দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বুধহাটায় চোরাই হাঁস নিয়ে বাণিজ্য, মুচলেকা দিয়ে রেহাই

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২২
মার্চ ২০, ২০২২ ০ কমেন্ট 350 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় চোরাই হাঁস নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে দুই আওয়ামী লীগ নেতাসহ এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। হাঁস মালিকদের পক্ষ থেকে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, নওয়াপাড়া গ্রামের মহিদুল ঢালীর স্ত্রী মোসলেমা বেগম নিজ বাড়ীতে হাঁস-মুরগী পালন করে থাকেন। কয়েকদিন আগে মহিদুল ঢালীর বাড়ী থেকে বড় একটি রাজ হাঁস চুরি হয়ে যায়। যার আনুমানিক ওজন প্রায় ৫কেজি। কয়েকদিন ধরে চুরি হওয়া হাঁসের খোঁজ নিতে থাকায় শনিবার বুধহাটা কাঁচা বাজার সড়কে ছবেদ পোল্ট্রির দোকানে চুরি হওয়া হাঁসের সন্ধান পাওয়া যায়। হাঁসের সন্ধানকালে ভুক্তভোগী মহিদুল ঢালী জানতে পারেন, বুধহাটা গ্রামের মোসলেম সরদারের ছেলে, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও আব্দুল মজিদ সরদারের ছেলে, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী চুরিকৃত হাঁস চোরদের সনাক্ত করে। পরে উত্তর চাপড়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রব এর মাধ্যমে এক শালিস বৈঠকে চোরদের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করাসহ চুরিকৃত হাঁসটি উদ্ধার করে তারা। তবে হাঁসটি মালিককে না দিয়ে উদ্ধার হওয়া হাঁসটি বুধহাটা বাজারের ছবেদ আলীর পোল্ট্রির দোকানে ৭শত টাকায় বিক্রয় করেন হাতেম আলী। কিন্তু এসকল বিষয়ে হাঁসের মালিক মহিদুল ঢালী বা তার স্ত্রী মোসলেমা বেগম কিছুই জানেন না বলে অভিযোগে প্রকাশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি মহিদুল ঢালী জানতে পারলে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলীর কাছে হাঁসের দাবি করায় মহিদুল ঢালীকে মারপিট করার হুমকি প্রদান করে। পরবর্তীতে ছবেদ আলীর কাছে হাঁসটি রক্ষিত থাকায় তার কাছে ৬শত টাকার বিনিময়ে হাঁস ফেরত চাইলেও তিনি কোন তোয়াক্কা করেননি বলে অভিযোগ করেন মহিদুল ঢালী। চুরিকৃত হাস উদ্ধার এবং চোর সনাক্তের উপায় না পেয়ে বাধ্য হয়ে হাঁস মালিক মহিদুল ঢালী বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পরে অভিযুক্ত সাদ্দাম হোসেন, হাতেম আলী ও ছবেদ আলী তদন্ত কেন্দ্রে হাজির হয়ে হাঁস চোরদের নাম পুলিশের কাছে স্বীকার করেন এবং ছবেদ আলী উদ্ধারকৃত হাঁসটি মহিদুল ঢালীকে ফেরত দেন বলে জানান পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হোসেন। তবে আগামীতে কাউকে ঠকিয়ে অভিযুক্তরা এ ধরনের বিচারিক কাজ আর করবেন না বলে মুচলেকা প্রদান করেন বলে পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানাগেছে। বিষয়টি নিয়ে বাজারের চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা সরকারী কবরস্থানে মাটি ভরাট কাজ উদ্বোধন
পরবর্তী পোস্ট
আশাশুনির আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting