতো। রাজুর বিকাশ নাম্বারে কাগজপত্র ছাড়ানোর জন্য আমি বিভিন্ন সময়ে ৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করি। এখন রাজুর নাম্বারে ফোন দিলে জনৈক মহিলা ফোন রিসিভ করে বলেন, রাজু স্যার মারা গেছেন। উপায়ন্তর না পেয়ে আমি মহিদুলের কাছে গিয়ে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯৩৬ ০৪৫৩৫৬ এবং ০১৯১২ ৩২৫৭৮৫ এর মোবাইলে ফোন করে টাকা ফেরত চাইলে সে তালাবাহানা করতে থাকে। একপর্যায়ে মহিদুলের বাড়িতে গেলে আমাকে কোন টাকা দিতে পারবে না মর্মে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং কেউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি ধামকি প্রদর্শন করে। তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা স্বামীকে হারিয়ে একমাত্র পুত্র নিয়ে এখন না খেয়ে দিনাতিপাত করছি। সরলতার সুযোগে আমাকে ঠকিয়ে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে ওই মহিদুল এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ দেনা করে ওই টাকাগুলো প্রতারক মহিদুলের কাছে তুলে দিয়েছিলাম। সে আমাকে ঠকিয়ে পথে বসিয়েছে। আমার একমাত্র পুত্র একটি কোম্পানিতে চাকুরি করে যা উপার্জন করে তা দিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। তিনি আরো বলেন, ওই মহিদুল টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো আমাকেসহ আমার সন্তানকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। একদিকে টাকা হারিয়ে আমি দিশেহারা অন্যদিকে ওই প্রতারকের খুন জখমের হুমকিতে আমি এবং আমার সন্তান এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার প্রয়াত বীর মুক্তিযোদ্ধার অসহায় স্ত্রী হিসেবে ওই প্রতারক চক্রের কবল থেকে তার টাকা উদ্ধার এবং ওই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নগরঘাটায় স্বামী হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসির দাবি

0

নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার নগরঘাটায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লের হত্যাকারী স্ত্রী রেহেনা ও তার প্রেমিক রাব্বির ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে

ও নিহতের আপন বড় ভাই আবুল কালাম আজাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নিহতের ছোট ছেলে সাব্বির হোসেন ও স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন। নিহতের ছোট ছেলে এ সময় তার পিতা হত্যায় জড়িত তার মা ও মায়ের প্রেমিক রাব্বির দ্রæত ফাঁসির দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ মার্চ-২০২২ তারিখ রাতে আমার ছোট ভাই গোলাম মোড়ল মৃত্যু বরণ করেছে মর্মে আমার কাছে সংবাদ প্রদান করা হয়। আমিসহ স্থানীয়রা সেখানে গিয়ে আমার ছোট ভাইয়ের গলায় কালো একটি দাগ দেখতে পাই এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর আমরা বুঝতে পারি তাকে হত্যা করা হয়েছে। পরকীয়া প্রেমের বলি হতে হয়েছে আমার ভাইকে। নিজের স্ত্রী রেহেনা এবং প্রেমিক রাব্বির অবৈধ প্রেমলীলায় বাধা দেওয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আতœীয়তার সম্পর্ক ধরে আমার ভাইয়ের স্ত্রী রেহেনার সাথে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামের জের আলী মোড়লের পুত্র রাব্বির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিবার শালিস হলেও রেহেনা রাব্বির সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করেনি। এটি নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে গত ১ মার্চ রাতে খাওয়া দাওয়া শেষে আমার ভাই গোলাম মোড়ল খাটে শুয়ে ঘুমিয়ে পড়লে স্ত্রী রেহেনা ও তার প্রেমিক রাব্বিসহ তার সহযোগিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এছাড়া মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে জখম করে। হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্ট্রোক করে মারা গেছে মর্মে প্রচার দিতে থাকে আমার ভাইয়ের স্ত্রী রেহেনা পারভীন। যদিও রেহেনা ও তার প্রেমিকের উদ্দেশ্যে সফল হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করে রেহেনা ও রাব্বিকে আটক করে কারাগারে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে দড়ি, ইনজেকশনের সিরিঞ্জসহ বেশ কিছু আলামত উদ্ধার করেন।

পরবর্তীতে এ হত্যার ঘটনায় আমি বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আসামীরা তাদের আতœীয় স্বজনদের মাধ্যমে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রেহেনার আতœীয়রা মোটা অংকের অর্থ নিয়ে মাঠে নেমেছেন তাদেরকে নির্দোষ প্রমাণ করতে। এমনকি আমাকেও নানানভাবে হয়রানির চেষ্টা করে যাচ্ছে তারা। এ মামলায় দুজন আসামী আটক হলেও একজন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)নামে দুটি সন্তান রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় পরকীয়া প্রেমের জেরে হত্যা হওয়া ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিসহ বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য সাতক্ষীরা পুলিশ সুপার, সিআইডিসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

তালায় আহত ২ যুবদল কর্মীকে দেখতে জেলা নেতৃবৃন্দ

0

প্রেস বিজ্ঞপ্তি : তালায় আহত যুবদলের ২ কর্মীকে দেখতে জেলা যুবদলের নেতৃবৃন্দ । বুধবার১৬ মার্চ  বিকাল ৪টার সময় জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এএইচআর মুকুল, তালার যুবদল কর্মী মিন্টু মোড়ল ও আবু হাসানকে দেখতে যান। তালা উপজেলার ১২ ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্ধরা তাদের সফর সঙ্গী হন। তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, জেলা যুবদলের সহ সভাপতি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ আহমেদ, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান আনিছ, সেলিম বিশ্বাস, হায়দার আলী, মেহেদী হাসান, গাজি শাহিন, আছাদুজ্জামান, নুরুল ইসলাম মন্টু সহ একাধিক নেতাকর্মীরা তালা উপজেলা সীমান্ত থেকে আগত জেলা যুবদল নেতাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। তৎসময়ে উপজেলা ও জেলা যুবদলের নেতাকর্মীদের এ পারস্পরিক বন্ধন অটুট রাখতে তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আহমেদ ও সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টুর এক প্রস্তাবে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক এএইচআর মুকুল জামালউদ্দীনকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। সন্ধ্যা ৬ টায় আহত কর্মীদের দেখে জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র নেতা এম মফিদুল হক লিটু পরিষদ কার্যালয়ে সকল পর্যায়ের নেতাকর্মীরা এক মতবিনিময় সভায় মিলিত হয়।

মাদকাসক্ত স্বামীর নির্যাতন থেকে রেহাই চায় পার্বতী

0

আব্দুল্লাহ আল মাহফুজ: ২০১৩ সালে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের কার্তিক দেবনাথ এর পুত্র অসীত দেবনাথ গগনের সাথে বিবাহ হয় কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের গোপাল দেবনাথ এর কন্যা পার্বতী দেবনাথের । এরইমধ্যে কেটে গেছে নয়টি বছর। পার্বতীর সংসারে এসেছে আরও ১ জন অতিথি অরণ্য দেবনাথ। যার বয়স এখন সাত বছর । জন্ম থেকেই শারীরিক ও বাকপ্রতিবন্ধী সে।
বিয়ের শুরু থেকেই পার্বতীর জীবনে নেমে আসে অমানিশার অন্ধকার । কারনে অকারনে গগনের পাশবিক হাত চড়াও হয় পার্বতীর উপর। ইচ্ছামত করা হয় মারপিট। একমাত্র প্রতিবন্ধী সন্তান ও দরিদ্র পিতা মাতার মুখের দিকে তাকিয়ে স্বামী গগনের পৈশাচিক নির্যাতন নীরবে সহ্য করেন পার্বতী। সম্প্রতি পার্বতীর উপর নেমে আসে দ্বিগুণ খড়গ। বেধড়ক পিটিয়ে সারা শরীর জখম করা হয় তার। এখানেই নির্মমতার শেষ নয়। পার্বতীর পশ্চাৎদেশে কাঁচি ঢুকিয়ে দিয়েই ক্ষান্ত হয় গগন। সাতক্ষীরা সদর হাসপাতালে সাতনদীর সাথে আলাপকালে পাষন্ড স্বামী গগনের অত্যাচারের বর্ণনা দেন পার্বতী দেবনাথ। তিনি বলেন, “আমার মা-বাবা দরিদ্র মানুষ। তারা কোনো প্রতিবাদ করতে পারবে না ভেবে আমার স্বামী আমাকে দিনের পর দিন পান থেকে চুন খসলেই মারপিট করে। মা বাবার সংসারে অভাব থাকায় আমি বাবার বাড়িতে আসতে পারি না। একরকম বাধ্য হয়েই তার অত্যাচার সহ্য করি। আমি এই অত্যাচারের হাত থেকে রেহাই চাই। ”
পার্বতীর পিতা গোপাল দেবনাথ জানান, “আমার মেয়েকে এমন এমন জায়গায় মেরে রক্তাক্ত করেছে তা আপনাদের বলতে পারব না। আমরা হিন্দু মানুষ। আমাদের সমাজ এখনও দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি। তাই আমরা পার্বতীকে ও নরপিশাচের কাছ থেকে ছাড়িয়ে নিতে পারছি না। ছাড়িয়ে নিলে ওকে আর কে বিয়ে করবে? আমি প্রতিবাদ করলে আমাকেও জুতা দিয়ে মারতে আসে গগন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ে যেন তার সন্তানকে নিয়ে নির্বিঘ্নে বসবাস করতে পারে তার জন্য আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক সহ সকলের সহযোগিতা কামনা করছি।

পুলিশের তড়িৎ পদক্ষেপে আশিক-রানী বিচারের মুখোমুখি

0

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার চাঞ্চল্যকর শিশু আলিফ হত্যা চেষ্টার মামলা রুজু হওয়ার এক দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। মোঃ আলিফ ফারহানের পিতা মোঃ মহিউদ্দীন (৩০) বাদী হয়ে দেবহাটা থানায় অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করে। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ দেবহাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। যাহার মামলা নং-০৪/২৮, তারিখ-১৫/০৩/২০২২ ইং, ধারা-৩২৬/৩০৭/৩৪ পিসি । দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামে ছয় বছরের শিশু আলিফ হোসেন ফারহানকে নির্যাতনকারী তার মামী রানী বেগম ও ছোট মামা আশিকুর রহমানকে সোমবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত রানী বেগম (২২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও আশিকুর রহমান চরবালিথা গ্রামের হাচিম সরদারের ছেলে। এদিকে শিশু আলিফ হোসেন ফারহানের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে ঢাকা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার দু’ চোখে অস্ত্রপচার করা হয়েছে।
সাতক্ষীরা শহরের কাটিয়ার মঈনুদ্দিন সরদার জানান, তিনি ঢাকার হেমায়তপুরে কীটনাশক প্রস্তুককারি সংস্থা এগ্রোমিন লিভার কোম্পানীতে গাড়ির চালক হিসেবে কাজ করতেন। ঢাকায় থাকার সুবাদে তার স্ত্রী শারিমন একমাত্র সন্তান আলিফকে নিয়ে বাপের বাড়ি দেবহাটা উপজেলার চরবালিথায় থাকতো। ২০১৯ সালের জুলাই মাসে মায়ের সঙ্গে গন্ডগোল করে মারা যায় শারমিন। এরপর থেকে আলিফ তার নানীর কাছে থাকতো। বর্তমানে আলিফ চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো। প্রায় ছয় মাস আগে তার চাকুরি চলে গেলে সাতক্ষীরায় ফিরে আসেন। দু’ মাস আগে তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামে বিয়ে করে সেখানেই অবস্থান করেন। আলিফ তার মামী রানী বেগমকে মা বলে ডাকতো।
মঈনুদ্দিন সরদার জানান, সোমবার দুপুর একটার দিকে শিশু আলিফকে রক্তাক্ত অবস্থায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের পাশে একটি পানি বিহীন পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলিফকে ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ খুচিয়ে – খুচিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে এবং তার চোখের আশে পাশে,মুখমন্ডলে, নাকে মুখে,ঠোটে রক্তাক্ত জখম করা হয়েছে বলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ পারভিন আক্তার তাকে জানান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আলিফকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আলিফের চক্ষু অপারেশন করা হয়। তবে ছোট মামা আশিকুর ও বড় মামী রানী বেগমের পরকীয়া দেখে ফেলায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয় বলে পরে তিনি জানতে পেরেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক মোঃ মোঃ তুহিনুজ্জামান জানান, সদর থানার পুলিশ ও দেবহাটা থানার পুলিশ যৌথভাবে রানী বেগমকে সোমবার রাত ৮টার দিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে দেবর আশিকুরের সঙ্গে রানী বেগমের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় আলিফকে ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে জখম করা হয়েছে জানতে পেরে সোমবার রাত ১২টার দিকে আশিকুরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা মঈনুদ্দিন সরদার বাদি হয়ে মঙ্গলবার রানী বেগম ও আশিকুরের নাম উলে-খ করে থানায় একটি মামলা (৪নং) দায়ের করেছেন। বিকেলে রানী ও আশিকুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে
আলিফকে হামলার জন্য একজন অপরজনকে দায়ী করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।