নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ছোট জামতলা এলাকায় তিনি দূর্বত্তের গুলিতে নিহত হন। নিহত নজরুল ইসলাম আগরদাড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামের মৃত. নেছার উদ্দিনের ছেলে ও আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুতমিশ। তিনি জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়ন আ’লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। এ হত্যাকান্ড কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকস সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সূত্র জানায়, এ হত্যাকন্ড সহ নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন। এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
দূর্বৃত্তের গুলিতের নিহত আওয়ামীগ নেতার ছেলে পলাশ হোসেন জানান, স্থানীয় সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলামের সঙ্গে বিরোধ ছিল বাবার। এই বিরোধের জের ধরেই মেম্বর তৌহিদুল ইসলাম ও তার সহযোগীরা বাবাকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। তিনি আরও জানান, ২০১৩ সালের পর থেকে আজকের হত্যাকা-ের ঘটনার পূর্ব পর্যন্ত আমাদের পরিবারের উপর নয় বার সন্ত্রাসী হামলা হয়েছে। ২০১৩ সালে তৎকালীন হামলায় আমার চাচা সিরাজুল ইসলাম ও ভাই যুবলীগ নেতা রাসেল নিহত হয়। আমার বাবা নিরাপত্তাহীনতায় সে সময়ে সদর থানায় রাত্রিযাপন করতেন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। আমার বাবার খুনীদের গ্রেফতার শাস্তি চাই। হত্যাকা-ের ঘটনার পর আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, নিহত নজরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। শহরের কদমতলা থেকে বাজার থকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূর ছোট জামতলা এলাকায় পৌঁছালে দূর্বত্তরা মোটর সাইকেলে যোগে এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি মাথায় আরেকটি গুলি বুকে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের এই নেতা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নজরুল ইসলাম দূর্বত্তের গুলিতে নিহত হয়েছেন। তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হত্যাক-ে জড়িতদের গ্রেফতার ও শনাক্তে মাঠে নেমেছে পুলিশ। কি কারণে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশের টিম মাঠে রয়েছে।
Author: kobirubel.satnadee
-
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
-
হংকংয়ে দিনভর বিক্ষোভের পর রেলস্টেশনে হামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা টি–শার্ট পরা একদল লোক প্ল্যাটফর্মে এবং ট্রেনের ভেতরে সহিংস হামলা চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত যাত্রী এবং ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ল্যাম চিউক-তিং এ হামলার ভিডিও ধারণ করেন।
স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে এর আগে গতকাল দিনের বেলায় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল সকালে বিক্ষোভকারীরা চীনের কেন্দ্রীয় সরকারি ভবন ঘেরাও করে। ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।
এ হামলায় আহত হয়েছেন ল্যাম চিউক-তিং। সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়, কোনো সমস্যা হতে যাচ্ছে—আঁচ করতে পেরে আগে থেকেই পুলিশকে সতর্ক করেছিলেন তিনি। এরপরও পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি। ল্যাম বলেন, পুলিশ জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাদের গাফিলতিতেই দুর্বৃত্তরা হামলা চালানোর সুযোগ পেয়েছে। ডেমোক্রেটিক পার্টি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।
ল্যাম সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, হংকং কি এখন দুর্বৃত্তদের যা খুশি তা–ই করার অনুমতি দিচ্ছে? প্রকাশ্যে পথেঘাটে অস্ত্র নিয়ে লোকজনের ওপর চড়াও হওয়ার সুযোগ করে দিচ্ছে?
প্রায় দুই মাস ধরে অপরাধী প্রত্যর্পণ আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে হংকং। নতুন এ আইন অনুযায়ী চীন চাইলে সন্দেহভাজন অপরাধীদের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণাধীন নিজ ভূখণ্ডে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে। সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের অধীন থেকে মুক্ত হয়। এরপর থেকে ‘এক রাষ্ট্র দুই নীতি’র অধীনে পরিচালিত। দুই দশক ধরে অপরাধী প্রত্যর্পণ বিষয়ে চীনা সরকারের সঙ্গে আলোচনা চললেও এ ধরনের কোনো আইন প্রণীত হয়নি নিজস্ব আইনে পরিচালিত হংকংয়ে।
আন্দোলনকারীদের দাবি, অপরাধী প্রত্যর্পণ আইন সম্পূর্ণ বাতিল করতে হবে। হংকংবাসীর ভয়, প্রস্তাবিত আইনের ফলে মূল ভূখণ্ডের স্বচ্ছতাবিহীন আদালতের প্যাঁচে আটকে যাবে অনেক নাগরিক। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সম্মান ক্ষুণ্ন হবে হংকংয়ের।
-
হত্যা মামলায় যুবদল নেতাসহ ৫ জনের যাবজ্জীবন
ও আলামত গোপন করার দায়ে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
সোমবার ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নগরকান্দার চর যশোরদী ইউনিয়ন যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা (৩৬) ও তাঁর চার সহযোগী নয়া মোল্লা (৬০), ইমারত মোল্লা (৩২), কালাম মোল্লা (৩৮) ও সিদ্দিক মোল্লা (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, চর যশোরদী ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের কার্তিক সিকদারের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে অপহরণ ও ধর্মান্তরিত করে বিয়ে করেন সিরাজ মোল্লা নামে স্থানীয় ব্যক্তি। পরে কার্তিক সিকদারের বাড়িঘর দখল করে নিজে বসবাস শুরু করেন সিরাজ। কার্তিক সিকদারের কাছ থেকে বিভিন্ন দফায় চাঁদা আদায় করতে শুরু করেন তিনি। একপর্যায়ে চাঁদা না দিলে ২০০৬ সালের ১ জুন রাতে সিরাজ ও তাঁর সহযোগীরা কার্তিক সিকদারকে ধরে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যান। আহত কার্তিককে চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও বাধা দেওয়া হয়। পরদিন ভয়ভীতি উপেক্ষা করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান কার্তিক। এরপর সিরাজ মোল্লা ও তাঁর সহযোগীরা কার্তিকের লাশ মাটিচাপা দিয়ে রাখেন।
এ ঘটনার পর ভয়ভীতি উপেক্ষা করে ২০০৭ সালের ৩ মার্চ নিহত কার্তিক সিকদারের স্ত্রী মিলনী সিকদার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসে সিরাজ সিকদার ও তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। নগরকান্দা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম তদন্ত করে সিরাজ ও তাঁর চার সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী খান বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস বলেন, এ মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা উচ্চতর আদালতে আপিল করবেন।
-
বিশ্ব চ্যাম্পিয়ন জুনিয়রদের ১২ ওভার হাতে রেখে হারাল বাংলাদেশ
জুনিয়রদের বিপক্ষে আকবর বাহিনী ম্যাচটি শেষ করেছে প্রায় ১২ ওভার হাতে রেখেই। একেবারে রাজসিক জয় বলতে যা বোঝায় আর–কী!
উস্টারশায়ারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংলিশরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে তারা। সে রান তাড়া করতে নেমে একেবারে হেসেখেলে জয় তুলে নিয়েছে। ৩৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
বড় এই জয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তানজিম হাসান সাকিব। আর ব্যাট হাতে মিডল অর্ডার দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন ১১৪ রানের জুটি গড়ে। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শাহাদাত ৫৭ রানে আউট হয়ে ফিরলেও ৭০ রানে অপরাজিত ছিলেন হৃদয়।
অবশ্য রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান। ওয়ান ডাউনে আসা মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। দলীয় ৫৮ রানে ফিরে যান নাবিল (১৪)। স্কোরবোর্ডে আর ১৪ রান উঠতেই জয়ের ফিরে যাওয়া ব্যক্তিগত ৩৬ রানে। এরপরে ক্রিজে খুঁটি গেঁড়ে বসেন হৃদয় ও শাহাদাত। ১১৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। দলীয় ১৮৬ রানে শাহাদাত আউট হলে বাকি পথটা অধিনায়ক আকবর আলিকে সঙ্গে নিয়ে পাড়ি দেন হৃদয়।
এর আগে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব। তাঁর দুর্দান্ত বোলিংয়েই স্বাগতিকদের ২০০ রানের মধ্যেই আটকে ফেলেছেন বাংলাদেশের যুবারা। সাকিবের দারুণ বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি স্বাগতিকেরা। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। স্কোরবোর্ডে ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেন ইংলিশ যুবারা। শেষ পর্যন্ত তাঁদের স্কোর দাঁড়িয়েছে ২০০।
শুরুটা ভালো করেও রানআউটের শিকারে ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। দুই ওপেনার ডান মাউসলি ও টম ক্লার্ক ওপেনিং জুটিতে ৪৯ রান তোলেন। ব্যক্তিগত ২০ রানে দশম ওভারে রানআউট হয়ে ফেরেন মাউসলি। এরপর যাওয়া-আসার মিছিল শুরু হয় ইংলিশদের। পরের ৩৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এর মধ্যে ৩ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং-মেরুদণ্ডে আঘাত হানেন সাকিব।
ইংল্যান্ডের স্কোর ২০০ পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের সপ্তম উইকেট জুটি। এ জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন লুইস গোল্ডওয়ার্থি এবং ক্যাসে অলরিজ। ১১১ রানের জুটি গড়েন তাঁরা। শেষ ওভারে অলরিজকে বোল্ড করেন সাকিব। ৪ উইকেট নিয়ে ইংলিশদের বিপক্ষে তিনিই আজ সবচেয়ে উজ্জ্বল মুখ। সিনিয়র সাকিব কদিন আগে ইংল্যান্ড মাতি
-
সৌদিতে মার্কিন সেনা কি যুদ্ধের প্রস্তুতি
সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ এবং মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও আফ্রিকার কিছু এলাকায় নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা বলেছে, ‘অতিরিক্ত শক্তিবৃদ্ধি এবং আসন্ন ও বিশ্বাসযোগ্য হুমকি থেকে উপসাগরীয় অঞ্চলটিতে আমাদের স্বার্থ রক্ষার জন্য এই সেনা মোতায়েন।’ আর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন।’
সৌদিতে কতজন মার্কিন সেনা মোতায়েন করা হবে, তা না জানালেও মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, রিয়াদের দক্ষিণে প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে ৫০০ সেনা মোতায়েন করা হবে। গত বৃহস্পতিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটি পরিদর্শনে যান সেন্টকমের প্রধান কেনেথ ম্যাকেঞ্জি। এ সময় তিনি ঘোষণা দেন, কৌশলগত গুরুত্বপূর্ণ উপসাগরের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সবকিছুই করবেন।
ইরাক ১৯৯১ সালে কুয়েত আক্রমণ করলে তাদের প্রতিহত করতে এই বিমানঘাঁটিতেই শত শত মার্কিন সেনা ও যুদ্ধবিমান ঘাঁটি গেড়েছিল। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের সমাপ্তি ঘটাতে এটা খুবই কাজে দিয়েছিল।
যুক্তরাজ্যের কিং কলেজ লন্ডনের অধ্যাপক আদ্রেয়াস ক্রেগ মনে করেন, মার্কিন প্রশাসন ইরানে সামরিক অভিযানকে বিকল্প হিসেবে ধরে সামনে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বাধলে এই ৫০০ সেনা তেমন বড় সংখ্যা বলে মনে হবে না। তবে আকাশ প্রতিরক্ষার বিষয়ে সহায়তার জন্য এই সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ।
সিঙ্গাপুরের রাজারত্ন স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেমস ডোরসি বলেছেন, ‘সৌদি বলছে, যদি তোমরা আমাদের আঘাত করো, আমরাও তোমাদের আঘাত করব। মার্কিনরা বলতে চাইছে, আমরা তোমাদের (সৌদি আরব) সঙ্গে আছি।’
২০১৫ সালে ইরানের সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে গত বছরের মে মাসে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।
-
বগুড়ায় বন্যার ক্ষতি ২০০ কোটি টাকা
আজ সোমবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম এবং সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতি বিশেষ এই সভায় সোমবার পর্যন্ত বন্যার প্রাথমিক ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়।
বগুড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১২৬ কোটি টাকার সর্বোচ্চ ক্ষতি হয়েছে কৃষকের।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, বন্যায় ২৩ হাজার ৩০ হেক্টর পাট, আউশ, মরিচ, আখ, আমনের বীজতলা, শাকসবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে পাট ভেসে গেছে ১০ হাজার ৫০০ হেক্টর জমির। এ পর্যন্ত ৬৬ হাজার ৬৩৫ কৃষক পরিবারের সব মিলিয়ে ১২৬ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। বাঙালি নদীর পানিতে নতুন নতুন এলাকায় ফসল তলিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এবার সর্বোচ্চ ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। এখানে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, গেল বছর বন্যায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৭ হাজার ৯৭৩ হেক্টর ফসল নষ্ট হয়েছিল। এতে ৮৩ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছরে জেলায় বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৫২ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালে ২১৬ কোটি টাকা,২০১৭ সালে বন্যায় ৪২৫ কোটি এবং ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১১১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ৪৯ হেক্টর আয়তনবিশিষ্ট ৩১৪টি জলাভূমির ৯৬ মেট্রিক টন মাছ ও পোনা ভেসে গেছে। এ ছাড়া অবকাঠামোরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে খামারি ও চাষিদের ২ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর আগে ২০১৭ সালের বন্যায় ১০০ পুকুরের মাছ ভেসে গেলে খামারেদের ৯৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবারের বন্যায় এলজিইডির ২১৪ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ১৫টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
২০১৭ সালের বন্যায় সাড়ে চার কিলোমিটার পাকা সড়ক আংশিক, খোয়া বিছানো দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণ ও ৭ কিলোমিটার সড়ক আংশিক, ৭১ কিলোমিটার কাঁচা সড়কের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ কোটি ৯৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।
সড়ক ও জনপথ বিভাগের ১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতে প্রয়োজন প্রায় ১ কোটি টাকা। ২০১৭ সালে সরকারি হিসাবে, ৩৩৬ কিলোমিটার কাঁচা সড়ক, ১০০ কিলোমিটার পাকা সড়ক, সাড়ে ১৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকার।
১৪টি মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১০টি গবাদিপশু ভেসে গেছে। ৩২০টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ হাজার ৬২৫ একর চারণভূমি নষ্ট হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার ক্ষতি হয়েছে খামারিদের।
জেলা ত্রাণ কর্মকর্তা বলেন, বন্যায় সরকারি হিসাবে ২০৫টি আধা পাকা বাড়ি সম্পূর্ণ, ৯০৫টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ সম্ভব না হলেও অন্তত ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাড়িঘর বিধস্ত হয়ে ২০১৭ সালে বন্যায় ক্ষয়ক্ষতি ছিল প্রায় ৩০ কোটি টাকা।
জেলা দুর্ভোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে,২০১৬ সালের বন্যায় ৭৮ কোটি ৬২ লাখ ৭৪ হাজার টাকার সম্পদহানি হয়েছে। এর মধ্যে ফসলের ক্ষতি ৪৯ কোটি, বাড়িঘরের ক্ষতি ১ কোটি ৭৩ লাখ, রাস্তাঘাটের ক্ষতি ৫ কোটি ৭৫ লাখ, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি ৯৭ লাখ, মৎস্য চাষিদের ক্ষতি ১ কোটি ১৫ লাখ এবং টিউবওয়েল ও পায়খানার ক্ষতি ৪ কোটি ৪৪ লাখ টাকার।
২০১৫ সালের বন্যায় ৭৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ বছর শুধু ফসলের ক্ষতি হয়েছে ১১ কোটি টাকার।
সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে ২০১৪ সালে। এ বছরের বন্যায় ৩৯৪ গ্রাম প্লাবিত হয়ে প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এতে সরকারি হিসাবে ৮৮ কোটি ৭৮ লাখ টাকার সম্পদহানি ও ৯ জনের প্রাণহানি ঘটে। এ বছর শুধু ফসলহানি হয়েছে ১৫ কোটি টাকার। এছাড়া ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে নিমর্জিত হওয়ায় ১ কোটি ৬৪ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়। -

এনামুল বাছিরকে গ্রেপ্তার করল দুদক
ঘুষ নেওয়ার মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে দুদকের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এনামুল বাছিরকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
এর আগে খন্দকার এনামুল বাছিরকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে।
১৭ জুলাই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে আসামি করে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সুযোগ দেওয়ার উদ্দেশ্যে ডিআইজি মিজানের অবৈধভাবে অর্জিত ৪০ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। ঘুষের ওই টাকার অবস্থান গোপন করেছেন। এর মাধ্যমে তিনি দণ্ডবিধির ১৬১ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) (৩) ধারায় অপরাধ করেছেন। একইভাবে ডিআইজি মো. মিজানুর রহমান সরকারি কর্মকর্তা হয়েও তাঁর বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় অর্থাৎ অনুসন্ধানের ফলাফল নিজের পক্ষে নেয়ার অসৎ উদ্দেশ্যে খন্দকার এনামুল বাছিরকে অবৈধভাবে প্রভাবিত করেছেন। এ জন্য ৪০ লাখ টাকা ঘুষ দিয়ে পরস্পর যোগসাজশে দণ্ডবিধির ১৬৫(ক) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার কয়েক দিন পর গতকাল রোববার ঘুষের মামলায় ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিজান ১ জুলাই থেকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে। গতকাল দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত শুনানি নিয়ে মিজানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রোববার মিজানকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে হাজির করা হয়।
ডিআইজি মিজানকে গ্রেপ্তারের পর এনামুল বাছিরকে গ্রেপ্তারের বিষয়ে কথা হয়। এর আগে দুদকের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে, মামলা দায়েরের দিন থেকেই এনামুল বাছিরকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালালেও তাঁকে পায়নি।
তবে এসব আলোচনার মধ্যেই আজ সোমবার বাছিরকে গ্রেপ্তার করা হলো। দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে সংস্থাটির এনফোর্সমেন্টের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া এনামুল বাছিরকে রমনা থানায় নেওয়া হচ্ছে।
দুদকের মামলার এজাহারের তথ্য অনুসারে, ২০১৮ সালের ২৯ অক্টোবর ডিআইজি মিজানের অবৈধ সম্পদ অর্জন–সংক্রান্ত একটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় এনামুল বাছিরকে। ওই অনুসন্ধান চলমান অবস্থায় গত ৯ জুন ডিআইজি মিজান ওই অনুসন্ধান থেকে বাঁচতে এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। এর পরপরই দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তাৎক্ষণিকভাবে খন্দকার এনামুল বাছিরের বক্তব্য গ্রহণ করে এবং পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে ঘুষ নেওয়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। এরপর ১৩ জুন পরিচালক ফানাফিল্ল্যাহর নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে।
অনুসন্ধান দল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য
-
বাড্ডার গণপিটুনির ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক রাতে প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ দেখেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা উত্তর বাড্ডায় থাকেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে রোববার রাতে মো. শাহীন, জাফর হোসেন, শহিদুল ইসলাম ও বাচ্চু মিয়া নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের সোমবার আদালতে হাজির করা হলে তিনজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জাফর হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত শনিবার সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমাকে হত্যা করেন স্থানীয় লোকজন। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। নিহত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তাসলিমা। দুই বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও আছে নিহত তাসলিমার।