দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৮
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২২
এপ্রিল ১২, ২০২২ ০ কমেন্ট 443 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন কে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। একই আদেশে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমানকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দায়িত্ব নিয়ে অ্যাসোসিয়েশন সচল রাখতে ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক মিজানুর রহমান জানিয়েছেন, বিগত চার মাসে বিদায়ী আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন কমিটির অনুমোদন ছাড়াই তহবিল তচ্ছরুপ করেছেন। তিনি তার একক সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করায় কমিটির অন্যান্য সদস্যদের মাঝে ক্ষোভের সঞ্চার হতে থাকে। যার ফলশ্রুতিতে গত ২৯ মার্চ আহ্বায়ক কমিটির চারজন সদস্য জরুরি সভায় মিলিত হয়ে আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে পদ থেকে অপসারনের সিদ্ধান্ত নেয়। ওই দিন আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মাকসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির চারজন সদস্য তহবিল তচ্ছরুপসহ একাধিক অভিযোগে আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে।
গত ৫ এপ্রিল উক্ত সভার গৃহীত সিদ্ধান্তের রেজুলেশনের কপিসহ কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, মাকসুদ খান ও মিজানুর রহমান অত্র প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী সংস্থা খুলনা বিভাগীয় শ্রমঅধিদপ্তর এর পরিচালক বরাবর আবেদন করেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির চার জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে খুলনার বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালক উভয় পক্ষকে গত ১০ এপ্রিল তার দপ্তরে হাজির হওয়ার নোটিশ প্রদান করেন। চারজন আবেদনকারী সশরীরে ও ভার্চুয়ালি বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালকের কাছে পৃথকভাবে জবানবন্দি প্রদান করেন। অপরদিকে অভিযুক্ত বিদায়ী আহব্বায়ক এজাজ আহমেদ স্বপন লিখিতভাবে তার বক্তব্য পেশ করেন। উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ পর্যালোচনা করে বিভাগীয় শ্রমঅধিদপ্তরের পরিচালক সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এর পদ থেকে এজাজ আহমেদ স্বপন কে অপসারণ করেন। একই আদেশে তিনি অত্র অ্যাসোসিয়েশনের কার্যক্রম সচল রাখা ও আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির চার জন সদস্যের প্রস্তাব অনুযায়ী মিজানুর রহমানকে আহ্বায়কের পদে নিযুক্ত করেছেন।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর প্রথম সভায় আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার, তহবিল তচ্ছরূপ সহ একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
অপরদিকে, অপসারিত আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন তার বিরুদ্ধে আনীত তহবিল তচ্ছরূপ সহ সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচন বানচাল করার লক্ষ্যে তাকে আহ্বায়কের পদ থেকে অপসারন করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনিয়মের পিচঢালাই চলছে এলজিইডি নির্মিত বিতর্কিত সড়কে
পরবর্তী পোস্ট
পল্লী চিকিৎসক আজগার আলীর মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগে রোগীর জীবন হুমকির মুখে

রিলেটেড পোস্ট

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting