Home Blog Page 1352

ওমরা পালনের উদ্দেশ্যে ডাঃ মাহবুবুর রহমানের সস্ত্রীক ঢাকা ত্যাগ

0

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক গ্রাম ডাক্তার মোঃ মাহবুবুর রহমান পবিত্র ওমরা পালনের লক্ষে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দর স‚ত্রে জানা গেছে, ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টা ৩০ মিনিটে অবতরন করবে। উল্লেখ্য, ডাঃ মাহবুবুর রহমান ২০১৭ সালে প্রথম পবিত্র ওমরা পালন করেন। তার সফর সঙ্গী হিসেবে স্ত্রীও ওমরা পালন করবেন। মাহবুবুর রহমান দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সুনামের সাথে অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এছাড়া তিনি করোনা কালীন সময়ে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি হিসেবে গরিব অসহায় করোনা রোগিদের ফ্রি অক্সিজেন সেবা সহ নানা সেবাম‚লক কাজে সক্রিয় ছিলেন। তিনি আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব, সহকর্মী ও জেলার সকালের কাছে দোয়া চেয়েছেন।

রেশমীর সংসার ভাঙলো ভয়ংকর প্রতারক রাসেল

0

রেশমীর ক্যন্সার হয়েছে বলে সুযোগ নেয় রাসেল
৩ বছর স্ত্রীর মত ব্যবহার করেছে ভারত-বাংলাদেশে
বিয়ের চাপে নিজ বাহিনী দিয়ে বর্বর নির্যাতন
সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রেশমী

আহাদুর রহমান জনি/ আব্দুল্লাহ আল মাহফুজ: মিষ্টি মিষ্টি কথা। বিপদে পড়া নারীর পাশে ভাই হয়ে নিয়ে আসে সাহায্যের হাত। তারপর চিকিৎসার নামে বিভিন্ন ডাক্তার দেখানো। আস্তে আস্তে কাছে আসা। সেখান থেকে সম্পর্ক গড়ায় একসাথে থাকার। এভাবেই বিয়ের প্রলোভন দেখিয়ে রেশমীর (ছদ্মনাম) সংসার ভেঙে দেহভোগ করেছে গোলাম রসুল ওরফে রাসেল।
বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন দুই সন্তানের জননী রেশমীর দেহভোগ করে রাসেল। রেশমী বিয়ের জন্য চাপ দিলেই ঘটে বিপত্তি। গত ৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর রাস্তা থেকে তুলে নিয়ে রেশমীকে গণধর্ষনের চেষ্টা করে রাসেল ও তার সহযোগীরা। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা ক্রিক্রেট স্ট্যাম দিয়ে পেটাতে থাকে রেশমীকে। একপর্যায়ে রেশমীর আর্তনাদে স্থানীয় মহিলারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গোলাম রসুল ওরফে রাসেলের নেতৃত্বে হামলায় জড়িত ছিলো, মইন, রনিসহ আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

এই রুমে রেশমার উপর চলে অকথ্য নির্যাতন

যা জানালেন নির্যাতিতা:
নির্যাতিতা রেশমী জানান, আমার দুটি সন্তান আছে একজন একাদশ শ্রেণীতে অন্যজন চতুর্থ শ্রেণীতে পড়ে। সাতক্ষীরা শহরের মুনজিতপুরে থাকাকালীন ২০১৮ সালের মার্চ মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তখন মুনজিতপুরের হোমিও চিকিৎসক শাহ আলমের কাছে যাওয়া আসা করতাম। তিনি আমাকে বলেন নিয়মিত ওষুধ সেবন করো তাহলে ঠিক হয়ে যাবে। আমি প্রতিদিন যেয়ে ওষুধ খেয়ে আসতাম। ওখানে কিছু লোক ওনার বন্ধু বান্ধব হিসেবে বসে থাকতেন। একদিন গোলাম রসুল ওরফে রাসেল আমাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কী করতে আসেন? তখন আমি বলি আমি এখানে ট্রিটমেন্ট হতে আসি। রাসেল বলে, শাহ আলম আমার বন্ধু তার সাথে কথা হয়েছে। সে বলল আপনার এ রোগ সারবে না। আপনি আরও ভাল ডাক্তার দেখান। পরে একদিন আমার মোবাইল নম্বর সংগ্রহ করে আমাকে জিজ্ঞাসা করে আপু আপনি ডাক্তার দেখাইছেন। আমি বললাম না। আপনি ইমিডিয়েট ডাক্তার দেখান বলে ফোন রেখে দেন। এভাবে দুই একদিন ফোন দিতে দিতে আমাকে বলে আপনার কি টাকা পয়সার সমস্যা? সমস্য হলে ভাই হিসেবে আমাকে বলতে পারেন। কোন সমস্যা নেই। তখন আমি বললাম আমার একটু ক্রাইসিস আছে। তখন সে বলল আমার পরিচিত ডাক্তার আছে, আপনি সেখানে গিয়ে দেখিয়ে আসবেন। পরেরদিন আমাকে নিয়ে রাসেল ডাক্তারের কাছে যায়। সেখানে বিভিন্ন টেস্ট করে আমাকে জানায় আরও কয়েকদিন এভাবে চললে আমি মারা যাব। রাসেল বলে, আপনার ক্যন্সারের সমস্য। আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে। কিন্তু রাসেল আমাকে আমার টেস্টের রিপোর্ট গুলো বা প্রেসক্রিপশন দেখায়নি। রাসেল আমার মাকেও বিষয়টি জানায় এবং ভারতে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায়। আমার মা বলে দেখ বাবা ভাই হয়ে ঢুকছ পরে যে কোন দাবি করবা তা হবেনা। তখন রাসেল জানায় চিন্তা করেন না আমি আপনাদের পাশে গার্ডিয়ান হিসেবে দাড়াতে চাই। এখন সাময়িক অসুবিধা দেখেন পরে না হয় আমাকে শোধ দিয়ে দেবেনে। আমার মারও সেরকম আর্থিক সক্ষমতা ছিলনা যে সেটা দিয়ে আমি কভার করতে পারবো।

প্রতারক রাসেলের অফিস এই ভবনে

যে ভাবে সুযোগ নিলো রাসেল:
রেশমী সাতনদীকে জানায়, আমি ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছি। একসময়ে সে আমাকে পাসপোর্ট ভিসা করিয়ে ইন্ডিয়া নিয়ে যায়। দফায় দফায় বেশ কয়েকবার আমাকে ভারতে নিয়ে যায় রাসেল। প্রতি ১৫দিন পর পর চিকিৎসার জন্য আমাকে ভারতে নিয়ে যেত রাসেল। আমাকে ভারতে বসিরহাটের টাউন হোটেল, আরও একটি গেস্ট হাউজ এবং কলকাতার নিউমার্কেট মোড়ে সুপার গেস্ট হাউজে নিয়ে রাখত রাসেল। তবে বেশির ভাগ সময় টাউন হোটেলে আমরা উঠতাম।
আমার স্বামী অন্য জেলায় বসবাস করে। ব্যবসায় ক্ষতির সম্মখীন হয়ে সে সাতক্ষীরায় একটু কম আসতো। এই সুযোগে রাসেল আমাকে বিয়ের কথা বলে ইমোশনালি দূর্বল করে সম্পর্কে জড়িয়ে পড়ে। যা পরে শারিরীক সম্পর্কে গড়ায়। আমার স্বামী সাতক্ষীরায় আসলে তাকে মানুষ দ্বারা মারপিট করিয়ে তাড়িয়ে দেয় রাসেল। তাকে আমাদের বাড়ির পাশে ঘেঁষতে দেয় না।
নির্যাতিতা জানান, আমার স্বামী আসলে আমাকে ফোন দিয়ে ইমোশনালি কথা বলত। রাসেল কান্নাকাটি করে বলত যেন আমি স্বামির কাছে না যাই। আমার স্বামীর সাথে যেন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেই। এসব মন্ত্রনা রাসেল আমাকে দিত।
পরে এক সময় আমি আমার টেস্টের রিপোর্ট গুলো হাতে পাই। তখন রিপোর্টগুলো নিয়ে ডাঃ আসাদুজ্জামান স্যারকে দেখালে তিনি জানান আমার কিছু হয় নাই। তিনি জানান আমার হিমোগ্লোবিন কমে যায়। এটা প্রত্যেক নারীর হয়। এটা এমন বড় কোন সমস্যা নয়। আমি তখন আরও কয়েকজন ডাক্তারকে রিপোর্ট গুলো দেখাই। তারাও একই কথা জানায়। অথচ রাসেল আমাকে বলে আমার কিডনির সমস্য, আমার ক্যন্সার হয়েছে। আসলে সে আমাকে ভোগ করার উপায় হিসেবে আমার অসুস্থতাকে বেছে নেয়।
সাতনদীকে রেশমী বলেন, এভাবে যখন আমার সংসার পুরোপুরি ভেঙে যায়, তখন আমি রাসেলকে বিয়ের কথা বলি। কিন্তু রাসেল বিয়ে করতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। তখন আমি রাসেলকে বললাম আমাকে যদি বিয়ে না করবা তাহলে আমার সংসারটা ভাঙলা কেন? আমি না হয় ক্যান্সারে মারা যেতাম। কিন্তু এখন সব শেষ করে দিয়ে বিয়ে করবেনা কেন?
বিরোধের সুত্রপাত:
রেশমী আর দেরি না করে গোলাম রসুলের স্ত্রীর কাছে তাদের কিছু ভিডিও পাঠান। রাসেলের বাবা-মার কাছেও জানান তার কীর্তির কথা। এবং বলেন এসব রাসেল আমার সাথে ঘটিয়ে এখন বলছে বিয়ে করবেনা। আমি স্বামী সংসার সব হারিয়ে এখন কোথায় যাব? পরে আমি জানতে পারি গোলাম রসূল ওরফে রাসেল এভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে।
যা ঘটে মঙ্গলবার:
এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাসেল রেশমীকে অপহরন করে। রেশমী সাতনদীকে জানায়, গত মঙ্গলবার (৮মার্চ) আসমানী শিশু নিকেতনের ওই রাস্তা দিয়ে আমি আমার মামার বাসায় যাচ্ছিলাম। রাসেলের অফিসে সামনে দিয়েই যেতে হয়। রাসেলের অফিসের কাজ করা ছোট একটি ছেলেকে দিয়ে আমাকে দাড় করায় রাসেল। তৎক্ষনাত কয়েকজন ছুটে এসে আমাকে টেনে হিচড়ে রাসেলের মাছের ওষুধের গোডাউনের মধ্যে নিয়ে যায় সেখানে আমার হাতপা বেঁধে ফেলা হয়। তার বন্ধু ৭ থেকে ৮ জনের মধ্যে মইন, রনি উপস্থিত ছিলো তাদের আমি চিনতাম। তারা সাত থেকে আটজন মিলে আমাকে গনধর্ষণের চেষ্টা করে। আমার বাধার মুখে ধর্ষণ করতে না পেরে তারা আমাকে উকেট (ক্রিকেট স্টাম) দিয়ে আমাকে পেটাতে থাকে। এমন ভাবে মারতে থাকে যেন আমি মরে যাই। ওখানে কিছু মহিলা আমার চিৎকার শুনতে পেয়ে আমাকে উদ্ধার করে। নির্যতন সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারাই।
গোলাম রসুল ওরফে রাসেলের অপকীর্তি:
রেশমা সাতনদীকে জানান, রাসেলের সাথে সম্পর্কের সময় তার বিভিন্ন বন্ধুর কাছ থেকে জানতে পারি সে প্রতিদিন তার অফিসে মদের আসর বসায়। আরাধনা একাডেমী নামে তার একটি প্রতিষ্ঠান আছে তার। সেখানের শিক্ষক মইন ও তার সাঙ্গপাঙ্গরা ওখানকার মেয়েদের নিয়ে তার ওই অফিসে বসে ফ‚র্তি করে।
এসব বিষয় নিয়ে মোবাইলে গোলাম রসুল ওরফে রাসেলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা বা অসত্যতা নিয়ে কোন মন্তব্য করেননি।
গোলাম রসূল রাসেলের বিচার চেয়ে রেশমী সাতনদীকে জানান, আমার সাথে প্রতারণা করে আমার সংসার ভেঙেছে। আমার জীবন নষ্ট করেছে। আমি তার বিচার চাই, যেন এভাবে আর কোন নারীর সাথে প্রতারণা করতে না পারে।

সাতক্ষীরা পৌরসভায় আ’লীগের অফিস ভাংচুরের অভিযোগ

0

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা শহরস্থ ইটাগাছা চিত্তর মোড়স্থ আওয়ামী লীগের অফিসে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা মোড়ে গিয়ে দেখেন আ’লীগ অফিসের কোন অস্তিত্ব নেই।
নেতাকর্মীরা জানায় শুক্রবার রাতে ১টার সময়ও চিত্তর মোড়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের অস্তিত্ব ছিলো। ফজরের নামাজের সময় পাশ্ববর্তী মসজিদের মুসল্লিরা বের হয়ে দেখে আওয়ামী লীগ অফিস ভাংচুর করা। পরে কর্মীরা ওই স্থানে আসলে আ’লীগ অফিসের কোন অস্তিত্বই দেখতে পাননি। এ বিষয়ে উদ্ধতন নেতাদের নির্দেশে ভাংচুরকারী আবুল কালাম আজাদকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান লাভলু।
এবিষয়ে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম জানান, ‘৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একটি দলীয় অফিস ছিলো। এই অফিসে আমরা দলীয় কার্যক্রম সহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্স্থ অনুষ্ঠানের কার্যক্রম আমরা এখানে পরিচালনা করি নেতাকর্মীদের নিয়ে। ১২ তারিখ আমি এখানে এসে দেখি নেতাকর্মীদের নিয়ে এখানে আমাদের কোন অবকাঠামো নেই নিশ্চিহ্ন। পরবর্তীতে আমরা বিভিন্ন খোজ খবর নিয়ে জানতে পারি পৗরসভার কর্মচারীরা যারা এই ওয়ার্ডের বিভিন্ন ড্রেন সংষ্কার করে তারাই এই অফিস ভাঙচুর করে কে বা কারা কার নির্দেশে কোথায় েিয় গেছে আমরা জানিনা। পরবর্তীতে আমরা শুনলাম যাচাইবাছাই করে আমাদের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর তার বাসায় মালামাল গুলো নিয়ে রেখেছে। আমি এই বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাচ্ছি । আমরা নেতাকর্মীরা খু াদের মাথাগোজার ঠাই নেই। যারা এই বিষয়ে দোষী তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’

৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সুব্রত বিশ্বাস জানান, ‘আমি সাতক্ষীরা শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের এই বেহাল দশা দীর্ঘদিন ধরে শুনে আসছি। শুনে আসার পরে আমার কাছে বিভিন্ন লোক বিভিন্নভাবে অনুরোধ করে জানায়। জানানোর পরে আমি এই ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আবার সুসংগঠিত করার জন্য আমি আবার ৭ নং ওয়ার্ড কাউন্সিলে সভাপতি পদে ঘোষণা দিয়েছি।বহুদিন ধরে আমি এদের সাথে কথা বলে এদের পাশে আছি। কারা ভেঙেছে কেন ভেঙেছে তা তদন্ত করার জন্য আমি সাতক্ষীরা জেল প্রশাসক সহ সকলের কাছে দাবি জানাচ্ছি।’

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ জানান, ‘এখন আমি কাল রাত ১ট পর্যন্ত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম সহ ৮-১০ জন লোক এখানে অবস্থান নিয়েছিলাম। তখনো অফিস ঠিক ছিলো। আজ সকালে এসে দেখি অফিসের কোন অস্তিত্ব নেই।’

এ বিষয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু জানান, ৪-৫বছর পূর্বে বাঁশ খুটি দিয়ে আমি কার্যালয়টি নির্মান করি। জায়গাটি রোডসের। রোডস কর্তৃক স্থাপনা সরিয়ে নেয়ার মাইকিং করলে কার্যালয়টি অন্যত্র স্থানান্তরিত করার জন্য আমি নিজ দায়িত্বে অফিসটি সরিয়ে নিয়েছি।

তবে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন জানান, ‘এটি একটি স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে আমরা এজাহার দায়ের করেছি। এ চক্রান্তের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক

0

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সন্ধ্যা ৬টায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। আলোচনা সভার শুরুতে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফি উদ্দৌলা সাগরের পিতার রুহের মাগফেরাত কামনা করা হয়। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিউদ্দৌলা সাগরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু সাইদ, আনারুল ইসলাম, অধ্যক্ষ অলোক কুমার তরফদার, সেটেলমেন্ট অফিসার সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তালেব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ক্যাশিয়ার আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আলী, মোস্তফা, গফুর আলী, মুবির। মধুবাগের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ক আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সার্বিক সহযোগিতা করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার ৯ নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ।

সাতক্ষীরায় এসএসসি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এসএসসি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) শহরের ইটাগাছা তিতুমীর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এ মিলন মেলায় এসএসসি ৮২ ব্যাচের বন্ধুরা ও তাদের পরিবার অংশ নেয়।

 এসএসসি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলা-২০২২ এ উপস্থিত ছিলেন এস.এস.সি ৮২ ব্যাচের শিক্ষার্থী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, নাসরিন শাহী, শুভ্র আহমেদ, শ্রীউলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ডা. মিনহাজ, মাহফুজ, তিতুমীর, সৈয়দ জয়নুল আবেদীন জসি, শিরিন দিপা, দিদারুল, নিয়াজ, শাইরুল ইসলাম, ইঞ্জি: রেজোয়ান, জ্যোৎ¯œাসহ এস.এস.সি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলায় অংশগ্রহণ করে।

 

জুমা’র নামাজ আদায়ের মধ্য দিয়ে কাশেমপুর মাদানী মসজিদের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: 

প্রায় ২ হাজার মুসুল্লীর পবিত্র জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সাতক্ষীরার কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য একসাথে প্রায় ২ হাজার ধর্মীয় মুসুল্লীর নামাজ আদায় করার ধারণ ক্ষমতা সম্পন্ন এমসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

কাশেমপুর কওমি মাদ্রাসা মাদানী মসজিদের সভাপতি আলহাজ¦ মাওলানা মো. সিদ্দিকুর ইসলাম এর সভাপতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফাসহ ধর্মপ্রাণ মুসুল্লী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য ৩৬ বছর ধরে এই দীন প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে ১ বছর ১ মাস মসজিদটির কাজ শুরু করা হয়েছে। ৫০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদের কাজ চলমান রয়েছে। ১ কোটি টাকা ব্যয়ে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা ধর্মপ্রাণ মুসুল্লী এবং দ্বীনি ভাইদের কাছে মসজিদের কাজে সহযোগিতা এবং দানের হাত বাড়িয়ে দেওয়ার নিবেদন জানিয়েছেন এবং সেই সাথে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।

জুমার নামাজের ইমামতি করেন হাফেজ মুস্তাফিজুর রহমান, বয়ান করেন মুফতি হাফিজুল ইসলাম ও মুফতি ওসমান গনি। এসময় বিশেষ ভাবে মুসলিম উম্মাহর জন্য ও আলহাজ্ব মো. নজরুল ইসলামের সহধর্মিনীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মো. সিদ্দিকুর ইসলাম। পবিত্র জুমআ নামাজ ও দোয়া শেষে উপস্থিত সকল মুসুল্লীদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

 

ইউক্রেনের জলসীমায় আটকে পড়া সাতক্ষীরার মনসুরুলের পরিবারে উৎকণ্ঠা

0

নিজস্ব প্রতিবেদক: 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বৃহষ্পতিবার রকেট হামলার কবলে পড়ে জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন।

জীবিত দুই জন নারী ক্যাডেটসহ ২৮ জনকে শুক্রবার নিরাপদ আশ্রয়ের জন্য ইউক্রেনের একটি বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি আটকে পড়া নাবিকদের পরিবারে।

বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকের একজন অতিরিক্ত ক্যাপ্টেন মনসুরুল আমিন খান (৩৬) এর বড়ি সাতক্ষীরায়। তিনি সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার অবসরপ্রাপ্ত বিআরডিসি কর্মকর্তা নুরুল আমিন খান ওরফে সেলিম খানের ছেলে। মনসুরুল আলম খান এলাকায় গিনি নামেই পরিচিত। অজানা শংকায় তার পরিবারে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা।

মনসুরুল আলম খানের বাবা সেলিম খান জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছেন গিনি। জানিয়েছেন, ভালো আছেন। সন্ধ্যার দিকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে তাদের নামানো হয়েছে। বর্তমানে সেখানেই আছেন।

সেলিম খান জানান, ছেলের জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। চরম উদ্বিগ্নতার মধ্যে আমাদের দিন কাটছে। ওর মা মর্জিনা খানম ও স্ত্রী আশরুকা সুলতানা সারাদিন কান্নাকাটি করছে। কারো সামনে আসতে চাচ্ছে না। তারা একেবারে ভেঙ্গে পড়েছেন।

তিন ছেলের জনক মনসুরুল আলম খান। ফাহিমি ও ফারহান (১০) যমজ, তারা ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট ছেলে ফারদিনের বয়স তিন বছর। সেলিম খান বলেন, গিনি ১৯৯৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এস এস সি পাশ করেন, ২০০১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করে ২০০২ সালে শীপে যোগদেন। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে কোর্স সম্পন্ন করে ২০০৬ সালে জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি শুরু করে গিনি। সবশেষ তিন মাস আগে বাড়িতে এসেছিল।

৬-৭ মাস পর পর বাড়িতে আসে। ইউক্রেনে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকা পড়বে, এটি কেউ ধারণা করেনি। জাহাজে রকেট হামলার পর আজ প্রথম কথা হয়েছে। সেখানে খাবারের সমস্যা হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম খাবার খাচ্ছে জাহাজে আটকা পড়া বাংলাদেশিরা। নেটওয়ার্ক ও ফোনে চার্জ না থাকায় খুব বেশি যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিপিং অফিস থেকে যোগাযোগ করে বলেছে, আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সরকার দ্রæত পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনিরা মাইন বসিয়ে রাখায় জাহাজটি বের হতে পারেনি।

ক্যাপ্টেন মনসুরুল আলম খানের বোন সাবরিনা খান মৈত্রী বলেন, দ‚তাবাসের মাধ্যমে তারা যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আশা করছেন তার ভাই নিরাপদে বাড়িতে ফিরবেন। তবে গতরাতে ভাইয়া জানিয়েছেন, আমার ইউক্রেনের বাংকার নেমেছি। এখনো পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না। পোলান্ড সীমানায় পৌছাতে পারলে পুরোপুরি নিরাপদ বলা যাবে। এখান থেকে পোলান্ড ৮ শ কিলোমিটার। ফলে দ্রæত সেখানে পৌছানোও যাচ্ছে না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, বিষয়টি শুনেছি জাহাজের ক্যাপ্টেন একজনের বাড়ি সাতক্ষীরায়। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো ম্যাসেজ এখনও আমরা পাইনি।

 

আশাশুনি উপজেলা আ.লীগের সভাপতি মোস্তাকিমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিবেদক:

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে কুরুচিপ‚র্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন প্রতাপনগর-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যার সভাপতিত্বে খাজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিমের মরহুম পিতা মোজাহার উদ্দীন সরদার কখনও রাজাকার ছিলেন। বরং তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেছিলেন। যা উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করা হয়েছে। বক্তারা আরো বলেন, খাজরার চেয়ারম্যানের জন্য আজকের উপজেলা চেয়ারম্যান তার চেয়ারে বসে আছেন।

তিনি যদি আজ নৌকার বিরোধিতা করতেন তাহলে কখনো তিনি উপজেলা চেয়ারম্যান হতে পারতেন না। উপজেলা আওয়ামী লীগের হবার পরও ইউপি নির্বাচনে ডালিমের বিপক্ষ প্রতিদ্ব›দ্বীদের সাথে নিয়ে নৌকার ভরাডুবি কামনায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মোস্তাকিমের নানামুখি ষড়যন্ত্রের পরও খাজরা ইউনিয়নবাসী শাহনেওয়াজ ডালিমকে তথা নৌকাকে বিজয়ী করেন।

মানববন্ধনে বক্তারা মোস্তাকিমের সকল যড়যন্ত্র থেকে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম কে মুক্ত করতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে শ্রীকৃষ্ণ মন্ডলের সঞ্চলনায় বক্তব্য রাখেন শ্যামপদ ঘোষ, যুবলীগ নেতা রিপন হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশিষ মন্ডল, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার প্রমুখ।

এসময় ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু, খায়রুল ইসলাম, রামপদ সানা,মফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মোজাম্মেল হক, রইচউদ্দীন সরদার, অনুপ কুমার সানা, বিশ্বজিত হালদারসহ খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

0
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জনে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে পরীক্ষায় শনাক্তের হার ৩.২০ শতাংশ। মোট শনাক্তের হার দাঁড়ালো ১৪.৪৩ শতাংশ

স্বাস্থ্য অধিদফতর

আগের দিন বৃহস্পতিবার করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৬৫৭ জনের। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ২ জন ও সিলেটের ১ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ইউক্রেন সেনাদের হাতে শীর্ষ রুশ জেনারেল নিহত

0

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে অ্যান্ড্রে সোখোভেটস্কি নামে এক শীর্ষস্থানীয় রুশ জেনারেল নিহত হয়েছে। দেশটিতে সামরিক হামলার প্রেক্ষাপটে এটি রাশিয়ার জন্য বড় ধরনের একটি বিপর্যয় বলে ধারনা করা হচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল অ্যান্ড্রে সোখোভেটস্কি ছিলেন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) তিনি নিহত হন। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকার করেনি। তবে তার সহকর্মী সার্গেই ফিফিলিয়ভ সামাজিক মাধ্যমে ঘোষণাটি দিয়েছেন। ইউক্রেনে রুশ হামলার পর তিনিই নিহত সবচেয়ে বড় পদবির কর্মকর্তা। এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, এক সপ্তাহের সংঘর্ষে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।