দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫৪
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব
শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
দরগাহপুরের চেয়ারম্যান প্রার্থী সড়ক দুর্ঘটনায় আহত
আশাশুনি বাজার উন্নয়নে মতবিনিময় সভা
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী...
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে মুক্তিযোদ্ধার প্রভাব খাঁটিয়ে ভুমিহীনকে উচ্ছেদের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২২
এপ্রিল ৫, ২০২২ ০ কমেন্ট 341 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মুক্তিযোদ্ধার প্রভাব খাঁটিয়ে ভুমিহীনকে উচ্ছেদের পায়তারার অভিযোগ উঠেছে। এমন ধরণে অভিযোগ তুলেছেন মথুরাপুর গ্রামের শহীদ দাউদ গাজীর পুত্র আয়ুব আলী গাজী। তিনি অভিযোগ করে বলেন, হরিনগর বাজারস্থ পানি উন্নয়ন বোর্ডের নিকট আবেদনকৃত মুন্সীগঞ্জ মৌজার এল এ কেস নং ১৫৯/৬৭-৬৮ এর আওতাধীন ১০৬০, ১০৫৯, ১০৬১ দাগে ১০ শতক জমি ইজারার আবেদন করে দখল করে ভোগদখল করে রয়েছেন। কিন্তু শিংহরড়তলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নবাবদ্দী ফকিরের পুত্র মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির খাস জমির লোভের বশবর্তী হয়ে ঐ জায়গায় আয়ুব আলীর অগোচরে পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করে মিটার গ্রহণ করে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেন যে, ঐ খাস সম্পত্তি লুৎফর রহমান ফকির নিজের বলে দাবী করেন।

এ বিষয়ে আয়ুব আলী বলেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির মুক্তিযোদ্ধা পরিচয়ে আমাকে খাস সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আয়ুব আলী আরও বলেন, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এই জায়গায় কোন রকমে বসবাস করে আসছি। কিন্তু মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির আমার জায়গা দখল করার জন্য ৫ এপ্রিল সকাল ১০ টার সময়ে তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাকে উচ্ছেদ করার পায়তারা করতে থাকে । আমি বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হই। পরে দুপুর ১ টার সময় শ্যামনগর থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে আমাদের বের করে দেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের অধীনে জায়গাটা হেফাজতে রেখেগেছেন। আমার এখন পথে পথে রাত কাটানোর অবস্থা হয়ে গেছে। এইটুকু জায়গা থেকে আমাকে বের করে দিলে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাবো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ফকির বলেন, এটা আমার রেকর্ডিয় জায়গা। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে কেনা ছিলো। আমি আয়ুবকে দিতে চেয়েছিলাম। টাকা কম দিতে চাওয়ায় আমি তাকে জায়গাটা দেবো না। থানায় অভিযোগ করেছি। পুলিশ বিষয়টি দেখছে।

শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর বলেন, লুৎফর রহমান ফকির থানায় এসে অভিযোগ করেন আয়ুব আলী আমার জায়গা জোর করে দখল নিচ্ছে তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আয়ুবকে বের করে দিয়ে গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে জায়গাটি। ৬ এপ্রিল  বুধবার স্থানীয় পরিষদে মিমাংসা না হলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিরসনের জন্য বলা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, বর্তমান ৩ বছর ধরে পানি উন্নয়ন বোর্ডের সকল জায়গার ইজারা বন্ধ আছে। যেখানে যে জায়গা আছে এবং যে যেভাবে দখলে আছেন সে সে ভাবে থাকবেন। প‚নরায় ইজারা চালু হলে দখলকারীদের ইজারা প্রদান করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্রলীগ নেতার জন্মদিনে এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে ইফতার বিতরণ
পরবর্তী পোস্ট
মাসিক চাঁদাবাজি লক্ষাধিক টাকা, তালার ইজিবাইক স্ট্যান্ড সিন্ডিকেটের দখলে

রিলেটেড পোস্ট

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

জুন ৩, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি,আতঙ্কে এলাকাবাসী

মে ৩১, ২০২৬

সুন্দরবনে তিন মাস প্রবেশ নিষিদ্ধ, জীবীকা সংকটে বননীর্ভর...

মে ৩১, ২০২৬

লিডার্সের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা 

মে ৩১, ২০২৬

পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬

নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান

মে ২৭, ২০২৬

এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মে ২৭, ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...

মে ২৭, ২০২৬

শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting