তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মুড়াগাছা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নিহতের ঘটনায় ৩জনকে আটক করেছে তালা থানা পুলিশ।মৃতকে কেন্দ্র করে,নিহতের চাচা আনার আলী চৌকিদার বাদী হয়ে গত সোমবার (২২ জুলাই) ৫ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলো মুড়াগাছা গ্রামের মৃত মান্নান আলী সরদারের ছেলে জনাব আলী সরদার (৬৫),তার মেয়ে নুরী বেগম (৪০) এবং শরবানু বেগম (৩৭)।সোমবার বিকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল তিনজনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী অপর ২আসামী রহমত আলী সরদার (৩৫) ও তার স্ত্রী হালিমা বেগম (২৭) কে আটকের চেষ্টা চলছে।উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) সকালে খালেক সরদারের জমির উপর দিয়ে বাড়ি থেকে যাতায়াতের রাস্তাা নির্মাণের সময় প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেক সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। খালেক সরদারের অবস্থা অবনিত হওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
Author: kobirubel.satnadee
-
দেবহাটা তাঁতী লীগের আংশিক কমিটি গঠন
দেবহাটা ব্যুরো: বাংলাদেশ তাঁতী লীগ দেবহাটা উপজেলা শাখার পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (২০ জুলাই) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম ও সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে দেবহাটা উপজেলা তাঁতী লীগের পুর্বের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষনার পাশাপাশি আশরাফুল আলমকে সভাপতি, রিয়াজুল ইসলামকে সহ-সভাপতি, আরিফুজ্জামান আরিফকে সাধারন সম্পাদক, আসাদুজ্জামান মিলনকে যুগ্ম সাধারন সম্পাদক এবং সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করেন।
-
আশাশুনি জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান করা হয়।সমাপনী দিনে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা সভাপতি রফিকুল ইসলাম মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষী হিসাবে ভেটকী মাছ চাষে এবিএম মোস্তাকিমকে, পাবদা মাছ চাষে আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিমকে, কার্প মিশ্র চাষে আলহাজ¦ শফিউল আলম খোকনকে, বাগদা চিংড়ী চাষে রাম প্রসাদ রায়কে, গলদা চিংড়ী চাষে রুহুল কুদ্দুছকে ও নার্সারী কাজে বোরহান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য এ বছর ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
-
তালায় মৎস সপ্তাহের সমাপনি ওপুরস্কার বিতরণ
তালা প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনিল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ১৭হতে ২৩ জুলাই মঙ্গলবার সপ্তাহ ব্যাপি মৎস সপ্তাহের শেষ দিনে তালা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা মুল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইচ চেয়ারম্যান মহিলা মুর্শিদা পারভীন পাপড়ী। তালা উপজেলা মিনিয়র মৎস কর্মকর্তা নির্মল কুমার ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় ও মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রাংশ্র শেখর দাশ,সফল চাষী সৈয়দ সোহেল রানা, জুনায়েদ আকবর, উপজেলা বিভিন্ন ইউনিয়নের মৎসচাষি,মৎস বিক্রেতাসহ অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ মৎস অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য যে, সিনিয়র মৎস কর্মকর্তা নির্মল কুমার ঘোষ ও মৎস সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামালসহ মৎস অফিসের সকল কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্ঠায় সপ্তাহব্যাপী ১৭ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত প্রতিটি পর্ব অত্যান্ত সফলভাবে পালিত হয়েছে বলে মনে করেন মৎসচাষী, মৎস ব্যবসায়ীসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ ।
-
ছেলে ধরা গুজব রোধে সাতক্ষীরায় পুলিশের মাইকিং
নিজস্ব প্রতিবেদক : ছেলে ধরা গুজব প্রকট আকার ধারণ করেছে। ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনী দিয়ে দেশের বিভিন্নস্থানে কয়েকজনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামলূক প্রচার প্রচারনা করা হচ্ছে। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু করা হয়েছে মাইকিং।বর্তমানে ছেলে ধরা সন্দেহে সাতক্ষীরা জেলার কোথাও কাউকে গণপিটুনি দেওয়া হয়েছে এমন খবর পাওয়া যায়নি। তবে গত দেড় মাস আগে সাতক্ষীরা জেলায় ছেলে ধরা গুজব প্রকট আকার ধারণ করে। জেলার বিভিন্নস্থানে ১৬ জন নারী পুরুষ গণপিটুনির স্বীকার হয়। পরে গণপিটুনির হাত থেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে। যাচাই বাছাই করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গণপিটুনির স্বীকার হওয়া প্রত্যেকেই মানুসিক ভারসম্যহীন।এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে গুজব রোধে জেলার আটটি থানা এলাকায় জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে ফেসবুক প্রচারণাসহ উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর জন্য মাথা ও রক্ত লাগবে এ ধরনের গুজব নিরসনে বিশেষ সভা ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারনা চালানো হচ্ছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জাগো নিউজকে জানান, ছেলে ধরা গুজব ছড়িয়ে কাউকে গণপিটুনী না দেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। পাটকেলঘাটা থানার আওতাধনীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশদের সচেতনতা বৃদ্ধির জন্য বলা হয়েছে। এছাড়া কোথাও ছেলে ধরা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।তিনি আরও বলেন, এখনো পর্যন্ত ছেলে ধরার ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। যারা বিভিন্ন সময় গণপিটুনির স্বীকার হয়েছেন তারা অধিকাংশই মানুসিক ভারসম্যহীন বা নিরীহ মানুষ। ছেলে ধরা গুজব ছড়িয়ে কাউকে হত্যা বা গণপিটুনি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-
নৌকার ভোট প্রার্থনায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান সুমনের নৌকা প্রতিকের পক্ষে নৌকার ভোট প্রার্থনায় গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। সোমবার দিন রাত ইউনিয়নের উভাকুড় হরি মন্দির চত্ত্বর, পরমানন্দকাটী, পশ্চিম মৌতলা, নামাজগড়, সিডস্টোর, মোড় সহ বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর মাহাবুবুর রহমান সুমনের নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ভোটার ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ সরকার জনগণের সরকার, জনবান্ধব সরকার, উন্নয়ন ও উৎপাদনের সরকার। সরকারের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চাইলে সকলকে ঐকবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। গতকাল গন সংযোগকালে নৌকার প্রার্থী মাহবুর রহমান সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও ক্রেষ্ট বিতরণ
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ-শীর্ষক শ্লোগানে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে মূল্যায়ন ও ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আক্তার হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার রাশিদুল হক, ক্ষেত্রসহকারী হারুন-অর-রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে কার্প মিশ্র চাষে গুরুত্বপূর্ণ ভু’মিকা রাখায় উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেন, উপজেলার বাটরা গ্রামের আক্তারুল ইসলাম কার্প গলদা মিশ্র চাষ, উপজেলার খলসী গ্রামের রফিকুল ইসলাম হ্যাচারী এন্ড নাসারী, উপজেলার কেরালকাতা গ্রামের মুনজুর হোসেন পাঙ্গাস চাষ ও উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আমিরুল ইসলাম পোনা নার্সারী চাষ করে সফলতা অর্জন করায় তাদের প্রত্যেকের মধ্যে একটি করে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপজেলার প্রান্তিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-
ভোমরা স্থলবন্দরে যাত্রী হয়রানি ও ঘুষ বাণিজ্য : দুদকের অভিযান
লিটন ঘোষ বাপি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যাপক অনিয়ম ও যাত্রী হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ভোমরা স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের প্রত্যেককে কাস্টমসের বিভিন্ন স্তরে গড়ে ৫০০/ ১০০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঘুষ প্রদান করতে হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে সোমবার ২২ জুলাই এ অভিযান পরিচালিত হয়।দুদক টিম অভিযোগস্থলে সরেজমিনে গিয়ে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত ভারতগামী যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে ভোমরা বন্দরের সকল কার্যক্রম যথানিয়মে ভোগান্তি ব্যতিরেকেই সম্পাদিত হয়। অনৈতিকভাবে অর্থ গ্রহণকারীদের শনাক্ত করতে দুদক টিম স্থলবন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনসহ নানাবিধ সুপারিশ প্রদান করে।উল্লেখ্য, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে দিনের পর দিন যাত্রীদের নিকট থেকে ঘুষ নেয়া একেবারে নিয়মে পরিণত হয়েছে। কেউ ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়। পাসপোর্ট যাত্রীরা দীর্ঘদিন ধরে এবিষয়ে অভিযোগ করে আসছিলেন। এমনকি অনেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগও করেছেন এবং গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ তাদের নিকট থেকে অন্যায়ভাবে আদায়কৃত অর্থের ভাগ অফিসাররা সবাই কমবেশি পান বিধায় সেবার এবিষয়ে উদাসীন থাকেন। আজ পর্যন্ত কেউ কোন ব্যবস্থা নেননি।
-
দূর্নীতিবাজ পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীর সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর ডাকঘরে মোটা অংকের ঘুষ নিয়ে একজন নারী প্রতিবন্ধী পরিবারকে চাকুরি থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন, ভালুকা চাঁদপুর গ্রামের মৃত মোশাররফ হোসেনের স্ত্রী রহিমা খাতুন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে তিনি চাঁদপুর পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে তাকে ৩ শতক জমি দিয়ে সহায়তা করেন অধ্যক্ষ মুরাদুল হক, মাদ্রাসা সুপার ও গন্যমান্য ব্যক্তিরা। তাকে ওই পোস্ট অফিসের ইডিএ পদে নিয়োগ দেয়ার শর্ত ছিল। এর আগে ওই পোস্ট অফিসের কার্যক্রম অস্থায়ীভাবে এখানে ওখানে এদিক ওদিক চলতো। কিন্তু ভালুকা চাঁদপুর কলেজ ৩ শতক জমি দেওয়ার পর ৪ বছর যাবত পোস্ট অফিসটি পরিচালনা করে পোস্ট অফিসটি দাঁড় করিয়েছেন তিনি। পরে সাতক্ষীরার প্রধান পরিদর্শক গোলাম রহমান ওই জমিতে ভাবন নির্মানের প্রতিশ্রুতি দেন। ওই অফিসটি যখন দাঁড় করানো গেল তখনই তার সাথে বেঈমানি করা হয়েছে বলে অভিযোগ করেন রহিমা খাতুন। রহিমা খাতুন বলেন গোলাম রহমানের বদলির সুযোগে পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডল দায়িত্ব নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। রহিমা আরও বলেন, তিনি সুযোগ পাওয়ায় ভালুকা চাঁদপুর কলেজে চাকুরি নিয়েছেন। অপরদিকে অরুন কৃষ্ণ মন্ডল তার কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ নিয়ে রহিমার স্থলে তার ছেলেকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ওই টাকা পরিশোধও করেন। অথচ দূর্নীতিবাজ পরিদর্শক অরুন কৃষ্ণ মন্ডল ২ লাখ টাকা ঘুষ নিয়ে তার ছেলেকে চাকরি না দিয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে কর্মরত ৫৯ বছর বয়সী অসিত কুমার মন্ডলকে গত ১ এপ্রিল নিয়োগ দিয়েছেন। তিনি এ ব্যাপারে অনুনয় বিনয় করে নিয়োগ বাতিলের দাবি জানালেও তা করা হয়নি যা একজন প্রতিবন্ধী পরিবারের সাথে প্রতারনার শামিল। তিনি এর প্রতিকার দাবি করে ওই নিয়োগ বাতিল এবং তার সন্তানকে ইডিএ পদে নিয়োগ দানের ব্যবস্থা করতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন।
-
কলারোয়ায় জমি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : ‘আমি ৩০ বছর যাবত অগ্রনী ব্যাংকে চাকুরিরত ছিলাম। আমার অনুপস্থিতিতে কলারোয়ার আলাইপুর মৌজায় পৈতৃক এবং ক্রয়সূত্রে পাওয়া ৩৪ শতক রেকর্ডীয় জমি দেখাশোনা করতেন আপন সেজোভাই আবুল হাসান খান পিন্টু। চাকুরি থেকে অবসর নেওয়ার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর আমি আমার জমিতে গেলে ভাই পিন্টুর তিন ছেলে আরিফ খান, বাবু খান ও সাঈদ খান আমার ওপর হামলা করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগও করে আমার পুত্র নাজমুল হোসাইন। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কলারোয়ার আলাইপুর গ্রামের আবু হোসেন খান মন্টু। তিনি বলেন, গত ১৫ জুলাই প্রতিপক্ষের দেখিয়ে দেয়া মতে পুকুরের চারপাশে পিলার বসাই। এ ঘটনার পর কলারোয়ার চিহ্নিত চোরাকারবারী ও মানবপাচারকারী নুরুল খান ও তার কয়েকজন সহযোগী আবুল হোসেন খান মন্টু ও তার দুই ছেলেকে খুন জখমের হুমকি দেয়। এসময় বড়ভাই আবুল কাসেমের মেয়ে সাবিনা ইয়াসমিন পলি প্রতিবাদ করলে তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়। তারা সাবিনা ইয়াসমিন পলির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় নুরুল খানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বার ৬৭৫, তারিখ ১৪.০৭.২০১৯ । এ ঘটনার পর মন্টু খানের ভাই পিন্টু খান আপন বড়ভাইয়ের মেয়ে পলির বিরুদ্ধে নোংরা ভাষা লিখে সাংবাদিক সম্মেলন করেছে। এ ধরনের সাংবাদিক সম্মেলনে পুরো পরিবারটি হতভম্ব হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন তার তালাস্থ বসতবাড়ির রাস্তা আটকে অবরুদ্ধ করার চেষ্টা করে আরিজুল ইসলাম সহ প্রভাবশালীরা। এ ব্যাপারে তালা থানায় অভিযোগ করলে পুলিশ রাস্তা অবমুক্ত করে দিলেও ২২ জুলাই তারা আবারও রাস্তাটি বন্ধ করে দেয়। তিনি জানান, তার সেজোভাই আবুল হাসান খান পিন্টু ও তার মদদদাতা নুরুল খান আমাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। গত ১৭ জুলাই এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন মন্টু খান ও তার পরিবারকে সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে পিন্টু খান ও নুরুল খান এসব ষড়যন্ত্র চালাচ্ছে। আবু হোসেন খান মন্টু এর প্রতিকার দাবি করে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।