দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৫
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় গৃহবধুকে মারপিটের ঘটনায় জিডি করায় চাঁদা চেয়ে হত্যার হুমকি দিলো প্রতিপক্ষরা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২২
মার্চ ২৮, ২০২২ ০ কমেন্ট 459 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় থানায় জিডি করার পর ২০ হাজার টাকা চাঁদা এবং জিডি প্রতাহার করার তাগিৎ দিয়ে এক অসহায় গৃহবধূকে প্রাণ-নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। আগামী এক সপ্তাহের মধ্যে তালা থানা থেকে জিডি প্রতাহার না করলে খুন করা হবে বলে হুমকির অভিযোগে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে গৃহবধু তাছলিমা খাতুন। সে সাতক্ষীরা তালা উপজেলার জাতপুর গ্রামের সামছুর রহমান খাঁর মেয়ে। লিখিত অভিযোগে তাছলিমা খাতুন জানান, দীর্ঘ দিন ধরে তালা উপজেলার জাতপুর মৌজার ৪২০ ও ৪২২ দাগে তার ক্রয়কৃত ও পিতার নিকট থেকে প্রাপ্ত ১০ শতক জমি নিয়ে জাতপুর গ্রামের প্রতিবেশি প্রতিপক্ষ মোঃ হোসেন আলী খাঁর ছেলে কামরুল ইসলাম খাঁ, আক্তারুল খাঁ, ও নাজমূল খাঁ এবং একই গ্রামের ইছার উদ্দীন খাঁর ছেলে জাহান আলী খাঁর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২৭ মার্চ রবিবার বেলা ১২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা আমার ভোগ দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক গায়ের জোরে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বাঁধা দিতে গেলে বাঁশের লাঠি দিয়ে আমাকে মারপিট করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এঘটনায় আমি তালা থানায় ঘটনার দিনেই একটি  সাধারণ ডায়েরি করি। যার নাম্বার ১১৩৬। এঘটনার পরের দিন ২৮ মার্চ সোমবার সকালে জমিজমা ও মারপিটের ঘটনার বিষয়টি নিয়ে সাতক্ষীরা জজ কোটের আইজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ সাহেবের সেরেস্তায় পরামর্শ নিতে আসি। দুপুরে একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে বাড়ী ফেরার পথে বেলা আনুমানিক ৩ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বিসিক শিল্পনগরীর নিকট পৌছাতেই দুটি মটরসাইকেল যোগে প্রতিপক্ষ ওই চার ব্যক্তি কামরুল, আক্তারুল, নাজমুল খাঁ ও জাহান আলী খাঁ সন্ত্রাসী স্টাইলে আমার ভ্যানের গতিরোধ করে জিডি তুলে নিতে হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এছাড়া আগামি সাত দিনের মধ্যে তাদের দাবীকৃত উক্ত চাঁদার টাকা এবং থানা থেকে জিডি প্রতাহার না করলে জানে মেরে ফেলে দিবো বলে হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় আমি নিজেকে অনেক অসহায় বোধ করছি। অবিলম্বে ওই চার সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন বিধবা গৃহবধূ তাছলিমা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সব পরিস্থিতিতে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছেন-সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
পরবর্তী পোস্ট
সুন্দরবনের অবৈধ গাছ জব্দ করেছে বনবিভাগ

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

তালায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

জুন ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting