Home Blog Page 1353

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০

0

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার (৪ মার্চ) ডন ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয়রা জানান, ওই এলাকায় বেশ কয়েকটি বাজার রয়েছে। সাধারণত শুক্রবারের নামাজের সময় সবাই মসজিদে জড়ো হন। লেডি রিডিংয়ের মিডিয়া ম্যানেজার অসীম খান বলেন, এ পর্যন্ত ৩০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। রাজধানী সিটি পুলিশ অফিসার (সিসিপিও) পেশোয়ার ইজাজ আহসান নিশ্চিত করেন যে, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। সিসিপিও জানিয়েছে, প্রাথমিক খবর অনুযায়ী দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং পাহারায় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন পুলিশ সদস্য নিহত হন। অপরজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর মসজিদে বিস্ফোরণ ঘটে। শায়ান হায়দার নামের এক প্রত্যক্ষদর্শী যখন মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শক্তিশালী ওই বিস্ফোরণে তিনি রাস্তায় পড়ে যান। তিনি বলেন, ‘আমি যখন চোখ খুললাম, তখন সর্বত্র ধুলা এবং হতাহতদের পড়ে থাকতে দেখলাম’।

 

সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র মীর মাহমুদ হাসান লাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। 

ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, মীর এশরাক আলী ইসু মিয়ার কন্যা  রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, মীর এশরাক আলী ইসু মিয়ার পুত্র   জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, নাসরিন আরা শাহী ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, শেখ হেদায়েতুল ইসলাম, হাফিজুর রহমান খান বিটু, কাঁকন, এ্যাড. গনি, মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পিতার স্মরনে ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অহিদুজ্জামান শামীম, সহকারি ছিলেন খন্দকার কবির হাসান দিপু, ম্যাচ রেফারী ছিলেন ফিরোজ রহমান, স্কোরার ছিলেন বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু। ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম লাবসা ক্রিকেট একাডেমি।

খেলায় টসে জিতে সুন্দরবন ক্রিকেট একাডেমী ফিল্ডিং বেছে নেয় এবং লাবসা ক্রিকেট একাডেমিকে ব্যাডিং এ আমন্ত্রণ জানায়। লাবসা ক্রিকেট একাডেমি দলীয় ১৩৬ রান সংগ্রহ করে এবং ব্যাডিং এ সুন্দরবন ক্রিকেট একাডেমি সংগ্রহ করে ১৩৯ রান।  ইসু মিয়া স্মৃতি একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী খেলায় লাবসা ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমি জয়লাভ করে। এসময় খেলা উপভোগ করতে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

 

কালিগঞ্জে পুলিশি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক -১

0

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: 

মাদকবিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা, ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক কারবারি হামিদুল মোল্লাকে (৪৫)পুলিশ গ্রেপ্তার করেছে।

মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী পরিদর্শক মামুন এবং তারেকের নেতৃত্বে নলতা ইউনিয়নের চৌবাড়িয়া নামক স্থান হতে বুধবার( ২ মার্চ) রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হামিদুল মোল্লা চৌবাড়িয়া গ্রামের মৃত আহাদ আলী মোল্লার পুত্র। উক্ত ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক মামুন বৃহস্পতিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত মাদক কারবারি হামিদুল মোল্লাকে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মাদকের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক কারবারীদের গ্রেপ্তার করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

মনিরামপুরে জামায়াতের তকমা লাগিয়ে স্কুল শিক্ষককে গ্রেফতার

0

মণিরামপুর সংবাদদাতা: 

মণিরামপুরে ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক হাতেম আলী কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িন নন। তবে তার পরিবারের অন্যান্য লোকজন সবাই আওয়ামী লীগের সমর্থক। হাতেম আলী রীতিমত একজন পরেজগার ব্যক্তি। সময় পেলে তিনি মাঝে মধ্যে তাবলীগে অংশ নিতেন। সেই তাবলীগে অংশ নেওয়ায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

 অভিযোগ রয়েছে ষড়যন্ত্র করে হাতেম আলীকে জামায়াতের তকমা লাগিয়ে নাশকতার মামলায় আসামি করে গ্রেফতার করা হয়েছে। আর এ বিষয়টি জানাজানি হবার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ দলমত নির্বিশেষে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। স্কুল শিক্ষক হাতেম আলী শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের মৃত ওয়াজেদ আলী বিশ^াসের ছেলে। 

ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, তার সহকর্মী কৃষি শিক্ষক হাতেম আলী অত্যন্ত ধার্মিক হওয়ায় সময় পেলে মাঝে মধ্যে এলাকায় তাবলীগে অংশ নিতেন। গত ২৪ ফেব্রæয়ারি হাতেম আলী মণিরামপুর সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের জামে মসজিদে তিনদিনের তাবলীগে অংশ নেন।

তাবলীগ শেষে সেখান থেকে ২৭ ফেব্রæয়ারি রোববার সকাল সাড়ে ছয়টার দিকে হাতেম আলী সফর সঙ্গী খোদাবক্স, ফয়সাল, আবদুল্লাহ, সজিবসহ ৭-৮ জন মিলে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে তাদের ইজিবাইকটি সুন্দলপুর বাজারের আবদুল খালেকের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীতদিক থেকে জামায়াত-শিবিরের কয়েক শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল করে যাচ্ছিলেন। এ সময় হাতেম আলীসহ তার অপর সঙ্গীরা ইজিবাইকে অবস্থান করছিলেন। মিছিলটি পার হওয়ার পর হাতেম আলীসহ তার সঙ্গীরা যার যার বাড়িতে চলে যান।

জামায়াত-শিবিরের আচমকা ঝটিকা মিছিলের খবর জানাজানি হলে প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। ফলে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পায়।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন, ২৭ ফেব্রæয়ারি সকালে জামায়াত-শিবিরের কয়েক’শ নেতাকর্মী মাদকের বিরুদ্ধে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করে। কিছু বুঝে উঠার আগেই তারা মিছিল করে নিমিষেই পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান আরো বলেন, মিছিলের সংবাদ পেয়ে তিনি বেলা ১২ টার দিকে আবু দাউদ, আবদুল মালেক, আবদুর রব ও স্কুল শিক্ষক হাতেম আলীকে লোক মারফত ইউনিয়ন পরিষদে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে তিনজন মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করলেও স্কুল শিক্ষক হাতেম আলী অস্বীকার করেন। ফলে দুপুর দুইটার দিকে হাতেম আলীসহ চারজনকে ছেড়ে দেওয়া হয়।

এদিন সন্ধ্যার পর এসআই যোগেশ মন্ডল বাদী হয়ে স্কুল শিক্ষক হাতেম আলী, শ্যামকুড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইজাহার আলী, ছাত্র শিবিরের সাধারন সম্পাদক আবদুর রব, আবু দাউদ, আবদুল মালেক, হাবিবুর রহমান, চিনাটোলা বাজারের পল্লী চিকিৎসক মনিরুজ্জামান, মানবাধিকার কর্মী আজহারুল ইসলাম, কুয়াদা গ্রামের আসাদুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনের নামে একটি নাশকতার মামলা করেন। মামলার বাদী এসআই যোগেশ মন্ডল দাবী করেন, সুন্দলপুর বাজারে ঝটিকা মিছিলের স্থান থেকে তিনটি ককটেল, কয়েকটি জালের কাঠি, রড, লাঠি উদ্ধার করা হয়।

ওই রাতেই পুলিশ স্কুল শিক্ষক হাতেম আলী, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারন সম্পাদক আবদুর রব, চিনাটোলা বাজারের সেলুন কর্মচারী দুইভাই আবদুল মালেক ও আবু দাউদকে গ্রেফতার করে। তবে স্কুল শিক্ষক হাতেম আলীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য উপজেলা শ্রমিক লীগের সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, হাতেম আলী কখনও রাজনীতি না করলেও তার পরিবারের সব লোক আওয়ামী লীগের সমর্থক। তিনি আরো বলেন, জমি জমা নিয়ে হাতেম আলীর সাথে এলাকার এক প্রভাবশালীর বিবাদ রয়েছে। তার ধারনা ওই প্রভাবশালীরাই ষড়যন্ত্র করে হাতেম আলীকে ফাঁসিয়েছেন।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, হাতেম আলী কোন দলের সাথে জড়িত নয়। তিনি শিক্ষকতার পাশাপাশি তাবলীগ করেন। ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুল্লাহ হাবিব বলেন, হাতেম আলী কোন রাজনীতি করেননা। তার সদ্য বিবাহীত একমাত্র মেয়ে সাফিকুন্নাহারের বিবাহত্তোর অনুষ্ঠানের দিন ধার্য্য রয়েছে ১০ মার্চ। অথচ একটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো। এটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। ম্যানেজিং কমিটির সভাপতি সুমন হোসেন গ্রেফতারকৃত নিরাপরাধ শিক্ষক হাতেম আলীর নি:শর্ত মুক্তি দাবী করেন।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) গাজী মাহাবুবুর রহমান বলেন, সুন্দলপুরে জামায়াত-শিবিরের নাশকতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তদন্ত শেষে স্কুল শিক্ষক হাতেম আলী নিরাপরাধ হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

 

টানা কয়েক ঘণ্টা গোলাবর্ষণ রাশিয়ার

0

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর মারিউপোলে টানা কয়েক ঘণ্টা বিরতিহীনভাবে  গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা।

শহরটির উপ-মেয়র  সার্গেই ওরলভ জানিয়েছেন, নদীর পাশে অবস্থিত শহরটির একটি অংশ পুরোপুরি ধসিয়ে দিয়েছে রাশিয়া।  তারা আশঙ্কা করছেন এই অব্যহত গোলাবর্ষণে কয়েকশ মানুষ মারা গেছেন।

গণমাধ্যম বিবিসিকে রাশিয়ার হামলার ব্যপারে শহরটির উপ-মেয়র বলেন, আমরা জানি না কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের বিশ্বাস কয়েকশ মানুষ মারা গেছেন। আমরা দেহগুলো উদ্ধারও করতে পারছি না।

তিনি আরও বলেন, যত অস্ত্র আছে সব নিয়ে রাশিয়ার সেনারা ঝাঁপিয়ে পড়েছে।  আর্টিলারি, রকেট, বিমান সব দিয়ে হামলা করছে। তারা শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়।

তিনি আরও দাবি করেন, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে না জড়িয়ে রাশিয়া শহরটিকে ধ্বংস করে দিতে সব ধরনের হামলা চালাচ্ছে।

 

সূত্র: বিবিসি

‘আমাকে চিনিস, আমি ছাত্রলীগ নেত্রী নিশি, আজ তোকে মেরেই ফেলব’

0

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. এহসানুল হক ওরফে ইয়াসির বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি মামলাটির আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আজ (২ মার্চ) দিন ধার্য করে দেন।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যায় ভুক্তভোগী ইয়াসির। এরপর রাত পৌনে ১টার দিকে শহীদ মিনারের মূল বেদিতে ফুল দেওয়া শেষে আসার সময় আসামি নিশি ভুক্তভোগী ইয়াসিরকে হাতে থাকা মোবাইল দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করতে থাকেন এবং বলতে থাকে তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস, আমাকে চিনিস, আমি ছাত্রলীগ নেত্রী নিশি, আজকে তোকে জানেই মেরে ফেলব। এ সময় ভুক্তভোগী ইয়াসির আসামি নিশিকে ধাক্কা দেয়নি বলে জানালেও তাকে আঘাত করেন নিশি। এতে তার মাথা ফেটে যায়। ভুক্তভোগী শহীদ মিনারের ফ্লোরে পড়ে যান। তখন আসামি নিশি ভুক্তভোগী ইয়াসিরের ম্যানিব্যাগটি ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি লাথি মারতে থাকেন। এ ছাড়া ভুক্তভোগী ইয়াসিরকে হত্যার উদ্দেশ্যে তার গলায় পা দিয়ে চেপে ধরেন নিশি এবং বলতে থাকেন আজকে তোকে মেরেই ফেলব, দেখি কে তোকে বাঁচায়। এর ফলে ভুক্তভোগী ইয়াসির অজ্ঞান হয়ে পড়েন।’

 

এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তন্বী নামের এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে নিশির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সেই মামলা তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দেয়। পরে আদালত নিশিসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর আদালতে হাজির হয়ে জামিন নেন তারা।

আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা- নবীন বরণ অনুষ্ঠানে এমপি রবি

0

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক, কর্মচারী ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা। ভাষার দাবীতে আমাদের বাঙালী জাতি প্রাণ দিয়েছে। যা বিশে^র ইতিহাসে অন্য কোথাও নেই। সেজন্য আমরাই একমাত্র বীরের জাতি। ১৯৫২ এবং ১৯৭১ বাঙালী জাতির মাথার মুকুট।” এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ প্রাঙ্গণে মসজিদ নির্মাণের জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন এবং কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণসহ সার্বিক উন্নয়নের আশ^াস প্রদান করেন।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ গর্ভণিং বডির সাবেক সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বৈারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহসেনারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সদর উপজেলা আওয়াম লীগের নেতা মো. ইশারুল ইসলাম, শাহী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এম সুশান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, আরিজুল ইসলাম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. রবিউল ইসলাম।

 

সাতক্ষীরায় মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরা সদরের ধুলিহরে ধর্ষণ চেষ্টা মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ধুলিহর ইউনিয়নের রুদ্রæপুর গ্রামের হারাপদ তরফদারের পুত্র শিবপদ তরফদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার কাকা মধু সুধন তরফদারের স্ত্রী শিবানী তরফদারের একই এলাকার করিম সরদারের সাথে পরোকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। 

গত ১০ ফেব্রæয়ারী ২০২২ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে শিবানী তরফদার তার প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি আমার ছোট ভাই রনজিত দেখে ফেলে। এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিকার শালিসী বৈঠক ডাকা হলেও কাকী শিবানী তরফদার এবং কাকা হাজির হয়নি। পরবর্তীতে আমার কাকী সাবেক মেম্বর বিপ্লব মন্ডলের ইন্ধনে ও কুপরামর্শে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু করে। 

একপর্যায়ে কাকী শিবানী ধুলিহর ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসাবাসির দিন ধার্য্য করলে তারা হাজির না হয়ে গত ২৪ ফেব্রæয়ারি ২০২২ তারিখে সাতক্ষীরা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলায় যাদের কে স্বাক্ষী করা হয়েছে তাদের মধ্যে ১নং স্বাক্ষী করিম সরদারের সাথে আমার কাকীর অবৈধ সম্পর্ক রয়েছে। 

পরবর্তীতে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাদের পরিষদে ডেকে আনেন। সেখানে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন চেয়ারম্যান। কিন্তু কাকা মধু সুধন তরফদার এবং কাকী শিবানী তরফদার দ্রæত পরিষদ থেকে চলে যান। সেখানে তাদের কেউ মারপিট বা নির্যাতন করেনি বা মামলা তুলে নিতেও চাপ প্রয়োগ করেনি। অথচ এঘটনায় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।

 নিজের অপকর্ম ঢাকতে জঘন্য মিথ্যাচার করে ভাইপোর বিরুদ্ধে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন শিবানী তরফদার। বর্তমানে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে আমার ভাই পালিয়ে বেড়াচ্ছে। তিনি কাকীর দেওয়ার মিথ্যা ধর্ষন চেষ্টা মামলার দায় হতে ভাইয়ের অব্যহতি পাওয়ার দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।  

 

সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস ২০২২ উদযাপন

0

নিজস্ব প্রতিবেদক:

নানা কর্মস‚চির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবে ভোটাধিকার” শ্লোগানের মধ্য দিয়ে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এর আয়োজনে বেলা ১১ টায় জেলা নির্বাচন অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মস‚চির উদ্বোধন করা হয়। কর্মস‚চির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। 

জেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, নির্বাচন অফিসার শরিফুল ইসলামসহ জেলা এবং সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ। এসময় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে এবং ভোটারদের বিভিন্ন কার্যক্রমের সেবা প্রদান ও নতুন ভোটারদের পরিচয় পত্র প্রদান করা হয়।

 

সাতক্ষীরায় কৃষক দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন

0

প্রেস বিজ্ঞপ্তি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী সদস্য সংগ্রহের লক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বিকাল ৫টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা কৃষক দলের আহŸায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। উক্ত অনুষ্ঠানে তালা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌর, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার আহবায়ক,সদস্য সচিব ও যুগ্ম-আহŸায়কবৃন্দ উপস্থিত ছিলেন।