Author: kobirubel.satnadee

  • শ্যামনগরে ইয়াবা সহ যুবক আটক

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ ইয়াবা সহ ইমরান নামে এক যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যামনগর উপজেলা চৌরাস্তা মোড় সংলগ্ন আলামিন হোটেলের সামনে থেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক রফিক তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ দল। ইমরান রামজীবনপুর গ্রামে মুজিবর সরদারের ছেলে। শ্যামনগর থানার ওসি (ভারঃ) আনিছুর রহমান মোল্যা জানান, ইয়াবা সহ আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • পশ্চিম সুন্দরবনে নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পাচারকারীদের কবল থেকে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে আলামিন সরদারের পুকুর হতে চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার (পিও) মোঃ আতিয়ার রহমান জানান, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫ খন্ড মূল্যবান সুন্দরী কাঠ জব্দ করা হয়। চোরাই কাঠ কোবাতক বন অফিসে হস্তান্তর করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িতদের পাকড়াবার চেষ্টা চলছে তিনি জানান।

  • শ্যামনগরে পানিতে ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

    শ্যামনগর প্রতিনিধি : নদীতে নিখোঁজ জেলে ফারুক মোড়লের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। মঙ্গলবার সকাল ৯ টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্প সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। সে বন্দোকাঠি গ্রামে জিয়াদ মোড়লের ছেলে। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) আতিয়ার রহমান জানান, গত সোমবার সকালের দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় প্রবল ¯্রােতে ফারুখ মোড়ল নিখোঁজ হয়। পরিবারের কাছে খবর পেয়ে তার নেতৃত্বে একটি ডুবুরীর দল খোলপেটুয়া নদীতে অভিযানের পর ওই জেলে ভাসমান মরদেহ উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। শ্যামনগর থানার ওসি (ভারঃ) আনিছুর রহমান মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে পাবলিক সার্ভিস পুরস্কার পেলেন ডা: কাফি

    নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের বহি:বিভাগে অপেক্ষমান রোগীদের ওয়েটিং টাইম কমানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি কার্যকর সমাধানের উদ্ভাবন করেছেন সাতক্ষীরার তরুণ ও উদ্যামী চিকিৎসক, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাইফুল্লাহ আল কাফি।
    চিকিৎসা সেবায় উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার মেধাবী এই চিকিৎসকের হাতে পাবলিক সার্ভিস পুরস্কার তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
    সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: কাফির হাতে এই পুরস্কার তুলে দেন।
    সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগে অবদানের জন্য ডা: সাইফুল্লাহ আল কাফিই একমাত্র পাবলিক সার্ভিস পুরস্কার পেয়েছেন।
    ডা: সাইফুল্লাহ আল কাফি ২০১৩ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০১৬ সালে ৩৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগদেন তিনি। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে নিষ্টা ও আন্তরিকতার কারনে অতিঅল্পদিনেই তরুন এই চিকিৎসকের সুনাম ছড়িয়ে পড়েছে।
    ডা: কাফি তার উদ্ভাবন বিষয়ে বলেন, ‘আমার এই রহহড়াধঃরাব ঢ়ৎড়লবপঃ ধ২ এর রহহড়াধঃরড়হ ষধন এ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। ১৪ জুন ঢাকায় হহড়াধঃরড়হ ষধন এ ঞবপযহরপধষ ঊীঢ়বৎঃ চধহবষ এর সামনে রফবধ ঢ়ৎবংবহঃ করেসি । আশা করছি আমার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহারে সাধারণ রোগীদের কাজে আসবে’।
    ডা: সাইফুল্লাহ আল কাফি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. মো: শহীদুল্লাহ (২) এর একমাত্র ছেলে। তার নানা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ফহম উদ্দীন। যিনি উত্তর খুলনা মুক্তি বাহিনীর, ৯ নং সেক্টরের একটি সাব-সেক্টরেরর অধিনায়ক ছিলেন। তার স্ত্রী ডা: মাহফুজা আক্তার সীমা সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক।

  • সাতক্ষীরায় নিহত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের পরিবারের পাশে এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দূর্বত্তের গুলিতে নিহত সদরের আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িতে গেলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে আগরদাঁড়ি ইউনিয়নের কুঁচপুকুর নিহত নজরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। যারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে সেই খুঁনিদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান। এসময় এমপি রবি নিহত নজরুল ইসলামের শোকার্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্তনা দেন ও সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কনস্টেবল থেকে ওসি : দূর্নীতি করে বসুন্ধরায় ১১ কোটি টাকার ভবনের মালিক

    সাতনদী ডেস্ক : আলাউদ্দীনের চেরাগের মত শুনতে হলেও বাস্তবে এবার কনস্টেবল থেকে ওসি হওয়া ব্যক্তি বসুন্ধরায় ১১ কোটি টাকা মূল্যের ভবনের মালিক হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ভোগ বিলাসী জীবন-যাপন করছে ওসির পরিবার। টাকার পাহাড় জমানো এখন তার নেশা।

    এ যেন ‘আঙুল ফুলে বটগাছ’ হওয়ার কাহিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৮ তলা ভবনের মালিক হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম। ভবনটির আনুমানিক মূল্য ১১ কোটি টাকা। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে ওসি হওয়া এই পুলিশ কর্মকর্তা নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। অনুসন্ধানে পাওয়া গেছে ওসি সাইরুলের সম্পদের ভান্ডার।

    অনুসন্ধানে জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বসুন্ধরা আবাসিকের এম ব্লকে ৪২১৪ নম্বর প্লটে ৪ কাটা জমি কিনেছেন সাইরুল ইসলাম। উক্ত জমিতে তিনি নির্মাণ করেছেন ৮ তলা সুরম্য ভবন। ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে সম্প্রতি। নজরদারির সুবিধার্থে ভবনটির বাইরে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

    ভবনটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে একটি আবাসন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক  বলেন, ‘৪ কাটা জমির উপর ৮ তলা ভবন করা হলে এটির মোট স্পেস দাঁড়াবে প্রায় ১৮ হাজার ৪৩২ বর্গফুট। এটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৩ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা। বর্তমানে এটির বাজার মূল্য হতে পারে প্রায় ১১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা।’

    অনুসন্ধানে আরো জানা গেছে, যশোরের প্রাণকেন্দ্র কোতোয়ালী থানার সিটি কলেজ পাড়ায় ওসি সাইরুল ইসলামের রয়েছে ৬ দশমিক ৬০ শতক জমি। যশোরের একজন সংবাদকর্মী জানিয়েছেন, সিটি কলেজের সামনেই মনিহার সিনেমা হল। সেখানে আগে বাসস্ট্যান্ড থাকলেও এখন নেই। তবে রাতের বেলা দূরপাল্লার বাসগুলো মনিহার থেকেই ছাড়ে। ওই এলাকায় জমির প্রচুর দাম। সিটি কলেজ পাড়ায় প্রতি শতক জমির দাম সর্বনিম্ন ৭ লাখ টাকা; রাস্তার পাশে বা একটু ভালো জায়গায় হলে জমির দাম প্রতি শতক ১০ লাখ টাকা। সে হিসেবে ওসি সাইরুলের উক্ত জমির মূল্য হতে পারে সর্বোচ্চ ৬৬ লাখ টাকা।

    এদিকে ছেলে মো. সৌমিক হাসানকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোরশায়ারে পড়ালেখা করাচ্ছেন ওসি সাইরুল ইসলাম। ২০১৫ সাল থেকে লন্ডন, তুরস্ক, ইটালি, মালয়েশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে ভ্রমন করেছেন সৌমিক; যা তিনি নিজের ফেইসবুক পাতায় শেয়ার করেছেন। এমনকি প্রাইভেট হেলিকপ্টারেও সৌমিকের চলাফেরা করার মুহুর্ত ফেইসবুকে দেখা গেছে।

    ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন সাইরুল ইসলাম। মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওমেদপুর গ্রামের শেখ আবদুল আলেক ও শেখ সবুরন নেছার সন্তান তিনি। আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তারা। যার কারণে পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়ে পরিবারের হাল ধরেন সাইরুল। পরে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও মিরসরাই থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন সাইরুল। চাকরিজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাননি। শুধুমাত্র পুলিশে চাকরি করে ওসি সাইরুল সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সম্প্রতি দুদকে জমা হওয়া আয়শা আকতার কাকলী নামের চান্দগাঁওয়ের এক বাসিন্দার অভিযোগ থেকে জানা যায়, সাইরুলের স্ত্রী সৈয়দ তাসলিমা ইসলাম ব্যক্তিগত চালকসহ ব্যবহার করেন দামি প্রাইভেট কার। ওসি সাইরুলসহ পরিবারের সদস্যরা বহুবার বিভিন্ন উন্নত দেশে সফর করেছেন। এত বিলাসী জীবনযাপনের পরও আয়কর বিবরণীতে বছরে মাত্র আড়াই লাখ টাকা পারিবারিক ব্যয় দেখিয়েছেন ওসি সাইরুল ইসলাম।

    এদিকে দুদকের কাছে তথ্য আছে, আয়কর বিবরণীতে ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১ লাখ ২৩ হাজার ৯৫৮ টাকা আছে বলে তথ্য দিয়েছেন ওসি সাইরুল। তার সম্পদ স্ত্রী ও নিকটাত্মীয়দের কাছেও রয়েছে। স্ত্রী সৈয়দা তাসলিমা ইসলামের নামে ঢাকায় কোটি টাকা দামের ফ্ল্যাট আছে। সেখানে স্ত্রী-সন্তানরা বসবাস করেন। বিলাসবহুল উক্ত ফ্ল্যাটে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ দামি আসবাবপত্র। বনানীতেও একটি বহুতল ভবন আছে। সাইরুলের সম্পদ ভাই সাইফুল ইসলামের নামেও রয়েছে। নামে-বেনামে অন্তত ৮০টি কাভার্ড ভ্যান রয়েছে ওসি সাইরুল ইসলামের; যা তার ভাই সাইফুল পরিচালনা করেন বলে অভিযোগ। তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য রয়েছে একাধিক গাড়িও। ওসি সাইরুল বেনামে কুমিল্লায় দুটি পেট্রোল পাম্পেরও মালিক বলে উল্লেখ করা হয়েছে দুদকে যাওয়া ওই অভিযোগে।

    দুদক কর্মকর্তাদের ধারণা, ওসি সাইরুলের যেসব সম্পদের তথ্য তাদের হাতে আছে, তার বাইরেও অনেক সম্পদ রয়েছে। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ হাউজিং সোসাইটির এক নম্বর সড়কে হিলভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন ওসি সাইরুল; ওই ফ্ল্যাটটি তিনি কিনেছেন বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। সত্যতা যাচাইয়ে এসব বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করছে দুদক।

    দুদকে জমা পড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইরুল ইসলামের একান্ত অনুগত কিছু পুলিশ সদস্য রয়েছেন; ওসি সাইরুলের যে থানায় যোগ দেন তাদেরও একই থানায় বদলি করে নিয়ে যান। তাদের মধ্যে রয়েছেন এসআই পীযুষ কান্তি সিংহ, এসআই গোলাম মোহাম্মদ নাসিম, এএআই মনিরুল ইসলাম, এএসআই আতাউর রহমান, কনস্টেবল মো. রহিম। এই পুলিশ সদস্যরা ওসি সাইরুলের ‘টাকা আয়ের মেশিন’ হিসেবে কাজ করেন বলে দুদকে অভিযোগ করেছেন আয়শা আকতার কাকলী।

    তিনি দুদককে আরো তথ্য দিয়েছেন, বোয়ালখালী থানায় ওসি হিসেবে যোগ দেয়ার দিনই নিজের কক্ষে ব্যক্তিগত খরচে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন করেন সাইরুল ইসলাম। বোয়ালখালীর সিও অফিসের মীর পাড়া সড়কে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি; সেখানেও লাগিয়েছেন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র।

    অভিযোগ রয়েছে, বোয়ালখালীতে যোগ দিয়েই সরকারবিরোধী লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ওসি সাইরুল ইসলাম। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন খান মুকুলের পরামর্শ মতো ওসি সাইরুল কাজ করেন বলেও অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক বোয়ালখালীর একজন বাসিন্দা  জানান, কর্ণফুলী নদীর তীরের একটি জমি রেজিস্ট্রি করে কেনার পরও সেটা তারা ভোগ-দখল করতে পারছেন না। বিএনপি নেতা মুকুলের পক্ষ নিয়ে ওসি সাইরুল তাদেরকে ভোগ-দখলে বাধা দিচ্ছেন।

    অভিযোগের বিষয়ে বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম  বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। এগুলো করে কি লাভ? এ অভিযোগগুলোর কোন সত্যতা নেই। আমার ব্যক্তিগত, পারিবারিক সম্পদ থাকতে পারে না? এটা কী কথাবার্তা।

    দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবদুল করিম  বলেন, ওসি সাইরুলের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সাইরুলের বিরুদ্ধে আরো কোন অভিযোগ থাকলে দুদককে সরবরাহ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

    প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বরের শুরুতে বোয়ালখালী থানায় ওসি হিসেবে যোগ দেন সাইরুল ইসলাম। এর আগে ২০১৫ সালে নগরের চান্দগাঁও থানায় ওসি সাইরুলের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফাঁদে ফেলে নিরীহ মানুষের কাছ থেকে টাকা আদায়, মাদক দিয়ে মামলায় জড়ানো, টাকার বিনিময়ে অব্যাহতি দেয়া, দুর্ব্যবহার, ধরে নিয়ে গুলি করাসহ বেশকিছু অভিযোগ উঠে।

    এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ‘সরকারি গাড়ি নয়, কর্মস্থলে ব্যক্তিগত গাড়িতে ঘোরেন ওসি!’ শিরোনামে একটি বিশেষ সংবাদ প্রকাশ করে । এতে উল্লেখ করা হয়, বোয়ালখালী থানার নতুন ওসি সাইরুল ইসলাম সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন।

    ওই প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে গত বছরের ২৫ সেপ্টেম্বর  সম্পাদক আজাদ তালুকদারের বিরুদ্ধে নিজের থানায় ‘সাধারণ ডায়েরি’ (জিডি) করেন বোয়ালখালী থানার ওসি সাইরুল ইসলাম।

    নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে ক্ষমতার অপব্যবহার করে ওসি সাইরুলের জিডি করায় সে সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

    জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক  বলেন, অভিযোগের সত্যতা থাকলে ওসি সাইরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দুদকের রয়েছে। এর বাইরে আমরাও অভিযোগগুলো খতিয়ে দেখবো। সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা নেবো।

  • সাতক্ষীরায় যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতায় সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যাপক পবিত্র মোহদ দাস, যুব উন্নয়নের উপ-পরিচালাক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, মহিলা বিষয় কর্মকর্তা নাজমুন নাহার, কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ, টিআইবি সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনির হোসেন, নবর্যাত্রার প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসনে, ডকুমেন্টেশন কোঅর্ডিনেটর জাহানার, কালিগঞ্জের উপজেলা কোঅর্ডিনেটর হাবিবুর রহমানসহ আরও অনেকে। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ূথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো. আশিক বিল্লাহ। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার আট লাখ ৫৬ হাজার একশ ১৬ জন উপকার ভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বে-সরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।

  • কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

    কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার সার্বিক আইন-শৃংখলা, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সীমান্তের চোরাচালান প্রতিরোধে নানান উদ্যোগের কথা সভায় উঠে আসে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ওপর ৪টি বিওপির বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • ডি.বি.ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান। প্রধান অতিথী ছিলেন সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক স.ম.জালাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলা শিক্ষার অংশ, তাই একজন শিক্ষার্থীকে যোগ্য হতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজআব্দুস ছাওার, শুকর আলী, আলহাজ্ব এনামুল হক (খোকন), শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিউন আফরিন ওফারহানা সুলতানা।

  • কলারোয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

    কলারোয়া প্রতিনিধি: ভারতের উত্তর ২৪ পরগনার ৪ নাগরীককে আটক করেছে বাংলাদেশ ৩৮ বর্ডার গার্ড বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরার তলুইগাছা বিজিবির হাবিলদার মাহবুবর রহমান জানান-সাতক্ষীরার কলারোয়া সীমান্তের জিরো পয়েন্ট কেঁড়াগাছি এলাকা দিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার ধোপা বাড়ীয়া গ্রামের গুরুদাস পালের স্ত্রী মীর পাল (৩১), উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম থানার দমদম গ্রামের নিতাই পালের মেয়ে জয়া পাল (১৮), নিতাই পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও দুলাল পালের ছেলে শ্রী নিতাই পাল (৫২) অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশ করে। তারা এসময় বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের ওই দিন শনিবার বিকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এঘটনায় কলারোয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা নং-২৮(৭)১৯ দায়ের হয়েছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃতদের রোববার সকালে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।