Author: kobirubel.satnadee

  • নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. বিধান চন্দ্র দাস

    নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। মঙ্গলবার (১১ জুলাই, ২০২৩) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি আগামী ৪ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৮৮) এবং ইংল্যান্ডের ইস্ট অ্যংলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল (কমনওয়েলথ ফেলো ২০০৫-৬) করেছেন। তিনি পিএইচডি, এমফিল ও মাস্টার্স পর্যায়ে অনেকের গবেষণা কাজ তত্ত্বাবধান করার পাশাপাশি ইংল্যন্ড, ওয়েলস, ঘানা ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের (জার্মানির একটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াসসহ) সাথে সম্মিলিতভাবে গবেষণা প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন এবং ব্যঙ্গুর বিশ্ববিদ্যালয় (ওয়েলস)-এ ভিজিটিং ফেলো হিসেবেও ছিলেন। এক ডজনেরও বেশি নতুন প্রাণী প্রজাতির আবিষ্কর্তা এই অধ্যাপকের দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে বহু গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তাছাড়া এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার কয়েকটি দেশে প্রবন্ধ উপস্থাপন করেছেন এই অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি (২০২১-২২), রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক (২০১০-১৩), বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (২০১৩-১৬) এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেটর (১৯৯৭-২০০১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস পরিবেশ বিষয়ক বেতার ও দৈনিক সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন। হিমালয় ও সুন্দরবন তাঁর গবেষণার প্রিয় ক্ষেত্র। ২০০৯ সালে ঘুর্ণিঝড় আইলার আঘাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হলে সেই মর্মান্তিক ঘটনার উপর একটি ডকুড্রামার (খরারহম ডরঃয উরংধংঃবৎ)- স্ক্রিপ্ট লিখেছিলেন। এটি যুক্তরাজ্য, জার্মানি, ভারত ও ঘানাতে প্রদর্শিত হয়। আগামী ১৬ জুলাই তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন।
    উল্লেখ্য, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক দুই ময়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ইউনিভার্সিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

  • সেলিম রেজা মুকুলের শ্যালক কচির মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক

    সাতনদী ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য, দৈনিক করতোয়া ও দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সেলিম রেজা মুকুল এর ছোট শ্যালক সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারী সাতক্ষীরা শহরের সুলতানপুর নিবাসী মোহাদ্দাদ হোসেন কচি (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার সকাল ৭টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ মাগরিব সাতক্ষীরা পিটিআই মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুম মোহাম্মাদ হোসেন কচিকে সাতক্ষীরা কামালনগর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফ্র রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদ শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মোস্তফা আলী, মনিরুজ্জামান তুহিন, আয়াইব হোসেন রানাসহ সকল সাধারণ সদস্যবৃন্দ।

  • তালায় পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

    নজরুল ইসলাম, তালা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, আধুনিক বাংলার রুপকার পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে তালা ডাক বাংলো চত্বরে দিনব্যাপি নানান কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৯ টা হতে দুপুর ১২ পর্যন্ত কুরআন তেলোওয়াত, জুম্মার নামাজে উপজেলার প্রতিটি মসজিদের পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, দুপুর ২ টায় তালা ফারুক শিশু সনদ এতিমখানায় এতিমদের মাঝে উন্নত মানের খাদ্য বিতারণ ও দুপুর তিনটায় স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্। তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, বিএম বাবলুর রহমান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো: আবুল হাসান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আজিজ, কার্যকারী সভাপতি এমএম আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: জামাল উদ্দীন মোড়ল, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডা: আকরাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক আবু বক্কর গাজী, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম খোকা, খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম মোল্লা,মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর কাদের শেখ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গোলদার, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মো: ইমরান হোসেন বাবু, জাতীয় সৈনিক পার্টি তালা উপজেলা শাখার সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, জাতীয় সেচ্ছাসেবক পার্টি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় যুব সংহতি তালা উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এসএম তকিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়ন শাখার সভাপতি মো: লিটন হুসাইন, সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, যুবনেতা মো: বাহারুল ইসলাম,কাজী আসাদ.এসএম আলিম, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, জাতীয় ছাত্র সমাজ তালা সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর মোড়ল, সহ-সভাপতি যুধিষ্ঠির চক্রবর্তী, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল হোসেন, তালা উপজেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: মুকুল সরদার। স্মরণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন তালা উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দীন সাহেব, গীতা পাঠ করেন শ্রী যুধিষ্ঠির চক্রবর্তী। মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের শ্রেষ্ট ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুহা: তাওহীদুর রহমান। সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের গনতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পল্লীবন্ধু সেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশে সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে লাঙ্গল প্রতিকে বিজয়ী করা আহব্বান জানান।

  • শ্যামনগরে শ্রমিকলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিত সভা

    আব্রাহাম লিংকন, শ্যামনগর: জাতীয় শ্রমীকলীগ শ্যামনগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্যামনগর মাইক্রোস্টান্ডে শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের নব কমিটির সভাপতি কামরুল হায়দার (নান্টু)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের আব্দুলাহ সরদার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল (বিবিসি)। রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতিত পাবন, নুর মোহাম্মদ মানিক। এসময় শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান (বাবু)।

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, দ্য আর্থ সোসাইটি এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট’র হলরুমে সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারি প্রফেসর ড. বদরুল ইমাম ও এনার্জি এন্ড পাওয়ার এর এডিটর মোল্লাহ এম আমজাদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার (ইয়ুথ এন্ড ক্লাইমেট) মোসলেহ উদ্দিন সূচক ও সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. হিমাংশু রঞ্জন ঘোষ। প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ৩৯; রিনিউয়েবল এনার্জি বিজনেস অপরচুনিটি ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন এনার্জি এন্ড পাওয়ার এর এডিটর মোল্লাহ এম আমজাদ হোসেন। ৩৯; ইউটিলাইজিং ক্লিন এনার্জি টেকনোলজিস এন্ড গ্রীণ হাউজ গ্যাস মিটিগেশন অপরচুনিটি ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. হিমাংশু রঞ্জন ঘোষ। ৩৯; ক্লিন এনার্জি টেকনোলজিস: ড্রাইভিং এনার্জি টেকনোলজি ইনোভেশন ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক অধ্যাপক ড. এস.এম. নাসিফ শামস। ৩৯; এয়ার কোয়ালিটি মেজারমেন্ট অ্যান্ড মনিটরিং’ বিষয়ক সেশন পরিচালনা করেন বিসিএসআইআর এর সিনিয়র সাইনটিস্ট ড. এস এম আসাদুজ্জামান সুজন। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষাণার্থীরা তাদের পরিকল্পনা জমা দেন। আগামীতেও এই উদ্যোগ গুলো নিয়ে কাজ করবে ন্যাশশাল প্লাটফর্ম ৩৯; ইয়ুথ ফর কেয়ার। এই কর্মশালার মাধ্যমে যুবরা বায়ু দূষণের কারণ, প্রভাব এবং বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায়, নবায়নযোগ্য শক্তি এবং ইয়ুথ এডভোকেসি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেছে। পাশাপাশি যুবরা যেন বায়ু দূষণের কারণ, প্রভাব ও বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায় এবং নবায়নযোগ্য শক্তি সম্পর্কে প্রচারণা চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সর্বোপরি সমস্যার সমাধানমুখী নীতিগুলির পক্ষে সমর্থন আদায় করতে পারে যুবরা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে বায়ুু দূষণ সীমিত করার জন্য জাতীয় নীতি-নির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার জন্য তরুণদের কণ্ঠস্বর জোরদার করতে এই পরিস্থিতিতে পদক্ষেপ হাতে নিয়েছে দ্য আর্থ সোসাইটি। আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৩ইং ও ৪র্থ ধাপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ২০২৩।

  • শ্যামনগরে শিক্ষকের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি

    জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে পরিমল কুমার রায় নামে এক শিক্ষকের বাড়ীতে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামে স্বশস্ত্র ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা সহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল গফুর জানান, রাত দুইটার দিকে ৯/১০ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল ঘরের গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। একপর্যায়ে আলমারীতে রক্ষিত নগদ ৭০হাজার টাকা, ৪ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইলফোন, একটি মোটর সাইকেল ও পরিধানের মূল্যবান কাপড় সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে চলে যায়। উল্লেখ্য বিগত দুই সপ্তাহের ব্যবধানে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা সহ অজ্ঞান পার্টির অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • নলকুড়া আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পবিত্র জুমআ’র দিনে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে নলকুড়ায় আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসার সামনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী আবু হেলাল’র সভাপতিত্বে আল আকসা জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকার সম্পাদক শেখ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও কামরুজ্জামান শিমুল, মুফতি সাইফুল্লাহ, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ, মাদরাসাতুছ ছহাবাহ’র শিক্ষক মাও. শহিদুল্লাহ, কামালনগর বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. মুফতি ইয়াছিন আলম খান, কাসিমুল উলুম মাদরাসার সাধারণ সম্পাদক শেখ রাশিদ আহমেদ, কাসিমুল ইলুম মাদরাসার মুহতামিম মাও. ইলিয়াস হুসাইন খান, লাবসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজর আলী, মীর মামুন হাসান, আমানুল হুদা মন্টু, মীর তুহিন হাসান, মীর কায়েস প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মুনায়েম বিল্লাহ। এসময় নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • কালিগঞ্জে ভেজাল মধুসহ এক নারী গ্রেপ্তার

    আব্দুর রহিম: সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের মো. কামাল হোসেনের স্ত্রী। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি মো. মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনিসহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সরকারের উন্নয়নের বার্তা নিয়ে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

    সাতনদী ডেস্ক: আ’লীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আসাদুজ্জামান বাব্।ু বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস

    বিনোদন ডেস্ক:
    ‘প্রিয়তমা’র জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বুধবার (১২ জুলাই) রাতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে গেলেন সেটি জানাননি এ নায়িকা।
    জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। এ সময় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাহাম খান জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
    এবারের ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ।