ওমর ফারুক মুকুল: মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য, কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম উম্মা ব্যানারে আয়োজিত সাধারণ মুসল্লিরা। শুক্রবার (১০ জুন) আছরের নামাজের পর পারুলিয়া বাসষ্ট্যান্ড থেকে প্রতিবাদকারী মুসল্লিরা একটি মিছিল নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পারুলিয়া ফুটবল মাঠে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। এ সময় বক্তরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকান্ড গোটা ভারতীয় উপমহাদেশে সা¤প্রসায়িক স¤প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা স¤প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক স¤প্রীতি বিনষ্ট করতে চায়।
বক্তরা আরও বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মহানবী (সা.) কে নিয়ে বিদ্রæপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না। তিনি সর্বস্তরের সকলকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহŸান জানান।
উল্লেখ্য, স¤প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম স¤প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.